পৃষ্ঠা নং-১১১
দল জিহাদের ফরয আদায় করে, তখন অন্যান্য মুসলমানগণ অন্য খেদমতে নিয়োজিত হতে পারে। তবে যদি মুসলমানদের নেতা প্রয়োজনে সবাইকে জিহাদে অংশগ্রহণ করার আহ্বান করেন, তখন জিহাদ ফরযে ‘আইনে পরিণত হয়ে যায়। এ প্রসঙ্গে কুরআন-‘হাকীমের সূরা তাওবায় ইরশাদ হয়েছেঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ
-অর্থাৎ, “হে মুসলমানগণ! তোমাদের কি হয়েছে যে, যখন তোমাদেরকে বলা হয়, তোমরা আল্লাহ্র পথে বেরিয়ে যাও, তখনই তোমরা মনমরা হয়ে পড়।”
এ আয়াতে আল্লাহ্র রাস্তায় বের হওয়ার সার্বজনীন নির্দেশ ব্যক্ত হয়েছে। এমনিভাবে আল্লাহ্ না করুন, যদি কোন ইসলামী দেশ অমুসলমান দ্বারা আক্রান্ত হয় এবং সে দেশের লোকের পক্ষে এ আক্রমণ প্রতিহত করা সম্ভব না হয়, তবে পার্শ্ববর্তী মুসলিম দেশবাসীর উপরেও সে ফরয আপতিত হয়। তারাও যদি প্রতিহত করতে না পারে, তবে এর নিকটবর্তী মুসলিম দেশের উপর, এমনি সারা বিশ্বের প্রতিটি মুসলমানের উপর এ ফরয পরিব্যাপ্ত হয় এবং ফরযে ‘আইন হয়ে যায়। কুরআনের আলোচ্য আয়াতসমূহের পরিপ্রেক্ষিতে অধিকাংশ ফকীহ ও মু‘হাদ্দিসগণ এ সিদ্ধান্তে উপনিত হয়েছেন যে, জিহাদ স্বাভাবিক অবস্থায় সাধারণভাবে ফরযে-কিফায়াহ।
যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরযে কিফায়াহ পর্যায়ে থাকে, ততক্ষণ পর্যন্ত সন্তানদের পক্ষে পিতা-মাতার অনুমতি ব্যতিত জিহাদে অংশগ্রহণ করা জায়েয নয়। কিংবা ঋণগ্রস্ত ব্যক্তির পক্ষে ঋণ পরিশোধ করার পূর্ব পর্যন্ত এ ফরযে কিফায়াহ্তে অংশগ্রহণ করা জায়েয নয়। আর যখন এ জিহাদ প্রয়োজনের তাগিদে ফরযে-‘আইনে পরিণত হয়, তখন পিতা-মাতা, স্বামী বা স্ত্রী অথবা ঋণদাতা কারোই অনুমতির অপেক্ষা রাখে না।
আলোচ্য আয়াতের শেষাংশে জিহাদের প্রতি উৎসাহ দানের লক্ষ্যে ইরশাদ হয়েছে যে, – ‘যদিও জিহাদ স্বাভাবিকভাবে বোঝা বলে মনে হয়, কিন্তু স্বরণ রেখো, মানুষের বিচক্ষণতা, বুদ্ধি বিবেচনা ও চেষ্টা পরিনামে অনেক সময় অকৃতকার্য হয়। ভালকে মন্দ এবং মন্দকে ভাল মনে করা বিজ্ঞ ও বড় বুদ্ধিমানের পক্ষেও আশ্চর্যের কিছু নয়। প্রতিটি মানুষই তাঁর জীবনের যাবতীয় ঘটনার প্রতি লক্ষ্য করলে বুঝতে পারবে যে, তার জীবনেই অনেক ঘটনা রয়েছে, যাতে সে কোন কাজকে অত্যন্ত লাভজনক ও উপকারী মনে করেছিল, কিন্তু পরিনামে তা অত্যন্ত অনিষ্টকর হয়েছে। অথবা কোন বস্তুকে অত্যন্ত ক্ষতিকর মনে করেছিল এবং তা থেকে দূরে সরেছিল, কিন্তু পরিনামে দেখা গেল, তা অত্যন্ত লাভজনক ও উপকারী ছিল। মানুষের বুদ্ধি ও চেষ্টার অশুভ পরিণাম অনেক ব্যাপারেই ধরা পড়ে। তাই বলা হয়েছেঃ “ জিহাদ ও ধর্মযুদ্ধে যদিও আপাতদৃষ্টিতে জান ও মালের ক্ষতির আশংকা মনে হয়, কিন্তু যখন পরিণাম সামনে আসবে, তখন বোঝা যাবে যে, এ ক্ষতি বাস্তবে মোটেও ক্ষতি ছিল না; বরং সোজাসুজি লাভ, উপকার এবং চিরস্থায়ী শান্তির ব্যবস্থা ছিল।”
নিষিদ্ধ মাসে যুদ্ধসংক্রান্ত নির্দেশাবলীঃ আলোচ্য আয়াতের দ্বারা দ্বিতীয় যে বিষয়টি প্রমানিত হচ্ছে, তা হল নিষিদ্ধ মাস অর্থাৎ, রজব, যিলকদ্ব, যিল‘হাজ্ব এবং মু‘হার্রম মাসে যুদ্ধ-বিগ্রহ করা ‘হারাম। এমনিভাবে কুরআনের অনেকগুলো আয়াতেই এ চার মাসে যুদ্ধ-বিগ্রহ নিষেধ করা হয়েছে। যথাঃ
مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ
أربعة ثلاث متوالياً ورجب বিদায় হজ্বের ঐতিহাসিক ভাষণে হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ঘোষণা করেছেন যে, এসব আয়াত ও বর্ণনা দ্বারা বোঝা যায় যে, উল্লেখিত চারটি মাসে যুদ্ধ-বিগ্রহের এ নিষেধাজ্ঞা সর্বকালের জন্যই প্রযোজ্য।
ইমামে-তাফসীর ‘আতা ইবনে আবী রবা‘হ কসম খেয়ে বলেছেন যে, এ আদেশ সর্বযুগের জন্য। তাবে‘য়ীগণের অনেকেও এ আদেশকে স্থায়ী আদেশ বলে উল্লেখ করেছেন। কিন্তু অধিকাংশ ফকীহ এবং ইমাম জাসসাসের মতে এ আদেশ রহিত হয়ে গেছে। ফলে এখন কোন মাসেই প্রয়োজনীয় যুদ্ধ নিষিদ্ধ নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন আয়াত দ্বারা এ আদেশ রহিত করা হয়েছে? এ সম্পর্কে ফকীহগণের বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলেছেন, وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً আয়াতটি উল্লেখিত আয়াতের নির্দেশ রহিতকারী। আবার অধিকাংশের মতে রহিতকারী সেই আয়াত হচ্ছেঃ
فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ
حَيْثُ শব্দটি এ স্থলে কাল বাচক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, মুশরিকদের যে মাসে এবং যে কালেই (মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত) পাও, হত্যা কর। কারো কারো মতে এ আদেশ রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)–এর কর্ম দ্বারা রহিত হয়েছে। তিনি নিষিদ্ধ মাসেই তায়েফ অবরোধ করেছিলেন এবং নিষিদ্ধ মাসেই হযরত ‘আমের আশ‘আরীকে’ আওতাসের যুদ্ধে পাঠিয়েছিলেন । এর পরিপ্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ ফকীহগণ এ আদেশকে রহিত বলে উল্লেখ করেছেন।
রু‘হুল-মা‘আনী এ আয়াতের তাফসীর প্রসঙ্গে এবং বায়যাবী সূরা বারা’আতের প্রথম রুকূ’র তাফসীর প্রসঙ্গে এ আদেশ রহিত হওয়ার ব্যাপারে ‘ইজমায়ে উম্মতের’ কথা উল্লেখ করেছেন।-(বায়ানুল-কুরআন)
কিন্তু তাফসীরে মায্হারী এসব দলীলের জবাবে বলেছেন যে, নিষিদ্ধ মাসের বিস্তারিত আলোচনা এ আয়াতে রয়েছে। একে বলা হয়, ‘আয়াতুস সাইফ’। অর্থাৎ,
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ
পরন্তু এ আয়াতটি জিহাদ বা যুদ্ধ-সংক্রান্ত আয়াতগুলোর মধ্যে সর্বশেষে অবতীর্ণ হয়েছে। হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)- এর ওফাতের মাত্র আশি দিন পূর্বে প্রদত্ত বিদায় হজ্বের ভাষণেও নিষিদ্ধ মাসের বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা বিদ্যমান। কাজেই এর দ্বারা আলোচ্য আয়াতকে রহিত বলা চলে না। তাছাড়া রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর তায়েফ অবরোধ যিলকদ মাসে নয়, বরং শাওয়াল মাসে অনুষ্ঠিত হয়েছিল। তাই এ অভিযানের দ্বারাও উল্লেখিত আয়াতকে মনসুখ বলা যায় না। অবশ্য একথা বলা যায় যে, নিষিদ্ধ মাসে যুদ্ধ-বিগ্রহের নিষেধাজ্ঞা থেকে এ ব্যাপারটি স্বতন্ত্র যে, যদি কাফেররা এসব মাসেই আক্রমণ করে, তবে প্রতিরক্ষামূলক আক্রমণ মুসলমানদের-