আলি ইমরান ১০৯-১৩২

পৃষ্ঠা নং-২০২

পূর্ণাঙ্গতারই সাক্ষ্য দিচ্ছে। এ গোত্রদ্বয়ের কোন কোন বুযুর্গ বলতেনঃ আয়াতে আমাদের প্রতি কঠোর বাণী উচ্চারিত হয়েছে ঠিকই কিন্তু وَاللَّهُ وَلِيُّهُمَا  ব্যাক্যাংশের সুসংবাদও আমাদের লক্ষ্য করেই উক্ত হয়েছে।

          এ আয়াতের শেষভাগে বলা হয়েছেঃ আল্লাহর উপর ভরসা করাই মুসলমানদের কর্তব্য। এতে পরিষ্কার বলা হয়েছে যে, সংখ্যাধিক ও সাজ-সরঞ্জামের উপর ভরসা করা মুসলমানদের উচিত নয়। বরং সামর্থ্য অনুযায়ী সাজ-সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করার পর ভরসা একমাত্র আল্লাহ্ পাকের উপরই করা দরকার। সাজ-সরঞ্জামের অভাব দেখেই বানী-হারেসা ও বানী সালমার মনে দুর্বলতা ও ভীরুতা মাথাচাড়া দিয়ে উঠেছিল। আল্লাহর প্রতি ভরসা দ্বারা এর প্রতিকার করা হয়েছে। আল্লাহর প্রতি যথার্থ ভরসা ও আস্থাই এ জাতীয় কুমন্ত্রণার অমোঘ প্রতিকার।

          ‘তাওয়াক্কুল’ (আল্লাহর প্রতি পূর্ণ ভরসা) মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। সূফী বুযুর্গগণ এর স্বরূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে এতটুকু বোঝা দরকার যে, বাহ্যিক উপায়-উপকরণ থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর উপর ভরসা করে বসে থাকার নাম তাওয়াক্কুল নয়। বরং তাওয়াক্কুল হলো সামর্থ্য অনুযায়ী যাবতীয় বাহ্যিক উপায় অবলম্বন করার পর ফলাফলের ব্যাপারটি আল্লাহর কাছে সমর্পণ করা এবং বাহ্যিক উপায়াদির জন্যে গর্ব না করে আল্লাহর উপর ভরসা করা। এ ব্যাপারে নবী কারীম (সাঃ) –এর উত্তম নমুনা আমাদের সামনে রয়েছে। স্বয়ং মুসলিম বাহিনীকে যুদ্ধার্থ প্রস্তুত করা, সামর্থ্য অনুযায়ী অস্ত্র-শস্ত্র ও অন্যান্য সমরোপকরণ সংগ্রহ করা, রণাঙ্গণে পৌঁছে স্থানোপযোগী যুদ্ধের মানচিত্র তৈরী করা, বিভিন্ন ব্যুহ রচনা করে সাহাবায়ে কেরামকে তথায় সংস্থাপিত করা ইত্যাদি বস্তুনিষ্ঠ ব্যবস্থা বৈ তো নয়। মহানবী (সাঃ) স্বহস্তে এসব ব্যবস্থা সম্পন্ন করে প্রকারান্তরে এ কথাই বলে দিয়েছেন যে, বাহ্যিক উপায়াদিও আল্লাহ্ তাআলার অবদান। এগুলো থেকে সম্পর্কচ্ছেদ করা তাওয়াক্কুল নয়। এক্ষেত্রে মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য এতুটুকু যে, মুসলমানরা সব সাজ-সরঞ্জাম বৈষয়িক শক্তি সামর্থ্য অনুযায়ী সংগ্রহ করার পরও ভরসা একমাত্র আল্লাহর উপরই করে। পক্ষান্তরে অ-মুসলিমরা এ আধ্যাত্মিকতা থেকে বঞ্চিত। তারা বৈষয়িক শক্তির উপরই ভরসা করে। সবগুলো ইসলামী যুদ্ধে এ পার্থক্যটি প্রকাশ পেতে দেখা গেছে।

অতঃপর ঐ যুদ্ধের দিকে আকৃষ্ট করা হচ্ছে- যাতে মুসলমানরা পুরাপুরি তাওয়াক্কুলের পরিচয় দিয়েছিল এবং আল্লাহ তাআলা তাদের সাফল্য দান করেছিলেন। وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌ অর্থাৎ স্মরণ কর, যখন আল্লাহ্ তাআলা বদরে তোমাদের সাহায্য করেছিলেন; অথচ তোমরা সংখ্যায় ছিলে অতি নগণ্য।

বদরের গুরুত্ব ও অবস্থানঃ মদীনা থেকে প্রায় ষাট মাইল পূর্ব-দক্ষিণে অবস্থিত একটি বাণিজ্য কেন্দ্রের নাম বদর।

তখনকার দিনে এখানে পানির প্রাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব ছিল অত্যাধিক। এখানেই তাওহীদ ও শির্‌কের মধ্যে সর্বপ্রথম সংঘর্ষ ঘটে দ্বিতীয় হিজরী, ১৭ই রমজান মোতাবেক ৬২৪ খ্রীষ্টাব্দে, ১১ই মার্চ শুক্রবার দিন। এটি বাহ্যতঃ একটি স্থানীয় যুদ্ধ মনে হলেও বাস্তবে পৃথিবীর ইতিহাসে এর ফলে একটি সুমহান বিপ্লব সূচিত হয়েছিল। এ কারণেই কুরআনের ভাষায় একে ‘ইয়াওমুল-ফুরকান’ বলা হয়েছে। পাশ্চাত্যের ইতিহাসবিদরাও এর গুরুত্ব স্বীকার করেছেন।

আমেরিকার প্রফেসর হিট্টি ‘আরব জাতির ইতিহাস’ বলেন –এটি ছিল ইসলামের সর্বপ্রথম প্রকাশ্য বিজয়।

وَأَنتُمْ أَذِلَّةٌ অর্থাৎ তোমরা সংখ্যায় অল্প ও সাজ-সরঞ্জামে নগণ্য ছিলে। সহীহ্ রেওয়ায়াত অনুযায়ী মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন। তাদের সঙ্গে অশ্ব ছিল মাত্র ২টি এবং উট ৭০টি। সৈন্যরা পালাক্রমে এগুলোর উপর সওয়ার হয়ে যুদ্ধ করতেন।

শেষ আয়াতে বলা হয়েছেঃ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ অর্থাৎ, আল্লাহকে ভয় কর-যাতে তোমরা কৃতজ্ঞ হও।

কুরআন পাক স্থানে স্থানে মুনাফেকদের ষড়যন্ত্র ও শত্রুদের শত্রুতার অশুভ পরিণাম থেকে আত্মরক্ষার জন্যে ধৈর্য্য ও খোদাভীতিকে প্রতিকার হিসেবে বর্ণনা করেছে। বলাবাহুল্য, এ দুইটি বিষয়ের মধ্যেই সমগ্র সাংগঠনিক তৎপরতা ও প্রকাশ্য বিজয়ের রহস্য নিহিত। পূর্বেও একথা বর্ণনা করা হয়েছে। এখানে ধৈর্য্য ও আল্লাহর প্রতি ভয় এ উভয়টিকে উল্লেখ না করে শুধু তাকওয়া বা আল্লাহর প্রতি ভয় এর কথা উল্লেখ করা হয়েছে। তার কারণ, তাকওয়া প্রকৃতপক্ষে একটি ব্যাপক গুণ। ধৈর্য্যও এর অন্তর্ভূক্ত।

ফেরেশতা প্রেরণের রহস্যঃ এখানে স্বভাবতঃই প্রশ্ন উঠে যে, আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রভূত শক্তি দান করেছেন। একজন ফেরেশতা একাই গোটা জনপদ উল্টে দিতে পারেন। উদাহরণতঃ কওমে-লূতের বস্তি একা জিবরাঈলই (আঃ) উল্টে দিয়েছিলেন। এমতাবস্থায় এখানে ফেরেশতাদের বাহিনী প্রেরণ করার কি প্রয়োজন ছিল?

এছাড়া ফেরেশতারা যখন যুদ্ধক্ষেত্রে অবতরণই করেছিল, তখন একটি কাফেরেরও প্রাণ নিয়ে ফিরে যাওয়ার সম্ভাবনা ছিল না। এসব প্রশ্নের উত্তর স্বয়ং কুরআন পাক وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَىٰ আয়াতে দিয়েছে। অর্থাৎ ফেরেশতা প্রেরণের উদ্দেশ্য তাঁদের দ্বারা যুদ্ধ জয় করানো ছিল না; বরং উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনীকে সান্তনা প্রদান করা, তাদের মনোবল দৃঢ় করা এবং বিজয়ের সুসংবাদ দেয়া। আয়াতের শব্দ إِلَّا بُشْرَىٰ এবং وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُم থেকে এ কথাই ফুটে উঠেছে। এ ঘটনা সম্পর্কেই সূরা আনফালে আরও স্পষ্ট করে বলা হয়েছেঃ فَثَبِّتُواالَّذِيْنَ امَنُوْا ফেরেশতাদের সম্বোধন করে বলা হয়েছে যে, তোমরা মুসলমানদের অন্তর স্থির রাখ –অস্থির হতে দিয়ো না। অন্তর স্থির রাখার বিভিন্ন পন্থা রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে সূফীবাদী সাধকগণের নিয়ম মাফিক ‘তাসাররুফ’ তথা অবস্থান্তরকরণের মাধ্যমে অন্তরকে সুদৃঢ় করে দেয়া।

আরেকটি পন্থা, কোন না কোন উপায়ে মুসলমানদের সামনে একথা ফুটিয়ে তোলা যে, আল্লাহর ফেরেশতারা তাদের সাহায্যার্থে দাঁড়িয়ে রয়েছেন। যেমন কখনও দৃষ্টির সম্মুখে আত্মপ্রকাশ করে, কখনও আওয়াজ দিয়ে এবং কখনও অন্য কোন উপায়ে। বদরের রণক্ষেত্রে এসব উপায়ই ব্যবহৃত হয়েছে। فَاضْرِبُوْا فَوْقَ الْأَعْنَاقِ আয়াতের এক তাফসীর অনুযায়ী এতে ফেরেশতাদের সম্বোধন করা হয়েছে। কোন কোন-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ