পৃষ্ঠা নং- ৪৮
দ্বারা দু’রকম হক বা অধিকার নষ্ট করার প্রতি ইঙ্গিত হতে পারে। অর্থাৎ, আল্লাহ্র নির্দেশ অমান্য করে তারা একদিকে আল্লাহ্র হক নষ্ট করেছে এবং অপরকে কষ্ট দিয়ে বান্দার হকও নষ্ট করেছে।
ঘটনায় বর্ণিত ইহুদীরা নবী করিম (সল্লাল্ল-হু ‘আলিইহি ওয়াসাল্লাম)-এর নবুওয়াত স্বীকার না করায় নিঃসন্দেহে কাফের। কিন্তু এখানে তাদের কুফর উল্লেখ করা হয়নি; বরং কতিপয় নির্দেশ পালন না করাকে কুফর বলে অভিহিত করা হয়েছে। অথচ যতক্ষণ কেউ ‘‘হারামকে ‘‘হারাম মনে করে, ততক্ষণ কাফের হয় না। এ প্রশ্নের উত্তর এই যে, শরী‘আতের পরিভাষায় কঠোর গুনাহ্কে শুধু কঠোরতার প্রেক্ষিতেই কুফর বলে দেয়া হয়। আমরা নিজেদের পরিভাষায়ও এর দৃষ্টান্ত অহরহ দেখতে পাই। উদাহরণতঃ কাউকে কোন নিকৃষ্ট কাজ করতে দেখলে আমরা বলে দেইঃ তুই একেবারে চামার। অথচ সে মোটেই চামার নয়। এ ক্ষেত্রে তীব্র ঘৃণা এবং সংশ্লিষ্ট কাজটির নিকৃষ্টতা প্রকাশ করাই উদ্দেশ্য। مَنْ تَرَكَ الصَّلَوٰةَ مُتَعَمِّداً فَقَدْ كَفَرَ (যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামায/স্বলাত ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়।) এবং এ জাতীয় অন্যান্য ‘হাদীসের বেলায়ও এ অর্থই বুঝতে হবে।
আয়াতে উল্লিখিত দু’টি শাস্তির প্রথমটি হল পার্থিব জীবনে লাঞ্ছনা ও দুর্গতি। তা এভাবে বাস্তব রূপ লাভ করেছে যে, নবী কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ‘আমলেই মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তিভঙ্গের অপরাধে বনী-কুরায়যা মৃত্যুদণ্ডে দণ্ডিত ও বন্দী হয়েছে এবং বনী-নুযায়রকে চরম অপমান ও লাঞ্ছনার সাথে সিরিয়ায় নির্বাসিত করা হয়েছে।
কুরআন-‘হাদীসের বিভিন্নস্থানে হযরত জিবরাঈল (‘আলাইহিচ্ছালাম)-কে ‘রুহুল কুদুস’ (পবিত্রতা) বলা হয়েছে। কুরআনের আয়াতে قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ এবং ‘হাদীসে হযরত হাস্সান ইব্ন সাবেতের কবিতা রয়েছে-
জিবরাঈল (‘আলাইহিচ্ছালাম)-এর মাধ্যমে ‘ঈসা (‘আলাইহিচ্ছালাম)-কে কয়েক রকম শক্তি দান করা হয়েছে। প্রথমতঃ জন্মগ্রহণের সময় শয়তানের স্পর্শ থেকে রক্ষা করা হয়েছে। এছাড়া জিবরাঈলের দম করার ফলেই মারয়ামের উদরে হযরত ‘ঈসার গর্ভ সঞ্চারিত হয়। বহু ইহুদী ‘ঈসা (‘আলাইহিচ্ছালাম)-এর শত্রু ছিল। এ কারণে দেহরক্ষী হিসেবে জিবরাঈল তাঁর সাথে থাকতেন। এমনকি, শেষ পর্যন্ত জিবরাঈলের মাধ্যমে তাঁকে আকাশে তুলে নেয়া হয়। ইহুদিরা হযরত ‘ঈসা (‘আলাইহিচ্ছালাম)-সহ অনেক নবীকে মিথ্যাবাদী বলেছে এবং হযরত যাকারিয়া ও হযরত ইয়া‘হ্ইয়া (‘আলাইহিচ্ছালাম)-কে হত্যা পর্যন্ত করেছে।