আন-নিসা, আয়াত ১৫৫-১৭৬

পৃষ্ঠা নং ২৯৮

يَٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ وَلَا تَقُولُواْ عَلَى  ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ  إِنَّمَا ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلۡقَىٰهَآ إِلَىٰ مَرۡيَمَ وَرُوحٞ مِّنۡهُۖ  فَ‍َٔامِنُواْ بِٱللَّهِ  وَرُسُلِهِۦۖ وَلَا تَقُولُواْ ثَلَٰثَةٌۚ  ٱنتَهُواْ خَيۡرٗا لَّكُمۡۚ  إِنَّمَا ٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ  سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ  لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ  وَمَا فِي ٱلۡأَرۡضِۗ  وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا ١٧١

১৭১.হে আহলে-কিতাবগণ! তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর শানে নিতান্ত সঙ্গত বিষয় ছাড়া কোন কথা বলো না। নিঃসন্দেহে মারয়াম পুত্র মসীহ ঈসা আল্লাহর রসূল এবং তাঁর বাণী যা তিনি প্রেরণ করেছেন মারয়ামের নিকট এবং রূহ-তাঁরই কাছ থেকে আগত। অতএব, তোমরা আল্লাহকে এবং তার রসূলগণকে মান্য কর। আর একথা বলো না যে, আল্লাহ তিনের এক, একথা পরিহার কর; তোমাদের মঙ্গল হবে। নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য। সন্তান-সন্ততি হওয়াটা তাঁর যোগ্য বিষয় নয়। যা কিছু আসমান সমূহ ও যমীনে রয়েছে সবই তার। আর কর্মবিধানে আল্লাহই যথেষ্ট।

لَّن يَسۡتَنكِفَ  ٱلۡمَسِيحُ أَن يَكُونَ عَبۡدٗا لِّلَّهِ وَلَا ٱلۡمَلَٰٓئِكَةُ ٱلۡمُقَرَّبُونَۚ  وَمَن يَسۡتَنكِفۡ عَنۡ عِبَادَتِهِۦ وَيَسۡتَكۡبِرۡ فَسَيَحۡشُرُهُمۡ  إِلَيۡهِ جَمِيعٗا ١٧٢

১৭২.মসীহ আল্লাহর বান্দা হবেন, তাতে তার কোন লজ্জাবোধ নেই এবং ঘনিষ্ঠ ফেরেশতাদেরও না। বস্তুতঃ যারা আল্লাহর দাসত্বে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে, তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন।

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُوَفِّيهِمۡ أُجُورَهُمۡ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسۡتَنكَفُواْ وَٱسۡتَكۡبَرُواْ فَيُعَذِّبُهُمۡ عَذَابًا أَلِيمٗا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ١٧٣

১৭৩.অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন, বরং স্বীয় অনুগ্রহে আরো বেশী দেবেন। পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহঙ্কার করেছে তিনি তাদেরকে দেবেন বেদনাদায়ক আযাব। আল্লাহকে ছাড়া তারা কোন সাহায্যকারী ও সমর্থক পাবে না।

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُم بُرۡهَٰنٞ مِّن رَّبِّكُمۡ وَأَنزَلۡنَآ إِلَيۡكُمۡ نُورٗا مُّبِينٗا ١٧٤

১৭৪.হে মানবকুল! তোমাদের পরওয়ারদেগারের পক্ষ থেকে তোমাদের নিকট সনদ পৌঁছে গেছে। আর আমি তোমাদের প্রতি প্রকৃষ্ট আলো অবতীর্ণ করেছি।

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَٱعۡتَصَمُواْ بِهِۦ فَسَيُدۡخِلُهُمۡ فِي رَحۡمَةٖ مِّنۡهُ وَفَضۡلٖ وَيَهۡدِيهِمۡ إِلَيۡهِ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا ١٧٥

১৭৫.অতএব, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে তিনি তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের আওতায় স্থান দেবেন এবং নিজের দিকে আসার মত সরল পথে তুলে দেবেন।

আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়:

وَكَلِمَتُهُ শব্দে বাতলে দেয়া হয়েছে যে, হযরত ঈসা (আঃ) আল্লাহর কালিমা। এর ব্যাখ্যা প্রসঙ্গে তাফসীরকারগণ বিভিন্ন অর্থ গ্রহণ করেছেন।

(এক) হযরত ইমাম গাযযালী (রাহঃ) বলেনঃ কোন শিশুর জন্ম লাভের জন্য দু’টি শক্তির যৌথ ভূমিকা থাকে। তন্মধ্যে একটি হলো নারী-পুরুষের বীর্যের সম্মেলন। দ্বিতীয় শক্তি আল্লাহ তাআলার كن  (হও) নির্দেশ দান; যার ফলে উক্ত শিশুর অস্তিত্বের সঞ্চার হয়ে থাকে। হযরত ঈসা (আঃ)-এর জন্ম লাভের ক্ষেত্রে প্রথম শক্তি বর্তমান ছিল না। তাই দ্বিতীয় শক্তির সাথে সম্পর্কিত করে তাঁকে কালিমাতুল্লাহ বলা হয়েছে। যার তাৎপর্য এই যে, তিনি বস্তুগত কার্যকারণ ছাড়া শুধুমাত্র আল্লাহ তাআলার كن (হয়ে যাও) নির্দেশের প্রভাবে জন্মলাভ করেছেন। এমতাবস্থায় أَلْقَاهَا إِلَىٰ مَرْيَمَ ব্যাক্যের অর্থ হবে এই যে, আল্লাহ তাআলা এ কালিমাটি হযরত জিবরাঈল (আঃ)-এর মাধ্যমে হযরত মরিয়মের কাছে পৌঁছে দিলেন, আর হযরত ঈসা (আঃ)-এর জন্মগ্রহণের মাধ্যমে তা কার্যকর ও বাস্তবায়িত হলো।

(দুই) কারো মতে ‘কালিমাতুল্লাহ্’ অর্থ আল্লাহর সুসংবাদ। এর দ্বারা হযরত ঈসা (আঃ)-এর ব্যক্তি-সত্তাকে বোঝানো হয়েছে। ইতিপূর্বে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত মরিয়ম (আঃ)-কে হযরত ঈসা (আঃ) সম্পর্কে যে সুসংবাদ দান করেছিলেন সেখানে ‘কালিমা’ শব্দ প্রয়োগ করা হয়েছে। যথাঃ-

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ

এবং ফেরেশতারা বললো-যে মরিয়ম! নিশ্চয় আল্লাহ তোমাকে সু-সুংবাদ দিচ্ছেন ‘কালিমা’ সম্পর্কে।

(তিন) কারো মতে এখানে ‘কালিমা’ অর্থ নিদর্শন। যেমন, অন্য এক আয়াতে শব্দটি নিদর্শন অর্থে ব্যবহৃত হয়েছে।

وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا

وَرُوحٌ مِّنْهُ এ শব্দে দুটি বিষয় প্রণিধানযোগ্য। প্রথমতঃ হযরত ঈসা (আঃ)-কে ‘রূহ’ বলার তাৎপর্য কি? দ্বিতীয়তঃ আল্লাহ তাআলার সাথে তাঁকে বিশেষভাবে সম্পর্কিত করার কারণ কি?

এ সম্পর্কে তাফসীরকারগণের বিভিন্ন অভিমত রয়েছে-(এক) কারো মতে ‘রূহ’ অতিশয় পবিত্র বস্তু হওয়ার কারণে এরূপ বলা হয়েছে। কেননা, প্রচলিত রীতি রয়েছে যে, কোন বস্তুর অধিক পবিত্রতা ও নিষ্কলুষতা বোঝাবার জন্য তাকে সরাসরি ‘রূহ’ বলা হয়। হযরত ঈসা (আঃ)এর জন্মলাভের মধ্যে যেহেতু বীর্যের কোন দখল ছিল না, বরং তিনি শুধু আল্লাহ তাআলার ইচ্ছা এবং كن নির্দেশের ভিত্তিতে জন্মলাভ করেছিলেন, কাজেই দৈহিক পবিত্রতার দিক দিয়ে তিনি শীর্ষস্থানীয় ছিলেন। অতএব, প্রচলিত রীতি অনুসারে তাঁকে ‘রূহ’ বলা হয়েছে। আর আল্লাহ তাআলার সাথে তাঁকে বিশেষভাবে সম্পর্কিত করার উদ্দেশ্য সম্মান ও মর্যাদা বৃদ্ধি করা। যেমন, মসজিদের সম্মানার্থে সেটিকে ‘আল্লাহর মসজিদ’ বলা হয়, কাবা শরীফকে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়; অথবা কোন একান্ত আনুগত বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে আবদুল্লাহ বা আল্লাহর বান্দা বলা হয়। যেমন, সূরা বনী-ইসরাঈলের أَسْرَىٰ بِعَبْدِهِ আয়াতে হযরত রসূলুল্লাহ (সাঃ)-কে “আল্লাহর বান্দা” বলে অভিহিত করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ