আন-নিসা, আয়াত ১৫৫-১৭৬

পৃষ্ঠা নং ৩০০

ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি ও সীমা লঙঘনের কারণে ইহুদী ও খৃষ্টানদের গোমরাহী ও ধ্বংস হওয়ার শোচনীয় পরিণতি বার বার প্রত্যক্ষ হয়েছে। তাই হযরত রসূলে কারীম (সাঃ) তাঁর প্রিয় উম্মতকে এব্যাপারে সংযত থাকার জন্য সতর্ক করেছেন। মুসনাদে আহমদে হযরত ফারুকে আযম (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেনঃ

لَا تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى عِيسَى ابْنَ مَرْيَمَ ، فَإِنَّمَا أَنَا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

অর্থাৎ,’তোমরা আমার প্রশংসা করতে গিয়ে এমন অতিরঞ্জিত করোনা, যেমন খৃস্টানরা হযরত ঈসা ইবনে মরিয়ম (আঃ)-এর ব্যাপারে করেছে। স্মরণ রাখবে যে, আমি আল্লাহর বান্দা। অতএব, আমাকে আল্লাহর বান্দা ও তাঁর রসূল বলবে।’ বোখারী এবং ইবনে-মাদয়িনী এ হাদীস উল্লেখ করে এর সনদকে সহীহ বলেছেন।

সারকথা, আল্লাহর বান্দা ও মানুষ হিসেবে আমিও অন্য লোকদের সমপর্যায়ের। তবে আমার সবচেয়ে বড় মর্যাদা এই যে, আমি আল্লাহর রসূল। এরচেয়ে অগ্রসর করে আমাকে আল্লাহ তাআলার কোন বিশেষণে বিশেষিত করা বাড়াবাড়ি বৈ নয়। তোমরা ইহুদী-নাসারাদের মত বাড়াবাড়ি করো না। বস্তুতঃ ইহুদী-খৃস্টানরা শুধু নবিগণের ব্যাপারেই বাড়াবাড়ি করে ক্ষান্ত হয়নি, বরং এটা যখন তাদের স্বভাবে পরিণত হলো, তখন তারা নবিগণের সহচর ও অনুগামীদের ব্যাপারেও অতিরঞ্জিত সব গুণ আরোপ করেছিল। পাদ্রী-পুরোহিতগণকেও তারা নিষ্পাপ মনে করতো। অতঃপর এতটুকু যাচাই করারও প্রয়োজন মনে করতো না যে, তারা সত্যিকারভাবে নবিগণের অনুগত এবং তাঁদের শিক্ষার অনুসারী না শুধু উত্তরাধিকার সূত্রে পন্ডিত-পুরোহিত রূপে পরিগণিত হন? ফলে পরবর্তীকালে তাদের নেতৃত্ব ও কর্তৃত্ব এমন পাদ্রী-পুরোহিতদের কুক্ষিগত হয়েছে যারা নিজেরা স্বার্থপর ও পথভ্রষ্ট ছিল এবং অনুসারীদেরকে চরম বিভ্রান্তি ও গোমরাহীর আবর্তে নিক্ষেপ করেছে। ধর্ম-কর্মের নামে তারা অধর্ম-অনাচারে লিপ্ত হয়েছে।

কোরআন পাক ঘোষণা করছেঃ

اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ

অর্থাৎ, “তারা আল্লাহকে ছেড়ে তাদের ধর্মীয় পন্ডিতগণ ও সন্যাসিগণকে মাবুদের আসনে বসিয়েছিল।” রসূলকে তো খোদা বানিয়েছিলই, রসূলের প্রতি ভক্তি-শ্রদ্ধার নামে পূর্ববর্তী নবিগণকেও পূজা করা শুরু করেছিল।

এতদ্বারা বোঝা গেল যে, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা এমন এক মারাত্মক ব্যাধি যা ধর্মের নামেই পূর্ববর্তী ধর্মসমূহের সত্যিকার রূপরেখাকে বিলীন করেছে। তাই আমাদের প্রিয়নবী (সাঃ) স্বীয় উম্মতকে এহেন ভয়াবহ মহামারীর কবল হতে রক্ষা করার জন্য পূর্ণ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

হাদীস শরীফে বর্ণিত আছে যে, হজ্বের সময় ‘রময়ু-জেমার’ অর্থাৎ, কঙ্কর নিক্ষেপের জন্য রসূলুল্লাহ্ (সাঃ) হযরত ইবনে-আব্বাস (রাঃ)-কে কঙ্কর আনতে আদেশ করলেন। তিনি মাঝারী আকারের পাথরকুচি নিয়ে এলে হযরত রসূলুল্লাহ (সাঃ) অত্যন্ত পছন্দ করলেন এবং বললেন- بمثلهن  অর্থাৎ, এ ধরণের মাঝারী আকারের কঙ্কর নিক্ষেপ করাই পছন্দনীয়। বাক্যটি তিনি দুবার বললেন। অতঃপর আরো বললেনঃ

اياكم والغلوفى الدين فانما هلك من قبلكم بالغلو فى دينهم

অর্থাৎ, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি থেকে দূরে থেকো। কেননা, তোমাদের পূর্ববর্তী উম্মতসমূহ তাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণেই ধ্বংস হয়েছে। এ হাদীস দ্বারা কতিপয় গুরুত্বপূর্ণ মাসায়েল জানা গেল।

কতিপয় গুরুত্বপূর্ণ মাসায়েলঃ প্রথমতঃ হজ্বের সময় যে কঙ্কর নিক্ষেপ করা হয় তা মাঝারী আকারের হওয়াই সুন্নত। অতি ক্ষুদ্র বা বড় পাথর নিক্ষেপ করা সুন্নতের পরিপন্থী। বড় বড় প্রস্তর নিক্ষেপ করা ধর্মের কাজে বাড়াবাড়ির শামিল।

দ্বিতীয়তঃ রসূলুল্লাহ (সাঃ) স্বীয় কথা ও কাজের মাধ্যমে যে কাজের যে সীমারেখা শিক্ষা দিয়েছেন, সেটিই শরীয়তের নির্ধারিত সীমা। তা অতিক্রম করাই বাড়াবাড়ি রূপে পরিগণিত হবে।

তৃতীয়তঃ যে কোন কাজে সুন্নাহ সম্মত সীমারেখা অতিক্রম করাই বাড়াবাড়ি রূপে বিচেনা করতে হবে।

দুনিয়ার মহব্বতের রূপরেখাঃ পার্থিব ধন-সম্পদ, আরাম-আয়েশের প্রতি প্রয়োজনাতিরিক্ত আকাংখা ও লোভ-লালসা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। এটা পরিত্যাগ করার জন্য কোরআন পাকে বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দুনিয়ার মহব্বত বা পার্থিব মোহ সম্পর্কে সতর্ক করার সাথে সাথে রসূল কারীম (সাঃ) স্বীয় কথা ও কার্য দ্বারা তার সীমারেখাও নির্ধারণ করেছেন। যেমন, বিবাহ করাকে তিনি নিজের সুন্নত বলে ঘোষণা করেছেন, বিবাহ করার জন্য উৎসাহিত করেছে, সন্তান জন্মদানের উপকারিতা বুঝিয়েছেন, পরিবার-পরিজনের সাথে সদ্ব্যবহার ও তাদের ন্যায্য অধিকার পূরণ করতে নির্দেশ দিয়েছেন, নিজের ও পরিবারবর্গের জীবিকা নির্বাহের জন্য উপার্জন করাকে ‘ফরিযাতুন বা’দাল ফরিযা’ বলে আখ্যায়িত করেছেন। ব্যবসায়, কৃষিকার্য, শিল্প-কর্ম, হস্তশিল্প ও মজদুরীর জন্য প্রেরণা যুগিয়েছেন। অতএব, এর কোনটাই দুনিয়ার মহব্বতের গন্ডীর মধ্যে পড়ে না। ইসলামী সমাজ-ব্যবস্থা প্রবর্তন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাকে নবুওয়াতের দায়িত্ব হিসাবে গ্রহণ করে রসূলুল্লাহ (সাঃ) স্বীয় প্রচেষ্টায় সমগ্র আরব উপ-দ্বীপে একটি শক্তিশালী রাষ্ট্রের পত্তন করেন। অতঃপর খোলাফায়ে-রাশেদীনের সূবর্ণ যুগে সে রাষ্ট্রের এলাকা বহু দুর-দুরান্ত বিস্তৃত হয়েছিল, অথচ তাঁদের অন্তরে দুনিয়ার কোন মোহই ছিলনা। এতদ্বারা সাব্যস্ত হয় যে, প্রয়োজন অনুসারে এসব করা নিন্দনীয় নয়।

          ইহুদী ও খৃস্টানরা এ তত্ত্বটি অনুবাধন করতে অপারক হওয়ায় সন্যাস ব্রত গ্রহণ করেছে। তাদের এ ভ্রান্তি খণ্ডন করে আল্লাহ তাআলা এরশাদ করেনঃ

وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۖ

অর্থাৎ, তারা নিজেদের পক্ষ থেকে সন্যাস ব্রত গ্রহণ করেছে। যা আমি তাদের প্রতি আরোপ করিনি। অতঃপর তারা তা যথাযথভাবে বজায় রাখেনি।

সুন্নত ও বিদ‘আতের সীমারেখাঃ এবাদত, লেন-দেন, আচার-ব্যবহার তথা জীবনের সর্বক্ষেত্রে রসূল পাক (সাঃ) স্বীয় কথা ও কাজের মাধ্যমে মধ্যপন্থা নির্দেশ করেছেন। তার চেয়ে পেছনে অবস্থান যেমন, অবাঞ্চনীয়, তেমনি অগ্রসর হওয়াও অমার্জনীয়। এ জন্য রসূলুল্লাহ (সাঃ) সর্বপ্রকার বিদ‘আতকে কঠোরভাবে প্রতিরোধ করেছেন। তিনি এরশাদ করেছেন كُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ  অর্থাৎ, প্রত্যেকটি বিদ‘আতই-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ