আল-বাকারা ১-১৫

পৃষ্ঠা নং-১২

হবে। কিন্তু এগুলোর রহস্য উদ্ধারের ব্যাপারে এবং তত্ত্ব-সংগ্রহে আমাদের ব্যস্ত হওয়া উচিত হবে না।

ইব্‌নে কাছীর ও কুরতুবীর বরাত দিয়ে এ মন্তব্যকে প্রাধান্য দিয়েছেন। কোন কোন ‘আলিম এ শব্দগুলোর যে অর্থ বর্ণনা করেছেন, সেগুলোকে ভূল প্রতিপন্ন করাও উচিত হবে না। কেননা, তাঁরা উপমাস্থলে এবং এগুলোকে সহজবোধ্য করার উদ্দেশ্যেই এসব অর্থ বর্ণনা করেছেন।

ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ  সাধারণতঃ ذَٰلِكَ কোন দূরবর্তী বস্তুকে ইঙ্গিত করার জন্য ব্যবহৃত হয়। الْکِتٰبُ দ্বারা কুরআন মাজীদকে বোঝানো হয়েছে।

رَيۡبَۛ অর্থ সন্দেহ-সংশয়। আয়াতের অর্থ হচ্ছে, এটি এমন এক কিতাব যাতে সন্দেহ-সংশয়ের কোন অবকাশ নেই। এটি বাহ্যতঃ দূরবর্তী ইশারার স্থল নয়। কারণ, এ ইশারা কুরআন শরীফের প্রতিই করা হয়েছে, যা মানুষের সামনেই রয়েছে। কিন্তু দূরবর্তী ইশারার শব্দ ব্যবহার করে একথাই বোঝানো হয়েছে যে, সূরতুল ফা-তি’হাতে যে স্বিরতুল্-মুস্তাক্বীমের প্রার্থনা করা হয়েছেল, সমগ্র কুরআন শরীফ সে প্রার্থনারই প্রত্যুত্তর। এটি স্বিরা-তুল্-মুস্তাক্বীমের বিস্তারিত ব্যাখ্যাও বটে। অর্থ হচ্ছেঃ আমি তোমাদের প্রার্থনা শুনেছি এবং হিদায়াতের উজ্জ্বল সূর্যসদৃশ্য পবিত্র কুরআন অবতীর্ণ করেছি। যে ব্যক্তি হিদায়াত লাভের ইচ্ছুক সে যেন এ কিতাব অনুধাবন করে এবং তদনুযায়ী ‘‘আমল করে।

এতদসঙ্গে এ কথাও বলে দেয়া হচ্ছে যে, এতে কোন সন্দেহ নেই। কোন কালামে বা বক্তব্যে সন্দেহ ও সংশয় দু’কারণে হতে পারে। কারো বুদ্ধিমত্তার স্বল্পতার দরুন সন্দেহ উপস্থিত হতে পারে। যার উল্লেখ কয়েক আয়াত পরেই স্বয়ং কুরআন কারীমেই রয়েছে, যেমন-

وَإِن كُنتُمۡ فِي رَيۡبٖ  যদি তোমরা এতে সন্দেহ পোষণ কর। (অতএব, স্বল্পতাহেতু কারো মনে সন্দেহ-সংশয় সৃষ্টি হওয়া সত্ত্বেও এরূপ বলা ন্যায়সঙ্গত যে, এ কিতাবে কোন প্রকার সন্দেহের অবকাশ নেই।)

هُدٗى لِّلۡمُتَّقِينَ যারা আল্লাহ্ তা‘আলাকে ভয় করে, তাদের জন্য হিদায়াত। অর্থাৎ, যে বিশেষ হিদায়াত পরকালের মুক্তির উপায়, তা কেবল মুত্তাক্বীদেরই প্রাপ্য। অবশ্য কুরআনের হিদায়াত মানবজাতির জন্য সীমাবদ্ধ নয়; বরং সমস্ত বিশ্বচরাচরের জন্য ব্যাপক। সুরতুল্-ফা-তি’হার তাফসীরে বর্ণনা করা হয়েছে যে, হিদায়াতের তিনটি স্তর রয়েছে।

(এক) সমগ্র মানবজাতি, প্রাণীজগত তথা সমগ্র সৃষ্টির জন্যই ব্যাপৃত।

(দুই) মুসলমানদের জন্য খাস তথা বিশেষ।

(তিন) যারা আল্লাহ্ তা‘আলার বিশেষ নৈকট্য লাভ করেছে, তাদের সঙ্গে সম্পৃক্ত, তথাপি হিদায়াতের স্তরের কোন সীমারেখা নেই।

কুরআনের কোথাও ‘আ-ম’ বা সাধারণ এবং কোথাও বিশেষ হিদায়াতের উল্লেখ রয়েছে। কিন্তু এখানে বিশেষ বা সুনির্দিষ্ট হিদায়াতের কথা বলা হয়েছে। এজন্যই হিদায়াতের সঙ্গে মুত্তাক্বীদেরকে বিশেষভাবে যুক্ত করা হয়েছে বলেই এরূপ সংশয় প্রকাশ করা সমীচীন হবে না। হিদায়াতের বেশী প্রয়োজন তো সে সমস্ত লোকেরই ছিল, যারা মুত্তাক্বী নয়। কেননা, ইতিমধ্যে হিদায়াতের স্তর বিন্যাস করে এসব সংশয়ের অবসান করে দেয়া হয়েছে। তাই এখন আর একথা বলা ঠিক নয় যে, কুরআন শুধু মুত্তাক্বীদের জন্যই হিদায়াত বা পথপ্রদর্শক, অন্যের জন্য নয়।

মুত্তাক্বীগণের গুণাবলীঃ পরবর্তী দু’টি আয়াতে মুত্তাক্বিগণের গুণাবলী বর্ণনা করা হয়েছে। যারা হিদায়াতপ্রাপ্ত, তাদের পথই হচ্ছে স্বির-তুল্-মুস্তাক্বীম। যারা সরল-সঠিক পুণ্যপন্থা লাভ করতে চায়, তাদের উচিত সে দলে শরীক হয়ে বা অংশগ্রহণ করে তাদের সাহচর্য গ্রহণ করা এবং সে সকল লোকের স্বভাব-চরিত্র, আদর্শ ও উদ্দেশ্যকে জীবনের পাথেয়রূপে গ্রহণ করা। আর এজন্যই মুত্তাক্বিগণের বিশেষ গুণাবলীর সঙ্গে সঙ্গে ইরশাদ হচ্ছেঃ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ