আলি ইমরান ৯২-১০৮

পৃষ্ঠা নং- ১৮৭

পূর্ববর্তী আয়াতসমূহে আহলে-কিতাবদের সাথে বিতর্কের বিষয় বর্ণিত হয়েছে- কোথাও ইহুদীদের সাথে এবং কোথাও খ্রীষ্ঠানদের সাথে। আলোচ্য আয়াতসমূহেও একটি বিতর্কের বিষয় বর্ণনা করা হচ্ছে। রূহুল-মা’আনী গ্রন্থে কলবী থেকে বর্ণিত ঘটনায় বলা হয়েছেঃ রসূলুল্লাহ্ (সাঃ) একবার সর্বসমক্ষে প্রকাশ করেন যে, আমরা যাবতীয় মূলনীতিতে এবং অধিকাংশ শাখাগত বিধি-বিধানে ইবরাহীমী ধর্মের অনুসারী। একথা শুনে ইহুদীরা আপত্তি উত্থাপন করে বললোঃ আপনারা উটের গোশত খান, দুধ পান করেন। অথচ এগুলো হযরত ইবরাহীম (আঃ)-এর প্রতি হারাম ছিল। রসূলুল্লাহ (সাঃ) উত্তরে বললেনঃ ভুল কথা, এগুলো তাঁর প্রতি হালাল ছিল। ইহুদীরা বললঃ আমরা যেসব বস্তু হারাম মনে করি, সবই হযরত নূহ ও হযরত ইবরাহীমের আমল থেকেই হারাম হিসেবে চলে এসেছে এবং আমাদের নিকট পর্যন্ত পৌঁছেছে। এ কথোপকথনের পর আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। এতে ইহুদীদের মিথ্যাবাদীতা প্রতিপন্ন করা হয়েছে। বলা হচ্ছেঃ তাওরাত অবতরণের পূর্বে উটের গোশত ব্যতীত সব খাদ্যদ্রব্য স্বয়ং বানী-ইসরাঈলের জন্যেও হালাল ছিল। তবে উটের গোশত বিশেষ কারণবশতঃ হযরত ইয়াকুব (আঃ) নিজেই নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। পরে তাঁর বংশধরের জন্যেও তা হারাম ছিল।

বিশেষ কারণটি ছিল এই যে, হযরত ইয়াকুব (আঃ) ‘ইরকুন্নিসা’ (সাইটিকা বাত) রোগে আক্রান্ত হয়ে মানত করেছিলেন যে, আল্লাহ্ তাআলা এ রোগ থেকে মুক্তি দিলে তিনি সর্বাপেক্ষা প্রিয় খাদ্য বস্তু পরিত্যাগ করবেন। এরপর তিনি রোগমুক্ত হয়ে যান এবং সর্বাপেক্ষা প্রিয় খাদ্যবস্তু উটের গোশত পরিত্যাগ করেন। (হাকেম, তিরমিযী, রূহুল-মা’আনী)

মানতের কারণে যে উটের গোশত হারাম হয়েছিল, তা ওহীর নির্দেশে বানী-ইসরাঈলের জন্যে পর্ববর্তীকালেও অব্যাহত ছিল। এতে বোঝা গেল যে, তাদের শরীয়তে মানতের কারণে হালাল বস্তুও হারাম হয়ে যেতো। আমাদের শরীয়তেও মানতের কারণে জায়েয কাজ ওয়াজিব হয়ে যায়। কিন্তু মানত করে হালালকে হারাম করা যায় না। এরূপ ক্ষেত্রে মানত কসমের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তা ভঙ্গ করলে কাফ্ফারা দেয়া ওয়াজিব হবে। কারণ, আল্লাহ্ তাআলা বলেনঃ  لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ (তাফসীরে-কাবীর)

আলোচ্য ৯৬ নং আয়াতে সারা বিশ্বের সকল গৃহ এমন কি, মসজিদ ও উপাসনালয়সমূহের মোকাবিলায়ও কা’বা গৃহের শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। এ শ্রেষ্ঠত্বের কারণ একাধিকঃ

কাবাগৃহের শ্রেষ্ঠত্ব ও নির্মাণ ইতিহাসঃ প্রথমতঃ এটি সারা বিশ্বে সর্বপ্রথম উপাসনালয়।

দ্বিতীয়তঃ এ গৃহ বরকতময় ও কল্যাণের আধার।

তৃতীয়তঃ এ গৃহ সারা বিশ্বের জন্য পথপ্রদর্শক।

আয়াতের সারমর্ম এই যে, মানবজাতির জন্যে সর্বপ্রথম যে গৃহ আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়, তা ঐ গৃহ, যা বাক্কায় (মক্কার অপর নাম ছিল বাক্কা) অবস্থিত। অতএব কা’বা গৃহই বিশ্বের সর্ব প্রথম উপাসনালয়। এর অর্থ এও হতে পারে যে, বিশ্বের সর্বপ্রথম গৃহ ইবাদতের জন্যই নির্মিত হয়েছিল। ইতিপূর্বে কোন উপাসনালয়ও ছিল না এবং বাস গৃহও ছিল না। হযরত আদম (আঃ) ছিলেন আল্লাহর নবী। তাঁর পক্ষে এমনটি অকল্পনীয় নয় যে, পৃথিবীতে আগমনের পর তিনি নিজের জন্য বাসগৃহ নির্মাণের আগেই আল্লাহর ঘর অর্থাৎ ইবাদতের গৃহ নির্মাণ করেন। এ কারণে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, মুজাহিদ, কাতাদাহ, সুদ্দী প্রমুখ সাহাবী ও তাবেয়িগণের মতে কা’বাই বিশ্বের সর্বপ্রথম গৃহ। পক্ষান্তরে এটাও সম্ভব যে, মানুষের বসবাসের গৃহ পূর্বেই নির্মিত হয়েছিল; কিন্তু ইবাদতের জন্যে কা’বা গৃহই সর্বপ্রথম নির্মিত হয়েছিল। এ মতটি হযরত আলী (রাঃ) থেকেও বর্ণিত রয়েছে।

বায়হাকী বর্ণিত এক হাদীসে রসূলুল্লাহ (সাঃ) বলেনঃ হযরত আদম (আঃ) ও বিবি হাওয়ার পৃথিবীতে আগমনের পর আল্লাহ্ তাআলা জিবরাঈলের মাধ্যমে তাঁদের কা’বা গৃহ নির্মাণের আদেশ দেন। এ গৃহ নির্মিত হয়ে গেলে তাঁদেরকে তা তাওয়াফ করার আদেশ দেয়া হয় এবং বলা হয়, আপনি সর্বপ্রথম মানব এবং এ গৃহ সর্বপ্রথম গৃহ- যা মানবমণ্ডলীর জন্যে নির্দিষ্ট করা হয়েছে। – (ইবনে কাসীর)

কোন কোন হাদীসে আছে, হযরত আদম (আঃ) কর্তৃক নির্মিত এ কা’বা গৃহ নূহের মহাপ্লাবন পর্যন্ত অক্ষত ছিল। মহাপ্লাবনে এ গৃহ বিধ্বস্ত হয়ে যায়। অতঃপর ইবরাহীম (আঃ) প্রাচীন ভিত্তির উপর এ গৃহ পুনঃনির্মাণ করেন। পরবর্তীকালে এক দুর্ঘটনায় প্রাচীর ধ্বসে গেলে জুরহাম গোত্রের লোকেরা একে পুনঃনির্মাণ করেন। এভাবে কয়েকবার বিধ্বস্ত হওয়ার পর একবার আমালেকা সম্প্রদায় ও একবার কোরাইশরা এ গৃহ নির্মাণ করে। সর্বশেষ এ নির্মাণে মহানবী (সাঃ)-ও শরীক ছিলেন এবং তিনিই ‘হাজরে-আসওয়াদ’ স্থাপন করেছিলেন। কিন্তু কোরাইশদের এ নির্মাণের ফলে ইবরাহীমী ভিত্তি সামান্য পরিবর্তিত হয়ে যায়। প্রথমতঃ কা’বার একটি অংশ ‘হাতীম’ কা’বা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। -দ্বিতীয়তঃ ইবরাহীম (আঃ)-এর নির্মাণে কা’বা গৃহের দরজা ছিল দু’টি-একটি প্রবেশের জন্য এবং অপরটি পশ্চাৎমুখী হয়ে বের হওয়ার জন্যে। কিন্তু কোরাইশরা শুধু পূর্বদিকে একটি দরজা রাখে। তৃতীয়তঃ তারা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে- যাতে সবাই সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। বরং তারা যাকে অনুমতি দেয় সে’ই যেন প্রবেশ করতে পারে। রসূলুল্লাহ (সাঃ) একবার হযরত আয়েশা (রাঃ)-কে বলেনঃ আমার ইচ্ছা হয়, কা’বা গৃহের বর্তমান নির্মাণ ভেঙ্গে দিয়ে ইবরাহীমী নির্মাণের অনুরূপ করে দেই। কিন্তু কা’বা গৃহ ভেঙ্গে দিলে নও-মুসলিম অজ্ঞ লোকদের মনে ভুল বোঝাবুঝি দেখা দেয়ার আশঙ্কার কথা চিন্তা করেই বর্তমান অবস্থা বহাল রাখছি। এ কথাবার্তার কিছুদিন পরেই মহানবী (সাঃ) দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন।

কিন্তু হযরত আয়েশা (রদ্বিয়াল্ল-হু ‘আনহা)-র ভাগ্নেয় হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবায়ের (রাঃ) মহানবী (সাঃ)-এর উপরোক্ত ইচ্ছা সম্পর্কে অবগত ছিলেন। খোলাফায়ে রাশেদীনের পর যখন মক্কার উপর তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন তিনি উপরোক্ত ইচ্ছা্টি কার্যে পরিণত করেন এবং কা’বা গৃহের নির্মাণ ইবরাহীমী নির্মাণের অনুরূপ করে দেন। কিন্তু মক্কার উপর তাঁর কর্তৃত্ব বেশী দিন টেকেনি। অত্যাচারী হাজ্জাজ ইবনে ইউসুফ মক্কায় সৈন্যাভিযান করে তাঁকে শহীদ করে দেয়। রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেই সে আব্দুল্লাহ ইবনে যুবায়েরের এ চিরস্মরণীয় কীর্তিটিও মুছে ফেলতে মনস্থ করে। সেমতে সে জনগণের মধ্যে প্রচার করতে থাকে যে, আব্দুল্লাহ্ ইবনে যুবায়েরের এ কাজ ঠিক হয়নি। রসূলুল্লাহ্ (সাঃ) কা’বা-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ