আল-বাকারা ১৪৭-১৬৪

পৃষ্ঠা নং-৮১

أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ صَلَوَٰتٞ مِّن رَّبِّهِمۡ وَرَحۡمَةٞۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُهۡتَدُونَ ١٥٧

১৫৭.তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহ্‌র অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হিদায়াত প্রাপ্ত।

۞إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ١٥٨

১৫৮.নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ্‌ তা‘আলার নিদর্শন গুলোর অন্যতম। সুতরাং যারা কা’বা ঘরে হজ্ব বা ওমরাহ পালন করে, তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকীর কাজ করে, তবে আল্লাহ্‌ তা‘আলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মুল্য দেবেন।

إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلۡنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلۡهُدَىٰ مِنۢ بَعۡدِ مَا بَيَّنَّٰهُ لِلنَّاسِ فِي ٱلۡكِتَٰبِ أُوْلَٰٓئِكَ يَلۡعَنُهُمُ ٱللَّهُ وَيَلۡعَنُهُمُ ٱللَّٰعِنُونَ ١٥٩

১৫৯.নিশ্চয় যারা গোপন করে, আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাযিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও; সে সমস্ত লোকের প্রতিই আল্লাহ্‌র অভিসম্পাত এবং অন্যান্য অভিসম্পাতকারীগণের ও।

إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ١٦٠

১৬০.তবে যারা তাউবাহ্‌ করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয়, সে সমস্ত লোকের তাউবাহ্‌ আমি ক্ববূল করি এবং আমি তাউবাহ্‌ ক্ববূলকারী পরম দয়ালু।

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمۡ كُفَّارٌ أُوْلَٰٓئِكَ عَلَيۡهِمۡ لَعۡنَةُ ٱللَّهِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ ١٦١

১৬১.নিশ্চয় যারা কুফরী করে এবং কাফের অবস্থায়ই মৃত্যুবরণ করে, সে সমস্ত লোকের প্রতি আল্লাহ্‌র ফেরেশতাগনের এবং সমগ্র মানুষের লা’নত।

خَٰلِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنۡهُمُ ٱلۡعَذَابُ وَلَا هُمۡ يُنظَرُونَ ١٦٢

১৬২.এরা চিরকাল এ লা’নতের মাঝেই থাকবে। তাদের উপর থেকে আযাব কখনও হালকা করা হবে না বরং এরা বিরাম ও পাবে না।

وَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ ١٦٣

১৬৩.আর তোমাদের উপাস্য একইমাত্র উপাস্য। তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই।

إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِي تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖ وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلۡمُسَخَّرِ بَيۡنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ١٦٤

১৬৪.নিশ্চয়ই আসমান ও যমীনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ্‌ তা’ আলা আকাশ থেকে যে পানি নাযিল করেছেন, তদ্দ্বারা মৃত যমীনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সবরকম জীব-জন্তু। আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তাঁরই হুকুমের অধীনে আসমান ও যমীনের মাঝে বিচরণ করে, নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্যে।

সফা মারওয়া দৌড়ানোঃ

‘সফা’ এবং ‘মারওয়া’ বায়তুল্লাহর নিকটবর্তী দু’টি পাহাড়ের নাম। হজ্ব কিংবা ওমরার সময় কা’বা ঘর তাওয়াফ করার পর এ দু’টি পাহাড়ের মধ্যে দৌড়াতে হয়। শরী‘আতের পরিভাষায় একে বলা হয় ‘সা‘য়ী’। জাহেলিয়াত যুগেও যেহেতু এ সা‘য়ীর রীতি প্রচলিত ছিল এবং তখন এ দু’টি পাহাড়ের মধ্যে কয়েকটি মূর্তি সাজিয়ে রাখা হয়েছিল, এজন্য মুসলমানদের কারো কারো মনে একটা দ্বিধার ভাব জাগ্রত হয়েছিলো যে, বোধহয় এ ‘সা‘য়ী’ জাহেলিয়াত যুগের কোন অনুষ্ঠান এবং ইসলাম যুগে এর অনুসরণ করা হয়ত গোনাহর কাজ।

কোন কোন লোক যেহেতু জাহেলিয়াত যুগে একে একটা অর্থহীন কুসংস্কার বলে মনে করতেন, সেজন্য ইসলাম গ্রহণের পরও তাঁরা একে জাহেলিয়াত যুগের কুসংস্কার হিসেবেই গণ্য করতে থাকেন। এরূপ সন্দেহের নিরসনকল্পে আল্লাহ পাক যেভাবে বায়তুল্লাহ শরীফের কেবলা হওয়া সম্পর্কিত সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন, তেমনিভাবে পরবর্তী আয়াতে বায়তুল্লাহ সংশ্লিষ্ট আরো একটি সংশয়ের অপনোদন করে দিয়েছেন।

আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ

শব্দ বিশ্লেষণঃ شَعَآئِرِ اللهِ -এখানে شَعَآئِرِ শব্দটি شَعِيْرَةٌ শব্দের বহুবচন। এর অর্থ চিহ্ন বা নিদর্শন। شَعَآئِرِ اللهِ -বলতে সেসব আমলকে বুঝায়, যেগুলোকে আল্লাহ তা‘আলা দ্বীনের নিদর্শন হিসাবে চিহ্নিত করেছেন।

حج – এর শাব্দিক অর্থ উদ্দেশ্য স্থির করা। কুরআন-সুন্নাহর পরিভাষায় বায়তুল্লাহ শরীফের উদ্দেশ্যে গমন এবং সেখানে বিশেষ সময়ে বিশেষ ধরনের কিছু কর্ম সম্পাদন করাকে বলা হয় হজ্ব।

عُمْرَة শব্দের আভিধানিক অর্থ দর্শন করা। শরী‘আতের পরিভাষায়, বায়তুল্লাহ শরীফে হাযির হয়ে তাওয়াফ-সা‘য়ী প্রভৃতি বিশেষ ধরনের কয়েকটি ‘ইবাদত সম্পাদন করার নামই ‘উমরা।

‘সা‘য়ী’ ওয়াজিবঃ হজ্ব, ‘উমরা এবং সা‘য়ীর বিস্তারিত বিবরণ ফেকাহর কিতাবসমূহে আলোচিত হয়েছে।

‘সা‘য়ী’ করা ইমাম আহমদ (র‘হিমাহুল্ল-হ)-এর মতে সুন্নত, ইমাম মালেক ও ইমাম শাফেয়ীর মতে ফরয, ইমাম আবু হানীফা (র‘হিমাহুল্ল-হ)-এর মতে ওয়াজিব। যদি কোন কারণে তা ছুটে যায়, তবে একটা ছাগল জবাই করে কাফফারা দিতে হবে।

উপরোক্ত আয়াতের শব্দবিন্যাস থেকে এরুপ ধারণা করা ঠিক হবে না যে, আয়াতে তো ‘সফা এবং মারওয়ার মধ্যে সায়ী করাতে গোনাহ হবে না’ বলা হয়েছে। এর দ্বারা বড়জোর এটা একটা মোস্তাহাব কাজ বলে সাব্যস্ত হতে পারে, ওয়াজিব হওয়ার কারণ কি?

এখানে বুঝা দরকার যে, فَلَا جُنَاحَ (অর্থাৎ, গোনাহ হবে না) কথাটা প্রশ্নের সাথে সামঞ্জস্য রক্ষা করে বলা হয়েছে। কেননা, প্রশ্ন ছিল, যেহেতু সফা ও মারওয়াতে মূর্তি স্থাপিত হয়েছিল এবং জাহেলিয়াত যুগের লোকেরা সায়ীর মাধ্যমে সে মূর্তিরই পূজা-অর্জনা করতো, সেহেতু এ কাজটি হারাম হওয়া উচিত। এরুপ প্রশ্নের জবাবেই বলা হয়েছে যে, এতে কোন গোনাহ নেই। আর যেহেতু এটা হযরত ইবরাহীমের প্রবর্তিত সুন্নাত, কাজেই কারো কোন বর্বরসূলভ আমল  দ্বারা এটা গোনাহর কাজ বলে-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ