আলি ইমরান ১৭৪-২০০

পৃষ্ঠা নং-২২০

لَّقَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ فَقِيرٞ وَنَحۡنُ أَغۡنِيَآءُۘ سَنَكۡتُبُ مَا قَالُواْ وَقَتۡلَهُمُ ٱلۡأَنۢبِيَآءَ بِغَيۡرِ حَقّٖ وَنَقُولُ ذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ ١٨١

১৮১. নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন, যারা বলেছে যে, আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান! এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখব, অতঃপর বলব, আস্বাদন কর জ্বলন্ত আগুনের আযাব।

ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيكُمۡ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّامٖ لِّلۡعَبِيدِ ١٨٢

১৮২. এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ। বস্তুতঃ আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না।

ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيۡنَآ أَلَّا نُؤۡمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأۡتِيَنَا بِقُرۡبَانٖ تَأۡكُلُهُ ٱلنَّارُۗ قُلۡ قَدۡ جَآءَكُمۡ رُسُلٞ مِّن قَبۡلِي بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلَّذِي قُلۡتُمۡ فَلِمَ قَتَلۡتُمُوهُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ١٨٣

১৮৩. সে সমস্ত লোক, যারা বলে যে, আল্লাহ আমাদিগকে এমন কোন রসূলের ওপর বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোরবানী নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে। তুমি তাদের বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসূল নিদর্শনসমূহ এবং তোমরা যা আব্দার করেছ তা নিয়ে এসেছিলেন, তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাক।

فَإِن كَذَّبُوكَ فَقَدۡ كُذِّبَ رُسُلٞ مِّن قَبۡلِكَ جَآءُو بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ ١٨٤

১৮৪. তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে তোমার পূর্বেও এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন। এবং এনেছিলেন সহীফা ও প্রদীপ্ত গ্রন্থ।

كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ ١٨٥

১৮৫. প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।

۞لَتُبۡلَوُنَّ فِيٓ أَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ وَلَتَسۡمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَذٗى كَثِيرٗاۚ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ١٨٦

১৮৬. অবশ্য ধন-সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার।

আনুসাঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ

১৮১ নং আয়াতে ইহুদীদের একটি কঠিন ঔদ্ধত্যের ব্যাপারে সতর্কিকরণ ও শাস্তির বিষয় আলোচনা করা হয়েছে। তা এরূপ যে, মহানবী (সাঃ) যখন কুরআনে হাকীম থেকে যাকাত ও সদকার বিধি-বিধান বর্ণনা করেন, তখন ঊদ্ধ্বত ইহুদীরা বলতে আরম্ভ করে যে, আল্লাহ্‌ তাআলা ফকীর ও গরিব হয়ে গেছেন, আর আমরা হচ্ছি ধনী ও আমীর। সে জন্যই তো তিনি আমাদের কাছে চাইছেন। বলাবাহুল্য, তাঁদের বিশ্বাস তাঁদের এ উক্তির সাথে সঙ্গতিপূর্ন মোটেই নয়। কিন্তু হুজুরে আকরাম (সাঃ)-কে মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যেই হয়ত বলেছিল যে, কুরআনের এ আয়াত যদি সঠিক হয়ে থাকে, তাহলে তাঁর মর্ম এই দাঁড়ায় যে, আল্লাহ্‌ ফকীর ও পরমুখাপেক্ষী। তাঁদের এই অহেতুক প্রমানটি সতস্ফুর্তভাবে বাতিল বলে সাব্যস্ত হওয়ার দরুন তাঁর কোন উত্তরের প্রয়োজন ছিল না। কারণ যাকাত ও সদকা সংক্রান্ত আল্লাহ্‌র নির্দেশ তাঁর নিজের কোন লাভের জন্য নয়, বরং যারা মালদার তাদেরই পার্থিব ও আখেরাতের ফায়দার জন্যে ছিল। কিন্তু কোন কোন ক্ষেত্রে এ বিষয়টি ‘আল্লাহকে ঋণদান’ শিরোনাম এ জন্যে উল্লেখ করা হয়েছে, যাতে একথা বুঝা যায় যে, যেভাবে ঋণ পরিশোধ করা প্রত্যেক সম্ভ্রান্ত লোকের জন্য অপরিহার্য ও সন্দেহাতীত হয়ে থাকে, তেমনিভাবে যে সদকা মানুষ দিয়ে থাকে তাঁর প্রতিদানও আল্লাহ্‌ নিজ দ্বায়িত্বে পরিশোধ করে দেবেন। যে ব্যাক্তি আল্লাহ্‌ রব্বুল আলামীনকে সমগ্র সৃষ্টির স্রষ্টা ও মালিক বলে জানে, তাঁর মানে এ শব্দের ব্যাবহারে কস্মিনকালেও এমন কোন সন্দেহ উদয় হতে পারে না, যেমনটি উদ্ধত ইহুদীদের উক্তিতে বিদ্যমান। কারন কুরআনে কারীম এই সন্দেহের উত্তর দান করেছে। শুধুমাত্র তাঁদের উদ্ধত ও হুযুরে আকরাম (সাঃ)-এর প্রতি মিথ্যারোপ এবং তাঁর প্রতি উপহাস করার একাধিক অপরাধের শাস্তি হিসাবে বলা হয়েছে, আমি তাঁদের ঔদ্ধতপূর্ণ উক্তিসমূহ লিখে রাখব যাতে কিয়ামতের দিন তাঁদের বিরুদ্ধে পরিপূর্ণ প্রমান উপস্থাপন করে আযাবের ব্যবস্থা করা যায়। অন্যথায় আল্লাহ্‌র জন্য দেখার কোনই প্রয়োজন নেই।

অতঃপর ইহুদিদের এ সমস্ত ঔদ্ধত্যের আলোচনার সাথে সাথে তাঁদের আরও একটি অপরাধের উল্লেখ করা হয়েছে যে, এরা হল এমন লোক, যারা নবি-রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করে কিংবা তাঁদের উপহাস করেই ক্ষান্ত হয়নি, বরং এরা তাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি। কাজেই এমন লোকদের দ্বারা কোন নবীর প্রতি মিথ্যারোপ ও উপহাস করা মোটেই আশ্চর্যের বিষয় নয়।

কুফরী ও পাপের ব্যাপারে মনে-প্রাণে সম্মত থাকাও মহাপাপঃ এখানে এ বিষয়টি প্রশিক্ষনযোগ্য যে, কুরআনের লক্ষ্য হলেন মহানবী (সাঃ) ও মদীনাবাসী ইহুদীবর্গ। আর নবীদের হত্যার ঘটনাটি হল হযরত ইয়াহইয়া ও যাকারিয়া (আঃ)- এর সময়ের। সূতরাং এ আয়াতে নবী হত্যার অপরাধ এ সময়ের ইহুদীদের উপর আরোপ করা হল কেমন করে? তাঁর কারন এই যে, মদীনার ইহুদীরাও তাঁদের পূর্ববর্তী ইহুদীদের সে কাজের ব্যাপারে সম্মত এবং আনন্দিত ছিল বলে তারাও সেই হত্যাকারীদের মধ্যে পরিগণিত হয়েছে।

ইমাম কুরতুবী তাঁর তাফসীরে বলেছেন, এ বিষয়টি অত্যন্ত গুরুত্ত্বপুর্ণ যে, কুফরের প্রতি সম্মতি জ্ঞাপনও কুফরী ও মহাপাপের অন্তর্ভুক্ত। রসূলে কারীম (সাঃ)-এর এক বাণীতে এ বিষয়ের অধিকতর বিশ্লেষণ পাওয়া যায়। তিনি বলেছেন, যমীনের উপর যখন কোন পাপকর্ম অনুষ্ঠিত হয়, যে লোক সেখানে উপস্থিত থাকে এবং সে পাপের প্রতিবাদ করে আর-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ