আল-বাকারা ১৭৮-১৮৭

পৃষ্ঠা নং-৯৬

যাওয়ার পর খানা-পিনা করাও ‘হারাম এবং রোযা নষ্ট হয়ে যাওয়ার কারণ, তা এক মিনিটের জন্য হলেও৷ সুবহে-সাদেক উদয় সম্পর্কে ইয়াকীন বা স্থির হওয়া পর্যন্তই সেহরীর শেষ সময়৷

‪‎মাসআলাঃ উপরোক্ত আলোচনাগুলো শুধুমাত্র সেসব লোকের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের নিজের চোখে ‘সুবহে-সাদেক’ দেখে সময় নির্ধারণ করার সুযোগ রয়েছে৷ যেমন, আকাশ যদি পরিষ্কার থাকে এবং সময় সম্পর্কেও যদি তাদের সঠিক জ্ঞান থাকে৷ কিন্তু যাদের তেমন সুযোগ নেই, অর্থাৎ, আকাশ ঠিকমত দেখবার সুযোগ নেই, সুবহে-সাদেকের উদয় সম্পর্কে সঠিক ধারণাও নেই, কিংবা আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তবে এ ক্ষেত্রে সেসব লোকের পক্ষে অন্যান্য লক্ষণ কিংবা জ্যোতির্বিদ্যার সাহায্য নিয়ে সেহরী-ইফতারের সময় নির্ধারণ করতে হবে৷ অবশ্য এসব হিসাবের মধ্যেও এমন সময় আসতে পারে, যে সময়সীমার মধ্যে সুবহে-সাদেকের উদয় হওয়ার ব্যাপারে ইয়াকীন বা স্থির সিদ্ধান্তে পৌঁছা যায় না৷ এমতাবস্থায় সন্দেহযুক্ত সময়ে কি করা উচিত, এ সম্পর্কে ইমাম জাসসাস ‘আহকামুল-কুরআন’ গ্রন্থে বলেন— এরূপ ক্ষেত্রে নীতিগতভাবে খানা-পিনা না করাই কর্তব্য৷ তবে এরূপ সন্দেহপূর্ণ সময়ের মধ্যে অর্থাৎ, সুবহে-সাদেক উদয় হওয়ার পূর্বক্ষণে যদি কেউ প্রয়োজনবশতঃ খানা-পিনা করে ফেলে, তবে সে গোনাহগার হবে না৷ কিন্তু পরে তাহকীক বা যাচাই করে যদি দেখা যায়, যে সময় সে খানা-পিনা করেছে সে সময় সুবহে-সাদেক হয়ে গিয়েছিল, তবে তার পক্ষে সেদিনের রোযার কাযা করা ওয়াজিব হবে৷ যেমন, রমযানের এক তারিখ চাঁদ না দেখার কারণে লোকেরা রোযা রাখল না, কিন্তু পরে জানা গেল যে, ২৯শে শাবানেই রমযানের চাঁদ উদিত হয়েছিল৷ তবে এমতাবস্থায় যারা সে দিনটিকে ৩০শে শাবান মনে করে রোযা রাখেনি, তারা গোনাহগার হবে না, তবে তাদের এ দিনের রোযা সকল ইমামের মতেই কাযা করতে হবে৷ অনুরুপভাবে মেঘলা দিনে কেউ সূর্য অস্ত গেছে মনে করে ইফতার করে ফেললো, কিন্তু কিছুক্ষণ পরেই সূর্য দেখা দিল এমতাবস্থায় এ ব্যক্তি গোনাহগার হবে না সত্য, তবে তার উপর ঐ রোযা কাযা করা ওয়াজিব হবে৷

ইমাম জাসসাসের উপরোক্ত বর্ণনার দ্বারা বোঝা যায় যে, কোন ব্যক্তি যদি ঘুম ভাঙ্গার পর শুনতে পায় যে, ফজরের আযান হচ্ছে, তখন তার পক্ষে সুবহে-সাদেক উদয় হওয়া সম্পর্কে নিঃসন্দেহে ইয়াকীন বা স্থির হয়ে যায়৷ এরপরও যদি সে জেনে শুনে কিছু খেয়ে নেয়, তবে সে গোনাহগারও হবে এবং তার উপর সে রোযা কাযা করাও ওয়াজিব হবে৷ অপরপক্ষে যদি সে সন্দেহযুক্ত সময়ে খায় এবং পরে সুবহে-সাদেক এ সময়েই উদিত হয়েছিল বলে জানতে পারে, তবে তার উপর থেকে গোনাহ রহিত হয়ে যাবে বটে, কিন্তু রোযার কাযা করতে হবে৷

ই‘তিকাফঃ ই‘তিকাফ-এর শাব্দিক অর্থ কোন একস্থানে অবস্থান করা৷ কুরআন-সুন্নাহ্‌র পরিভাষায় কতকগুলো বিশেষ শর্তসাপেক্ষে একটা নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দিষ্ট মসজিদে অবস্থান করাকে ই’তিকাফ বলা হয়৷ في المسجد বাক্যের দ্বারা বোঝা যায় যে, ই’তিকাফ যে কোন মাসজিদেই হতে পারে৷ কেননা, এখানে মাসজিদ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে৷

শুধুমাত্র যেসব মাসজিদে নিয়মিত জামা‘আত হয়, সেসব মাসজিদেই ই’তিকাফ করা বৈধ৷ অন্যান্য মাসজিদে যেখানে নিয়মিত জামা‘আত হয় না, সেগুলোতে ই’তিকাফ না হওয়ার ব্যাপারে ফেকাহবিদগণ যে শর্ত আরোপ করে থাকেন, তা মাসজিদ’ শব্দের সংজ্ঞা থেকেই গ্রহণ করা হয়েছে৷ কেননা, যেখানে নিয়মিত জামা‘আতে নামায হয়, তাকেই কেবল মাসজিদ বলা যেতে পারে৷ বাসস্থান বা দোকান-পাট সর্বত্রই বিচ্ছিন্নভাবে নামায পড়া জায়েয এবং তা হয়েও থাকে, কিন্তু তাই বলে সেগুলোকে মাসজিদ বলা হয় না৷

মাসআলাঃ ই’তিকাফের অবস্থায় খানা-পিনার হুকুম সাধারণ রোযাদারদের প্রতি প্রযোজ্য নির্দেশেরই অনুরূপ৷ তবে স্ত্রী-সহবাসের ব্যাপারে এ অবস্থায় পৃথক নির্দেশ দিয়ে বলা হয়েছে যে, ই’তি’কাফ অবস্থায় এটা রাতের বেলায়ও জায়েয নয়৷ এ আয়াতে সে নির্দেশই ব্যক্ত হয়েছে৷

‎রোযার ব্যাপারে সাবধানতা অবলম্বন করার নির্দেশঃ সর্বশেষ আয়াত تلك حدودالله فلا تقربوها বলে ইশারা করা হয়েছে যে, রোযার মধ্যে খানা-পিনা এবং স্ত্রী-সহবাস সম্পর্কিত যেসব নিষেধাজ্ঞা রয়েছে, এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমারেখা, এর ধারে- কাছেও যেয়ো না৷ কেননা, কাছে গেলেই সীমালঙ্ঘনের সম্ভাবনা দেখা দিতে পারে৷ একই কারণে রোযা অবস্থায় কুলি করতে বাড়াবাড়ি করা, যদ্দরুন গলার ভেতরে পানি প্রবেশ করতে পারে; মুখের ভিতর কোন অষুধ ব্যবহার করা, স্ত্রীর অতিরিক্ত নিকটবর্তী হওয়া প্রভৃতি মাকরুহ৷ তেমনিভাবে সময় শেষ হওয়ার সম্ভাবনা এড়ানোর জন্য সময়ের কিছুটা আগেই সেহরী খাওয়া শেষ করে দেয়া এবং ইফতার গ্রহণে দু’চার মিনিট দেরী করা উত্তম৷ এসব ব্যাপারে অসাবধানতা এবং শৈথিল্য প্রদর্শন আল্লাহ্‌র এই নির্দেশের পরিপন্থী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ