পৃষ্ঠা নং-২২৩
হলে সৎকাজ করা সত্ত্বেও শরীয়তের নিয়মানুযায়ী তা দূষণীয় এবং কাজ না করা সত্ত্বে এরূপ আচরণ তো আরও বেশী দূষণীয়। আর মনের দিক দিয়ে এমন বাসনা সৃষ্টি হওয়া যে, আমিও অমুক কাজটি করব এবং তাতে সুনাম হবে, তাহলে তা এর অন্তর্ভুক্ত নয়। অবশ্য যদি সুনামের জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা করা না হয়।— (বায়ানুল-কুরআন)
এ আয়াতগুলোতে চিন্তা-ভাবনার প্রসঙ্গেই নিম্নোক্ত বিষয়গুলোর ব্যাপারে ভাবতে হয়।
(এক) ‘আসমান-যমিন সৃষ্টি বলতে কি বোঝায়ঃ خالق শব্দের অর্থে নতুন আবিষ্কার ও সৃষ্টি। অর্থ হচ্ছে, — আসমান এবং যমীন সৃষ্টির মধ্যে আল্লাহ্ তাআলার এক বিরাট নিদর্শন বিদ্যমান। এ দুয়ের মধ্যে অবস্থিত আল্লাহ্ তাআলার অসংখ্য সৃষ্টিরাজিকেও এ আয়াত দ্বারা বোঝানো হয়েছে। এ বিরাট সৃষ্টিজগতের মধ্যে স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত প্রতিটি সৃষ্ট বস্তুই স্ব স্ব সৃষ্টিকর্তার নিদর্শনরূপে দাঁড়িয়ে আছে।
আরো একটু গভীরভাবে চিন্তা করলে السَّمٰوٰتِ শব্দ দ্বারা যেমন ঊর্ধ্বজগত তথা সকল উন্নতি বোঝায়, তেমনি ارض বলতে নিম্নজগত তথা নিম্নমুখী সব কিছুকেই বোঝায়। সেমতে প্রতীয়মান হয় যে, আল্লাহ্ পাক যেমন সকল উচ্চতা ও উন্নতির সৃষ্টিকর্তা, তেমনি নিম্নজগৎ তথা সকল নিম্নমুখিতারও সৃষ্টকর্তা।
(দুই) দিন-রাত্রির আবর্তনঃ চিন্তা-ভাবনার দ্বিতীয় বিষয়টি হচ্ছে, দিন-রাত্রির আবর্তন অর্থে কি বোঝানো হয়েছে! এখানে اِخْتِلَافِ শব্দটি আরবী পরিভাষায় اختلف فلان فلانا (অর্থাৎ, অমুক ব্যক্তি অমুক ব্যক্তির পরে এসেছে,) থেকে গ্রহণ করা হয়েছে। সেমতে وَاخْتِلَافِ الِّيْلِ وَالنَّهَارِ বাক্যের অর্থ হবে, রাত্রির গমন এবং দিবসের আগমন।’
وَاخْتِلَافِ শব্দ দ্বারা কম-বেশীও বোঝায়। যেমন, শীতকালে রাত্রি হয় দীর্ঘ এবং দিন হয় খাটো, গরমকালে দিন বড় এবং রাত্রি হয় ছোট। অনুরূপ এক দেশ থেকে অন্য দেশে দিবস এবং রাত্রির দৈর্ঘ্যে তারতম্য হয়ে থাকে। যেমন, উত্তর মেরুর সন্নিকটবর্তী দেশগুলোতে দিবাভাগ উত্তর মেরু থেকে দূরবর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশী দীর্ঘ হয়। এসবগুলো বিষয়ই আল্লাহ্ তাআলার অপার কুদরতের একেকটি অতি উজ্জ্বল নিদর্শন।
(তিন) ‘আয়াত’ শব্দের অর্থঃ তৃতীয় ভাবনার বিষয় হচ্ছে ‘আয়াত’ বা নিদর্শন বলতে কি বোঝায়? آيَات – آيَة এর বহুবচন। শব্দটি কয়েকটি অর্থেই ব্যবহৃত হয়। যথা, মু’জেযাকে যেমন ‘আয়াত’ বলা হয়, তেমনি কুরআন শরীফের বাক্যকেও ‘আয়াত’ বলা হয়। তৃতীয় অর্থে দলীল-প্রমাণও বোঝানো হয়ে থাকে। এখানে তৃতীয় অর্থেই শব্দটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, এসব বিষয়ের মধ্যে আল্লাহ্ তাআলার বিরাট নিদর্শনাবলী রয়েছে।
(চার) أُولُوا الْأَلْبَابِ – চতুর্থ বিবেচ্য বিষয়। أُولُوا الْأَلْبَابِ শব্দের অর্থ সম্পর্কে ভাবনার বিষয় হচ্ছে, এর দ্বারা কি বোঝানো হয়েছে?
أَلْبَاب শব্দটি ْلب শব্দের বহুবচন। অর্থ মগজ। প্রত্যেক বস্তুরই মগজ অর্থে তার সারবস্তুকে বোঝায় এবং সে সারটুকু দ্বারা সংশ্লিষ্ট বস্তুর বৈশিষ্ট প্রমাণিত হয়। এ কারণেই মানুষের বুদ্ধি ও মেধাকে لب বলা হয়। কেননা, বুদ্ধিই মানুষের প্রধান সারবস্তু। সেমতে أُولُوا الْأَلْبَابِ শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিসম্পন্ন লোকজন।
বুদ্ধিমান শুধুমাত্র তারাই যারা ঈমান গ্রহণ করে এবং সর্বক্ষণ আল্লহ্কে স্মরণ করেঃ এ বিষয়টি ছিল লক্ষ্যণীয় যে, বুদ্ধিমান বলতে কাদরেকে বোঝায়? কারণ, সমগ্র বিশ্বে প্রতিটি মানুষই বুদ্ধিমান হওয়ার দাবীদার। কোন একজন একান্ত নির্বোধ ব্যক্তিও নিজেকে নির্বোধ বলে স্বীকার করতে প্রস্তুত নয়। সেজন্যই কুরআনে কারীম বুদ্ধিমানের এমন কয়েকটি লক্ষণ বাতলে দিয়েছে, যা প্রকৃতপক্ষেই বুদ্ধির মাপকাঠি হিসাবে গণ্য হতে পারে।
প্রথম লক্ষণটি হলো আল্লাহ্র প্রতি ঈমান আনা। লক্ষ্য করলে দেখা যায়, অনুভুত বিষয়ের জ্ঞান কান, নাক, চোখ, জিহ্বা প্রভৃতি অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারাও লাভ করা যায়। নির্বোধ জীব-জন্তুর মধ্যেও তা রয়েছে। পক্ষান্তরে বুদ্ধির কাজ হলো, লক্ষণীয় নির্দেশনাদির মধ্য থেকে গৃহীত দলীল-প্রমাণের মাধ্যমে এমন কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যা অনুভবযোগ্য নয় এবং যার দ্বারা বাস্তবতার সর্বশেষ উৎকর্য লাভ করতে পারে।
এই মূলনীতির প্রেক্ষিতে সৃষ্ট-জগতের প্রতি লক্ষ্য করলে আসমান, যমীন এবং এর অন্তর্গত যাবতীয় সৃষ্টি ও সেগুলোর ক্ষুদ্র-বৃহৎ সামগ্রীর সুদৃঢ় ও বিস্ময়কর পরিচালনা-ব্যবস্থা বুদ্ধিকে এমন এক সত্তার সন্ধান দেয়, যা জ্ঞান-অভিজ্ঞান ও শক্তি-সামর্থের দিক দিয়ে সর্বোচ্চ স্তরে উপনীত এবং যিনি যাবতীয় বস্তু সমাগ্রীকে বিশেষ হেকমতের দ্বারা তৈরী করেছেন। তাঁরই ইচ্ছায় এই সমগ্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে। বস্তুতঃ সে সত্তা একমাত্র আল্লাহ্ জাল্লাহ শা-নুহূরই হতে পারে।
মানুষের ইচ্ছা ও পরিকল্পনার ব্যর্থতা সর্বদা সর্বত্রই পরিলক্ষিত হয়ে থাকে। কাজেই তাকে এই ব্যবস্থার পরিচালক বলা চলে না। সেজন্যই আসমান ও যমীনের সৃষ্টি এবং তাতে উৎপন্ন বস্তুনিচয়ের সৃষ্টি সম্পর্কে চিন্তা-ভাবনা করলে বুদ্ধির সামনে একটিমাত্র পরিণতি সাব্যস্ত হয়ে যায়। আর তাহল আল্লাহ্র পরিচয় লাভ, তাঁর আনুগত্য এবং তাঁরই যিক্র করা। যে ব্যক্তি এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করবে সে বুদ্ধিমান বলে কথিত হওয়ার যোগ্য নয়। কাজেই কুরআন মাজীদ বুদ্ধিমানদের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলেছে—
الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ
অর্থাৎ, বুদ্ধিমান হলো সে সমস্ত লোক যারা আল্লাহ্ তাআলাকে স্মরণ করে বসে, শুনে, ডানে ও বায়ে। অর্থাৎ, সর্বাবস্থায় সর্বক্ষণ আল্লাহ্ তাআলার স্মরণে নিয়োজিত থাকে।
এতে বোঝা গেল যে, বর্তমান পৃথিবী যে বিষয়টিকে বুদ্ধি এবং বুদ্ধিমানের মাপকাঠি বলে গণ্য করে নিয়েছে, তা শুধুমাত্র একটা ধোঁকা। কেউ ধন-সম্পদ গুটিয়ে নেওয়াকে বুদ্ধিমত্তা সাব্যস্ত করেছে, কেউ বিভিন্ন ধরনের কল-কব্জা তৈরী করা কিংবা বাষ্প-বিদ্যুৎকে প্রকৃত শক্তি মনে করার নামই রেখেছে বুদ্ধিমত্তা। কিন্তু সুস্থ বিবেক ও সুষ্ঠু বুদ্ধির কথা হলো তাই, যা আল্লাহ্ তাআলার নবী-রসূলগণ নিয়ে এসেছেন। যাতে করে ‘ইল্ম ও হিকমতের আলোকে পার্থিব ব্যবস্থা পরম্পরা নিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে উন্নীত হয়ে গিয়ে মধ্যবর্তী পর্যায়গুলোকে উপেক্ষা করেছে। বিজ্ঞান তোমাদিগকে কাঁচা মাল থেকে কল-কারখানা পর্যন্ত এবং কল-কারখানা থেকে বাষ্প-বিদ্যুতের শক্তি পর্যন্ত পৌঁছে দিয়েছে। কিন্তু-