পৃষ্ঠা নং-১৫
শ্রেণীর বর্ণনা ছিল। আর অন্য আয়াতে দ্বিতীয় শ্রেণীর বর্ণনা দেয়া হয়েছে। তাই এ আয়াতে কুরআনের প্রতি ঈমান আনার সাথে সাথে পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে বিশ্বাস করার কথাও বলা হয়েছে। ‘হাদীসের বর্ণনানুযায়ী এ দ্বিতীয় শ্রেণীর লোকেরা যাঁরা ইসলাম গ্রহণের পূর্বে কোন না কোন আসমানী কিতাবের অনুসারী ছিলেন, তাঁরা দ্বিগুণ পুণ্যের অধিকারী ছিলেন। প্রথমতঃ কুরআনের প্রতি ঈমান এবং ‘আমলের জন্য, দ্বিতীয়তঃ পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি ঈমান আনার জন্য। তবে পার্থক্য এই যে, সেগুলো সম্পর্কে বিশ্বাসের বিষয় হবে এই যে, কুরআনের পূর্বে আল্লাহ্ তা‘আলা যেসব কিতাব অবতীর্ণ করেছেন, যেগুলো সত্য ও হক্ব এবং সেযুগে এর উপর ‘‘আমল করা ওয়াজিব ছিল। আর এ যুগে কুরআন অবতীর্ণ হবার পর যেহেতু অন্যান্য আসমানী কিতাবের হুকুম-আ’হকাম এবং পূর্ববর্তী শরী’আতসমূহ মনসূখ তথা রহিত হয়ে গেছে, তাই এখন ‘‘আমল একমাত্র কুরআনের আদেশানুযায়ীই করতে হবে।
খ্বত্মে নবুওয়াত সম্পর্কিত একটি দলীলঃ এ আয়াতের বর্ণনা রীতিতে একটা মৌলিক বিষয়ের মীমাংসাও প্রসঙ্গক্রমে বলে দেয়া হয়েছে। তা হচ্ছে রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-ই শেষ নবী এবং তাঁর নিকট প্রেরিত ও‘হী-ই শেষ ও‘হী। কেননা, কুরআনের পরে যদি আরো কোন আসমানী কিতাব অবতীর্ণ হওয়ার সম্ভাবনা থাকতো, তবে পূর্ববর্তী কিতাবগওলোর প্রতি যেভাবে ঈমান আনার কথা বলা হয়েছে, পরবর্তী কিতাবসমূহের প্রতি ঈমান আনার কথাও একইভাবে বলা হতো; রবং এর প্রয়োজনই ছিল বেশী। কেননা, তাওরাত ও ইনজীলসহ বিভিন্ন আসামানী কিতাবের প্রতি ঈমান তো পূর্ব থেকেই বর্তমান ছিল এবং এগুলো সম্পর্কে কম-বেশী সবাই অবগতও ছিল। তাই রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পরেও যদি ও‘হী ও নবুওয়াতের ধারাবহিকতা অব্যাহত রাখা আল্লাহ্র অভীপ্রায় হতো,তবে
অবশ্যই পূর্ববর্তী কিতাবসমূহ এবং নবী-রসূলগণের প্রতি ঈমান আনার বিষয়টির মত পরবর্তী কিতাব ও নবী-রসূলের প্রতি ঈমান আনার বিষয়টিরও সুস্পষ্টভাবে উল্লেখ করার প্রয়োজন হতো, যাতে পরবর্তী লোকেরা এ সম্পর্কে বিভ্রান্তির কবল থেকে নিরাপদ থাকতে পারে।
কিন্তু কুরআনের যেসব জায়গায় ঈমানের উল্লেখ রয়েছে, সেখানেই পূর্ববর্তী নবিগণের এবং তাঁদের প্রতি প্রেরিত কিতাবসমূহেরও উল্লেখ রয়েছে। কিন্তু কোথাও পরবর্তী কোন কিতাবের উল্লেখ নেই। কুরআন কারীমে এ বিষয়ে অন্যান্য পঞ্চাশটি স্থানে উল্লেখ রয়েছে। সর্বত্রই রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পূর্ববর্তী নবী ও ও‘হীর কথা বলা হলেও কোন একটি আয়াতেও পরবর্তী কোন ও‘হীর উল্লেখ তো দূরের কথা কোন ইশারা-ইঙ্গিতও দেখা যায় না।
আখিরাতের প্রতি ঈমানঃ এ আয়াতে মুত্তাক্বিগণের দ্বিতীয় গুণ বর্ণনা করা হচ্ছে যে, তারা আখিরাতে বিশ্বাস রাখে। এখানে আখিরাত বলতে পরকালের সে আবাসস্থলের কথা বোঝানো হয়েছে, যাকে কুরআন পাকে ‘দারুল-ক্বরার’, ‘দারুল-‘হায়াওয়ান’ এবং ‘‘উক্ববা’ নামেও উল্লেখ করা হয়েছে। সমগ্র কুরআন তার আলোচনা ও তার ভায়াবহতার বর্ণনায় পরিপূর্ণ।
আখিরাতের প্রতি ঈমান একটি বৈপ্লবিক বিশ্বাসঃ আখিরাতের প্রতি ঈমান প্রসঙ্গটি ঈমান বিল-গ্বইব-এর আলোচনায় কিছুটা বর্ণিত হয়েছে। পূণরায় এ সম্পর্কে কিছুটা বিস্তারিত আলোচনার প্রয়োজনীয়তা অনুভুত হচ্ছে এ জন্য যে, যেসব বিষয়ের প্রতি ঈমান আনা অপরিহার্য সেগুলোর মধ্যে এ বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তাছাড়া ঈমান অনুযায়ী ‘‘আমল করার প্রকৃত প্রেরণা ও এখান থেকেই সৃষ্টি হয়।
ইসলামী ‘আক্বায়েদগুলোর মধ্যে আখিরাতের প্রতি ঈমান আনা একটা বৈপ্লবিক বিশ্বাস, যা দুনিয়ার রূপই পাল্টে দিয়েছে। এ বিশ্বাসে, উদ্বুদ্ধ হয়েই ও‘হীর অনুরাগিগণ প্রথমে নৈতিকতা ও কর্মে এবং পরবর্তীতে ব্যক্তিগত, সামাজিক এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত দুনিয়ার অন্যান্য সকল জাতির মোকাবেলায় একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আসনে উত্তীর্ণ হতে সমর্থ হয়েছে। পরন্তু তাউ’হীদ ও রিসালাতের ন্যায় এ ‘আক্বীদাও সমস্ত নবী-রসূলের শিক্ষা ও সর্বপ্রকার ধর্মবিশ্বাসের মধ্যেই সর্বসম্মত বিশ্বাসরূপে চলে আসছে। যেসব লোক জীবন ও এর ভোগ-বিলাসকেই জীবনের চরম লক্ষ্য বলে গণ্য করে, জীবনযাত্রার ক্ষেত্রে যে তিক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সে তিক্ততাকেই সর্বাপেক্ষা কষ্ট বলে মনে করে, আখিরাতের জীবন, সেখানকার হিসাব-নিকাশ, শাস্তি ও পুরস্কার প্রভৃতি সম্পর্কে যাদের এতটুকুও আস্থা নেই, তারা যখন সত্য-মিথ্যা কিংবা ‘‘হালাল-’হারামের মধ্যে পার্থক্য করাকে তাদের জীবনের সহজ-স্বাচ্ছন্দ্যের পথে বাধা রূপে দেখতে পায়, তখন সামান্য একটু সুখ-স্বাচ্ছন্দ্যের বিনিময়ে সকল মূল্যবোধকে বিসর্জন দিতে এতটুকুও কুন্ঠাবোধ করে না, এমতাবস্থায় এ সমস্ত লোককে যে কোন দুস্কর্ম থেকে বিরত রাখার মত আর কোন কিছুই অবশিষ্ট থাকে না। যা কিছু অন্যায়, অসুন্দর বা সামাজিক জীবনের শান্তি-শৃঙ্খলার পক্ষে ক্ষতিকর, সেসব অনাচার কার্যকরভাবে উৎখাত করার কোন শক্তি সে আইনেরও নেই, এ কথা পরীক্ষিত সত্য। আইন প্রয়োগের মাধ্যমে কোন দুরাচারের চরিত্রশুদ্ধি ঘটানোও সম্ভব হয় না। অপরাধ যাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, আইনের শাস্তি সাধারণতঃ তাদের ধাত-সওয়া হয়ে পড়ে। শেষ পর্যন্ত আর তাদের মধ্যে শাস্তিকে যারা ভয় করে, তাদের সে ভয়ের আওতাও শুধুমাত্র ততটুকুতেই সীমাবদ্ধ থাকে, যতটুকুতে ধরা পড়ার ভয় বিদ্যমান। কিন্তু গোপনে লোকচক্ষুর অন্তরালে যেখানে ধরা পড়ার সম্ভাবনা থাকে না, সেরূপ পরিবেশে এ সমস্ত লোকের পক্ষ্যেও যে কোন গর্হিত কাজে লিপ্ত হওয়ার পথে কোন বাধাই থাকে না।
প্রকারান্তরে আখিরাতের প্রতি ঈমানই এমন এক কার্যকর নিয়ন্ত্রণবিধি, যা মানুষকে প্রকাশ্য-অপ্রকাশ্য সর্বত্রই যে কোন গর্হিত আচরণ থেকে অম্লান শিখা অবিরাম সমুজ্ঝ্বল করে দেয় যে, আমি প্রকাশ্যেই থাকি আর গভীর নির্জনেই থাকি, রাজপথে থাকি কিংবা কোন বদ্ধঘরে লুকিয়েই থাকি, মুখে বা ভাব-ভঙ্গিতে প্রকাশ করি আর নাই করি, আমার সকল আচরণ, আমার সকল অভিব্যক্তি, এমনকি অন্তরে লুকায়িত প্রতিটি আকাঙ্খা পর্যন্ত সর্বত্র বিরাজমান এক মহাসত্তার সামনে রয়েছে। তাঁর সদাজাগ্রত দৃষ্টির সামনে কোন কিছুই আড়াল করার সাধ্য আমার নেই। আমার সত্তার সঙ্গে মিশে রয়েছে এমনসব প্রহরী, যারা আমার প্রতিটি আচরণ এবং অভীব্যক্তি প্রতিমুহুর্তেই লিপিদ্ধ করছেন।
উপরোক্ত বিশ্বাসের মাধ্যমেই প্রাথমিক যুগে এমন মহোত্তম চরিত্রের-