পৃষ্ঠা নং-২৮২
প্রতিভাত হত যে, ফয়সালাটি আল্লাহ্র পছন্দনীয় ও নির্ভুল হয়েছে।
(চার) রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরআন থেকে যাকিছু বুঝতেন, তা ছিল আল্লাহ্ তাআলারই বোঝানো বিষয়। এতে ভুল বোঝাবুঝির অবকাশ ছিল না। অন্যান্য আলেম ও মুজতাহিদের অবস্থা তেমন নয়। তাঁরা যা বোঝেন সে সম্পর্কে একথা বলা যায় না যে, আল্লাহ্ তাআলা তাঁদেরকে বলে দিয়েছেন। আলোচ্য আয়াতে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে بِمَا أَرَاكَ اللَّهُ বলা হয়েছে। অর্থাৎ, আল্লাহ্ আপনাকে যা দেখিয়ে দেন। এ কারণেই فَاحْكُمْ بِمَا أَرَاكَ اللَّهُ (অর্থাৎ, আল্লাহ্ আপনাকে যা দেখিয়ে দেন, তদনুযায়ী ফয়সালা করুন)। তখন তিনি শাসিয়ে দিয়ে বললেনঃ এ বৈশিষ্ট্য একমাত্র রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর, অন্য কারও নয়।
(পাঁচ) মিথ্যা মোকদ্দমা ও মিথ্যা দাবীর তদবীর করা, ওকালতি করা, সমর্থন করা ইত্যাদি সবই হারাম।
তাওবার তাৎপর্যঃ ১১০ তম আয়াতে অর্থাৎ وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ থেকে জানা যায় যে, সংক্রামক গোনাহ্ ও অসংক্রামক গোনাহ্, অর্থাৎ বান্দার হকের সাথে কিংবা আল্লাহ্র হকের সাথে সম্পর্কযুক্ত সব গোনাহ্ই তাওবা ও এস্তেগফার দ্বারা মাফ হতে পারে। তবে তাওবা ও এস্তেগফারের স্বরূপ জানা জরুরী। শুধু মুখে ‘আস্তাগফিরুল্লাহ্ ওয়া আতূবু ইলাইহি’ বলার নাম তাওবা ও এস্তেগফার নয়। তাই আলেমগণ এ বিষয়ে একমত যে, গোনাহে লিপ্ত ব্যক্তি যদি সেজন্য অনুতপ্ত না হয় এবং তা পরিত্যাগ না করে কিংবা ভবিষ্যতে পরিত্যাগ করতে কৃতসংকল্প না হয়, তবে মুখে মুখে ‘আস্তাগফিরুল্লাহ’ বলা তাওবার সাথে উপহাস করা বৈ কিছু নয়!
তাওবার জন্যে মোটামুটি তিনটি বিষয় জরুরীঃ (এক) অতীত গোনাহ্র জন্যে অনুতপ্ত হওয়া, (দুই) উপস্থিত গোনাহ্ অবিলম্বে ত্যাগ করা এবং (তিন) ভবিষ্যতে গোনাহ্ থেকে বেঁচে থাকতে দৃঢ়সংকল্প হওয়া। বান্দার হকের সাথে যেসব গোনাহ্র সম্পর্ক, সেগুলো বান্দার কাছ থেকেই মাফ করিয়ে নেয়া কিংবা হক পরিশোধ করে দেয়া তাওবার অন্যতম শর্ত।
নিজের গোনাহ্র দোষ অন্যের উপর চাপানো দ্বিগুণ শাস্তির কারণঃ ১১২ তম আয়াতে অর্থাৎ, وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ থেকে জানা যায় যে, যে লোক নিজে পাপ করে এবং অপর নিরপরাধ ব্যক্তিকে সেজন্য অভিযুক্ত করে, সে নিজ গোনাহ্কে দ্বিগুণ ও অত্যন্ত কঠোর করে দেয় এবং নির্মম শাস্তির যোগ্য হয়ে যায়। একে তো নিজের আসল গোনাহ্র শাস্তি, দ্বিতীয়তঃ অপবাদের কঠোর শাস্তি।
কুরআন ও সুন্নাহর তাৎপর্যঃ وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ বাক্যে ‘কিতাব’-এর সাথে ‘হেকমত’ শব্দটি উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে, রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ ও শিক্ষার নাম যে ‘হেকমত’ তাও আল্লাহ্ তাআলারই অবতারিত। পার্থক্য এই যে, সুন্নাহর শব্দাবলী আল্লাহ্র পক্ষ থেকে নয়। এ কারণেই কুরআনের অন্তর্ভুক্ত নয়। অবশ্য কুরআন ও সুন্নাহ উভয়টিরই তথ্যসমূহ আল্লাহ্র পক্ষ থেকে আগত। তাই উভয়ের বাস্তবায়নই ওয়াজিব।
এ থেকে কোন কোন ফেকাহ্বিদের এ উক্তির স্বরূপও জানা গেল যে, ওহী দুই প্রকারঃ (এক) متلو (মাতলূ)-যা তেলাওয়াত করা হয় এবং (দুই) غير متلو (গইরে মাতলূ) যা তেলাওয়াত করা হয় না। প্রথম প্রকার ওহী কুরআনকে বলা হয়, যার অর্থ ও শব্দাবলী উভয়ই আল্লাহ্র পক্ষ থেকে নাযিলকৃত। দ্বিতীয় প্রকার ওহী হাদীস তথা সুন্নাহ। এর শব্দাবলী রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর এবং মর্ম আল্লাহ্র পক্ষ থেকে।
রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জ্ঞান সমগ্র সৃষ্টজীবের চাইতে বেশীঃ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُن تَعْلَمُ আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জ্ঞান আল্লাহ্ তাআলার জ্ঞানের মত সর্বব্যাপী ছিল না; যেমন কতক মূর্খ বলে থাকে। বরং আল্লাহ্ যতটুকু দান করতেন, তিনি তাই পেতেন। তবে এতে বিতর্কের অবকাশ নেই যে, রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তা সমগ্র সৃষ্টজীবের জ্ঞানের চাইতে অনেক বেশী।