আলি ‘ইমরান, আয়াত ১৫৮-১৭৩

পৃষ্ঠা নং-২১৪

নির্বাচন স্বেচ্ছাচারমূলক হবে না, বরং বিচারবুদ্ধিসম্পন্ন সৎলোকদের পরামর্শের উপর নির্ভরশীল হবে। কুরআনে-কারীমে উল্লেখিত আয়াত এবং রসূলে কারীম (সাঃ) ও খোলাফায়ে রাশেদীনের নীতিই তার প্রমাণ। এ প্রসঙ্গে হযরত ওমর (রাঃ) এরশাদ করেছেন,

أخرج النسائي في سننه الكبرى بسند صحيح : ” أخبرنا العباس بن محمد الدوري قال ثنا أبو نوح عبد الرحمن بن غزوان قال ثنا شعبة عن سعد بن إبراهيم عن عبيد الله بن عبد الله عن بن عباس عن عبد الرحمن بن عوف قال : خطبنا عمر فقال : ثم قد عرفت أن أناسا يقولون إن خلافة أبي بكر كانت فلتة . ولكن وقى الله شرها ، وإنه لا خلافة إلا عن مشورة ، وأيما رجل بايع رجلا مشورة لا-

অর্থাৎ- পরামর্শকরণ ব্যতীত খেলাফত হতে পারে না।  (কানযুল-উম্মাল)

আলোচনা ও পরামর্শ করাকে ইসলামী রাষ্ট্রের জন্য একটি মৌলিক বিষয় হিসাবে মর্যাদা দেয়া হয়েছে। এমনকি রাষ্ট্র প্রধান যদি কোন সময় পরামর্শের উর্ধ্বে চলে যায় কিংবা এমন ধরনের লোকের সাথে পরামর্শের প্রবৃত্ত হয়, যারা শরীয়তের দৃষ্টিতে পরামর্শের যোগ্য নয়, তবে তাকে অপসারিত করা অপরিহার্য।

পরামর্শ অপরিহার্য হওয়ার কারণে ইসলামী রাষ্ট্র এবং তার অধিবাসীবৃন্দের যে সুফল লাভ হবে তার অনুমান এভাবে করা যায় যে, রসূল কারীম (সাঃ) পরামর্শকে ‘রহমত’ বলে অভিহিত করেছেন। ইবনে ‘আদী ও বায়হাকী (রহঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে রেওয়ায়েত করেছেন যে, উল্লেখিত আয়াতটি যখন নাযিল হয়, তখন রসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, – আল্লাহ্ ও তাঁর রসূলের জন্য এ পরামর্শের কোন প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ্ এই পরামর্শকে আমার উম্মতের জন্য রহমত সাব্যস্ত করেছেন। -(বায়ানুল-কুরআন)

সারমর্ম এই যে, আল্লাহ্ যদি চাইতেন, তাহলে তাঁর রসূলকে প্রতিটি কাজের ব্যাপারে ওহীর মাধ্যমে বলে দিতেন, পরামর্শের কোন প্রয়োজনীয়তা অবশিষ্ট রাখতেন না। কিন্তু হুযূরের মাধ্যমে পরামর্শের রীতির প্রচলন করার মাঝেই নিহিত ছিল উম্মতের কল্যাণ ও মঙ্গল। কাজেই আল্লাহ্ বহু বিষয় এমন রেখে দিলেন, যাতে সরাসরি কোন পরিষ্কার ওহী নাযিল হয়নি। বরং সেগুলোর ব্যাপারে হুযূর-আকরাম (সাঃ)-কে পরামর্শ করে নেয়ার নির্দেশ দান করা হয়েছে।

উল্লেখিত আয়াতে লক্ষণীয় যে, এতে রসূলে কারীম (সাঃ)-কে পরামর্শ করার নির্দেশ দেয়ার পর বলা হয়েছে فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ অর্থাৎ, পরামর্শ করার পর আপনি যখন কোন একটি দিক সাব্যস্ত করে নিয়ে সেমতে কাজ করার সিদ্ধান্ত নিয়ে নেন, তখন আল্লাহর উপর ভরসা করুন। এতে عَزَمْتَ শব্দে عزم অর্থাৎ নির্দেশ বাস্তবায়নে দৃঢ়সংকল্প হওয়াকে শুধুমাত্র মহানবী (সাঃ) –এর প্রতিই সম্বন্ধযুক্ত করা হয়েছে। عزمتم (আযামতুম) বলা হয়নি, যাতে সংকল্প ও তা বাস্তবায়নে সাহাবায়ে কেরামের সংযুক্ততাও বোঝা যেতে পারতো। এই ইঙ্গিতের দ্বারা প্রমাণিত হয় যে, পরামর্শ করে নেয়ার পর বাস্তবায়নের ক্ষেত্রে আমীর যা করবেন তাই হবে গ্রহণযোগ্য। কোন কোন সময় হযরত ওমর ইবনে খাত্তাব যুক্তি-প্রমাণের ভিত্তিতে যদি হযরত আব্দুল্লাহ্ ইবনে-আব্বাসের অভিমত বেশী শক্তিশালী হতো, তখন সেমতেই সিদ্ধান্ত নিয়ে নিতেন। অথচ পরামর্শ সভায় অধিকাংশ সময় এমনসব মনীষী উপস্থিত থাকতেন, যাঁরা ইবনে-আব্বাসের তুলনায় বয়স, জ্ঞান ও সংখ্যার দিক দিয়ে ছিলেন গরিষ্ঠ। হুযূরে আকরাম (সাঃ) ও অনেক সময় ‘শায়খাইন’ অর্থাৎ হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এবং হযরত ওমর ফারূক (রাঃ)-এর মতকে সংখ্যাগরিষ্ঠ সাহাবীদের মতের উপর প্রাধান্য দান করেছেন। এমন কি এমন ধারণাও করা হতে লাগলো যে, উল্লেখিত আয়াতটি এতদুভয়ের সাথে পরামর্শ করার জন্যই নাযিল হয়ে থাকবে।

একটি প্রশ্ন ও তার উত্তরঃ এখানে প্রশ্ন করা যেতে পারে, এটা তো গণতান্ত্রিক পদ্ধতির পরিপন্থী এবং ব্যক্তিশাসনের রীতি। তাছাড়া এতে সংখ্যাগরিষ্ঠের ক্ষতির আশঙ্কাও বিদ্যমান।

উত্তর এই যে, ইসলামী আইন পূর্বাহ্নেই এর প্রতি লক্ষ্য করেছে। কারণ, যাকে ইচ্ছা রাষ্ট্রপ্রধান বা আমীর বানিয়ে দেয়ার অধিকারই জনসাধারণকে সে দেয়নি, বরং জ্ঞান-গরিমা, যোগ্যতা, কর্মক্ষমতা, আল্লাহভীতি ও বিশ্বস্ততার দিক দিয়ে যাকে সবচেয়ে ভাল মনে করা হবে, শুধুমাত্র তাকেই তো নেতা বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করা জনগণের জন্যে অপরিহার্য সাব্যস্ত করেছে। তবে যে ব্যক্তিকে এ সমস্ত উচ্চতর গুণ-বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্বাচিত করা হবে, তার উপর যদি এমন সব দায়িত্ব আরোপ করা হয় যা অবিশ্বাসী, ফাসেক ও ফাজের ব্যক্তির উপর আরোপ করা হয়, তবে তা বুদ্ধি-বিবেচনা ও ন্যায়নীতিকে হত্যা করারই নামান্তর এবং যারা কাজের লোক তাদের উৎসাহ ভঙ্গ করা ও রাষ্ট্রীয় কাজকর্মে অন্তরায় সৃষ্টি করার শামিল হবে।

গণীমতের মাল চুরি করা মহাপাপঃ কোন নবীর পক্ষে এমন পাপের সাম্ভব্যতা নেইঃ وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّ আয়াতটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। এ প্রসঙ্গে গণীমতের মাল চুরি করার বিষয়টিও এসে গেছে।

তিরমিযীর রেওয়ায়েত অনুযায়ী ঘটনা ছিল এই যে, বদরের যুদ্ধের পর যুদ্ধলব্ধ গণীমতের মালের মধ্য থেকে একটি চাদর খোয়া যায়। কোন কোন লোক বলল, হয়তো সেটি রসূলুল্লাহ্ (সাঃ) নিয়ে থাকবেন। এসব কথা যারা বলত, তারা যদি মুনাফেক হয়ে থাকে, তবে তাতে আশ্চর্যের কিছুই নেই। আর তা কোন অবুঝ মুসলমানের পক্ষে বলাও সম্ভব নয়। তবে সে ক্ষেত্রে বুঝতে হবে যে, সে হয়তো মনে করে থাকবে যে, রসূলুল্লাহ্ (সাঃ) এর তা করার পূর্ণ অধিকার রয়েছে। এরই প্রক্ষিতে এ আয়াত অবতীর্ণ হয়, যাতে غُلول বা গনীমতের মালের ব্যাপারে অনধিকার চর্চা মহাপাপ হওয়া এবং কেয়ামতের দিন সেজন্য কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে। আরও বলা হয়েছে যে, কোন নবী সম্পর্কে এমন ধারণা করা যে, তিনিই এহেন পাপ কাজ করে থাকবেন, একান্তই অনর্থক ধৃষ্টতা। কারণ, নবীগণ হলেন যাবতীয় পাপ থেকে মুক্ত।

غُلول শব্দটি সাধারণভাবে খেয়ানত অর্থে এবং বিশেষ করে গনীমতের মালে খেয়ানত করার অর্থে ব্যবহৃত হয়। আর গনীমতের মাল চুরি করা কিংবা তাতে খেয়ানত করা সাধারণ চুরি অথবা খেয়ানত অপেক্ষা বেশী পাপের কাজ। তার কারণ, গনীমতের মালের সাথে গোটা ইসলামী সেনাবাহিনীর অধিকার সংযুক্ত থাকে। কাজেই যে লোক এতে চুরি করবে, সে চুরি করবে শত-সহস্র লোকের সম্পদ। যদি কখনও কোন সময় তার মনে তা সংশোধন করার খেয়াল হয়, তখন সবাইকে তাদের অধিকার প্রত্যার্পণ করা কিংবা সবার কাছ থেকে ক্ষমা করিয়ে নেয়া একান্তই দূরহ ব্যাপার। পক্ষান্তরে অন্যান্য চুরির মালের মালিক (সাধারণতঃ) পরিচিত ও নির্দিষ্ট হয়ে থাকে। কখনও কোন সময় আল্লাহ্ যদি তাওবা করার তাওফীক দান করেন, তবে তার হক আদায় করে কিংবা তার কাছ থেকে ক্ষমা করিয়ে নিয়ে মুক্ত হতে পারে। সে কারণেই কোন এক যুদ্ধে এক লোক যখন কিছু পশম নিজের কাছে লুকিয়ে রেখেছিল, গনীমতের মাল বন্টন করার কাজ শেষ হয়ে গেলে যখন তার মনে হল, ‘তখন সেগুলো নিয়ে গিয়ে হুযূর (সাঃ)এর সমীপে উপস্থিত হল। তিনি রহমতুল লিল আলামীন এবং উম্মতের জন্য পিতা-মাতা অপেক্ষা সদয় হওয়া সত্ত্বেও তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে, এখন এগুলো কেমন করে আমি সমগ্র-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ