আল-বাকারা ২৩৩-২৫৬

পৃষ্ঠা নং-১৩৪

বিষ্মিত হয়ে চারদিকে তাকাতে আরম্ভ করলো। আর সবাই বলতে লাগলো سبحانك لااله الاانت “তোমারই পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ্! তুমি ছাড়া আর কোন মা’বুদ নেই”।

এ ঘটনাটি দুনিয়ার সমস্ত চিন্তাশীল বুদ্ধিজীবীকে সৃষ্টিবলয় সম্পর্কিত চিন্তা-ভাবনার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সন্ধান দেয়। তদুপরি এটা কেয়ামত ও পুনরুত্থান অস্বীকারকারীদের জন্য একটা অকাট্য প্রমাণ হওয়ার সাথে সাথে এ বাস্তব সত্য উপলদ্ধি করার পক্ষেও বিশেষ সহায়ক যে, মৃত্যুর ভয়ে পালিয়ে থাকা তা জেহাদ হোক কিংবা প্লেগ মহামারীই হোক, আল্লাহ‌্ এবং তাঁর নির্ধারিত নিয়তির প্রতি যারা বিশ্বাসী তাদের পক্ষে সমীচীন নয়। যার এ বিশ্বাস রয়েছে যে, মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত সময়ের এক মুহুর্তে পূর্বেও তা হবে না এবং এক মুহুর্ত পরেও তা আসবে না, তাদের পক্ষে এরূপ পলায়ন অর্থহীন এবং আল্লাহ‌্‌র অসন্তুষ্টির কারণ।

এখন ঘটনাটি কুরআনের ভাষায় লক্ষ্য করুন। কুরআন-মজীদ ইরশাদ করেছেঃ

 اَلَمْ تَرَاِلَى الَّذِيْنَ خَرَجُوْامِنْ دِيَارِهِمْ – অর্থাৎ, আপনি কি সেসব লোকের ঘটনা লক্ষ্য করেননি, যারা মৃত্যুর ভয়ে বাড়ী-ঘর ছেড়ে পালিয়েছিল?

লক্ষণীয় যে, এ ঘটনা হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর যুগের হাজার হাজার বছর পূর্বেকার। হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)- এর পক্ষে এ ঘটনা দেখার প্রশ্নই উঠে না। তাই এখানে اَلَمْ تَرَ বলার উদ্দেশ্য কি? মুফাসসেরগণ বলেছেন, এমনিভাবে যেসব ঘটনা সম্পর্কে اَلَمْ تَرَ দ্বারা সম্বোধন করা হয়েছে অথচ ঘটনা হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর যুগের বহু পূর্বেকার, যা হুযুর (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)- এর দেখার কল্পনাও করা যায় না, সেসব ক্ষেত্রে দেখা দ্বারা উদ্দেশ্য আত্মার দর্শন। এসব ক্ষেত্রে اَلَمْ تَرَ দ্বারা اَلَمْ تَعْلَمْ  (আপনি কি জানেন না?) বোঝানো হয়। তবুও اَلَمْ تَرَ শব্দে একথা বলার উদ্দেশ্য হচ্ছে এ ঘটনা যে সবারই জানা, সুপ্রসিদ্ধ একটি ব্যাপার, এদিকে ইঙ্গিত করা। বোঝানো হচ্ছে যে, ঘটনাটি এমনি সুপ্রসিদ্ধ এবং বহুল আলোচিত যেন এখনও ইচ্ছা করলে তা দেখা যেতে পারে কিংবা দেখার যোগ্য। اَلَمْ تَرَ –র পরে اِلَى শব্দ যোগ করায় ভাষাগত দিক দিয়ে এদিকেই ইঙ্গিত বোঝায়। অতঃপর কুরআন করীম তারা সংখ্যায় অনেক ছিল বলে উল্লেখ করেছে। وَهُمْ اُلُوْفٌ  অর্থাৎ, সংখ্যায় ছিল তারা হাজার হাজার। এ সংখ্যা নির্ধারণ সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। কিন্তু আরবী ভাষায় নিয়মানুযায়ী এ শব্দটি অধিকতা বাচক বহুবচন। এতে বোঝা যায় যে, তাদের সংখ্যা দশ হাজারের কম ছিল না।

অতঃপর ইরশাদ হয়েছেঃ فَقَالَ لَهُمُ اللهُ مُوْتُوْا অর্থাৎ, আল্লাহ্ তা’আলা তাদেরকে বললেন, -“তোমরা মরে যাও।” আল্লাহর এ আদেশ প্রত্যক্ষও হতে পারে, কোন ফেরেশতার মাধ্যমেও হতে পারে।

অতঃপর বলেছেনঃ اِنَّ اللهَ لَذُوْفَضْلٍ عَلَى النَّاسِ অর্থাৎ, আল্লাহ‌্ তা’আলা মানুষের প্রতি অত্যন্ত করুণাময়। এতে সে করুণাও অন্তর্ভুক্ত যা বনী-ইসরাঈলদের উল্লেখিত দলটির প্রতি পূণর্জীবন দানের মাধ্যমে দেখানো হয়েছিল এবং সে দয়াও শামিল যাতে উম্মতে-মুহাম্মদীকে এ ঘটনা সম্পর্কে অবহিত করেছেন এবং তাদের জন্য উপদেশ গ্রহণ করার সুযোগ দিয়েছেন।

অতঃপর পথভোলা মানুষকে সতর্ক করার উদ্দেশে ইরশাদ হয়েছে- وَلكِنَّ اَكْثَرَالنَّاسِ لَا يَشۡكُرُونَ – অর্থাৎ, আল্লাহ্ তা’আলার শত সহস্র দয়া ও করুণার নিদর্শন মানুষের সামনে অহর্নিশ উপস্থিত হতে থাকে, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না।

প্রাসঙ্গিকভাবে এ আয়াত অন্য কয়েকটি বিষয়ের সমাধান করে দিয়েছে। প্রথমতঃ আল্লাহ্‌র নির্ধারিত তকদীরের উপর কোন তদবীর কার্যকর হতে পারে না। জেহাদ অথবা মহামারীর ভয়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচানো যায় না, আর মহামারীগ্রস্ত স্থানে অবস্থান করাও মৃত্যুর কারণ হতে পারে না। মৃত্যুর একটি সুনির্দিষ্ট সময় রয়েছে, যার কোন ব্যতিক্রম হওয়ার নয়।

দ্বিতীয়তঃ কোনখানে কোন মহামারী কিংবা কোন মারাত্মক রোগ-ব্যাধি দেখা দিলে সেখান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়া বৈধও নয়। রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর ইরশাদ মোতাবেক অন্য এলাকার লোকের পক্ষেও মহামারীগ্রস্ত এলাকায় যাওয়া বৈধ নয়। হাদীসে বলা হয়েছেঃ ‘সে রোগের মাধ্যমে আল্লাহ্ তা’আলা তোমাদের পূর্ববর্তী বিভিন্ন উম্মতের উপর আযাব নাযিল করেছেন। সুতরাং যখন তোমরা শুনবে যে, কোন শহরে প্লেগ প্রভৃতি মহামারী দেখা দিয়েছে, তখন সেখানে যেও না। আর যদি কোন এলাকাতে এ রোগ দেখা দেয় এবং তুমি সেখানেই থাক, তবে সেখান থেকে পলায়ন করবে না।’

প্লেগ সম্পর্কে মহানবীর উক্তির দর্শনঃ এ সম্পর্কে ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে এই যে, ‘কোথাও যাওয়া মৃত্যুর কারণ হতে পারে না, আবার কোনখান থেকে পালিয়ে যাওয়াও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার উপায় নয়।’ এ মৌলিক বিশ্বাসের পাশাপাশি আলোচ্য নির্দেশটি নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

প্রথমতঃ মহামারীগ্রস্ত এলাকার বাইরের লোককে আসতে নিষেধ করার একটি তাৎপর্য এই যে, এমনও হতে পারে যে, সেখানে গমন করার পর তার হায়াত শেষ হওয়ার দরুনই এ রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করলো; এতদসত্বেও আক্রান্ত ব্যক্তির মনে এমন ধারণা হতে পারে যে, সেখানে না গেলে হয়তো সে মারা যেতো না। তাছাড়া অন্যান্য লোকেরও হয়তো এ ধারণাই হবে যে,  এখানে না এলে মৃত্যু হতো না। অথচ যা ঘটেছে তা পূর্বেই নির্ধারিত ছিল। সেখানেই থাকতো তার মৃত্যু এ সময়েই হতো। এ আদেশের মাধ্যমে মুসলমানদেরকে ঈমানের ব্যাপারে সন্দেহ-সংশয় থেকে রক্ষা করা হয়েছে, যাতে করে তারা কোন ভুল বোঝাবুঝির শিকার না হয়।

দ্বিতীয় তাৎপর্য হল এই যে, এতে আল্লাহ্ তা’আলা মানুষকে উপদেশ দিয়েছেন যে, যেখানে কষ্ট হওয়ার বা মৃত্যুর আশংকা থাকে, সেখানে যাওয়া উচিত নয়; বরং সাধ্যমত ঐসব বস্তু থেকে বিরত থাকতে চেষ্টা করা কর্তব্য, যা তার জন্য ধ্বংস বা ক্ষতির কারণ হযে দাঁড়াতে পারে। তাছাড়া নিজের জানের হেফাযত করা প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব ঘোষণা করা হয়েছে।

এ নিয়মের চাহিদাও তাই যে, আল্লাহ‌্‌র দেয়া তকদীরে পূর্ণ বিশ্বাস রেখে যথাসাধ্য সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। যেসব স্থানে প্রাণ নাশের আশংকা থাকে, সেসব স্থানে না যাওয়াও এক প্রকার সতর্কতামূলক তদবীর।

এমনিভাবে সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে সে স্থান থেকে পলায়ন-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ