পৃষ্ঠা নং-২১০
গনীমতের মাল আহরণের ইচ্ছাকেই ‘ইহকাল কামনা’ বলে ব্যক্ত করা হয়েছে। এখন চিন্তা করা দরকার যে, যদি তাঁরা স্বীয় রক্ষাব্যুহেই থেকে যেতেন এবং গনীমতের মাল আহরণে অংশগ্রহণ না করতেন, তবে কি তাঁদের প্রাপ্য অংশ হ্রাস পেত? কিংবা অংশগ্রহণের ফলে কি তাঁদের প্রাপ্য অংশ বেড়ে গেছে? কুরআন ও হাদীস থেকে প্রমাণিত রয়েছে যে, গনীমতের আইন যাদের জানা আছে, তারা এব্যাপারে নিশ্চিত যে, মাল আহরণে শরীক হওয়া ও রক্ষাব্যুহে অবস্থান করা উভয় অবস্থাতেই তারা সমান অংশ পেতেন।
এতে বোঝা যায় যে, তাদের এ কর্ম নির্ভেজাল ইহাকাল কামনা হতে পারে না; বরং একে জেহাদের কাজেই অংশগ্রহণ বলা যায়। তবে স্বাভাবিকভাবে তখন গনীমতের মালের কল্পনা অন্তরে জাগ্রত হওয়া অসম্ভব নয়। কিন্তু আল্লাহ্ স্বীয় পয়গম্বরের সহচরদের অন্তর এ থেকেও মুক্ত ও পবিত্র দেখতে চান। এ কারণেই একে ‘ইহকাল কামনারূপে ব্যক্ত করে অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।
উল্লেখিত ১৫৩ তম আয়াত থেকে কিছু সংখ্যক সাহাবীর যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়া এবং স্বয়ং হুযুরে আকরাম (সাঃ) কর্তৃক আহবান করার পরও ফিরে না আসা আর সেজন্য হুযুরের দুঃখিত হওয়া এবং সে কারণে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের দুঃখিত হওয়ার বিষয় আলোচিত হয়েছে। হাদীসের বর্ণনায় উল্লেখ রয়েছে যে, হযরত কা’আব ইবনে মালেক (রাঃ)-এর ডাকে সাহাবিগণ পুনরায় সমবেত হয়েছিলেন।
তাফসীরে রূহুল-মা’আনী প্রণেতা এই ঘটনা বিশ্লষণ প্রসঙ্গে বলেছেন যে, প্রথমে রসূলে কারীম (সাঃ) আহবান করেন যা সাহাবায়ে কেরাম শুনতে পাননি এবং তাঁরা বহুদূরে চলে যান। শেষ পর্যন্ত হযরত কা’আব ইবনে-মালেক (রাঃ)-এর ডাকে সবাই এসে সমবেত হয়েছিলেন।
তাফসীরে বায়ানুল-কুরআনে হযরত হাকীমূল-উম্মত বলেন, (সাহাবিগণের যুদ্ধ ক্ষেত্র থেকে সরে পড়া) মূল কারণ ছিল হুযুরে আকরাম (সাঃ)-এর শাহাদতের সংবাদ। পক্ষান্তরে হুযুর যখন ডাকলেন, তখন তাতে একে তো এ দুঃসংবাদের কোন খণ্ডন ছিল না, তদুপরি আওয়াজ যদি পৌঁছেও থাকে, তাঁরা তা চিনতে পারেননি। তারপর যখন হযরত কা’আব ইবনে মালেক (রাঃ) ডাকেন, তখন তাতে সে সংবাদের খণ্ডন এবং সাথে সাথে হুযুর (সাঃ)-এর বেঁচে থাকার কথাও বলা হয়েছিল। কাজেই একথা শুনে সবাই শান্ত হলেন এবং ফিরে এসে একত্রে সমবেত হলেন। তবে প্রশ্ন থাকে যে, এত আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে ভর্ৎসনা এবং রসূলে করীম (সাঃ) দুঃখিত হলেন কেন? তার কারণ এই হতে পারে যে, সাহাবায়ে কেরাম যদি সে সময়টায় মনের দিক দিয়ে দৃঢ় থাকতেন, তাহলে হুযূরের ডাকের শব্দে চিনতে পারতেন।
ثُمَّ أَنزَلَ عَلَيۡكُم مِّنۢ بَعۡدِ ٱلۡغَمِّ أَمَنَةٗ نُّعَاسٗا يَغۡشَىٰ طَآئِفَةٗ مِّنكُمۡۖ وَطَآئِفَةٞ قَدۡ أَهَمَّتۡهُمۡ أَنفُسُهُمۡ يَظُنُّونَ بِٱللَّهِ غَيۡرَ ٱلۡحَقِّ ظَنَّ ٱلۡجَٰهِلِيَّةِۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلۡأَمۡرِ مِن شَيۡءٖۗ قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ يُخۡفُونَ فِيٓ أَنفُسِهِم مَّا لَا يُبۡدُونَ لَكَۖ يَقُولُونَ لَوۡ كَانَ لَنَا مِنَ ٱلۡأَمۡرِ شَيۡءٞ مَّا قُتِلۡنَا هَٰهُنَاۗ قُل لَّوۡ كُنتُمۡ فِي بُيُوتِكُمۡ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقَتۡلُ إِلَىٰ مَضَاجِعِهِمۡۖ وَلِيَبۡتَلِيَ ٱللَّهُ مَا فِي صُدُورِكُمۡ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ١٥٤
১৫৪. অতঃপর তোমাদের উপর শোকের পর শান্তি অবতীর্ণ করলেন, যা ছিল তন্দ্রার মত। সে তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ ঝিমোচ্ছিল আর কেউ কেউ প্রাণের ভয়ে ভাবছিল। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মুর্খদের মত। তারা বলছিল আমাদের হাতে কি কিছুই করার নেই? তুমি বল, সবকিছুই আল্লাহর হাতে। তারা যা কিছু মনে লুকিয়ে রাখে-তোমার নিকট প্রকাশ করে না সে সবও। তারা বলে আমাদের হাতে যদি কিছু করার থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি বল, তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবুও তারা অবশ্যই বেরিয়ে আসত নিজেদের অবস্থান থেকে যাদের মৃত্যু লিখে দেয়া হয়েছে। তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা, আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরিষ্কার করা ছিল তাঁর কাম্য। আল্লাহ মনের গোপন বিষয় জানেন।
إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوۡاْ مِنكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّيۡطَٰنُ بِبَعۡضِ مَا كَسَبُواْۖ وَلَقَدۡ عَفَا ٱللَّهُ عَنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ ١٥٥
১৫৫. তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল, তাদেরই পাপের দরুন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ كَفَرُواْ وَقَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ إِذَا ضَرَبُواْ فِي ٱلۡأَرۡضِ أَوۡ كَانُواْ غُزّٗى لَّوۡ كَانُواْ عِندَنَامَا مَاتُواْ وَمَا قُتِلُواْ لِيَجۡعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسۡرَةٗ فِي قُلُوبِهِمۡۗ وَٱللَّهُ يُحۡيِۦ وَيُمِيتُۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ١٥٦
১৫৬. হে ঈমাণদারগণ! তোমরা তাদের মত হয়ো না, যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোন অভিযানে বের হয় কিংবা জেহাদে যায়, তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে মরতোও না আহতও হতো না। যাতে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের সমস্ত কাজই, তোমরা যা কিছুই কর না কেন, আল্লাহ সবকিছুই দেখেন।
وَلَئِن قُتِلۡتُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ أَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرَحۡمَةٌ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ ١٥٧
১৫৭. আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ কর, তোমরা যা কিছু সংগ্রহ করে থাক আল্লাহ তা’আলার ক্ষমা ও করুণা সে সবকিছুর চেয়ে উত্তম।
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ
ওহুদের মহাপরীক্ষার তাৎপর্যঃ وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ –আয়াতের দ্বারা বোঝা গেল যে, ওহুদের যুদ্ধে যে বিপদ এসেছিল এবং সাহাবায়ে কেরামের উপর যে মুসীবত এসে পতিত হয়েছিল তা শাস্তি হিসাবে নয়, বরং পরীক্ষাস্বরূপ ছিল। এই পরীক্ষার মাধ্যমে নিষ্ঠাবান মুমিন এবং মুনাফেকদের মাঝে পার্থক্য প্রকাশ করা উদ্দেশ্য ছিল। আর فَأَثَابَكُمْ غَمًّا বাক্যের দ্বারা যে শাস্তির কথা বোঝা যায়, তার ব্যাখ্যা এই যে, প্রকৃত রূপটি ছিল শাস্তির মতই, কিন্তু এই শাস্তিটি যে অভিভাবকসুলভ-