পৃষ্ঠা নং-২০১
সা’দ কোথায় যাচ্ছ? আমি ওহুদের পাদদেশে বেহেশতের সুগন্ধ অনুভব করছি, একথা বলে এগিয়ে গেলেন এবং তুমুল যুদ্ধের পর শাহাদত বরণ করলেন। -(ইবনে-কাসীর)
হযরত জাবের (রাঃ) বলেনঃ মুসলমানদের ছত্রভঙ্গ হওয়ার পর রসূলুল্লাহ্ (সাঃ) – এর কাছে মাত্র এগার জন সাহাবী উপস্থিত ছিলেন। হযরত তালহা (রাঃ) ছিলেন তাঁদের অন্যতম। কোরাইশ সৈন্যরা তখন ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছিল। তখন রসূলুল্লাহ্ (সাঃ) বললেনঃ কে এদের প্রতিরোধ করবে? হযরত তালহা (রাঃ) বলে উঠলেনঃ আমি, ইয়া রসূলুল্লাহ। অন্য একজন আনসার সাহাবী বলেনঃ আমি হাজির আছি, মহানবী (সাঃ) আনসারকে অগ্রসর হতে আদেশ দিলেন। তিনি যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। শত্রুপক্ষের আরেকটি দলকে অগ্রসর হতে দেখে তিনি আবার উপরোক্ত প্রশ্ন উচ্চারণ করলেন। এবারও হযরত তালহা (রাঃ) পূর্বের ন্যায় উত্তর দিলেন। তিনি নির্দেশ পেলেই সম্মুখে অগ্রসর হওয়ার জন্য ব্যাকুল ছিলেন; কিন্তু মহানবী (সাঃ) এবারও অন্য একজন আনসারকে পাঠিয়ে দিলেন। ফলে হযরত তালহার বাসনা পূর্ণ হলো না। এভাবে সাত বার প্রশ্ন হলো এবং হযরত তালহা প্রত্যেকবার নির্দেশ লাভে ব্যর্থ হলেন। অন্যান্য সাহাবীকে পাঠিয়ে দেয়া হতো এবং তাঁরা শহীদ হয়ে যেতেন।
বদরযুদ্ধে সংখ্যাল্পতা সত্বেও মুসলমানরা জয়লাভ করেন। ওহুদ যুদ্ধে বদরের তুলনায় সৈন্যসংখ্যা অনেক বেশী ছিল। তবুও পরাজয় বরণ করতে হলো। এতে মুসলমানদের জন্যে শিক্ষা এই যে, সাজ-সরঞ্জামের প্রাচুর্যের উপরই ভরসা করা উচিত নয়, বরং এরূপ মনে করা দরকার যে, বিজয় আল্লাহ্ তাআলার পক্ষ থেকে আসে। ফলে তাঁর সাথেই সম্পর্ক সুদৃঢ় করতে হবে।
ইয়ারমুক যুদ্ধের সময় রণাঙ্গণ থেকে অতিরিক্ত সৈন্য প্রেরণের প্রার্থনা ও মুসলমানদের সংখ্যাল্পতার কথা ব্যক্ত করে লেখা একটি পত্র খলিফা হযরত ওমর (রাঃ)- এর হস্তগত হয়েছিল। তিনি এর উত্তরে লিখেছিলেনঃ
قال الإمام أحمد : حدثنا محمد بن جعفر ، حدثنا شعبة ، عن سماك قال : سمعت عياضا الأشعري قال : شهدت اليرموك وعلينا خمسة أمراء : أبو عبيدة ، ويزيد بن أبي سفيان ، وابن حسنة ، وخالد بن الوليد ، وعياض – وليس عياض هذا الذي حدث سماكا – قال : وقال عمر ، رضي الله عنه : إذا كان قتال فعليكم أبو عبيدة . قال : فكتبنا إليه إنه قد جاش إلينا الموت ، واستمددناه ، فكتب إلينا : إنه قد جاءني كتابكم تستمدونني وإني أدلكم على من هو أعز نصرا ، وأحصن جندا : الله عز وجل ، فاستنصروه ، فإن محمدا صلى الله عليه وسلم قد نصر يوم بدر في أقل من عدتكم ، فإذا جاءكم كتابي فقاتلوهم ولا تراجعوني . قال فقاتلناهم فهزمناهم أربعة فراسخ ، قال : وأصبنا أموالا فتشاورنا ، فأشار علينا عياض أن نعطي عن كل ذي رأس عشرة . قال : وقال أبو عبيدة : من يراهنني ؟ فقال شاب : أنا ، إن لم تغضب . قال : فسبقه ، فرأيت عقيصتي أبي عبيدة تنقزان وهو خلفه على فرس عري .
وهذا إسناد صحيح وقد أخرجه ابن حبان في صحيحه من حديث بندار ، عن غندر ، بنحوه ، واختاره الحافظ الضياء المقدسي في كتابه .
-‘তোমাদের পত্র হস্তগত হয়েছে। তোমরা অতিরিক্ত সামরিক সাহায্য প্রার্থনা করেছ। কিন্তু আমি তোমাদের এমন এক সত্তার ঠিকানা দিচ্ছি- যাঁর সাহায্য অধিকতর কার্যকরী এবং যাঁর সৈন্যবল অজেয়। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামীন। তোমরা তাঁর কাছেই সাহায্য প্রার্থনা কর। মুহাম্মদ (সাঃ) বদরযুদ্ধে তোমাদের চাইতেও কম সংখ্যক সৈন্য নিয়ে তাঁর কাছ থেকে সাহায্য লাভ করেছিলেন। আমার এ পত্র পৌঁছা মাত্রই তোমরা শত্রু সৈন্যের উপর ঝাঁপিয়ে পড় এবং আমার কাছে এ ব্যাপারে অধিক কিছু লেখার প্রয়োজন নেই।”
এ ঘটনা বর্ণনাকারী বলেনঃ এ পত্র পেয়ে আমরা আল্লাহর নাম উচ্চারণ করে অগণিত কাফের বাহিনীর উপর অকস্মাৎ ঝাঁপিয়ে পড়লাম এবং শত্রুরা শোচনীয় পরাজয় বরণ করল। হযরত ফারূকে আযম জানতেন, মুসলমানদের জয়-পরাজয় সংখ্যাধিক্য ও সংখ্যাল্পতার উপর নির্ভরশীল নয়, বরং আল্লাহর প্রতি ভরসা ও তাঁর সাহায্যের দ্বারাই এর মীমাংসা হয়। হুনায়ন যুদ্ধ প্রসঙ্গে কুরআন পাক এ সত্যটিই ফুটিয়ে তুলেছেঃ
وَيَوْمَ حُنَيْنٍ ۙ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْئًا
অর্থাৎ “হুনায়ন যুদ্ধের কথা স্মরণ কর, যখন তোমরা স্বীয় সংখ্যাধিক্যে গর্বিত হয়ে পড়েছিলে। কিন্তু এ সংখ্যাধিক্য তোমাদের কোন উপকারেই আসেনি।” এবার আলোচ্য আয়াতসমূহের তাফসীরের প্রতি লক্ষ্য করুনঃ
وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ –অর্থাৎ “আপনি যখন সকাল বেলায় বের হয়ে যুদ্ধার্থ মুসলমানদের বিভিন্ন ব্যুহে সংস্থাপিত করেছিলেন।”
ঘটনা বর্ণনায় কুরআন পাকের একটি বিশেষ অলৌকিক পদ্ধতি এই যে, এতে কোন ঘটনা খুঁটিনাটিসহ সবিস্তারে বর্ণনা করা হয় না। তবে ঘটনায় যেসব বিশেষ নির্দেশ নিহিত থাকে, সেগুলো বর্ণনা করা হয়। আলোচ্য আয়াতে যেসব খুঁটিনাটি বিষয় রয়েছে, উদাহরণতঃ কখন গৃহ থেকে বের হয়েছিলেন, তা غَدَوْتَ শব্দে ব্যক্ত হয়েছে। হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে যে, এটা ছিল তৃতীয় হিজরীর ৭ই শাওয়ালের সকাল বেলা।
এরপর বলা হয়েছে, এ সফর কোথা থেকে আরম্ভ হয়েছিল। مِنْ أَهْلِكَ বলে ইঙ্গিত করা হয়েছে যে, সে সময় তিনি পরিবার-পরিজনের মধ্যে ছিলেন এবং তাঁদের সেখানে রেখেই তিনি বের হয়ে পড়েছিলেন। অথচ আক্রমণটি মদীনার উপরই হওয়ার ছিল। এসব খুঁটিনাটি ঘটনায় এ নির্দেশ রয়েছে যে, আল্লাহর নির্দেশ এসে গেলে তা পালন করতে পরিবার-পরিজনের মায়া-মমতা অন্তরায় না হওয়াই উচিৎ। এর পর গৃহ থেকে বের হয়ে রণাঙ্গন পর্যন্ত পৌঁছার খুটিনাটি ঘটনা বাদ দিয়ে রণাঙ্গনের প্রথম কাজ বর্ণনা করা হয়েছেঃ
تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ
অর্থাৎ আপনি যুদ্ধার্থ মুসলমানদের উপযুক্ত স্থানে সংস্থাপিত করেছিলেন। অতঃপর আয়াতটি এভাবে শেষ করা হয়েছেঃ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ –অর্থাৎ আল্লাহ্ তাআলা খুব শ্রবণকারী, মহাজ্ঞানী, এই দুইটি গুণবাচক শব্দ উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে, তখন শত্রু ও মিত্র উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে যা বলাবলি করছিল, তা সবই আল্লাহ্ তাআলার জানা হয়ে গেছে। তাদের পরস্পরের মধ্যে যা কিছু ঘটেছে তার কোনটিই তাঁর অজানা নয়। এমনিভাবে এ যুদ্ধের পরিণামও তাঁর অজ্ঞাত নয়।
দ্বিতীয় আয়াত হচ্ছে- إِذْ هَمَّت طَّائِفَتَانِ مِنكُمْ أَن تَفْشَلَا অর্থাৎ তোমাদের দুটি দল ভীরুতা প্রকাশের সংকল্প করেছিল, অথচ আল্লাহ্ তাদের সহায় ছিলেন। এ দুই দল হলো আউস গোত্রের বানী হারেসা এবং খাযরাজ গোত্রের বানী সালমা। এরা উভয়েই আব্দুল্লাহ্ ইবনে উবাইয়ের দেখাদেখি দুর্বলতা প্রদর্শন করেছিল। প্রকৃতপক্ষে নিজেদের মধ্যে দুর্বলতা ছিল না, বরং স্বদলের সংখ্যাল্পতা ও সাজ-সরঞ্জামের অভাব দেখেই তারা এ ধারণার বশবতী হয়ে পড়েছিল। ঐতিহাসিক ইবনে হেশাম এ বিষয়টি যথাযথ বিশ্লেষণ করেছেন। وَاللَّهُ وَلِيُّهُمَا বাক্যটি তাদের ঈমানের-