আল-বাকারা ৮৯-১০৫

পৃষ্ঠা নং-৫৩

ইহুদীদের দাবী ছিল দু’টিঃ (এক) ইহুদীবাদ ইসলামের চাইতে শ্রেষ্ঠ। (দুই) তারা মুসলমানদের শুভাকাঙ্খী। প্রথম দাবীটি তারা প্রমাণ করতে পারেনি। নিছক দাবীতে কিছু হয় না। এছাড়া দাবীটি নিরর্থকও বটে। কারণ, ‘নাসিখ’ (যে রহিত করে) আগমন করলে ‘মনসুখ’ (যাকে রহিত করা হয়) বর্জনীয় হয়ে যায়। তা উত্তম ও অধমের পার্থক্যের উপর নির্ভরশীল নয়। এই উত্তরটি সুস্পষ্ট ও সর্বজনবিদিত, এ কারণে আয়াতে তা উল্লেখ করা হয়নি। আয়াতে শুধু দ্বিতীয় দাবীটি নিয়েই আলোচনা করা হয়েছে। বিষয়বস্তুকে শক্তিশালী ও জোরদার করার উদ্দেশ্যে আহলে কিতাবদের সাথে মুশরিকদের উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, মুশরিকরা যেমন নিশ্চিতরূপেই তোমাদের হিতাকাঙ্খী নয়, তাদেরকেও তেমনি মনে করো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ