পৃষ্ট নং-৭৫
অর্থব্যবস্থা প্রবর্তন করেছে। ইসলামী শরী‘আত একদিকে ধন-সম্পদকে জীবনের লক্ষ মনে করতে বারণ করেছে এবং সম্মান, ইজ্জত ও কোন পদমর্যাদা লাভকে এর উপর নির্ভরশীল রাখেনি; অপরদিকে সম্পদ বন্টনের নিষ্কলুষ নীতিমালা প্রণয়ন করে দিয়েছে যাতে কোন মানুষ জীবন ধারণের প্রয়োজনীয় উপায়-উপকরণ থেকে বঞ্চিত না থাকে এবং কেউ সমগ্র সম্পদ কুক্ষিগত করে না বসে। এছাড়া সম্মিলিত মালিকানাভূক্ত বিষয়-সম্পত্তিকে যৌথ ও সাধারণ ওয়াক্ফের আওতায় রেখেছে। বিশেষ বস্তুর মধ্যে ব্যক্তিমালিকানার প্রতি সম্মান দেখিয়েছে। ‘হালাল মালের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে এবং তা রাখার ও ব্যবহার করার পদ্ধতি শিক্ষা দিয়েছে।
(সাক্ষদানের জন্য ন্যায়ানুগ হওয়া শর্তঃ) لِتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ মুসলিম সম্প্রদায়কে ভারসাম্যপূর্ণ তথা ন্যায়ানুগ করা হয়েছে যাতে তারা সাক্ষদানের যোগ্য হয়। এতে বুঝা যায়, যে ব্যক্তি আদেল বা ন্যায়ানুগ নয়, সে সাক্ষ্যদানেরও যোগ্য নয়। আদেলের অর্থ সাধারণতঃ ‘নির্ভরযোগ্য’করা হয়। এর সম্পূর্ণ শর্ত ফেকাহ্ গ্রন্থসমুহে উল্লেখিত রয়েছে।
ইজ্মা’ শরী‘আতের দলীলঃ ইমাম কুরতুবী বলেন, ইজ্মা’ (মুসলিম ঐকমত্য) যে শরী‘আতের একটি দলীল, আলোচ্য আয়াতটি তার প্রমাণ। কারণ, আল্লাহ তা ‘আলা এ সম্প্রদায়কে সাক্ষ্যদাতা সাব্যস্ত করে আপরাপর সম্প্রদায়ের বিপক্ষে তাদের বক্তব্যকে দলীল করে দিয়েছে। এতে প্রমাণিত হয় যে, এ সম্প্রদায়ের ইজমা’ বা ঐকমত্যও একটি দলীল এবং তা পালন করা ওয়াজিব। সা‘হাবীগণের ইজমা’ তাবে‘য়ীগণের জন্যে এবং তাবে ‘য়ীগণের ইজমা’ তাঁদের পরবর্তীদের জন্যে দলীল স্বরূপ।
তাফসীরে মাজহারীতে বর্ণিত আছেঃ এ আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে, এ সম্প্রদায়ের যেসব ক্রিয়াকর্ম সর্বসম্মত, তা আল্লাহ্র কাছে প্রশংসনীয় ও গ্রহণীয়।.কারণ, যদি মনে করা হয় যে, তারা ভ্রান্ত বিষয়ে একমত হয়েছে, তবে তাদের নির্ভরযোগ্য সম্প্রদায় বলার কোন অর্থ থাকে না।
ইমাম জাস্সাস বলেনঃ এই আয়াতের দ্বারা প্রমাণীত হয় যে, প্রত্যেক যুগের মুসলমানদের ইজমা’ই আল্লাহ্র কাছে গ্রহণীয়। ‘ইজমা’ শরী‘আতের দলীল’ -এ কথাটি শতাব্দী অথবা বিশেষ কোন যুগের সাথে বিশেষভাবে সম্পৃক্ত নয়। কারণ, আয়াতে সমগ্র সম্প্রদায়কেই সম্বোধন করা হয়েছে। যারা আয়াত নাযিলের সময়ে বিদ্যমান ছিলেন, তাঁরাই শুধু মুসলিম সম্প্রদায় নন; বরং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, তারা সবাই মুসলিম সম্প্রদায়ভূক্ত। সুতরাং প্রতি যুগের মুসলমানই ‘আল্লাহ্র সাক্ষ্যদাতা’। তাদের উক্তি দলীল। তারা কোন ভুল বিষয়ে একমত হতে পারে না।
কা’বা শরীফ সর্বপ্রথম কখন নামাযের কেবলা হয়ঃ হিজরতের পূর্বে মক্কা মোকার্রমায় যখন নামায ফরয হয়, তখন কা’বা গৃহই নামাযের জন্য কেবলা ছিল, না বাইতুল-মোকাদ্দাস ছিল- এ প্রশ্নে সা‘হাবী ও তাবে‘য়ীগণের মধ্যে মতভেদ রয়েছে। হযরত ‘আব্দুল্লাহ ইবনে ‘আব্বাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেনঃ ইসলামের শুরু থেকেই কেবলা ছিল বাইতুল-মোকাদ্দাস। হিজরতের পরও ষোল-সতের মাস পর্যন্ত বাইতুল-মোকাদ্দাসই কেবলা ছিল। এরপর কা’বাকে কেবলা করার নির্দেশ আসে। তবে রসুল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) মক্কায় অবস্থানকালে ‘হাজ্রে-আসওয়াদ ও রুক্নে-ইয়ামানীর মাঝখানে দাঁড়িয়ে নামায পড়তেন যাতে কা’বা ও বাইতুল-মোকাদ্দাস উভয়টিই সামনে থাকে। মদীনায় পৌঁছার পর এরূপ করা সম্ভবপর ছিল না। তাই তাঁর মনে কেবলা পরিবর্তনের বাসনা দানা বাঁধতে থাকে। -(ইবনে-কাসীর)
অন্যান্য সা‘হাবা ও তাবে‘য়ীগণ বলেনঃ মক্কায় নামায ফরয হওয়ার সময় কা’বা গৃহই ছিল মুসলমানদের প্রাথমিক কেবলা। কেননা, হযরত ইবরাহীম ও ইসমাইল (‘আলাইহিচ্ছালাম)-এর কেবলাও তাই ছিল। মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) মক্কায় অবস্থানকালে কা’বাগৃহের দিকে মুখ করেই নামায পড়তেন।
মদীনায় হিজরতের পর তাঁর কেবলা বাইতুল-মোকাদ্দাস সাব্যস্ত হয়। তিনি মদীনায় ষোল/সতের মাস পর্যন্ত বাইতুল-মোকাদ্দাসের দিকে মুখ করে নামায পড়েন। এরপর প্রথম কেবলা অর্থাৎ, কা’বাগৃহের দিকে মুখ করার নির্দেশ অবতীর্ণ হয়।
বানু-সালামার মুসলমানরা যোহর অথবা ‘আসরের নামায থেকেই কেবলা পরিবর্তনের নির্দেশ কার্যকর করে নেন। কিন্তু কেবলার মসজিদে এ সংবাদ পরদিন ফজরের নামাযে পৌঁছালে তারাও নামাযের মধ্যেই বাইতুল-মোকাদ্দাসের দিক থেকে কা’বার দিকে মুখ করে নেন।- (ইবনে-কাসীর, জাস্সাস)।
وَمَاكَانَ اللّٰهُ لِيُضِيْعَ إيْمَانَكُمْ – এখানে ‘ঈমান’ শব্দ দ্বারা ঈমানের প্রচলিত অর্থ নেয়া হলে আয়াতের মর্ম হবে এই যে, কেবলা পরিবর্তনের ফলে নির্বোধেরা মনে করতে থাকে যে, এরা ধর্ম ত্যাগ করেছে কিংবা এদের ঈমান নষ্ট হয়ে গেছে। উত্তরে বলা হয়েছে যে, আল্লাহ তা‘আলা তোমাদের ঈমান নষ্ট করবেন না। কাজেই তোমরা নির্বোধদের কথায় কর্ণপাত করো না।
কোন কোন ‘হাদীসে এবং মনীষীদের উক্তিতে এখানে ঈমানের অর্থ করা হয়েছে নামায। মর্মার্থ এই যে, সাবেক কেবলা বাইতুল-মোকাদ্দাসের দিকে মুখ করে যেসব নামায পড়া হয়েছে, আল্লাহ তা‘আলা সেগুলো নষ্ট করবেন না; বরং তা শুদ্ধ ও মকবুল হয়েছে।
স‘হীহ বুখারীতে ইবনে-আ’যেব (রদ্বিয়াল্ল-হ ‘আনহু) এবং তিরমিযীতে ইবনে-‘আব্বাস (রদ্বিয়াল্ল-হ ‘আনহু) থেকে বর্ণিত রয়েছে যে, কা’বাকে কেবলা করার পর অনেকেই প্রশ্ন করে যে, যেসব মুসলমান ইতিমধ্যেই ইন্তেকাল করেছেন, তাঁরা বাইতুল-মুকাদ্দাসের দিকে নামায পড়ে গেছেন- কা’বার দিকে নামায পড়ার সুযোগ পাননি, তাঁদের কি হবে? এ প্রশ্নের প্রেক্ষিতেই আলোচ্য আয়াত নাযিল হয়। এতে নামাযকে ‘ঈমান’ শব্দ দ্বারা ব্যক্ত করে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, তাদের সব নামাযই শুদ্ধ ও গ্রহণীয়। তাদের ব্যপারে কেবলা পরিবর্তনের কোন প্রতিক্রিয়া হবে না।
আলোচ্য ১৪৪তম আয়াতের প্রথম বাক্যে কা’বার প্রতি রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর আকর্ষণ এবং এর বিভিন্ন কারণ বর্ণিত হয়েছে। এসব কারণের মধ্যে কোন বিরোধ নেই- সবই সম্ভবপর। উদাহরণতঃ মহানবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ও‘হী অবতরণ ও নবুওয়াত-প্রাপ্তির পূর্বে স্বীয় স্বভাবগত ঝোঁকে দ্বীনে-ইবরাহিমীর অনুসরণ করতেন। ও‘হী অবতরণের পর কুরআনও তাঁর শরী‘আতকে দ্বীনে-ইবরাহিমীর অনুরূপ বলেই আখ্যা দিয়েছে। হযরত ইবরাহীম ও ইসমা‘ঈল (‘আলাইহিমাচ্ছালাম)-এর কেবলাও কা’বাই ছিল।
আরও কারণ ছিল এই যে, ‘আরব গোত্রগূলো মৌখিকভাবে হলেও দ্বীনে-ইবরাহীমী স্বীকার করত এবং নিজেদেরকে তার অনুসারী বলে দাবী করত। ফলে কা’বা মুসলমানদের কেবলা হয়ে গেলে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারত। সাবেক কেবলা বাইতুল-মোকাদ্দাস দ্বারা-