পৃষ্ঠা নং-২০০
মত যখন কাজ করা হয়েছে, তখন আমাদের যুদ্ধের প্রয়োজন নেই। আমরা অনর্থক নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করতে চাই না। তার সঙ্গীদের অধিকাংশই ছিল মুনাফিক। তবে কিছুসংখ্যক মুসলমানও তাদের প্রতারণায় পড়ে তাদের সঙ্গে ফিরে গেল।
অবশেষে হযূর-আকরাম (সাঃ) সর্বমোট সাতশত সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌছলেন। তিনি স্বয়ং সামরিক কায়দায় এমনভাবে সৈন্য সমাবেশ করলেন, যাতে ওহুদ পাহাড়টি থাকলো পিছনের দিকে। তিনি হযরত মুসআব ইবনে উমায়েরের হাতে পতাকা দান করলেন। হযরত যুবায়ের ইবনে আওয়ামকে সেনাধ্যক্ষ নিযুক্ত করলেন। হযরত হামযার হাতে বর্মহীন সৈন্যদের পরিচালনভার অর্পন করলেন। পশ্চাৎদিক থেকে আক্রমণের ভয় থাকায় পঞ্চাশ জন তীরন্দাজের একটি বাহিনীকে সেদিকে নিযুক্ত করলেন এবং তাদেরকে নির্দেশ দিলেন যে, তারা যেন পশ্চাৎদিকে টিলার উপর থেকে হেফাজতের দায়িত্ব পালন করেন। সৈন্যদের জয়-পরাজয়ের সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না এবং কোন অবস্থাতেই তারা স্থানচ্যুত হবে না। আবদুল্লাহ্ ইবনে যুবায়ের এ তীরন্দাজ বাহিনীর অধিনায়ক নিযুক্ত হলেন। কোরাইশরা বদরযুদ্ধে তিক্ত অভিজ্ঞতা লাভ করেছিল। তাই তারাও শ্রেণীবদ্ধভাবে সৈন্য সমাবেশ করলো।
বিজাতির দৃষ্টিতে মহানবীর (সাঃ) সামরিক প্রজ্ঞাঃ রসূলুল্লাহ্ (সাঃ) যেরূপ সামরিক কায়দায় সৈন্যদের সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ করেন, তা দেখেই স্পষ্টতঃই মনে হয় যে, একজন কামেল পথপ্রদর্শক ও পূত-পবিত্র পয়গম্বর হওয়ার সাথে সাথে নিপুণ সেনাধ্যক্ষ হিসেবেও তাঁর তুলনা নাই। তিনি যেভাবে ব্যুহ রচনা করে সৈন্য সংস্থাপন করেছিলেন, তখনকার জগৎ সে সম্পর্কে মোটেই জ্ঞাত ছিল না। বর্তমান যুগে সমরবিদ্যা একটা স্বতন্ত্র বিজ্ঞানে পরিণত হয়েছে। এ যুগের সমর-কুশলীরাও মহানবী (সাঃ) প্রদর্শিত রণনৈপুণ্যকে প্রশংসার চোখে দেখে থাকে। জনৈক খ্রীষ্টান ঐতিহাসিকের ভাষায়ঃ ‘একথা মুক্তকণ্ঠে স্বীকার করা উচিত যে, অপরিসীম সাহস ও বীরত্বের অধিকারী মুহাম্মদ (সাঃ) শত্রুপক্ষের মোকাবেলায় সমরবিদ্যার ক্ষেত্রেও নতুন পথ আবিষ্কার করেছেন। তিনি মক্কাবাসীদের বিশৃঙ্খল ও এলোপাথাড়ি যুদ্ধের মোকাবেলায় চমৎকার দূরদর্শিতা ও কঠোর নিয়ম-শৃঙ্খলার সাথে যুদ্ধ পরিচালনা করেন।’ এ কথাটি বিংশ শতাব্দীর ইতিহাসবিদ টম এ্যাণ্ডারসনের। লেখকের ‘লাইফ অব মুহাম্মদ’ গ্রন্থ দ্রষ্টব্য।
যুদ্ধের সূচনাঃ অতঃপর যুদ্ধ আরম্ভ হলো। প্রথম দিকে মুসলমানদের পাল্লাই ভারী ছিল। শত্রুসৈন্য ইতস্ততঃ পলায়ন করতে লাগলো। বিজয় সমাপ্ত হয়েছে মনে করে মুসলমান সৈন্যরা গনীমতের মালামাল সংগ্রহে প্রবৃত্ত হলেন। শত্রুদের পলায়ন করতে দেখে ওহুদ পাহাড়ের পেছন দিকে হুযূর কর্তৃক নিযুক্ত তীরন্দাজ সৈন্যরাও স্থান ত্যাগ করে পাহাড়ের পাদদেশের দিকে আসতে লাগলেন। অধিনায়ক আবদুল্লাহ ইবনে যুবায়ের রসূলুল্লাহ্ (সাঃ) এর কঠোর নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে তাদের স্থান ত্যাগ করতে বারণ করলেন। কিন্তু কয়েকজন ছাড়া সবাই বললঃ হুযূরের নির্দেশটি ছিল সাময়িক। এখন আমাদের সবার সাথে মিলিত হওয়া উচিত। এ সুযোগে কাফের বাহিনীর অধিনায়ক খালেদ ইবনে ওলীদ যিনি তখনও মুসলমান হননি, পাহাড়ের পেছন দিক থেকে ঘুরে এসে গিরিপথে আক্রমণ করে বসলেন। আবদুল্লাহ্ ইবনে যুবায়ের অল্প কয়েকজন সঙ্গী নিয়ে এ আক্রমণ প্রতিহত করতে চাইলেন, কিন্তু ব্যর্থ হলেন। খালেদের সৈন্যবাহিনী ঝড়ের বেগে হঠাৎ মুসলমানদের উপর পতিত হলো। অপরদিকে পলায়নপর শত্রুসৈন্যও ফিরে এসে মুসলিম বাহিনীর উপর ঝাপিয়ে পড়ল। এভাবে যুদ্ধের গতি সম্পূর্ণ পাল্টে গেল। এ আকস্মিক বিপদে কিংকর্তব্যবিমূঢ় হয়ে মুসলিম বাহিনীর একটি বৃহৎ অংশ যুদ্ধক্ষেত্র ত্যাগ করল। এতদসত্ত্বেও কিছুসংখ্যক সাহাবী অমিততেজে যুদ্ধ করে যাচ্ছিলেন। ইতিমধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে, রসূলুল্লাহ্ (সাঃ) শাহাদাত বরণ করেছেন। এ সংবাদে মুসলমানদের অবশিষ্ট চেতনাও বিলুপ্ত হওয়ার উপক্রম হলো এবং তাঁরা সাহস হারিয়ে ফেললেন। রসূলুল্লাহ্ (সাঃ)-এর চারপাশে তখন মাত্র দশ-বারো জন জীবন উৎসর্গকারী সাহাবী বিদ্যমান। হুযূর স্বয়ং আহত। পরাজয়- পর্ব সম্পন্ন হওয়ার তেমন কিছুই আর বাকী ছিল না। এমনি সময়ে সাহাবীগণ জানতে পারে যে, রসূলুল্লাহ্ (সাঃ) জীবিতই রয়েছেন। তখন তাঁরা চতুর্দিক থেকে এসে তাঁর চারপাশে সমবেত হলেন এবং তাঁকে নির্বিঘ্নে পাহাড়ের দিকে নিয়ে গেলেন। কিন্তু এ পরাজয়ের দরুন মুসলমানরা অত্যন্ত পেরেশান হয়ে পড়লেন। মুসলমানদের এ সাময়িক পরাজয় ছিল কয়েকটি কারণের ফলশ্রুতি। কুরআন পাক প্রত্যেকটি কারণ সম্পর্কে একান্ত মাপা শব্দে পর্যালোচনা করেছে এবং ভবিষ্যতের জন্যে সতর্ক থাকতে আদেশ দিয়েছে।
এ যুদ্ধের বিশ্লেষণে অনেক অসাধারণ শিক্ষাপ্রদ ঘটনা রয়েছে-যা মুসলমানদের জন্য অত্যন্ত মূল্যবান।
ওহুদের ঘটনার কয়েকটি শিক্ষাঃ
(১) পূর্বেই বলা হয়েছে যে, কোরাইশরা এ যুদ্ধে পুরুষদের পশ্চাদপসরণ রোধ করার জন্য নারীদেরকে সঙ্গে এনেছিল। নবী কারীম (সাঃ) দেখলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলারা কবিতা আবৃত্তি করে পুরুষদের ক্ষেপিয়ে তুলছে। এ সময় নবী কারীম (সাঃ)-এর পবিত্র মুখে এ দোয়া উচ্চারিত হচ্ছিলঃ “হে আল্লাহ্! আমি তোমার কাছ থেকেই শক্তি সঞ্চয় করি, তোমার নামেই আক্রমণ পরিচালনা করি এবং তোমার দ্বীনের জন্যেই লড়াই করি। আমার জন্যে আল্লাহ্ তাআলাই যথেষ্ট –তিনি উত্তম অভিভাবক।” এ দোয়ার প্রত্যেকটি শব্দ আল্লাহ্ সাথে সম্পর্ক নিবিড় করে এবং মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ড এমনকি যুদ্ধ-বিগ্রহকেও অন্যান্য জাতির যুদ্ধ বিগ্রহ থেকে স্বতন্ত্র রূপ দান করে।
(২) দ্বিতীয় লক্ষণীয় বিষয় এই যে, এ যুদ্ধে কতিপয় সাহাবী বীরত্ব ও আত্মনিবেদনের জ্বলন্ত স্বাক্ষর স্থাপন করেন, যার নজীর ইতিহাসে দুর্লভ। হযরত আবু দাজানা নিজ দেহ দ্বারা রসূলুল্লাহ্ (সাঃ)-কে ঢালের ন্যায় আড়াল করে রেখেছিলেন। শত্রুপক্ষের নিক্ষিপ্ত তীর তাঁর দেহে বিদ্ধ হয়েছিল। হযরত তালহাও এমনিভাবে নিজ দেহকে ক্ষত-বিক্ষত করে ফেলেছিলেন; কিন্তু প্রিয়তম নবীর সঙ্গ ত্যাগ করেননি। হযরত আনাসের চাচা আনাস ইবনে নসর বদর যুদ্ধে অনুপস্থিতির কারণে অনুতপ্ত ছিলেন। তাঁর অভিলাষ ছিল, রসূলুল্লাহ্ (সাঃ)-এর নেতৃত্বে পরিচালিত কোন যুদ্ধে সুযোগ পেলে মনের অতৃপ্ত বাসনা পূর্ণ করবেন। ওহুদ যুদ্ধ সংঘটিত হলে তিনি তাতে অংশ গ্রহণ করলেন। মুসলিম বাহিনী যখন ছত্রভঙ্গ হয়ে পড়লো এবং কাফের বাহিনী অমিত বিক্রমে অগ্রসর হলো, তখন তিনি তরবারী নিয়ে অগ্রসর হলেন। ঘটনাক্রমে হযরত সা’দ (রাঃ)-কে পলয়ানপর মুসলমানদের মধ্যে দেখতে পেয়ে চীৎকার করে বললেনঃ