আল-বাকারা ৪৯-৬১

পৃষ্ঠা নং-৪০

করলো এবং তাঁর কাছে পূর্ব থেকে সংরক্ষিত জিবরাঈল (‘আলাইহিচ্ছালা-ম)-এর ঘোড়ার খুরের তলার কিছু মাটি প্রতিমূর্তির ভেতরে ঢুকিয়ে দেয়ায় সেটি জীবন্ত হয়ে উঠলো এবং অশিক্ষিত বনী-ইসরাঈলরা তারই পূজা করতে আরম্ভ করে দিল।
এ তাউবার বর্ণনা পরবর্তী তৃতীয় আয়াতে রয়েছে। আর ‘আশার’ অর্থ এই নয় যে, আল্লাহ্‌ পাকের এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল। বরং এর অর্থ এই যে, মাফ করে দেয়া এমন এক জিনিস যার প্রতি লক্ষ্য করে বনী-ইসরাঈল আল্লাহ্‌ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে বলে দর্শকদের মনে আশার সঞ্চার হতে পারে।

জ্ঞাতব্যঃ মীমাংসার বস্তু দ্বারা হয়ত তাউরাতের অন্তর্ভুক্ত শরী‘আতী বিধানমালাকে বোঝানো হয়েছে। কেননা, শরী‘আতের মাধ্যমে যাবতীয় বিশ্বাসগত ও কর্মগত মতবিরোধের মীমাংসা হয়ে যায়। অথবা মু‘জিযাহ্ বা অলৌকিক ঘটনাবলীকে বোঝানো হয়েছে- যদ্দ্বারা সত্য ও মিথ্যা দাবীর ফয়সালা হয়। অথবা স্বয়ং আউরাতই এর অর্থ। কেননা, এর মধ্যেও মীমাংসাকারীর জন্য প্রয়োজনীয় উভয় গুন ও বৈশিষ্টের সমাবেশ রয়েছে।

জ্ঞাতব্যঃ এটা তাদের তাউবার জন্যে প্রস্তাবিত পদ্ধতির বর্ণনা-অর্থাৎ, অপরাধিগণকে হত্যা করে দেয়া। আমাদের শরী‘আতেও এমন কোন কোন অপরাধের জন্য তাউবাহ্ করা স্বত্ত্বেও মৃত্যুদণ্ড বা শারীরিক দণ্ডের ব্যবস্থা রয়েছে। যেমন, ইচ্ছাকৃত হত্যার শাস্তি হত্যা। সাক্ষ্য দ্বারা প্রমাণিত যিনার (ব্যভিচার) শাস্তি ‘রজম’ বা পাথর নিক্ষেপ করে হত্যা করা। আউবার দ্বারা এ শাস্তি থেকে অব্যাহতি নেই। বস্তুতঃ তারা এই নির্দেশ কার্যে পরিণত করেছিল বলে পরকালে দয়া ও করুণার অধিকারী হয়েছে।

জ্ঞাতব্যঃ ঘটনা এই–যখন হযরত মুসা (‘আলাইহিচ্ছালা-ম) তূর-পর্বত থেকে তাউরাত নিয়ে এসে বনী-ইসরাঈলের সামনে পেশ করে বললেন যে, এটা আল্লাহ প্রদত্ত কিতাব, তখন কিছুসংখ্যক উদ্ধত লোক বললো, যদি আল্লাহ স্বয়ং বলে দেন যে, এ কিতাব তাঁর প্রদত্ত, তবে অবশ্যই আমাদের বিশ্বাস এসে যাবে। মুসা (‘আলাইহিচ্ছালা-ম) আল্লাহর অনুমতিক্রমে এতদুদ্দেশে তাদেরকে তূর-পর্বতে যেতে বললেন। বনী-ইসরাঈলরা সত্তুর জন লোককে মনোনীত করে হযরত মুসা (‘আলাইহিচ্ছালা-ম)-এর সঙ্গে তূর-পর্বতে পাঠাল। সেখানে পৌঁছে তারা আল্লাহর বাণী স্বয়ং শুনতে পেল। তখন তারা নতুন ভান করে বললো, শুধু কথা শুনে তো আমাদের তৃপ্তি হচ্ছে না- আল্লাহই  জানে একথা কে বলছে। যদি আল্লাহকে দেখতে পাই, তবে অবশ্যই মেনে নেবো। কিন্তু যেহেতু এ মরণজগতে আল্লাহকে দেখার ক্ষমতা কারো নেই। কাজেই এই ধৃষ্টতার জন্য তাদের উপর বজ্রপাত হলো এবং সবাই ধ্বংস হয়ে গেল। তাদের এ ধ্বংস-প্রাপ্তির বর্ণনা পরবর্তী আয়াতে রয়েছে।

জ্ঞাতব্যঃ ‘মউত’ শব্দ দ্বারা পরিষ্কার বুঝা যায় যে, তারা বজ্রপাতের ফলে মৃত্যুবরণ করেছিল। তাদের পুনর্জীবিত হওয়ার ঘটনা এরূপ –মুসা (‘আলাইহিচ্ছালা-ম) আল্লাহর দরবারে নিবেদন করলেন, বনী-ইসরাঈল এমনিতেই আমার প্রতি কু-ধারণা পোষণ করে থাকে। এখন তারা ভাববে যে, এ লোকগুলোকে কোথাও নিয়ে গিয়ে কোনো উপায়ে আমি স্বয়ং ধ্বংস করে দিয়েছি। সুতরাং আমাকে মেহেরবানীপুর্বক এ অপবাদ থেকে রক্ষা করুন। তাই আল্লাহ পাক দয়াপরবশ হয়ে তাদেরকে পুনর্জীবিত করে দিলেন।

জ্ঞাতব্যঃ উভয় ঘটনাই ঘটেছিল তীহ প্রান্তরে। তাঁর বিস্তারিত বর্ণনা এই যে বনী-ইসরাঈলের আদি বাসস্থান ছিল শাম দেশে। হযরত ইউসুফ (‘আলাইহিচ্ছালা-ম)-এর সময়ে তারা মিশরে এসে বসবাস করতে থাকে, আর ‘আমালেকা’ নামক এক জাতি শাম দেশ দখল করে নেয়। ফির‘আউনের ডুবে মরার পর যখন এরা শান্তিতে বসবাস করতে থাকে, তখন আল্লাহ পাক আমালেকাদের সাথে জিহাদ করে তাদের আদি বাসস্থান পুনর্দখল করতে নির্দেশ দিলেন। বনী-ইসরাঈল এতদুদ্দেশে মিশর থেকে রওয়ানা হল। শামের সীমান্তে পোঁছার পর আমালেকাদের শৌর্য-বীর্যের কথা জেনে তারা সাহস হারিয়ে হীনবল হয়ে পড়লো এবং জিহাদ করতে পরিষ্কার অস্বীকৃতি জ্ঞাপন করলো। তখন আল্লাহ পাক তাদেরকে এ শাস্তি প্রদান করলেন, যাতে তারা একই প্রান্তরে চল্লিশ বছর হতবুদ্ধি হয়ে দিক-বিদিক জ্ঞানশুন্যভাবে বিচরণ করতে থাকে। ঘরে ফেরা আর তাদের ভাগ্যে জোটেনি।

এ প্রান্তর কোনো বিশাল ভূ-খণ্ড ছিল না। ‘তীহ’ প্রান্তর মিশর ও শাম দেশের মধ্যবর্তী দশ মাইল এলাকা বিশিষ্ট একটি ভূ-ভাগ। বর্ণিত আছে, এরা নিজেদের বাসস্থান মিশরে পৌঁছার জন্য সারা দিন চলার পর রাতে কোনো মঞ্জিলে অবস্থান করত, কিন্তু ভোরে ওঠে দেখতে পেত- যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই রয়ে গেছে। এভাবে চল্লিশ বছর পর্যন্ত এ প্রান্তরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে শ্রান্ত ও ক্লান্তভাবে বিচরণ করছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ