পৃষ্ঠা নং-১৩৭
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ
(১) আয়াত تِلْكَ الرُّسُلُ –এর বক্তব্যে নবী কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে এক প্রকার সান্তনা দান করা উদ্দেশ্য। কেননা, তাঁর নবুওয়াত দলীল দ্বারা প্রমাণিত হওয়ার পরও অর্থ্যাৎ, যা وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ আয়াতে প্রমানিত হয়েছে, তা সত্বেও কাফেররা তা মেনে নিচ্ছিল না। ফলে এটি তাঁর পক্ষে দুঃখ ও অনূতাপের বিষয় হয়ে দাঁডিয়েছিল। এ জন্য আল্লাহ্ তা‘আলা একথা শুনিয়ে দিয়েছেন যে, ইতিপূর্বেও বিভিন্ন পদমর্যাদা সম্পন্ন বহু নবী অতিক্রান্ত হয়েছেন, কিন্তু কারোই সমগ্র উম্মত ঈমানদার হয়নি। কিছু সংখ্যক লোক আনুগত্য প্রদর্শন করেছে, আবার অনেকে বিরূদ্ধাচারণও করেছে। অবশ্য এতেও আল্লাহ্র বহু তাৎপর্য রয়েছে। যদিও তা সবার বুঝে আসেনা, কিন্তু সামগ্রিকভাবে এতটুকু বিশ্বাস রাখা কর্তব্য যে, এর মধ্যেও নিশ্চয়ই কোন বিশেষ তাৎপর্য নিহিত রয়েছে।
(২) تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۘ এখানে প্রশ্ন উঠতে পারে যে, আয়াতটিতে পরিস্কারভাবে প্রতীয়মান হয় যে, নবীগণের মধ্যে কেউ কেউ অন্য নবী অপেক্ষা মর্যাদায় বড় ছিলেন, অথচ ‘হাদীসে রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, ‘আল্লাহ্র নবীগণের মধ্যে মর্যাদার পার্থক্য করো না’ তিনি আরো বলেছেন- ‘আমাকে মূসা (‘আলাইহিচ্ছালাম)-এর চাইতে বড় প্রতিপন্ন করার চেষ্টা করোনা।’ আরো উক্ত হয়েছে, ‘আমি বলতে পারি না যে, কেউ ইউনুস ইবনে মাতা অপেক্ষা উত্তম।’
(৩) مِنْهُم مَّن كَلَّمَ اللَّهُ ۖ –হযরত মূসা (‘আলাইহিচ্ছালাম)-এর সাথেই আল্লাহ্ তা‘আলা ফেরেশতাদের মাধ্যম ব্যতিত কথা বলেছেন। কিন্তু তাও অন্তরালমূক্ত ছিল না। কেননা, সূরা শুরার مَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ اللَّهُ –(কোন মানুষের পক্ষে আল্লাহ্র সাথে কথা বলা বাস্তবসম্মত নয়) আয়াতে অন্তরালমুক্তভাবে আল্লাহ্ তা‘আলার সাথে কথা বলার বিষয়টিকে নাকচ করা হয়েছে। এতেই বোঝা যায় যে, হযরত মূসা (‘আলাইহিচ্ছালাম)-এর সাথে আল্লাহ্র কথা বলা অন্তরাল থেকেই হয়েছে। অবশ্য মৃত্যুর পর কোন প্রকার অন্তরাল বা যবনিকা ছাডাই কথাবার্তা হওয়া সম্ভব। তাই শুরার সে আয়াতটি পার্থিব জীবন সম্পর্কে প্রযোজ্য বলে মনে করা হয়।
এ সূরায় ‘ইবাদত এবং বৈষয়িক আচার-আচরণের বেশ কিছু বিধান এবং রীতি-নীতি বর্ণনা করা হয়েছে, যে গুলো বাস্তবায়ন করতে গিয়ে মনের উপর চাপ সৃষ্টি হওয়া স্বাভাবিক। যাবতীয় সৎকাজের মধ্যে জান-মাল ব্যয় করাটাই মানুষের কাছে সব চাইতে কঠিন মনে হয়। অথচ আল্লাহ্র বিধানসমূহের অধিকাংশই জান অথবা মাল সম্পর্কিত। তাছাডা অধিকাংশ মানুষই পাপে লিপ্ত হয়, এই জানের মহব্বত অথবা মালের প্রতি আসক্তির কারণেই। সুতরাং বলতে গেলে এ দু’টিই সমস্ত পাপের মূল উৎস। আর তা থেকে মুক্তিলাভই হল যাবতীয় ‘ইবাদত-বন্দেগীর লক্ষ্য। কাজেই এসব বিধি-বিধান বর্ণনা করার পর যুদ্ধ-বিগ্রহের আলোচনা একান্তই যুক্তিযুক্ত।