পৃষ্ঠা নং-১৯২
কর্তব্য। দ্বিতীয়তঃ সব মুসলমান সম্মিলিতভাবে একে বাস্তবায়িত করবে। এর অনিবার্য ফলস্বরূপ তারা পরস্পর ঐক্যবদ্ধ ও সুশৃংখল জাতিতে পরিণত হবে। উদাহরণতঃ একদল লোক একটি রজ্জুকে ধরে থাকলে তারা সবাই এক দেহে পরিণত হয়ে যাবে।
এছাড়া আয়াতে একটি সুক্ষ্ম দৃষ্টান্তও বর্ণিত হয়েছে যে, মুসলমানরা যখন আল্লাহর গ্রন্থকে সুদৃঢ়ভাবে আঁকড়ে থাকবে, তখন তাদের অবস্থা হবে ঐ ব্যক্তিদের অনুরূপ, যারা কোন উচ্চ স্থানে আরোহন করার সময় শক্ত রজ্জু ধারণ করে নিশ্চিত পতনের সম্ভাবনা থেকে নিরাপদ থাকে। সুতরাং আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, সবাই মিলে কুরআনেকে শক্তরূপে ধারণ করে থাকলে শয়তান তার কোন অনিষ্ট সাধনে সক্ষম হবে না এবং ব্যক্তিগত জীবনের মত মুসলিম জাতির শক্তিও সুদৃঢ় ও অজেয় হয়ে যাবে। বলা বাহুল্য, কুরআনকে আঁকড়ে থাকলেই ইতস্ততঃ বিক্ষিপ্ত শক্তি একত্রিত হয় এবং মরণোন্মুখ জাতি নবজীবন লাভ করে। পক্ষান্তরে কুরআন থেকে সরে থাকলে জাতীয় ও দলগত জীবনে যেমন বিপর্যয় নেমে আসে, তেমনি ব্যক্তিগত জীবনও সুখকর হয় না।
ঐক্য একমাত্র ইসলামের ভিত্তিতেই সম্ভবঃ ঐক্যের বিশেষ একটি কেন্দ্র বা ভিত্তি থাকা অত্যাবশ্যক। এ সম্পর্কে বিভিন্ন জাতির বিভিন্ন মত ও পথ রয়েছে। কোথাও বংশগত সম্পর্ককে ঐক্যের কেন্দ্রবিন্দু হিসাবে ধরে নেওয়া হয়েছে। উদাহরণতঃ আরব গোত্রসমূহের মধ্যে কোরায়শকে এক জাতি ও বানু-তামীমকে অন্য জাতি মনে করা হতো। কোথাও বর্ণগত পার্থক্যই ঐক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে কৃষ্ণাঙ্গদের এক জাতি এবং শ্বেতাঙ্গদের অন্য জাতি মনে করা হয়েছে। কোথাও দেশগত ও ভাষাগত একত্বকে কেন্দ্রবিন্দু মনে করা হয়েছে। ফলে হিন্দীরা একজাতি ও আরবীরা অন্য জাতি হয়ে গেছে। আবার কোথাও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু নিয়ম-প্রথাকে ঐক্যের কেন্দ্র বানানো হয়েছে। যারা এসব নিয়ম-প্রথা পালন করে না, তারা ভিন্নজাতি। উদাহরণতঃ ভারতের হিন্দু ও আর্ষসমাজের কথা বলা যায়।
কুরআন পাক এগুলোকে বাদ দিয়ে ঐক্যের কেন্দ্রবিন্দু ‘হাবলুল্লাহ’ অর্থাৎ, আল্লাহ, প্রেরিত মজবুত জীবন-ব্যবস্থাকে সাব্যস্ত করেছে এবং দৃপ্তকন্ঠে ঘোষণা করেছে যে, আল্লাহর প্রতি বিশ্বাসীরা সবাই মিলে এক জাতি-যারা আল্লাহর রজ্জুর সাথে জড়িত এবং কাফেররা ভিন্ন জাতি-যারা এ শক্ত রজ্জুর সাথে জড়িত নয়।
মোটকথা, আলোচ্য আয়াতে মুসলমানদিগকে দু’টি নির্দেশ দেয়া হয়েছে। প্রথমতঃ আল্লাহ তাআলার প্রেরিত জীবন-ব্যবস্থার অনুসারী হয়ে যাও। দ্বিতীয়তঃ একে সবাই মিলে শক্তভাবে ধারণ কর, যাতে মুসলিম সম্প্রদায়ের সুশৃঙ্খল ঐক্যবন্ধন স্বাভাবিক ভাবেই প্রতিষ্ঠিত হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগে একবার তা প্রত্যক্ষ করা গেছে।
মুসলমানদের পারস্পরিক ঐক্যের ধনাত্মক দিক ফুটিয়ে তোলার পর বলা হয়েছেঃ وَّلاَتَفَرَّقُوْا পরস্পর বিভেদ সৃষ্টি করো না। কুরআন পাকের বিজ্ঞজনোচিত বর্ণনাভঙ্গি এই যে, যেখানে ধনাত্মক দিক ফুটিয়ে তোলা হয়, সেখানেই ঋণাত্মক দিক উল্লেখ করে উপরীত রাস্তায় অগ্রসর হওয়া থেকে বারণ করা হয়।
এছাড়া কুরআন বিভিন্ন পয়গম্বরের উম্মতদের ঘটনাবলী বর্ণনা করে দেখিয়েছে যে, তারা কিভাবে পারস্পরিক মতবিরোধ ও অনৈক্যের কারণে জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে হইলৌকিক ও পারলৌকিক লাঞ্ছনায় পতিত হয়েছে।
হযরত রসূল কারীম (সাঃ) বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্যে তিনটি বিষয় পছন্দ করেছেন এবং তিনটি অপছন্দ করেছেন। পছন্দনীয় জিনিসগুলো এইঃ (এক)- তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে অংশীদার করবে না। (দুই)- আল্লাহর কিতাব কুরআনকে সুদৃঢ়ভাবে ধারণ করবে এবং অনৈক্য থেকে বেঁচে থাকবে। (তিন)- শাসনকর্তাদের প্রতি শুভেচ্ছার মনোভাব পোষণ করবে।
অপছন্দনীয় বিষয়গুলোঃ (এক)- অনাবশ্যক কথাবার্তা ও বিতর্ক অনুষ্ঠান। (দুই)- বিনা প্রয়োজনের কারও কাছে ভিক্ষা চাওয়া এবং (তিন)- সম্পদ বিনষ্ট করা।–(ইবনে কাসীর)
এখন প্রশ্ন এই যে, প্রত্যেক মতভেদেই কি নিন্দনীয় এবং মতভেদের কোন দিকই কি অনিন্দনীয় নেই? উত্তর এই যে, প্রত্যেক মতভেদই নিন্দনীয় নয়। বরং যে মতভেদ প্রবৃত্তির তাড়নার ভিত্তিতে কুরআন থেকে দৃঢ় সরে চিন্তা করা হয়, তাই নিন্দনীয়। কিন্তু যদি কুরআনের নির্ধারিত সীমার ভেতরে থেকে রসূলুল্লাহ (সাঃ) –এর ব্যাখ্যা স্বীকার করে নিজের যোগ্যতা ও মেধার আলোকে শাখা-প্রশাখায় মতভেদ করা হয়, তবে সে মতভেদ অস্বাভাবিক নয়, ইসলাম তা নিষেধও করে না। সাহাবায়ে কেরাম, তাবেয়ীন এবং ফেকাহবিদ আলেমগণের মধ্যকার মতভেদ ছিল এমনি ধরনের। এমন মতভেদকে রহমত বলে আখ্যায়িত করা হয়েছে। অবশ্য যদি এসব শাখা বিষয়কেই দ্বীনের মূল সাব্যস্ত করা হয়, তবে তাও নিন্দনীয়।
পারস্পরিক ঐক্যের উভয় দিক ব্যাখ্যা করার পর আয়াতে ঐ অবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যাতে ইসলাম পূর্বকালে আরবরা লিপ্ত ছিল। গোত্রসমূহের পারস্পরিক শত্রুতা, কথায় কথায় অহরহ খুনখারাবী ইত্যাদির কারণে গোটা আরব জাতি নিশ্চিহ্ন হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। একমাত্র ইসলামরূপ আল্লাহ বিশেষ রহমতই তাদেরকে এহেন অশান্তির আগুন থেকে উদ্ধার করেছে।
মুসলমানদের ঐক্য আল্লাহর আনুগত্যের উপর নির্ভরশীলঃ কুরআন পাকের এ উক্তি থেকে আরও একটি সত্য প্রতিভাত হয়েছে যে, অন্তরের মালিক প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা। সম্প্রীতি বা ঘৃণা সৃষ্টি করা তাঁরই কাজ। কোন দলের অন্তরে পারস্পরিক ভালবাসা ও সম্প্রীতি সৃষ্টি করা আল্লাহ তাআলারই অনুগ্রহের দান। আর একথা সবারই জানা যে, আল্লাহর অনুগ্রহ একমাত্র তাঁর আনুগত্যের দ্বারাই অর্জিত হতে পারে। অবাধ্যতা ও গোনাহ দ্বারা এ অনুগ্রহ অর্জিত হওয়া সুদূর পরাহত।
এর ফলশ্রুতি এই যে, মুসলমানরা যদি শক্তিশালী সংগঠন ও ঐক্য কামনা করে, তবে এর একমাত্র উপায় হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যকে অঙ্গের ভূষণ করে নেয়া। এদিকে ইশারা করার জন্যেই আয়াতের শেষাংশে বলা হয়েছেঃ كَذلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمْ اياتِه لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ অর্থাৎ, এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্যে সত্যাসত্য সুস্পষ্টরূপে বর্ণনা করেন-যাতে তোমরা বিশুদ্ধ পথে থাক।
মুসলমানদের জাতীয় ও সমষ্টিগত কল্যাণ দুটি বিষয়ের উপর নির্ভরশীলঃ প্রথমে খোদাভীতি ও আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার মাধ্যমে আত্মসংশোধন এবং দ্বিতীয়তঃ প্রচার ও তাবলীগের মাধ্যমে অপরের সংশোধন। আলোচ্য আয়াতে ১০৪নং দ্বিতীয় নির্দেশটি বর্ণিত হয়েছে। এ-