আলি-ইমরান ৩০-৬২

পৃষ্ঠা নং-১৮১

মুবাহালার ঘটনাঃ এর পটভূমি এই যে, মহানবী (সঃ) নাজরানের খ্রীষ্টানদের কাছে একটি ফরমান প্রেরন করেন। এতে ধারাবাহীক ভাবে তিনটি বিষয় উল্লেখ করা হয়ঃ (১) ইসলাম কবুল কর, (২) অথবা জিযিয়া কর দাও, (৩) অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হও। খ্রীষ্টানরা পরষ্পর পরামর্শ করে শোরাহবীল, আব্দুল্লাহ ইবনে শোরাহবীল ও জীবার ইবনে ফয়েজকে হুজুর (সঃ)-এর কাছে পাঠায়। তাঁরা এসে ধর্মীয় বিষয়াদি নিয়ে আলোচনা শুরু করে। একপর্যায়ে তাঁরা হযরত ঈসা (আঃ)- কে উপাস্য প্রতিপন্য করার জন্যে প্রবল বাদানুবাদের আশ্রয় গ্রহন করে। ইতিমধ্যে মুবাহালার উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়। এতে রসূলে খোদা (সাঃ) প্রতিনিধিদলকে মুবাহালার আহব্বান জানান এবং নিজেও হযরত ফাতিমা, হযরত আলী এবং ইমাম হাসান-হোসাঈনকে সঙ্গে নিয়ে মুবাহালার জন্যে প্রস্তুত হয়ে আসেন। এ আত্ববিশ্বাস দেখে শোরাহবীল ভীত হয়ে যায় এবং সাথীদ্বয়কে বলতে থাকেঃ তোমরা জানো যে, ইনি আল্লাহ্‌র নবী। আল্লাহ্‌র নবীর সাথে মুবাহালা করলে আমাদের ধ্বংস অনিবার্য। মুক্তির অন্য কোন পথ খোঁজ। সঙ্গীদ্বয় বললঃ তোমার মতে মুক্তির উপায় কি? সে বললঃ আমার মতে নবীর শর্তানুযায়ী সন্ধি করাই উত্তম উপায়। অতঃপর এতেই প্রতিনিধিদল সম্মত হয় এবং মহানবী (সাঃ) তাঁদের ওপর জিযিয়া কর ধার্য করে মীমাংসায় উপনীত হন।– (ইবনে কাসীর, ১ম খন্ড)

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ