আলি ইমরান ১৫৮-১৭৩

পৃষ্ঠা নং-২১৬

দ্বিতীয় ও প্রকৃত উদ্দেশ্যটি ব্যক্ত করা হয়েছে আয়াতের শেষ قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ বাক্যে। এতে বাতলে দেয়া হয়েছে যে, বিপদাপদ যাই এসেছে তা শত্রুর শক্তি ও সংখ্যাধিক্যের কারণে আসেনি, বরং তোমাদের নিজেদেরই কোন কোন ত্রুটি-বিচ্যুতির দরুন এসেছে। যেমন, রসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশ পালনে তোমাদের শৈথিল্য হয়ে যাওয়া।

وَمَآ أَصَٰبَكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيَعۡلَمَ ٱلۡمُؤۡمِنِينَ ١٦٦

১৬৬. আর যেদিন দু’দল সৈন্যের মোকাবিলা হয়েছে; সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এজন্য যে, তাতে ঈমানদারদিগকে জানা যায়।

وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ نَافَقُواْۚ وَقِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ قَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدۡفَعُواْۖ قَالُواْ لَوۡ نَعۡلَمُ قِتَالٗا لَّٱتَّبَعۡنَٰكُمۡۗ هُمۡ لِلۡكُفۡرِ يَوۡمَئِذٍ أَقۡرَبُ مِنۡهُمۡ لِلۡإِيمَٰنِۚ يَقُولُونَ بِأَفۡوَٰهِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يَكۡتُمُونَ ١٦٧

১৬৭. এবং তাদেরকে যাতে সনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হল এসো, আল্লাহর রাহে লড়াই কর কিংবা শত্রুদিগকে প্রতিহত কর। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে, লড়াই হবে, তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সে দিন তারা ঈমানের তুলনায় কুফরীর কাছাকাছি ছিল। যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সে কথাই বলে বস্তুতঃআল্লাহ ভালভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে।

ٱلَّذِينَ قَالُواْ لِإِخۡوَٰنِهِمۡ وَقَعَدُواْ لَوۡ أَطَاعُونَا مَا قُتِلُواْۗ قُلۡ فَٱدۡرَءُواْ عَنۡ أَنفُسِكُمُ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ١٦٨

১৬৮. ওরা হলো যে সব লোক, যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বদ্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনত, তবে নিহত হত না। তাদেরকে বলে দিন, এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।

وَلَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أَمۡوَٰتَۢاۚ بَلۡ أَحۡيَآءٌ عِندَ رَبِّهِمۡ يُرۡزَقُونَ ١٦٩

১৬৯. আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।

فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَيَسۡتَبۡشِرُونَ بِٱلَّذِينَ لَمۡ يَلۡحَقُواْ بِهِم مِّنۡ خَلۡفِهِمۡ أَلَّا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ١٧٠

১৭০. আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয় ভীতিও নেই এবং কোন চিন্তা ভাবনাও নেই।

۞يَسۡتَبۡشِرُونَ بِنِعۡمَةٖ مِّنَ ٱللَّهِ وَفَضۡلٖ وَأَنَّ ٱللَّهَ لَا يُضِيعُ أَجۡرَ ٱلۡمُؤۡمِنِينَ ١٧١

১৭১. আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের জন্যে তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে, আল্লাহ, ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না।

ٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعۡدِ مَآ أَصَابَهُمُ ٱلۡقَرۡحُۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ مِنۡهُمۡ وَٱتَّقَوۡاْ أَجۡرٌ عَظِيمٌ ١٧٢

১৭২. যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তাঁর রসূলের নির্দেশ মান্য করেছে, তাদের মধ্যে যারা সৎ ও পরহেযগার, তাদের জন্য রয়েছে মহান সওয়াব।

ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدۡ جَمَعُواْ لَكُمۡ فَٱخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ إِيمَٰنٗا وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ وَنِعۡمَ ٱلۡوَكِيلُ ١٧٣

১৭৩. যাদেরকে লোকেরা বলেছে যে, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ-সরঞ্জাম; তাদের ভয় কর। তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; কতই না চমৎকার কামিয়াবীদানকারী।

আনুষাঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ

অতঃপর فَبِإِذْنِ اللَّهِ আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, এসব যা কিছু হয়েছে সবই আল্লাহর ইচ্ছা ও সমর্থনে হয়েছে, যাতে নিহিত রয়েছে বহু হেকমত ও রহস্য। সেসব রহস্যের কিছু কিছু ইতিপূর্বেও বর্ণিত হয়েছে। তবে একটি রহস্য হচ্ছে এই যে, এভাবে আল্লাহ নিঃস্বার্থ মুমিনগণকেও দেখে নেবেন। অর্থাৎ যাতে মুমিনদের নিঃস্বার্থতা এবং মুনাফেকদের প্রতারনা এমনভাবে প্রকৃষ্ট হয়ে যায় যাতে যে কোন লোক তা দেখে নিতে পারে। এখানে দেখে নেয়ার অর্থ হল এই যে, পৃথিবীতে দেখার উপায় প্রচলিত রয়েছে, সে অনুযায়ী দেখে নেয়া। অন্যথায় আল্লাহ তো সর্বক্ষণই প্রত্যেক বস্তু ও বিষয় দেখছেন। বস্তুতঃ এই রহস্যটি এভাবে প্রকাশ পেয়েছে যে, কঠিন বিপদের সময় মুনাফেকরা সরে দাঁড়িয়েছে, আর নিঃস্বার্থ মুমিনরা যুদ্ধে অনড়-অটল রয়েছেন।

এভাবে সান্তনা দেয়ার আরো একটি কারণ এই যে, এ যুদ্ধে যেসব মুসলমান শহীদ হয়েছেন, তাঁদেরকে আল্লাহ তা’আলা এমনসব প্রতিদান দিয়েছেন, অন্যান্যদেরও তার প্রতি ঈর্ষা সৃষ্টি হওয়া উচিত। এরই প্রেক্ষিতে পরবর্তী وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا আয়াতে শহীদদের মর্যাদার কথা বলা হয়েছে।

আল্লাহর রাহে শাহাদত বরণকারীদের বিশেষ মর্যাদাঃ এ আয়াতে শহীদদের বিশেষ মর্যাদার বিবরণ বিবৃত হয়েছে। এছাড়া বিশুদ্ধ হাদীসেও এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। ইমাম কুরতুবী (রহ.) বলেছেন, শহীদদের অবস্থা ও মর্যাদার মধ্যেও পার্থক্য রয়েছে। কাজেই হাদীসের রেওয়ায়াতে যেসব দিক বর্ণিত হয়েছে, তাও বিভিন্ন অবস্থারই প্রেক্ষিতে বলা হয়েছে।

এ আয়াতে শহীদদের প্রথম বৈশিষ্ট্য বলা হয়েছে, তাদের অনন্ত জীবনলাভকে। অতঃপর দ্বিতীয় বৈশিষ্ট্য হল আল্লাহ তা’আলার পক্ষ থেকে তাদের রিযিকপ্রাপ্তি।

তৃতীয় বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ আয়াতে যে, তারা সদা-সর্বক্ষণ আনন্দমুখর থাকবেন। যে সমস্ত নেয়ামত আল্লাহ তাদেরকে দান করবেন সেগুলোর মধ্যে চতুর্থটি হল وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِم অর্থাৎ তাঁরা নিজেদের যেসব উত্তরসুরীকে পৃথিবীতে রেখে গিয়েছিলেন, তাঁদের ব্যাপারেও তাঁদের এ আনন্দ অনুভুত হয় যে, তাঁরাও পৃথিবীতে থেকে সৎকাজ ও জেহাদে নিয়োজিত রয়েছেন। ফলে তারাও এখানে এসে এমনি সব নেয়ামত এবং উচ্চ মর্যাদা লাভ করবেন।

আর সাদ্দী (রাহ.) বর্ণনা করেছেন যে, শহীদদের যেসব আত্মীয়-বন্ধুর মৃত্যু সম্পর্কে তাদের পূর্বাহ্নেই জানিয়ে দেয়া হয় যে, অমুক ব্যক্তি এখন-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ