পৃষ্ঠা নং-৪২
এবং মর্ম ও ভাব প্রকাশের জন্য শব্দই অপরিহার্য বলে বিবেচিত হয়। এ ধরণের উক্তি ও বাণীর ক্ষেত্রে শব্দগত পরিবর্তনও জায়েজ নয়। যেমন আযানের জন্য নির্ধারিত শব্দের স্থলে সমার্থবোধক অন্য কোন শব্দ পাঠ করা জায়েজ তথা বৈধ নয়। অনুরূপভাবে নামায/স্বলাতের মাঝে নির্দিষ্ট দু‘আসমুহ। যেমন, ছানা-, আত্তা‘হিয়্যাতু, দু‘আয়ে-ক্বুনূত ও রুকূ’-সিজদার তাসবী‘হসমুহ। এগুলোর অর্থ সম্পূর্ণভাবে ঠিক রেখেও কোন রকম শব্দগত পরিবর্তন জায়েজ বা বৈধ নয়। তেমনিভাবে সমগ্র কুরআন মাজীদের শব্দাবলীরও একই হুকুম। অর্থাৎ কুরআন তিলাওয়াতের সংগে যেসব হুকুম সম্পর্কযুক্ত, তা শুধু ঐ শব্দাবলীতেই তিলাওয়াত করতে হবে, যাতে কুরআন নাযিল বা অবতরণ হয়েছে। যদি কোন ব্যক্তি এসব শব্দাবলীর অনুবাদ অন্য এমন শব্দের দ্বারা করে পাঠ করতে থাকে, যাতে অর্থ পুরোপুরিই ঠিক থাকে, তবে একে শরী‘আতের পরিভাষায় কুরআন তিলাওয়াত বলা যাবে না। কুরআন পাঠ করার জন্য যে ছাওয়াব নির্দিষ্ট রয়েছে, তাও লাভ করতে পারবে না। কারণ কুরআন শুধু অর্থের নাম নয় বরং অর্থের সাথে সাথে যে শব্দাবলীতে তা নাযিল বা অবতরণ হয়েছে, তার সমষ্টির নামই কুরআন। আলোচ্য আয়াতের ভাষ্যে দৃশ্যতঃ বোঝা যায় যে, তাদেরকে তাউবার উদ্দেশ্যে যে শব্দটি বাতলে দেয়া হয়েছিল, তার উচ্চারণও করণীয় ছিল; সেগুলোতে পরিবর্তন সাধন ছিল পাপ। আর তারা যে পরিবর্তন করেছিল তা ছিল শব্দের সাথে সাথে অর্থেরও পরিপন্থী। কাজেই তারা আসমানী ‘আযাব বা শাস্তির সম্মুখীন হয়েছিল।
কিন্তু যে উক্তি ও বাক্যাংশে অর্থই মূল উদ্দেশ্য শব্দ নয়, যদি সেগুলোর শব্দগত এমন পরিবর্তন করা হয় যাতে অর্থের ক্ষেত্রে কোন প্রতিক্রিয়ার সৃষ্টি করে না, তবে অধিকাংশ মু‘হাদ্দেসীন ও ফুক্বাহার (ইসলামী স্কলার) মতে এ পরিবর্তন জায়েজ বা বৈধ। ইমাম মালেক, শাফি‘য়ী ও ইমাম ‘আয্বম (র‘হিমাহুমুল্ল-হ্)- থেকে ইমাম কুরতুবী উদ্ধৃত করেন যে, ‘হাদিসের অর্থভিত্তিক বর্ণনা জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে এই যে, বর্ণনাকারীকে ‘আরবী ভাষায় পারদর্শী হতে হবে এবং ‘হাদিস বর্ণনার স্থান-কাল পাত্র সম্পর্কে পুরোপুরি জ্ঞাত থাকতে হবে- যাতে তার ভুলের কারণে অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি না হয়।
উল্লেখিত ৬০তম আয়াতে বলা হয়েছে, হযরত মূসা (‘আলাইহিচ্ছালা-ম) নিজ সম্প্রদায়ের প্রয়োজনে পানির জন্য দু‘আ করলে আল্লাহ্ তা‘আলা পানির ব্যবস্থা করে দিলেন। পাথরের উপর লাঠির আঘাতের সাথে সাথে প্রস্রবণ প্রবাহিত হয়ে পড়ল। এতে বোঝা গেল যে, ইস্তেস্কা (পানির জন্য প্রার্থনা)-এর মূল হল দু‘আ। মূসা (‘আলাইহিচ্ছালা-ম)- এর শরী‘আতেও বিষয়টিকে শুধু দু‘আতেই সীমিত রাখা হয়েছে। যেমন ইমাম ‘আয্বম আবূ ‘হানীফাহ্ (র‘হিমাহুল্ল-হ্) বলেন যে, ইস্তেস্কার মূল হলো পানির জন্য দু‘আ করা। এ দু‘আ কোন কোন সময়ে ইস্তেস্কার স্বলাত/নামাযের আকারেও করা হয়েছে। যেমন, ইস্তেস্কার স্বলাত/নামাযের উদ্দেশ্যে রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ঈদগাহে তশরীফ নেয়া এবং সেখানে স্বলাত/নামায, খুৎবাহ্ ও দু‘আ করার কথা বিশুদ্ধ ‘হাদীসে বর্ণিত রয়েছে। আবার কখনো কখনও স্বলাত/নামায বাদ দিয়ে শুধু বাহ্যিক অর্থে দু‘আ করেই ক্ষান্ত করেছেন। যেমন, বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে, রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) জুমা/জুমু‘আর খুৎবায় পানির জন্য দু‘আ করেন- ফলে আল্লাহ্ তা‘আলা বৃষ্টি বর্ষণ করেন।
একথা সর্ববাদিসম্মত যে, ইস্তেস্কা স্বলাত/নামাযের আকারে হোক বা দু‘আ রূপে হোক তা ক্রিয়াশীল ও গুরুত্ববহ হওয়ার জন্য পাপ থেকে তাউবাহ্, নিজের দীনতা-হীনতা ও দাসত্বসুলভ আচরণের অভিব্যক্তি একান্ত আবশ্যক। পাপে অটল এবং আল্লাহ্র অবাধ্যতায় অনড় থেকে দু‘আ করলে তা ক্রিয়াশীল হবে বলে আশা করার অধিকার কারো নেই।
জ্ঞাতব্যঃ ৬১তম আয়াতে বর্ণিত ঘটনাও তীহ উপত্যকাসংশ্লিষ্ট। মান্না ও সালওয়া-র প্রতি বীতশ্রদ্ধ হয়েই তারা ওসব সব্জী ও শস্যের জন্য আবেদন করল। এ প্রান্তরের সীমান্তবর্তী এলাকায় একটি শহর ছিল। সেখানে গিয়ে চাষাবাদ করে উৎপন্ন ফসলাদি ভোগের নির্দেশ দেয়া হলো।
তাদের লাঞ্ছনা-গঞ্জনার মধ্যে এটাও একটা যে, ক্বিয়ামাহ/ক্বিয়ামত পর্যন্ত সময়ের জন্য ইহুদীদের থেকে রাজ্য ছিনিয়ে নেয়া হলো। অবশ্য ক্বিয়ামতের অব্যবহিত পূর্বে, সর্বমোট চল্লিশ দিনের জন্য নিছক লুটেরা দলের ন্যায় অনিয়মিত ও আইন-শৃঙ্খলা বিবর্জিত, ইহুদীদের কিঞ্চিৎ ক্ষমতা ও প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে। একে কোন বুদ্ধিমান ও বিবেকবানই রাজ্য বলতে পারবে না। আল্লাহ্ তা‘আলা ছাইয়াদানা মূসা (‘আলাইহিচ্ছালা-ম)-এর মাধ্যমে পূর্বেই তাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে, যদি নির্দেশ অমান্য কর, তবে চির কাল তোমরা অন্য জাতির দ্বারা শাসিত হতে থাকবে। যেমন- সুরা আ‘রাফে বলা হয়েছে-
وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ
এবং সে সময়টি স্মরণ করুন, যখন আপনার পালনকর্তা জানিয়ে দিয়েছিলেন যে, নিশ্চয় তিনি ইহুদীদের উপর ক্বিয়ামত/ক্বিয়ামাহ্ পর্যন্ত এমন শাসক প্রেরণ (নিয়োগ) করতে থাকবেন, যারা তাদের প্রতি কঠিন শাস্তি পৌঁছাতে থাকবে।’ বস্তুতঃ বর্তমান ইসরাঈল রাষ্ট্রের মর্যাদাও আমেরিকা ও বৃটেনের গোলাম বৈ কিছু নয়।
তাছাড়াও বহু নবী বিভিন্ন সময়ে ইহুদীদের হাতে নিহত নিগৃহিত হয়েছেন- যা নিতান্ত অন্যায় বলে তারা নিজেরাও উপলব্ধি করত, কিন্তু প্রতিহিংসা ও হঠকারিতা তাদেরকে অন্ধ করে রেখেছিল।
ইহুদীদের চিরস্থায়ী লাঞ্ছনার অর্থ, বর্তমান ইসরাঈল রাষ্ট্রের ফলে উদ্ভূত সন্দেহ ও তার উত্তরঃ উল্লেখিত আয়াতসমূহে ইহুদীদের শাস্তি, ইহকালে চিরস্থায়ী লাঞ্ছনা-গঞ্জনা এবং ইহকাল ও পরকালে আল্লাহ্র গযব ও রোষের বিষয় বর্ণনা করা হয়েছে। বিশিষ্ট তাফসীরকারগণ, সা‘হাবায়ে কেরাম ও তাবে‘য়ীনের বর্ণনানুসারে ওদের স্থায়ী লাঞ্ছনা-গঞ্জনার প্রকৃত অর্থ, কুরআনের প্রখ্যাত ভাষ্যকার ইব্ন কাসীরের ভাষায়ঃ “তারা যত ধন-সম্পদের অধিকারীই হোক না কেন, বিশ্ব-সম্প্রদায়ের মাঝে তুচ্ছ ও নগণ্য বলে বিবেচিত হবে। যার সংস্পর্শে আসবে সেই তাদেরকে অপমানিত করবে এবং তাদেরকে দাসত্বের শৃঙ্খলে জড়িয়ে রাখবে।”
বিশিষ্ট তাফসীরকার ইমাম যাহ্হাকের ভাষায় এ লাঞ্ছনা-অবমাননার অর্থঃ ইহুদীরা সর্বদা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে।
একই মর্মে সুরা ‘আ-লি-‘ইমরানের’ এক আয়াতে রয়েছেঃ
ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوا إِلا بِحَبْلٍ مِنَ اللَّهِ وَحَبْلٍ مِنَ النَّاسِ
“আল্লাহ্ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যম ব্যতীত, তারা যেখানে যাবে সেখানেই তাদের জন্য লাঞ্ছনা ও অবমাননা পুঞ্জীভূত হয়ে থাকবে।” আল্লাহ্ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যমের অর্থ এই যে, যাদেরকে আল্লাহ্ পাক নিজের নিধান অনুসারে আশ্রয় ও অভয় দিয়েছেন। যেমন-অপ্রাপ্ত বয়স্ক বালকগণ বা রমণীকুল বা এমন সাধক ও উপাসক যে মুসলমানদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয় না, তারা নিরাপদে থাকবে। আর মানবপ্রদত্ত-