আন-নিসা, আয়াত ১৫৫-১৭৬

পৃষ্ঠা নং ২৯৬

۞إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّ‍ۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ  وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ  وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا ١٦٣

১৬৩.আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, যেমন করে ওহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সে সমস্ত নবী-রসূলের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন। আর ওহী পাঠিয়েছি, ইসমাঈল, ইব্‌রাহীম, ইসহাক, ইয়াকূব, ও তাঁর সন্তানবর্গের প্রতি এবং ঈসা, আইয়ুব, ইউনূস, হারুন ও সুলায়মানের প্রতি। আর আমি দাঊদকে দান করেছি যাবূর গ্রন্থ।

وَرُسُلٗا قَدۡ قَصَصۡنَٰهُمۡ عَلَيۡكَ  مِن قَبۡلُ وَرُسُلٗا لَّمۡ نَقۡصُصۡهُمۡ عَلَيۡكَۚ  وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ  تَكۡلِيمٗا ١٦٤

১৬৪.এছাড়া এমন রসূল পাঠিয়েছি যাদের ইতিবৃত্ত আমি আপনাকে শুনিয়েছি ইতিপূর্বে এবং এমন রসূল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনাইনি। আর আল্লাহ মূসার সাথে কথোপকথন করেছেন সরাসরি।

رُّسُلٗا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ  لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةُۢ بَعۡدَ ٱلرُّسُلِۚ  وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا ١٦٥

১৬৫.সুসংবাদদাতা ও ভীতি-প্রদর্শনকারী রসূলগণকে প্রেরণ করেছি, যাতে রসূলগণের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মত কোন অবকাশ মানুষের জন্য না থাকে। আল্লাহ প্রবল পরাক্রমশীল, প্রাজ্ঞ।

  لَّٰكِنِ ٱللَّهُ يَشۡهَدُ بِمَآ أَنزَلَ إِلَيۡكَۖ   أَنزَلَهُۥ بِعِلۡمِهِۦۖ  وَٱلۡمَلَٰٓئِكَةُ يَشۡهَدُونَۚ  وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا ١٦٦

১৬৬.আল্লাহ আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তিনি যে তা সজ্ঞানেই করেছেন, সে ব্যাপারে আল্লাহ নিজেও সাক্ষী এবং ফেরেশতাগণও সাক্ষী। আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট।

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ  وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ قَدۡ ضَلُّواْ ضَلَٰلَۢا بَعِيدًا ١٦٧

১৬৭.যারা কুফরী অবলম্বন করেছে, এবং আল্লাহর পথে বাধার সৃষ্টি করেছে, তারা বিভ্রান্তিতে সুদূরে পতিত হয়েছে।

إِنَّ ٱلَّذِينَ  كَفَرُواْ وَظَلَمُواْ لَمۡ يَكُنِ ٱللَّهُ لِيَغۡفِرَ لَهُمۡ وَلَا لِيَهۡدِيَهُمۡ  طَرِيقًا ١٦٨

১৬৮.যারা কুফরী অবলম্বন করেছে এবং সত্য চাপা দিয়ে রেখেছে, আল্লাহ কখনও তাদের ক্ষমা করবেন না এবং সরল পথ দেখাবেন না।

  إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ  وَكَانَ  ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا ١٦٩

১৬৯.তাদের জন্য রয়েছে জাহান্নামের পথ। সেখানে তারা বাস করবে অনন্তকাল। আর এমন করাটা আল্লাহর পক্ষে সহজ।

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلۡحَقِّ  مِن رَّبِّكُمۡ فَ‍َٔامِنُواْ خَيۡرٗا لَّكُمۡۚ  وَإِن تَكۡفُرُواْ فَإِنَّ لِلَّهِ  مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ  وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا ١٧٠

১৭০.হে মানবজাতি! তোমাদের পালনকর্তার যথার্থ বাণী নিয়ে তোমাদের নিকট রসূল এসেছেন, তোমরা তা মেনে নাও যাতে তোমাদের কল্যাণ হতে পারে। আর যদি তোমরা তা না মান, জেনে রাখ আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে সে সবকিছুই আল্লাহর। আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, প্রাজ্ঞ।

আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়:

۞ إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ ۚ

 এ আয়াতে বলা হয়েছে যে, নবিগণের প্রতি প্রেরিত আল্লাহ তাআলার বিশেষ নির্দেশ ও বাণীকে ওহী বলা হয়। পূর্ববর্তী নবিগণের প্রতি যেমন খোদায়ী ওহী নাযিল হয়েছিল, হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রতিও তেমনি আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। অতএব, পূর্ববর্তী নবিগণকে যারা মান্য করে, তারা হযরত মুহাম্মদ (সাঃ)-কেও মান্য করতে বাধ্য। আর যারা তাকে অস্বীকার করে, তারা যেন অন্যসব নবীকে এবং তাদের প্রতি প্রেরিত ওহীকেও অস্বীকার করলো।

রসুলুল্লাহ (সাঃ)-এর প্রতি প্রেরিত ওহীকে হযরত নূহ (আঃ) ও তৎপরবর্তী নবিগণের ওহীর সাথে তুলনা করার কারণ হয়ত এই যে, হযরত আদম (আঃ)-এর প্রতি প্রেরিত ওহী ছিল একেবারে প্রাথমিক পর্যায়ের। হযরত নূহ (আঃ)-এর যুগেই তা পূর্ণতা লাভ করেছিল। হযরত আদম (আঃ)-এর প্রতি প্রেরিত ওহী ছিল প্রাথমিক শিক্ষাস্বরূপ, ক্রমে তা উন্নত হতে থাকে এবং পরীক্ষার স্তরে পৌঁছায়। যারা উত্তীর্ণ হলো, তাদের জন্য পুরষ্কার, আর যারা অবাধ্যতা করলো তাদের জন্য আযাবের ব্যবস্থা করা হলো। অতএব, শরীয়তের আদেশ-নিষেধ সম্বলিত ওহীপ্রাপ্ত নবিগণের আগমন হযরত নূহ (আঃ) থেকেই শুরু হয়েছিল। অপর দিকে ওহী অস্বীকারকারী বিরুদ্ধাচারীদের উপর সর্বপ্রথম আযাবও হযরত নূহ (আঃ)- এর কালেই আরম্ভ হয়।

সারকথা এই যে, হযরত নূহ (আঃ)- এর পূর্বে আল্লাহর ওহীর অবাধ্য ও নবিগণের বিরুদ্ধাচরণকারীদের উপর কোন ব্যাপক আযাব বা গযব আপতিত হতো না। বরং তাদেরকে মামুর সাব্যস্ত করে অব্যাহতি ও অবকাশ দেয়া হতো, বোঝাবার চেষ্টা করা হতো। হযরত নূহ (আঃ)-এর আমলে যখন ধর্মীয় শিক্ষার অধিকতর প্রচার-প্রসার হয়েছিল এবং আল্লাহর হুকুম সম্পর্কে মানুষের কাছে কোন অস্পষ্টতা ছিল না, তখন থেকেই অবাধ্যদের উপর আল্লাহর আযাব নাযিল হতে থাকে। হযরত নূহ (আঃ)-এর যমানার সর্বনাশা মহাপ্লাবনই সর্বপ্রথম ব্যাপক ঐতিহাসিক আযাব। পরবর্তী কালে হযরত হুদ (আঃ), হযরত ছালেহ (আঃ), হযরত শুআইব (আঃ), প্রমুখ পয়গম্বগণের আমলেও অমান্যকারী নাফরমান কাফেরদের প্রতি বিভিন্ন প্রকার আযাব ও গযব আপতিত হয়েছে। অতএব, প্রিয়নবী হযরত মুহাম্মদ রসুলুল্লাহ (সাঃ)- এর প্রতি প্রেরিত ওহীকে হযরত নূহ (আঃ) ও তৎপরবর্তিগণের ওহীর সাথে তুলনা করে মক্কার মুশরেক ও আহলে-কিতাব ইহুদী ও খৃস্টান সম্প্রদায়ের প্রতি পূর্ণ হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে যে, উল্লিখিত চিরাচরিত নিয়মানুসারে তারা যদি রসুলুল্লাহ (সাঃ)-এর প্রতি অবতীর্ণ ওহী অর্থাৎ, কোরআনকে অস্বীকার বা অমান্য করে, তবে তারাও ভয়াবহ শাস্তির আওতায় পড়বে।– (ফাওয়ায়েদে-ওসমানী)

হযরত নূহ (আঃ)-এর অস্তিত্বই ছিল এক অনন্য মো’জেযা। তিনি সুদীর্ঘ সাড়ে নয় শত বছর জীবিত ছিলেন। কিন্তু ইন্তেকালের পূর্ব পর্যন্ত তার দৈহিক শক্তি বিন্দুমাত্র হ্রাস পায়নি, একটি দাঁতও পড়েনি, একগাছি চুলও পাকেনি। তিনি সারা জীবন দেশবাসীর নির্যাতন-নিপীড়ন অত্যন্ত ধৈর্য সহকারে সহ্য করেছেন।–(তাফসীরে-মাযহারী)

وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ “এবং আরো বহু রসুল যাঁদের ইতিবৃত্তান্ত আপনাকে শুনিয়েছি।” এ আয়াতে হযরত নূহ (আঃ)-এর পরে-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ