আল-বাকারা ২৫৭-২৭৪

পৃষ্ঠা নং-১৪৬

وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٍ ٢٧٠

২৭০.তোমরা যে খয়রাত বা সদ্ব্যয় কর কিংবা কোন মানত কর, আল্লাহ্‌ নিশ্চয়ই সেসব কিছুই জানেন। অন্যায়কারীদের কোন সাহায্যকারী নেই।

إِن تُبۡدُواْ ٱلصَّدَقَٰتِ فَنِعِمَّا هِيَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَآءَ فَهُوَ خَيۡرٞ لَّكُمۡۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّ‍َٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ٢٧١

২৭১.যদি তোমরা প্রকাশ্যে দান-খয়রাত কর, তবে তা কতইনা উত্তম। আর যদি খয়রাত গোপনে কর এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্যে আরও উত্তম। আল্লাহ্‌ তা‘আলা তোমাদের কিছু গোনাহ দূর করে দিবেন। আল্লাহ্‌ তোমাদের কাজ কর্মের খুব খবর রাখেন।

۞لَّيۡسَ عَلَيۡكَ هُدَىٰهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ ٢٧٢

২৭২.তাদেরকে সৎপথে আনার দায় তোমার নয়। বরং আল্লাহ্‌ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। যে মাল তোমরা ব্যয় কর, তা নিজ উপাকারার্থেই কর। আল্লাহ্‌র সন্তুষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে ব্যয় করো না। তোমরা যে, অর্থ ব্যয় করবে, তার পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না।

لِلۡفُقَرَآءِ ٱلَّذِينَ أُحۡصِرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ لَا يَسۡتَطِيعُونَ ضَرۡبٗا فِي ٱلۡأَرۡضِ يَحۡسَبُهُمُ ٱلۡجَاهِلُ أَغۡنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعۡرِفُهُم بِسِيمَٰهُمۡ لَا يَسۡ‍َٔلُونَ ٱلنَّاسَ إِلۡحَافٗاۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ ٢٧٣

২৭৩.খয়রাত ঐ সকল গরীব লোকের জন্যে যারা আল্লাহ্‌র পথে আবদ্ধ হয়ে গেছে-জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে সক্ষম নয়। অজ্ঞ লোকেরা যাঞ্চা না করার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে। তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে। তারা মানুষের কাছে কাকুতি-মিনতি করে ভিক্ষা চায় না। তোমরা যে অর্থ ব্যয় করবে, তা আল্লাহ্‌ তা‘আলা অবশ্যই পরিজ্ঞাত।

ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ سِرّٗا وَعَلَانِيَةٗ فَلَهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٢٧٤

২৭৪.যারা স্বীয় ধন-সম্পদ ব্যয় করে, রাত্রে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। তাদের জন্যে তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে। তাদের কোন আশংঙ্কা নেই এবং তারা চিন্তিত ও হবে না।

আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ

হেকমত/‘হিকমাহ্ এর অর্থ ও ব্যাখ্যাঃ يُؤْتِي الْحِكْمَةَ مَن يَشَاءُ ۚ ‘হেকমত/‘হিকমাহ্’ শব্দটি কুরআন কারীমে বার বার ব্যবহৃত হয়েছে৷ প্রত্যেক জায়গায় এর ব্যাখ্যায় বিভিন্ন অর্থ বর্ণনা করা হয়েছে৷ তাফসীর বা‘হরে-মু‘হীতে তাফসীরকারগণের এ সম্পর্কিত প্রায় ত্রিশটি উক্তি উদ্ধৃত করার পর বলা হয়েছেঃ প্রকৃতপক্ষে এগুলো প্রায় কাছাকাছি উক্তি৷ এগুলোর মধ্যে কোন বিরোধ নেই, অভিব্যক্তির পার্থক্য মাত্র৷ حكمة শব্দটি احكام এর ধাতু৷ এর অর্থ কোন কর্ম অথবা উক্তিকে তার গুণাবলীসহ পূর্ণ করা৷

একারণেই বা‘হরে-মু‘হীতে হযরত দাঊদ (‘আলাইহিচ্ছালাম) সম্পর্কিত সূরা বাক্বারার وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছেঃ- হেকমত/‘হিকমাহ্ এর আসল অর্থ প্রত্যেক বস্তুকে যথাস্থানে স্থাপন করা৷ এর পূর্ণত্ব শুধুমাত্র নবুওয়াতের মাধ্যমেই সাধিত হতে পারে৷ তাই এখানে হেকমত/‘হিকমাহ্ বলতে নবুওয়াতকে বোঝান হয়েছে৷

ইমাম রাগেব ইস্পাহানী মুফরদাতুল-কুরআনে বলেনঃ হেকমত/‘হিকমাহ্ শব্দটি আল্লাহ্‌র জন্যে ব্যবহার করা হলে এর অর্থ হবে সমগ্র বিষয়াদির পূর্ণ জ্ঞান এবং নিখুঁত আবিষ্কার৷ অন্যের জন্যে এ শব্দটি ব্যবহার করা হলে এর অর্থ হয় সৃষ্টি সম্পর্কিত জ্ঞান এবং তদনুযায়ী কর্ম৷

এ অর্থটিই বিভিন্ন শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে৷ কোথাও এর অর্থ নেয়া হয়েছে কুরআন, কোথাও ‘হাদীস, কোথাও বিশুদ্ধ জ্ঞান, কোথাও সৎকর্ম, কোথাও সত্যকথা, কোথাও সুস্থ বুদ্ধি, কোথাও ধর্মের বোধ, কোথাও মতামতের নির্ভুলতা এবং কোথাও আল্লাহ্‌র ভয়৷ শেষোক্ত অর্থটি স্বয়ং ‘হাদীসে উল্লিখিত আছে৷ বলা হয়েছে, رأس الحكمة خشية الله অর্থাৎ, আল্লাহ্‌র ভয়ই প্রকৃত ‘হেকমত/‘হিকমাহ্ ৷ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ আয়াতে ‘হেকমত/‘হিকমাহ্ এর ব্যাখ্যা সাহাবী ও তাবে-তাবে‘য়ীগণ কর্তৃক ‘হাদীস ও সুন্নায় বর্ণিত হয়েছে৷ কেউ কেউ বলেছেন যে, আলোচ্য يُؤْتِي الْحِكْمَةَ আয়াতে পূর্ববর্ণিত সবগুলো অর্থই বোঝানো হয়েছে৷ (বা‘হরে-মু‘হীত ৩২০পৃষ্ঠা,দ্বিতীয় খন্ড)

এ উক্তিই শব্দটির সর্বাপেক্ষা স্পষ্ট অর্থবোধক৷ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا ۗ বাক্য থেকেও এ দিকেই ইশারা/ইঙ্গিত বোঝা যায়৷ কারণ, এর অর্থ হচ্ছে যাকে ‘হেকমত/‘হিকমাহ্ দেয়া হয়েছে, তাকে প্রভূত মঙ্গল ও কল্যাণ দেয়া হয়েছে৷ وَمَا أَنفَقْتُم مِّن نَّفَقَةٍ أَوْ نَذَرْتُم مِّن نَّذْرٍ فَإِنَّ اللَّهَ يَعْلَمُهُ ۗ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ কোন প্রকার ব্যয় বলতে সর্বপ্রকার ব্যয়ই অন্তর্ভুক্ত হয়ে গেছে; যে ব্যয়ে সব শর্তের প্রতি লক্ষ্য রাখা হয়েছে এবং যে ব্যয়ে সবগুলোর কিংবা কতকগুলোর প্রতি লক্ষ্য রাখা হয়নি৷ উদাহরণতঃ আল্লাহ্‌র পথে ব্যয় করা হয়নি বরং গুনাহ্‌র কাজে ব্যয় করা হয়েছে, কিংবা লোক দেখানো ব্যয় করা হয়েছে, অথবা ব্যয় করে অনুগ্রহ প্রকাশ করা হয়েছে কিংবা ‘হালাল ও উৎকৃষ্ট বস্তু ব্যয় করা হয়নি ইত্যাদি, সর্বপ্রকার ব্যয়ই এ আয়াতের অন্তর্ভুক্ত৷ এমনিভাবে ‘মানত’ শব্দের ব্যাপকতায় সর্বপ্রকার মানতই এসে গেছে৷ উদাহরণতঃ আর্থিক ‘ইবাদাতের মানত৷ এ সাদৃশ্যের কারণেই ব্যয়ের সাথে মানতের উল্লেখ করা হয়েছে৷ পক্ষান্তরে দৈহিক ‘ইবাদাতের মানত; তা আবার শর্তহীন হোক কিংবা শর্তযুক্ত হোক, তা পূর্ণ করা হোক বা না হোক, ইত্যাদি সর্বপ্রকার মানতই আয়াতে বোঝানো হয়েছে৷ আয়াতের উদ্দেশ্য এই যে, আল্লাহ্ তা‘আলা সর্বপ্রকার ব্যয় ও সর্বপ্রকার-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ