আল-বাকারা ১৪৭-১৬৪

পৃষ্ঠা নং-৭৯

নফ্‌স-এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ।

কুরআন ও ‘হাদীসেরর পরিভাষায় ‘সব্‌র’ (ধৈর্য)–এর তিনটি শাখা রয়েছে। (এক) নফ্‌সকে ‘হালাল এবং না-জায়েয বিষয়াদি থেকে বিরত রাখা (দুই) ‘ইবাদাত ও আনুগত্যে বাধ্য করা এবং (তিন) যে কোন বিপদ ও সংকটে ধৈর্যধারণ করা। অর্থাৎ, যে সব বিপদ-আপদ এসে উপস্থিত হয় সেগুলোকে আল্লাহ্‌র বিধান বলে মেনে নেয়া এবং এর বিনিময়ে আল্লাহ্‌র তরফ/পক্ষ থেকে প্রতিদান প্রাপ্তির আশা রাখা। অবশ্য কষ্টে পড়ে যদি মুখ থেকে কোন কাতর শব্দ উচ্চারিত হয়ে যায়, কিংবা অন্যের কাছে তা প্রকাশ করা হয়, তবে, তা ‘সব্‌র’ –এর পরিপন্থী নয়। -(ইবনে কাসীর, সা‘ঈদ ইবনে জুবায়ের থেকে)।

‘সব্‌র’ –এর উপরোক্ত তিনটি শাখাই প্রত্যেক মুসলমানের অবশ্য পালনীয় কর্তব্য। সাধারণ মানুষের ধারণায় সাধারণতঃ তৃতীয় শাখাকেই সব্‌র হিসাবে গণ্য করা হয়। প্রথম দু’টি শাখা যে এক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে মোটেও লক্ষ্য করা হয় না। এমনকি এ দু’টি বিষয়ও যে ‘সব্‌র’- এর অন্তর্ভুক্ত এ ধারণাও যেন অনেকের নেই। কুরআন-’হাদীসের পরিভাষায় ধৈর্যধারণকারী বা ‘সাবের’(সব্‌রকারী) সে সমস্ত লোককেই বলা হয়, যারা উপরোক্ত তিন প্রকারেই ‘সব্‌র’ অবলম্বন করে। কোন কোন বর্ণনায় রয়েছে, হাশরের ময়দানে ঘোষণা করা হবে, “ধৈর্যধারণকারীরা কোথায়?” একথা শোনার সঙ্গে সঙ্গে সেসব লোক উঠে দাঁড়াবে, যারা তিন প্রকারেই সব্‌র করে জীবন অতিবাহিত করে গেছেন। এসব লোককে প্রথমেই বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করার অনুমতি দেয়া হবে। ‘ইবনে-কাসীর’ এ বর্ণনা উদ্ধৃত করে মন্তব্য করেছেন যে, কুরআনের অন্যত্র-

إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ

অর্থাৎ, সব্‌রকারী বান্দাগণকে তাদের পুরস্কার বিনা হিসাবে প্রদান করা হবে- এ আয়াতে সেদিকেই ইশারা/ইঙ্গিত করা হয়েছে।

নামাযঃ মানুষের যাবতীয়  সমস্যা ও সংকট দূর করা এবং যাবতীয় প্রয়োজন মেটানোর ক্ষেত্রে দ্বিতীয় পন্থাটি হচ্ছে নামায/সলাত।

‘সব্‌র’ –এর তাফসীর প্রসঙ্গে বলা হয়েছে, প্রকৃতপক্ষে সর্বপ্রকার ‘ইবাদাতই সব্‌রের অন্তর্ভুক্ত। কিন্তু এরপরেও নামায/সলাতকে পৃথকভাবে উল্লেখ করার কারণ হচ্ছে যে, নামায/সলাত এমনই একটি ‘ইবাদাত, যাতে ‘সব্‌র’ তথা ধৈর্যের পরিপূর্ণ নমুনা বিদ্যমান। কেননা, নামায/সলাতের মধ্যে একাধারে যেমন নফ্‌স তথা রিপুকে আনুগত্যে বাধ্য রাখা হয়, তেমনি যাবতীয় নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ চিন্তা এমনকি অনেক ‘হালাল ও মুবা‘হ বিষয় থেকেও সরিয়ে রাখা হয়। সেমতে নিজের ‘নফ্‌স’ –এর উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে সর্বপ্রকার গোনাহ্‌ ও অশোভন আচার-আচরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এবং ইচ্ছার বিরুদ্ধে হলেও নিজেকে আল্লাহ্‌র ‘ইবাদাতে নিয়োজিত রাখার মাধ্যমে ‘সব্‌র’ –এর যে অনুশীলন করতে হয়, নামায/সলাতের মধ্যেই তার একটা পরিপূর্ণ নমুনা ফুটে উঠে।

যাবতীয় প্রয়োজন পূর্ণ করা এবং সর্বপ্রকার বিপদাপদ থেকে মুক্তিলাভ করার ব্যাপারে নামায/সলাতের একটা বিশেষ ‘তা’ছীর’ বা প্রভাবও লক্ষ্য করা যায়। বিশেষ বিশেষ রোগে কোন কোন অষুধী গুল্ম-লতা ও ডাল-শিকড় গলায় ধারণ করায় বা মুখে রাখায় যেমন বিশেষ ফল লক্ষ্য করা যায়, লোহার প্রতি চুম্বকের বিশেষ আকর্ষণ যেমন স্বাভাবিক, কিন্তু কেন এরূপ হয়, তা যেমন সবিস্তারে ব্যাখ্যা করে বলা যায় না, তেমনি বিপদ মুক্তি এবং যাবতীয় প্রয়োজন মিটানোর ক্ষেত্রে নামায/সলাতের তা’ছীরও ব্যাখ্যা করা যায় না। তবে এটা পরীক্ষিত সত্য যে, যথাযথ আন্তরিকতা ও মনোযোগ সহকারে নামায/সলাত আদায় করলে যেমন বিপদ মুক্তি অবধারিত, তেমনি যেকোন প্রয়োজন পূরণের ব্যাপারেও এতে সুনিশ্চিত ফল লাভ হয়।

হুযুর (সল্লাল্ল-হু ‘আলাই ওয়াসাল্লাম)-এর পবিত্র অভ্যাস ছিল যে, যখনই তিনি কোন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখনই নামায/সলাত আরম্ভ করতেন। আর আল্লাহ্‌ তা‘আলা সে নামায/সলাতের বরকতেই তাঁর যাবতীয় বিপদাপদ দূর করে দিতেন। ‘হাদীস শরীফে বর্ণিত রয়েছে-

إذا حزبه أمر فزع إلى الصلاة

অর্থাৎ, মহানাবী (সল্লাল্ল-হু ‘আলাই ওয়াসাল্লাম)-কে যখনই কোন বিষয় চিন্তিত করে তুলত, তখনই তিনি নামায/সলাত পড়তে শুরু করতেন।

আল্লাহ্‌র সান্নিধ্যঃ নামায/সলাত এবং ‘সবরে’র মাধ্যমে যাবতীয় সংকটের প্রতিকার হওয়ার কারণ এই যে, এ দু’পন্থায়ই আল্লাহ্‌ তা‘আলার প্রকৃত সান্নিধ্য লাভ হয়।  إِنَّ اللهَ مَعَ الصَّابِرِينَ বাক্যের দ্বারা এদিকে ইশারা করা হয়েছে যে, নামাযী এবং সব্‌রকারিগণের সাথে আল্লাহ্‌র সান্নিধ্য তথা খোদায়ী শক্তির সমাবেশ ঘটে। যেখানে বা যে অবস্থায় বান্দার সাথে আল্লাহ্‌র শক্তির সমাবেশ ঘটে, সেখানে দুনিয়ার কোন শক্তি কিংবা কোন সংকটই যে টিকতে পারে না, তা বুঝিয়ে বলার প্রয়োজন করে না। বান্দা যখন আল্লাহ্‌র শক্তিতে শক্তিমান হয়, তখন তার গতি অপ্রতিরোধ্য হয়ে যায়। তার অগ্রগমন ব্যাহত করার মত শক্তি কারও থাকে না। বলাবাহুল্য, মকসুদ হাসিল করা এবং সংকট উত্তরণের নিশ্চিত উপায় একমাত্র আল্লাহ্‌র শক্তিতে শক্তিমান হওয়াই হতে পারে।

আলমে-বরযখে নাবী এবং শহীদগণের  হায়াতঃ ইসলামী রেওয়ায়াত মোতাবেক প্রত্যেক মৃতব্যক্তি আলমে-বরযখে বিশেষ ধরনের এক হায়াত বা জীবন প্রাপ্ত হয় এবং সে জীবনে সংশ্লিষ্ট ব্যক্তি কবরের ‘আযাব ও ছাওয়াব অনুভব করে থাকে। এই জীবন-প্রাপ্তির ব্যাপারে মু’মিন-কাফের এবং পূণ্যবান ও গোনাহগারের কোন পার্থক্য নেই। তবে বরযখের এ জীবনের বিভিন্ন স্তর রয়েছে। এক স্তরে সর্বশ্রেণীর লোকই সমানভাবে শরীক। কিন্তু বিশেষ এক স্তর নাবী-রসূল এবং বিশেষ নেককার বান্দাদের জন্য নির্ধারিত। এ স্তরেও অবশ্য বিশেষ পার্থক্য এবং পরস্পরের বৈশিষ্ট্য রয়েছে।

যেসব লোক আল্লাহ্‌র রাস্তায় নিহত হন তাঁদেরকে শহীদ বলা হয়। সাধারণভাবে অবশ্য তাঁদের মৃত বলাও জায়েয। তবে তাঁদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর সমপর্যায়ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে।  কেননা, মৃত্যুর পর প্রত্যেকেই বরযখের জীবন লাভ করে থাকে এবং সে জীবনের পুরস্কার অথবা শাস্তি ভোগ করে থাকে। কিন্তু শহীদগণকে সে জীবনে অন্যান্য মৃতের তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা দান করা হয়। তাহল অনুভূতির বৈশিষ্ট্য, অন্যান্য মৃতের তুলনায় তাঁদের বেশী অনুভূতি দেয়া হয়। যেমন, মানুষের পায়ের গোঁড়ালী ও হাতের আঙ্গুলের অগ্রভাগ, উভয় স্থানেই অনুভূতি থাকে, কিন্তু গোঁড়ালীর তুলনায় আঙ্গুলের অনুভূতি অনেক বেশী তীক্ষ্ণ। তেমনি, সাধারণ মৃতের তুলনায় শহীদগণ বরযখের জীবনে বহুগুন বেশী অনুভূতি প্রাপ্ত হয়ে থাকেন। এমনকি শহীদের এ জীবনানুভূতি অনেক ক্ষেত্রে তাঁদের জড়দেহেও এসে পৌঁছে-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ