পৃষ্ঠা নং-১২৭
তালাক দেয়া উচিত নয়; বরং দুই তুহুরে পৃথকভাবে দুই তালাক দিতে হবে। الطلاق طلاقان এর দ্বারাই দুই তালাক প্রমাণিত হয়, কিন্তু مَرَّتَانِ শব্দটি এ নিয়মের দিতে ইঙ্গিত করে যে, দুই তালাক পৃথক পৃথক শব্দে হওয়াই উচিত। উদাহরণস্বরুপ বলা যায়, যদি কোন ব্যক্তি স্ত্রীকে একেবারে দু’টি টাকা দেয়, তবে তাকে দু’বার দিয়েছে বলা যায় না। তেমনি কুরআনের শব্দে দুই বারের অর্থই হচ্ছে পৃথক পৃথকভাবে দেয়া।–(রুহুল-মা’আনী)
যাহোক, কুরআন মজীদের শব্দের দ্বারা যেহেতু দুই তালাক পর্যন্ত প্রমাণিত হয়, এজন্য ইমাম ও ফকীহ্গণ একে সুন্নত তরিকা বলে অভিহিত করেছেন। তৃতীয় তালাক উত্তম না হওয়াও কুরআনের বর্ণনাভঙ্গিতেই বুঝা যায় এবং এতে কোন মতানৈক্য নেই। রসূলে আকরাম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ‘হাদীস দ্বারাও তৃতীয় তালাক নিন্দনীয় ও অপছন্দনীয় বলে প্রমাণিত হয়। ইমাম নাসায়ী লাবিদের বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলেছেনঃ ‘এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক এক সাথে দিয়েছে-এ সংবাদ রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট পৌঁছলে তিনি রাগান্বিত হয় দাঁড়িয়ে গেলেন এবং বললেন, তোমরা কি আল্লাহ্র কিতাবের প্রতি উপহাস করছ? অথচ আমি এখনও তোমাদের মধ্যেই রয়েছি। এ সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলো- হে আল্লাহ্র রসূল! আমি তাকে হত্যা করব?
ইবনে কাইয়্যেম এ হাদীসের সনদকে মুসলিম শরীফের উদ্ধৃতি দিয়ে সঠিক বলেছেন- (যাদুল-মা’আদ) আল্লামা মা-ওয়ারদী, ইবনে-কাসীর, ইবনে হাজার প্রমুখ সবাই এ হাদীসের সনদকে সহীহ্ বলে উল্লেখ করেছেন। এজন্য ইমাম মালেক এবং অন্যান্য ফকীহ্বৃন্দ তৃতীয় তালাককে নাজায়েয ও বেদ’আত বলেন। অন্যান্য ইমামগণ তিন তুহুরে তিন তালাক দেয়াকে সুন্নত তরিকা বলে যদিও একে বেদ’আত থেকে দূরে রেখেছেন, কিন্তু এটা যে তালাকের উত্তম পন্থা নয়, তাতে কারো দ্বিমত নেই।
মোটকথা, ইসলামী শরীয়ত তালাকের তিনটি পর্যায়কে তিন তালাকের আকারে স্থির করেছে। এর অর্থ আদৌ এই নয় যে, তালাকের ব্যাপারে এ তিনটি পর্যায়ই পূর্ণ করতে হবে। বরং শরীয়তের উদ্দেশ্য হচ্ছে এই যে,- প্রথমতঃ তালাকের দিকে অগ্রসর হওয়াই অপছন্দনীয় কাজ। কিন্তু অপারকতাবশতঃ যদি এদিকে অগ্রসর হতেই হয়, তবে এর নিম্নতম পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ থাকাই বাঞ্ছনীয়। অর্থাৎ, এক তালাক দিয়ে ‘ইদ্দত শেষ করার সুযোগ দেয়াই উত্তম, যাতে ইদ্দত শেষ হলে পরে বিবাহ বন্ধন আপনা-আপনিই ছিন্ন হয়ে যায়। একেই তালাকের উত্তম পদ্ধতি বলা হয়।
এতে আরো সুবিধা হচ্ছে এই যে, পরিষ্কার শব্দে এক তালাক দিলে পক্ষদ্বয় ইদ্দতের মধ্যে ভাল-মন্দ বিবেচনা করার সুযোগ পায়। যদি তারা ভাল মনে করে, তবে তালাক প্রত্যাহার করলেই চলবে। আর ইদ্দত শেষ হয়ে গেলে যদিও বিবাহ ভঙ্গ হয়ে যায় এবং স্ত্রী বিবাহমুক্ত হয়ে যায়, তবুও সুযোগ থাকে যে, উভয়েই যদি ভাল মনে করে, তবে বিয়ের নবায়নই যথেষ্ট। কিন্তু কেউ যদি তালাকের উত্তম পন্থার প্রতি ভ্রক্ষেপ না করে এবং ‘ইদ্দতের মধ্যেই আরো এক তালাক দিয়ে বসে, তবে সে বিবাহ ছিন্ন করার দ্বিতীয় পর্যায়ে এগিয়ে গেল, যদিও এর প্রয়োজন ছিল না। আর এ পদক্ষেপ শরীয়তও পছন্দ করে না। তবে এ দু’টি স্তর অতিক্রান্ত হওয়ার পরও বিষয়টি পূর্বের মতই রয়ে যায়। অর্থাৎ, ‘ইদ্দতের মধ্যে তালাক প্রত্যাহারের সুযোগ থাকে। আর ‘ইদ্দত শেষ হলে উভয় পক্ষের ঐকমত্যে বিয়ের নবায়ন হতে পারে। পার্থক্য শুধু এই যে, দুই তালাক দেয়াতে স্বামী তার অধিকারের একাংশ হাত ছাড়া করে ফেলে এবং এমন সীমারেখায় পদার্পণ করে যে, যদি আর এক তালাক দেয়, তবে চিরতরে নবায়নের এ পথ রুদ্ধ হয়ে যায়।
যে ব্যক্তি তালাকের দু’টি পর্যায় অতিক্রম করে ফেলে তার জন্য পরবর্তী আয়াতে উপদেশ দেয়া হচ্ছে- فَاِمْسَاكٌ بِمَعْرُوْفٍ اَوْتَسْرِيْحٌ بِاِحْسَانٍ এতে দু’টি আদেশ বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে এই যে, ‘ইদ্দতের মধ্যে তালাক প্রত্যাহার করলে বিয়ে নবায়নের প্রয়োজন নেই, বরং তালাক প্রত্যাহার করে নেয়াই যথেষ্ট। এতে দাম্পত্য সম্পর্ক বজায় রাখার জন্য বিয়ের নবায়নের প্রয়োজন হয় না।
দ্বিতীয় হচ্ছে এই যে, স্বামী যদি মিল-মহব্বতের সাথে সংসার জীবনযাপন করতে চায়, তবে তালাক প্রত্যাহার করবে। অন্যথায় স্ত্রীকে ‘ইদ্দত অতিক্রম করে বিবাহ-বন্ধন থেকে মুক্তি লাভের সুযোগ দেবে, যাতে বিবাহ বন্ধন এমনিতেই ছিন্ন হয়ে যায়। আর তা যদি না হয়, তবে স্ত্রীকে অযথা কষ্ট দেয়ার উদ্দেশে যেন তালাক প্রত্যাহার না করে। সেজন্যই বলা تَسْرِيْحٌ بِاِحْسَانٍ হয়েছে। تَسْرِيْحٌ অর্থ খুলে দেয়া বা ছেড়ে দেয়া। এতে ইঙ্গিত করা হয়েছে যে, সম্পর্ক ছিন্ন করার জন্য করার জন্য দ্বিতীয় তালাক দেয়া বা অন্য কোন কাজ করার প্রয়োজন নেই। তালাক প্রত্যাহার ব্যতীত ‘ইদ্দত পূর্ণ হয়ে যাওয়াই বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য যথেষ্ট।
‘হাদীস শাস্ত্রের ইমাম আবু দাউদ (রাহঃ) আবু রজিন আসাদী থেকে বর্ণনা করেছেন যে, এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর এক ব্যক্তি রসূলে করীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রশ্ন করেছিলেন যে, কুরআন مَرَّتَانِ বলেছে, তারপর তৃতীয় তালাকের কথা বলেনি কেন? তিনি উত্তর দিলেন যে, পরে যে تَسْرِيْحٌ بِاِحْسَانٍ বলা হয়েছে সেটিই তৃতীয় তালাক।– (রুহুল-মা’আনী) অধিকাংশ আলেমের মতে এর অর্থ হচ্ছে এই যে, বিবাহ সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে তৃতীয় তালাক যে কাজ করে, এ কর্ম পদ্ধতিও তাই করে যা ‘ইদ্দতের মধ্যে তালাক প্রত্যাহার না করলেই হয়। আর যেভাবে امساك এর সাথে بِمَعْرُوْفٍ শব্দের শর্ত আরোপ করার উদ্দেশ্য হচ্ছে যে, যদি তালাক প্রত্যাহার করে স্ত্রীকে ফিরিয়েই রাখতে হয়, তবে উত্তম পন্থায়ই ফিরিয়ে রাখা হোক। তেমনিভাবে تَسْرِيْحٌ এর সাথে احسان শব্দের শর্ত আরোপের মাধ্যমে উপদেশ দেয়া হয়েছে যে, তালাক হচ্ছে একটি বন্ধনকে ছিন্ন করা। আর সৎলোকের কর্ম পদ্ধতি হচ্ছে এই যে, কোন কাজ বা চুক্তি করতে হলে তারা তা উত্তম পন্থায়ই করে থাকেন। এমনিভাবে যদি বিবাহ বন্ধনও ছিন্ন করার পর্যায়ে এসে যায়, তবে তা রাগান্বিত হয়ে বা ঝগড়া-বিবাদের মাধ্যমে করা উচিত নয়; এ’হ্সান ও ভদ্রতার সাথেই তা সম্পন্ন করা উচিত। বিদায়ের সময় তালাকপ্রাপ্তা স্ত্রীকে উপহার-উপঢৌকন হিসাবে কিছু কাপড়-চোপড়, কিছু টাকা-পয়সা ইত্যাদি দিয়ে বিদায় করবে।
এ ব্যাপারে কোরআনে ইরশাদ হচ্ছে-
وَّمَتِّعُوْهُنَّ عَلَى الْمُوْسِعِ قَدَرُه وَعَلَى الْمُقْتِرِقَدَرُه
অর্থাৎ, তালাকপ্রাপ্তা স্ত্রীকে আর্থিক ক্ষমতানুযায়ী উপঢৌকন ও পোশাক-পরিচ্ছদ দিয়ে বিদায় করা উচিত।
আর যদি সে এরুপ না করেই তৃতীয় তালাক দিয়ে দেয়, তাহলে সে শরীয়ত প্রদত্ত তার সমস্ত ক্ষমতা বিনা প্রয়োজনে হাত ছাড়া করে দিল। ফলে তার শাস্তি হচ্ছে এই যে, এখন আর সে তালাকও প্রত্যাহার করতে পারবে না এবং স্ত্রীর অন্যত্র বিয়ে হওয়া ব্যতীত উভয়ের মধ্যে আর-