পৃষ্ঠা নং-৪৬
অথবা ‘আল্লাহ্র বাণী’ অর্থাৎ, ঐ বাণী, যা মূসা (‘আলাইহিচ্ছালাম)-এর সত্যায়নের উদ্দেশে তাঁর সাথে গমনকারী সত্তুর জন ইহুদী তুর পর্বতে শুনেছিল। ‘শ্রবণ’ অর্থাৎ মাধ্যমবিহীনভাবে সরাসরি শ্রবণ। ‘পরিবর্তন’ অর্থাৎ স্বগোত্রের কাছে প্রসঙ্গক্রমে এরূপ বর্ণনা করা যে, আল্লাহ্ তা‘আলা উপসংহারে বলে দিয়েছেঃ তোমরা যেসব নির্দেশ পালন করতে না পার, তা মাফ। হযরত মু‘হাম্মদ (সল্লাল্ল-হু ‘আলাইহ ওয়াসাল্লাম)-এর আমলে যেসব ইহুদী ছিল, তাদের দ্বারা উল্লেখিত কোন কূকর্ম সংঘটিত হয়নি সত্য, কিন্তু পূর্ববর্তীদের এসব দুস্কর্মকে তারা অপছন্দ ও ঘৃণা করত না। এ কারণে তারাও কার্যতঃ পূর্ববর্তীদেরই মত।