আন নিসা, আয়াত ৩৫-৫৪

পৃষ্ঠা নং-২৪৮

নিজেদের উদ্দেশে কৃতকার্য হবেন। আর তাতে করে তাদের মাধ্যমে স্বামী-স্ত্রীর মনেও আল্লাহ্ তাআলা সম্প্রীতি ও মহব্বত সৃষ্টি করে দেবেন। এতে আরো একটি কথা প্রতীয়মান হয় যে, যদি কোথাও পারস্পরিক মীমাংসা না হয়, তবে বুঝতে হবে, সালিসদ্বয়ের যে কোন একজনের মনে হয়তো নিঃস্বার্থতার অভাব ছিল।

(দুই) এ বাক্যের দ্বারা একথাও বোঝা যায় যে, দু’পক্ষের সালিসকে পাঠানোর উদ্দেশ্য হল স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসা করা, এছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই। অবশ্য একথা স্বতন্ত্র যে, উভয়পক্ষ সম্মত হয়ে এতদুভয় ব্যক্তিকে নিজেদের উকীল, প্রতিনিধি অথবা সালিস নির্ধারণ করবে এবং একথা স্বীকার করে নেবে যে, তোমরা মিলেমিশে যে সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে নেব। এক্ষেত্রে এই সালিসদ্বয় সম্পূর্ণভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকারী হয়ে যাবে। তারা দু’জনে তালাকের ব্যাপারে একমত হয়ে গেলে তালাকই হয়ে যাবে। আবার তারা ‘খোলা’ প্রভৃতি যে কোন সিদ্ধান্তে একমত হবে, তাই হবে এবং পুরুষের পক্ষ থেকে প্রদত্ত অধিকার অনুসারে যদি তারা স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তবে তাই মেনে নিতে হবে। পূর্ববর্তী মনীষীবৃন্দের মধ্যে হযরত হাসান বসরী ও হযরত আবু হানীফা (রহঃ) প্রমুখেরও এমনি মত।–(রূহুল মা’আনী)

হযরত আলী (রাঃ)-এর সামনে একবার এমনি এক ঘটনা উপস্থিত হয়। তাতেও প্রমাণ হয় যে, একমাত্র আপোষ-মীমাংসা ছাড়া উল্লেখিত সালিসদ্বয়ের অন্য কোন অধিকার থাকে না, যতক্ষণ না উভয়পক্ষ তাদেরকে পূর্ণ অধিকার দান করে। ঘটনাটি সুনানে বায়হাকী গ্রন্থে হযরত ওবায়দা সালমানীর রেওয়ায়েতক্রমে নিম্নরূপ বর্ণিত রয়েছেঃ

একজন পুরুষ ও একজন মহিলা হযরত আলী (রাঃ)-এর খেদমতে হাযির হল। তাদের উভয়ের সাথেই ছিল বহু লোকের এক এক দল। হযরত আলী (রাঃ) নির্দেশ দিলেন যে, পুরুষের পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন ‘হাকাম’ বা সালিস নির্ধারণ করা হোক। অতঃপর সালিস নির্ধারিত হয়ে গেলে তাদের সম্বোধন করে হযরত আলী (রাঃ) বললেন, তোমরা কি তোমাদের দায়িত্ব সম্পর্কে জান? আর তোমাদেরকে কি করতে হবে সে ব্যাপারে কি তোমরা অবগত? শোন, তোমরা যদি এই স্বামী-স্ত্রীকে একত্র রাখার ব্যাপারে এবং তাদের পারস্পরিক আপোষ মীমাংসা করে দেয়ার ব্যাপারে একমত হতে পার, তবে তাই করো। পক্ষান্তরে তোমরা যদি মনে কর যে, তাদের মধ্যে আপোষ-মীমাংসা করা সম্ভব নয়, কিংবা তা করে দিলে টিকতে পারবে না এবং তোমরা উভয়েই তাদের পৃথক করে দেয়ার ব্যাপারে একমত হয়ে এতেই মঙ্গল বিবেচনা কর, তবে তাই করবে। একথা শুনে মহিলাটি বলল, আমি এটা স্বীকার করি- এতদুভয় সালিস আল্লাহ্‌র আইন অনুসারে যে ফয়সালা করবে, তা আমার মতের পক্ষে হোক অথবা বিরোধী হোক, আমি তাই মানি।

কিন্তু পুরুষটি বলল, পৃথক হয়ে যাওয়া কিংবা তালাক হয়ে যাওয়া তো আমি কোনক্রমেই সহ্য করবো না। অবশ্য সালিসদের এ অধিকার দিচ্ছি যে, তারা আমার উপর যে কোন রকম আর্থিক জরিমানা আরোপ করে তাকে (স্ত্রীকে) সম্মত করিয়ে দিতে পারেন।

হযরত আলী (রাঃ) বললেন, না তা হয় না। তোমারও সালিসদেরকে তেমনি অধিকার দেয়া উচিত যেমন স্ত্রী দিয়েছে।

এ ঘটনার দ্বারা কোন কোন মুজতাহিদ ইমাম উদ্ভাবন করেছেন যে, সালিসদের অধিকারসম্পন্ন হওয়া কর্তব্য। যেমন, হযরত আলী উভয়পক্ষকে বলে তাদেরকে অধিকারসম্পন্ন করেছিলেন। কিন্তু ইমাম আযম হযরত আবু হানীফা ও হযরত হাসান বসরী (রহঃ) সাব্যস্ত করেছেন যে, উল্লেখিত সালিসদ্বয়ের অধিকারসম্পন্ন হওয়াই যদি অপরিহার্য হতো, তবে হযরত আলী (রাঃ) কর্তৃক উভয়পক্ষের সম্মতি লাভের চেষ্টা করার কোন প্রয়োজনীয়তাই ছিল না। সুতরাং উভয়পক্ষকে সম্মত করার চেষ্টাই প্রমাণ করে যে, প্রকৃত প্রস্তাবে এই সালিসদ্বয় অধিকারসম্পন্ন নয়। অবশ্য স্বামী-স্ত্রী যদি অধিকার দান করে, তবে অধিকারসম্পন্ন হয়ে যায়।

কুরআনে-করীমের এ শিক্ষার মাধ্যমে মানুষের পারস্পরিক বিবাদ-বিসংবাদের মীমাংসা ক্ষেত্রে অতি চমৎকার এক নতুন পথের উন্মোচন হয়ে যায়।

হক বা অধিকার সংক্রান্ত বর্ণনার পূর্বে তাওহীদের আলোচনার কারণঃ হক বা অধিকার সংক্রান্ত আলোচনার পূর্বে আল্লাহ্‌র আনুগত্য, ইবাদত-বন্দেগী ও তাওহীদের বিষয়টি এভাবে বলা হয়েছে-

(وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا) অর্থাৎ, আল্লাহ্‌র ইবাদত কর এবং ইবাদতের বেলায় তাঁর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না।

হক বা অধিকার সংক্রান্ত বর্ণনার পূর্বে ইবাদত-বন্দেগী ও তাওহীদ সংক্রান্ত বিষয়টি আলোচনা করার বেশ কিছু তাৎপর্য রয়েছে। তার একটি হচ্ছে এই যে, আল্লাহ্ তাআলার ভয় এবং তাঁর হুকুম-আহ্‌কামের প্রতি যাদের মধ্যে নিষ্ঠা না থাকে, তাদের দ্বারা দুনিয়ার অন্য অধিকার রক্ষা নিষ্ঠাও আশা করা যায় না। মানবগোষ্ঠী, সমাজের রীতি-নীতি কিংবা রাষ্ট্রের আইন-কানুন থেকে আত্মরক্ষার উদ্দেশে হাজারো পন্থা আবিষ্কার করে নেয়। কিন্তু যে বিষয়টি মানুষকে মানুষের অধিকারের প্রতি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে শ্রদ্ধা প্রদর্শনে বাধ্য করতে পারে, তাহল আল্লাহ্‌র ভয় ও পরহেযগারী। আর এই খোদাভীতি ও পরহেযগারী শুধুমাত্র তাওহীদের মাধ্যমেই অর্জিত হতে পারে। কাজেই বিভিন্ন প্রকার সম্পর্ক ও আত্মীয়-স্বজনের হক বা অধিকারসমূহের বিস্তারিত আলোচনার পূর্বে তাওহীদ ও ইবাদত-বন্দেগী সংক্রান্ত বিষয়ের আলোচনা একান্তই সঙ্গত।

তাওহীদের পর পিতা-মাতার অধিকার সংক্রান্ত আলোচনাঃ অতঃপর সমস্ত আত্মীয়-আপনজন ও সম্পর্কযুক্ত ব্যক্তিদের মধ্যে সর্বাগ্রে পিতা-মাতার হক সম্পর্কিত আলোচনা করা হয়েছে। আল্লাহ্ তাআলা স্বীয় ইবাদত-বন্দেগী ও হকসমূহের পর-পরই পিতা-মাতার হক সম্পর্কিত বিবরণ দানের মাধ্যমে ইঙ্গিত করেছেন যে, প্রকৃতপক্ষে সমস্ত নেয়ামত ও অনুগ্রহ একান্তই আল্লাহ্ তাআলার পক্ষ থেকে, কিন্তু বাহ্যিক উপকরণের দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায়, আল্লাহ্‌র পরে মানুষের প্রতি সর্বাধিক এহসান বা অনুগ্রহ থাকে পিতা-মাতার। সাধারণ উপকরণসমূহের মাঝে মানুষের অস্তিত্বের পেছনে পিতা-মাতাই বাহ্যিক কারণ। তাছাড়া জন্ম থেকে যৌবন প্রাপ্তি পর্যন্ত যে সমস্ত কঠিন বন্ধুর পথ ও স্তর রয়েছে, তাতে বাহ্যতঃ পিতা-মাতাই তার অস্তিত্বকে টিকিয়ে রাখেন, তার প্রতিপালন ও পরিবর্ধনের জামানতদার হয়ে থাকেন। সে জন্যই কুরআন-কারীমের অন্যান্য জায়গায়ও পিতা-মাতার হকসমূহকে আল্লাহ্ তাআলার ইবাদত ও –

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ