পৃষ্ঠা নং-২০৩
হাদীসে আছে, ফেরেশতারা কোন মুশরিকের উপর আক্রমণ করার ইচ্ছা করতেই আপনা-আপনি তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতোঃ- (হাকেম)
কোন কোন সাহাবী জিবরাঈলের আওয়াজ শুনেছেন যে, তিনি
قـال ابن عباس في خَبَر يوم بَدْر: بينما رَجـل من المسلمين يومئذ يَشْتَدّ في أثَر رَجُل مِـن الْمُشْرِكِين أمَامه إذ سَمِع ضَرْبة بِالسَّوط فَـوْقَه وصَوت الفَارِس يَقول: أقْدِم حَيْزُوم، فنظـر إلى الْمُشْرِك أمَامه، فَخَرَّ مُسْتَلْقِيًا، فَنَظَر إلـيه فإذا هو قد خُطِم أنْفُه، وشُقّ وَجْهه كَضَرْبَة السَّـوط، فَاخْضَرَّ ذَلِكَ أَجْمَعُ، فَجَاءَ الأَنْصَارِيُّ فَحَدَّثَ بِذَلِـكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّـمَ، فَقَالَ: صَدَقْتَ، ذَلِكَ مِنْ مَدَدِ السَّمَـاءِ الثَّالِثَةِ، فَقَتَلُوا يَوْمَئِذٍ سَبْعِينَ، وَأَسَرُوا سَبْعِـينَ. رواه مسلم.
বলেছেন। কেউ কেউ কতক ফেরেশ্তাকে দেখেছেনও। -(মুসলিম)
উপরোক্ত ঘটনাবলী এ কথারই সাক্ষ্য বহন করে যে, কিছু কিছু কাজের মাধ্যমে ফেরেশতাগণ মুসলমানদের আশ্বাস দিয়েছেন যে, তারাও যেন যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। প্রকৃতপক্ষে তাদের কাজ ছিল মুসলমানদের মনোবল অটুট রাখা এবং সান্তনা দেয়া। ফেরেশতাদের দ্বারা যুদ্ধ করানো কখনও উদ্দেশ্য ছিল না। এর আরও একটি সুস্পষ্ট প্রমাণ এই যে, এ জগতে যুদ্ধ-বিগ্রহ ও জেহাদের দায়িত্ব মানুষের স্কন্ধে অর্পণ করা হয়েছে। সে কারণেই তারা সাওয়াব, ফযীলত ও উচ্চমর্যাদা লাভ করে। ফেরেশতা-বাহিনী দ্বারা দেশ জয় করা যদি আল্লাহর ইচ্ছা হতো, তাহলে পৃথিবীতে কাফেরদের রাষ্ট্র দূরের কথা, তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেতো না। এ বিশ্ব চরাচরে আল্লাহ তাআলার ইচ্ছা তা নয়। এখানে কুফর, ঈমান, ইবাদত ও গোনাহ মিশ্রিতভাবেই চলতে থাকবে। এদের পরিষ্কার পৃথকীকরণের জন্যে হাশরের দিন নির্ধারিত রয়েছে।
বদরের যুদ্ধে ফেরেশতা প্রেরণের ওয়াদা প্রসঙ্গে ফেরেশতাদের সংখ্যা বিভিন্ন সূরায় বিভিন্নরূপ উল্লেখ করা হয়েছে। সূরা আনফালের আয়াতে এক হাজার, সূরা আলে-ইমরানের আয়াতে প্রথমে তিন হাজার এবং পরে পাঁচ হাজার ফেরেশতা প্রেরণের ওয়াদা করা হয়েছে। এর রহস্য কি? উত্তর এই যে সূরা আনফালে বলা হয়েছে, বদর যুদ্ধে মুসলমানগণ (যাদের সংখ্যা ছিল তিনশত তের) শত্রু সংখ্যা এক হাজার দেখে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। এতে এক হাজার ফেরেশতা দ্বারা সাহায্য করার ওয়াদা করা হয়। অর্থাৎ শত্রু সংখ্যা যত, ততসংখ্যক ফেরেশতা প্রেরণ করা হবে। আয়াতের ভাষা এরূপঃ
إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ
-যখন তোমরা স্বীয় পালনকর্তার সাহায্য প্রার্থনা করছিলে, তখন তিনি তোমাদের জবাব দেন যে, আমি এক হাজার অনুসরণকারী ফেরেশতার দ্বারা তোমাদের সাহায্য করবো। এ আয়াতের পরও ফেরেশতা প্রেরণের উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে –মুসলমানদের মনোবল অটুট রাখা এবং বিজয়ের সুসংবাদ প্রদান করা। পরবর্তী আয়াতটি এইঃ
وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَىٰ وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ
সূরা আলে-ইমরানের আলোচ্য আয়াতে তিন হাজার ফেরেশতার ওয়াদা করার কারণ সম্ভবতঃ এই যে, বদরের মুসলমানদের কাছে সংবাদ পৌঁছে যে, কুরয ইবনে জাবের মুহারেবী স্বীয় গোত্রের বাহিনী নিয়ে কোরাইশদের সাহায্যের জন্য এগিয়ে আসছে। -(রূহুল-মা’আনী)
পূর্বেই শত্রুদের সংখ্যা মুসলমানদের তিনগুণ বেশী ছিল। এ সংবাদে মুসলমানদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিলে তিন হাজার ফেরশতা প্রেরণের ওয়াদা করা হয় –যাতে শত্রুদের চাইতে মুসলমানদের সংখ্যা তিন গুণ বেশী হয়ে যায়।
অতঃপর আয়াতের শেষ ভাগে কয়েকটি শর্ত যোগ করে এ সংখ্যাকে বৃদ্ধি করে পাঁচ হাজার করে দেয়া হয়। শর্ত ছিল দু’টিঃ (এক) মুসলমানগণ ধৈর্য ও আল্লাহভীতির উচ্চস্তরে পৌঁছলে, (দুই) শত্রুরা আকস্মিক আক্রমণ চালালে। দ্বিতীয় শর্তটি অর্থাৎ আকস্মিক আক্রমণ বাস্তবে ঘটেনি, তাই পাঁচ হাজারের ওয়াদা পূরণেরও প্রয়োজন হয়নি। আকস্মিক আক্রমণ না হওয়া সত্ত্বেও আল্লাহর ওয়াদা পাঁচ হাজারের আকারে পূর্ণ করা হয়েছে, না তিন হাজারের আকারে সে সম্পর্কে তাফসীর ও ইতিহাসবিদগণের বিভিন্ন উক্তি রূহুল-মা’আনী গ্রন্থে বর্ণিত হয়েছে।
لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ –এখান থেকে আবারো ওহুদের ঘটনায় প্রত্যাবর্তন করা হয়েছে। মাঝখানে সংক্ষেপে বদর যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছিল। এ আয়াত অবতরণের হেতু এই যে, ওহুদ যুদ্ধে রসূলুল্লাহ (সাঃ)-এর সম্মুখস্থ উপর ও নীচের চারটি দাঁতের মধ্য থেকে নীচের পাটির ডান দিকের একটি দাঁত শহীদ এবং মুখমণ্ডল আহত হয়ে পড়েছিল। এতে দুঃখিত হয়ে তিনি এ বাক্যটি উচ্চারণ করেছিলেনঃ “যারা নিজেদের পয়গম্বরের সাথে এমন দুর্ব্যবহার করে, তারা কেমন করে সাফল্য অর্জন করবে? অথচ পয়গম্বর তাদেরকে আল্লাহর দিকে আহবান করেন।” এরই প্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। বুখারীতে উল্লেখ করা হয়েছে যে, তিনি কোন কোন কাফেরের জন্যে বদদোয়াও করেছিলেন। এতে আলোচ্য আয়াত নাযিল হয়। আয়াতে রসূলুল্লাহ (সাঃ)-কে ধৈর্য্য ও সহনশীলতার শিক্ষা দেয়া হয়েছে।
আলোচ্য আয়াতে أَضْعَافًا مُّضَاعَفَةً কয়েকগুণ বেশী, অর্থাৎ চক্রবৃদ্ধি হারকে সুদ হারাম ও নিষিদ্ধ হওয়ার শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি। অন্যান্য আয়াতে অত্যন্ত কঠোরভাবে সর্বাবস্থায় সুদ হারাম হওয়ার কথা বর্ণিত হয়েছে। সূরা বাক্বারায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। أَضْعَافًا مُّضَاعَفَةً কে উল্লেখ করার মধ্যে এদিকেও ইঙ্গিত হতে পারে যে, সুদ গ্রহণে অভ্যস্ত ব্যক্তি যদি চক্রবৃদ্ধি সূদ থেকে বেঁচেও থাকে, তবে সুদের উপার্জনকে যখন পুনরায় সুদে খাটাবে, তখন অবশ্যই দ্বিগুণের দ্বিগুণ হতে থাকবে –যদিও সুদখোরদের পরিভাষায় একে চক্রবৃদ্ধি সুদ বলা হবে না। সারকথা, সব সুদই পরিণামে দ্বিগুণের ওপর দ্বিগুণ সুদ হয়ে থাকে। সুতরাং আয়াতে সবরকম সুদকেই নিষিদ্ধ ও হারাম করা হয়েছে।
আলোচ্য ১৩২ নং আয়াতে দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। (এক) প্রথম আয়াতে আল্লাহ্ তাআলার আনুগত্যের সাথে রসূলের আনুগত্যেরও নির্দেশ দেয়া হয়েছে। এখানে প্রণিধানযোগ্য যে, রসূলের আনুগত্য যদি হুবহু আল্লাহর এবং আল্লাহর কিতাব কুরআনর আনুগত্য হয়ে থাকে, তবে একে পৃথকভাবে উল্লেখ করার প্রয়োজন কি? পক্ষান্তরে যদি এতদুভয়ের মধ্যে পার্থক্য থাকে, তবে তা কি?
(দুই) আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মকবুল ও নিষ্ঠাবান পরহেযগার বান্দার গুণাবলী ও লক্ষণাদি বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, আল্লাহ ও রসূলের আনুগত্য শুধু মৌখিক দাবীকে বলা হয় না, বরং গুণাবলী ও লক্ষণাদির দ্বারাই আনুগত্যকারীর পরিচয় হয়।
রসূলের আনুগত্যকে পৃথক করে বর্ণনা করার তাৎপর্যঃ প্রথমোক্ত বিষয়টি প্রথম আয়াত وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ এ تُرْحَمُونَ বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ্ ও রসূলের আনুগত্য কর,-