পৃষ্ঠা নং-১১৩
মদ্যপানের ব্যবস্থা করা হলো এবং সবাই মদ্যপান করলেন৷ এমতাবস্থায় মাগরিবের নামাযের সময় হলে সবাই নামাযে দাঁড়ালেন এবং একজনকে ইমামতি করতে এগিয়ে দিলেন৷ নেশাগ্রস্ত অবস্থায় যখন তিনি قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ সূরাটি ভুল পড়তে লাগলেন, তখনই মদ্যপান থেকে পুরোপুরী বিরত রাখার জন্যে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করা হল৷ ইরশাদ হলঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ
অর্থাৎ, ‘হে ঈমানদারগণ! নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাযের-কাছেও যেও না৷ এতে নামাযের সময় মদ্যপানকে ‘হারাম করা হয়েছে৷ তবে অন্যান্য সময় তা পান করার অনুমতি তখনও পর্যন্ত বহাল রয়ে গেল৷ পরবর্তীতে বহুসংখ্যক সাহাবী এ আয়াত অবতীর্ণ হওয়ার পরই মদ্যপান সম্পূর্ণ বর্জন করেছিলেন৷ ভেবেছিলেন, যে বস্তু মানুষকে নামায থেকে বিরত রাখে, তাতে কোন কল্যাণই থাকতে পারে না৷ যখন নেশাগ্রস্ত অবস্থায় নামায পড়তে নিষেধ করা হয়েছে, তখন এমন বস্তুর ধারে-কাছে যাওয়া উচিত নয়, যা মানুষকে নামায থেকে বিরত করে৷ যেহেতু নামাযের সময় ব্যতীত অন্যান্য সময়ের জন্যে মদ্যপানকে পরিষ্কারভাবে নিষেধ করা হয়নি, সেহেতু কেউ কেউ নামাযের সময় ব্যতিত অন্যান্য সময়ে মদ্যপান করতে থাকেন৷ ইতিমধ্যে আরো একটি ঘটনা সংঘটিত হয়ে যায়৷ হযরত আতবান ইবনে মালেক কয়েকজন সাহাবীকে নিমন্ত্রণ করেন, যাদের মধ্যে সা‘আদ ইবনে আবী ওক্কাসও উপস্থিত ছিলেন৷ খাওয়া-দাওয়ার পর মদ্যপান করার প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল৷ ‘আরবদের প্রথা অনুযায়ী নেশাগ্রস্ত অবস্থায় কবিতা প্রতিযোগিতা এবং নিজেদের বংশ ও পূর্ব-পুরুষদের অহংকারমূলক বর্ণনা আরম্ভ হয়৷ সা‘আদ ইবনে আবী ওক্কাস একটি কবিতা আবৃত্তি করলেন যাতে আনসারদের দোষারোপ করে নিজেদের প্রশংসাকীর্তন করা হয়৷ ফলে একজন আনসার যুবক রাগান্বি হয়ে উটের গণ্ডদেশের একটি হাড় সা‘আদ এর মাথায় ছুঁড়ে মারেন৷ এতে তিনি মারাত্মকভাবে আহত হন৷ পরে সা‘আদ রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর দরবারে উপস্থিত হয়ে উক্ত আনসার যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন৷ তখন হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) দু‘আ করলেনঃ
اللهم بين لنا فی الخمر بيانا شافيا
অর্থাৎ, হে আল্লাহ! শরাব সম্পর্কে আমাদেরকে একটি পরিষ্কার বর্ণনা ও বিধান দান কর৷’ তখনই সূরা মায়িদাহ্র উদ্ধৃত মদ ও মদ্যপানের বিধান সম্পর্কিত বিস্তারিত আয়াতটি অবতীর্ণ হয়৷ এতে মদকে সম্পূর্ণরূপে ‘হারাম করা হয়েছে৷
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ * إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ ۖ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
অর্থাৎ, ‘হে ঈমানদারগণ! নিশ্চিত জেনো, মদ, জুয়া, মূর্তি এবং তীর নিক্ষেপ এসবগুলোই শয়তানী কাজ৷ কাজেই এসব থেকে সম্পূর্ণভাবে সরে থাক৷ যাতে তোমরা মুক্তিলাভ ও কল্যাণ পেতে পার৷ মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও তিক্ততা সৃষ্টি হয়ে থাকে; আর আল্লহর যিকির ও নামায থেকে তোমাদেরকে বিরত রাখাই হল শয়তানের একান্ত কাম্য৷ তবুও কি তোমরা তা থেকে বিরত থাকবে না?
মদের অবৈধতা সম্পর্কে পর্যায়ক্রমিক নির্দেশঃ আল্লাহ নির্দেশাবলীর তাৎপর্য তিনিই জানেন৷ তবে শরী‘আতের নির্দেশসমূহের প্রতি গভিরভাবে লক্ষ করলে বোঝা যায় যে, ইসলামী শরী‘আত কোন বিষয়ে কোন হুকুম প্রদান করতে গিয়ে মানবীয় আবেগ-অনুভূতিসমূহের প্রতি বিষেশভাবে লক্ষ্য রেখেছে, যাতে মানুষ সেগুলোর অনুসরণ করতে গিয়ে বিশেষ কষ্ঠের সম্মুখীন না হয়৷ যেমন, কুরআন নিজেই ঘোষণা করেছেঃ— لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ ‘আল্লাহ তা‘আলা কোন মানুষকেই এমন আদেশ দেন না, যা তার শক্তি ও ক্ষমতার ঊর্ধ্বে৷’ এই দয়া ও রহস্যের চাহিদা ছিল ইসলামী শরী‘আতেও মদ্যপানকে ‘হারাম করার ব্যাপারে পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ৷
মদ্যপানকে পর্যায়ক্রমিকভাবে নিষিদ্ধ করার ব্যাপারে কুরআনের সংক্ষিপ্ত কার্যক্রম হচ্ছে এই যে, মদ্যপান সম্পর্কে চারটি আয়াত অবতীর্ণ হয়েছে৷ তন্মধ্যে আলোচ্য এ আয়াতটিই সর্বপ্রথম নির্দেশ৷ এতে মদ্যপানের দরুন যেসব পাপ ও ফাসাদ সৃষ্টি হয়, তার বর্ণনা দিয়েই ক্ষান্ত করা হয়েছে; মদ্যপান ‘হারাম করা হয়নি৷ বরং এ আয়াতটিকে এই মর্মে একটা পরামর্শ বলা যেতে পারে যে, এটা বর্জনীয় বস্তু৷ কিন্তু বর্জন করার কোন নির্দেশ এতে দেয়া হয়নি৷
দ্বিতীয় আয়াত সূরা নিসায় বলা হয়েছেঃ
لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ—এতে বিশেষভাবে নামাযের সময় মদ্যপানকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে৷ তবে অন্যান্য সময়ের জন্যে অনুমতি রয়ে যায়৷ তৃতীয় ও চতুর্থ আয়াত রয়েছে সূরা মায়িদায়৷ এতে পরিষ্কার ও কঠোরভাবে মদ্যপান নিষিদ্ধ ও ‘হারাম করে দেয়া হয়েছে৷
এ বিষয়ে শরী‘আতের এমন পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণের কারণ ছিল এই যে, আজীবনের অভ্যাস ত্যাগ করা বিশেষতঃ নেশাজনিত অভ্যাস হঠাৎ ত্যাগ করা মানুষের পক্ষে অত্যন্ত কষ্টকর হতো৷
‘আলেমগণ বলেছেন, ‘যেভাবে শিশুদেরকে মায়ের বুকের দুধ ছাড়ানো কঠিন ও কষ্টকর, তেমনি মানুষের কোন অভ্যাসগত কাজ ছাড়ানো এর চাইতেও কষ্টকর৷’ এজন্যে ইসলাম একান্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথমে শারাবের মন্দ দিকগুলো মানবমনে বদ্ধমূল করেছে৷ অতঃপর নামাযের সময়ে একে নিষিদ্ধ করেছে এবং সব শেষে বিশেষ বিশেষ সময়ের পরিবর্তে কঠোরভাবে সর্বকালের জন্যেই নিষিদ্ধ এ ‘হারাম ঘোষণা করেছে৷
তবে শারাব ‘হারাম করার ব্যাপারে প্রথমতঃ ধীরমন্থর গতিতে এগিয়ে যাওয়াটাই ছিল বৈজ্ঞানিক পন্থা৷ তেমনিভাবে কঠোরভাবে ‘হারাম ঘোষণা করার পর এর নিষিদ্ধতার ‘আইন-কানুনও শক্তভাবে জারি করাও বিজ্ঞতারই পরিচায়ক৷ এজন্যে রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) শারাব সম্পর্কে কঠোর শাস্তির ভয় প্রদর্শন করেছেন৷ ইরশাদ হয়েছে- ‘সর্বপ্রকার অপকর্ম এবং অশ্লীলতার জন্মদাতা হচ্ছে শরাব৷ এটি পান করে মানুষ নিকৃষ্টতর পাপে লিপ্ত হয়ে যেতে পারে৷’
নাসায়ী শরীফে উদ্ধৃত এক ‘হাদীসে বলা হয়েছে যে,— ‘শারাব এবং-