পৃষ্ঠা নং-২২২
কিতাবদের কটুক্তি এবং কষ্ট দানের কারণে ঘাবড়ে যাওয়া উচিত নয়। এ সমস্তই হলো তাদের জন্য পরীক্ষা। এতে ধৈর্য ধারণ করা এবং নিজেদের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য তাকওয়ার পরাকাষ্ঠা সাধনে নিয়োজিত থাকাই হল তাদের পক্ষে উত্তম। তাদের সাথে বাদানুবাদ করা বঞ্ছনীয় নয়।
وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكۡتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمۡ وَٱشۡتَرَوۡاْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَبِئۡسَ مَا يَشۡتَرُونَ ١٨٧
১৮৭. আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে, তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনা-বেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এ বেচা-কেনা।
لَا تَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَفۡرَحُونَ بِمَآ أَتَواْ وَّيُحِبُّونَ أَن يُحۡمَدُواْ بِمَا لَمۡ يَفۡعَلُواْ فَلَا تَحۡسَبَنَّهُم بِمَفَازَةٖ مِّنَ ٱلۡعَذَابِۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ١٨٨
১৮৮. তুমি মনে করো না, যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে। বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আযাব।
وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ١٨٩
১৮৯. আর আল্লাহর জন্যই হল আসমান ও যমিনের বাদশাহী। আল্লাহই সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী।
إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ١٩٠
১৯০. নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে।
ٱلَّذِينَ يَذۡكُرُونَ ٱللَّهَ قِيَٰمٗا وَقُعُودٗا وَعَلَىٰ جُنُوبِهِمۡ وَيَتَفَكَّرُونَ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبَّنَا مَا خَلَقۡتَ هَٰذَا بَٰطِلٗا سُبۡحَٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ ١٩١
১৯১. যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।
رَبَّنَآ إِنَّكَ مَن تُدۡخِلِ ٱلنَّارَ فَقَدۡ أَخۡزَيۡتَهُۥۖ وَمَا لِلظَّٰلِمِينَ مِنۡ أَنصَارٖ ١٩٢
১৯২. হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই।
رَّبَّنَآ إِنَّنَا سَمِعۡنَا مُنَادِيٗا يُنَادِي لِلۡإِيمَٰنِ أَنۡ ءَامِنُواْ بِرَبِّكُمۡ فََٔامَنَّاۚ رَبَّنَا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرۡ عَنَّا سَئَِّاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلۡأَبۡرَارِ ١٩٣
১৯৩. হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে।
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ঃ
ধর্মীয় জ্ঞান গোপন করা হারাম এবং কোন কাজ না করেই তার জন্য প্রশংসার অপেক্ষা করা দুষণীয়ঃ আলোচ্য আয়াতসমূহে আহলে কিতাবদের দু’টি অপরাধ এবং তার শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। আর তা হল এই যে, তাদের প্রতি নির্দেশ ছিল কিতাবের বিধি-বিধানসমূহকে কোন রকম হেরফের বা পরিবর্তন-পরিবর্ধন না করে জনসমক্ষে বিবৃত করে দেবে এবং কোন নির্দেশই গোপন করবে না। কিন্তু তারা নিজেদের পার্থিব স্বার্থ ও লোভের বশবর্তী হয়ে সে প্রতিজ্ঞার কোন পরোয়াই করেনি; বহু বিধি-নিষেধ তারা গোপন করেছে।
দ্বিতীয়তঃ তারা সৎকর্ম তো করেই না তদুপরি কামনা করে যে, সৎকাজ না করা সত্ত্বেও তাদের প্রশংসা করা হোক।
তাওরাতের বিধি-বিধান গোপন করার ঘটনা সম্পর্কে সহীহ বুখারীতে হযরত আব্দুল্ল-হ ইবনে আব্বাস রাদ্বি’আল্ল-হু আন’হু-এর রেওয়ায়াত অনুসারে উদ্ধৃত রয়েছে যে, রসূলুল্ল-হ সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম ইহুদীদের কাছে একটি বিষয় জিজ্ঞেস করলেন যে, এটা কি তাওরাতে আছে? তারা তা গোপন করল এবং যা তাওরাতে ছিল, তার বিপরীত বলে দিল। আর তাদের এ অসৎকর্মের জন্য আনন্দিত হয়ে ফিরে এল যে, আমরা চমৎকার ধোঁকা দিয়ে দিয়েছি। এ ঘটনার প্রেক্ষিতে এ আয়াত নাযিল হল, যাতে তাদের প্রতি অভিসম্পাত করা হয়েছে।
আর দ্বিতীয় ব্যাপার, না-করা কাজের জন্য প্রশংসার আগ্রহী হওয়া। তা হল মুনাফেক ইহুদীদের একটি কর্মপন্থা যে, কোন জেহাদ সমাগত হলে তারা কোন ছলছুতারভিত্তিতে ঘরে বসে থাকত এবং এভাবে জেহাদ থেকে অব্যাহতি লাভের জন্য আনন্দ উদযাপন করত। আর রসূলে-কারীম সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম যখন ফিরে আসতেন, তখন তাঁর সামনে উপস্থিত হয়ে মিথ্যা কসম খেয়ে নানা অজুহাত বর্ণনা করত এবং আশা করত যে, তাদের এহেন কাজের জন্য প্রশংসা করা হোক।— (বুখারী)
কুরআন কারীমে এতদুভয় বিষয়ে তাদের নিন্দা করা হয়েছে। তাতে প্রতীয়মান হচ্ছে যে, ধর্মীয় জ্ঞান ও আল্ল-হ-রসূলের বিধি-বিধান গোপন করা হারাম। তবে এ গোপন করার ব্যাপারটি হল তেমনিভাবে গোপন করা যা ইহুদীদের কাজ ছিল। অর্থাৎ,— পার্থিব স্বার্থে আল্ল-হ’র আহকাম গোপন করা। তারা তা করে মানুষের নিকট থেকে অর্থ-কড়ি গ্রহণ করত। অবশ্য কোন ধর্মীয় কল্যাণ বিবেচনায় যদি কোন বিশেষ হুকুম জনসাধারণের মাঝে প্রকাশ করা না হয়, তবে তা এর অন্তর্ভুক্ত নয়। যেমন, ইমাম শাফেয়ী (রহঃ) স্বতন্ত্র এক পরিচ্ছেদ এ ব্যাপারে হাদীসের উদ্ধৃতি সহকারে বিবৃত করেছেন যে, অনেক সময় কোন কোন হুকুম প্রকাশ করতে গেলে সাধারণ জনগণের মাঝে ভুল-বুঝাবুঝির সৃষ্টি হতে পারে এবং এতে তাদের নানা ফিৎনা -ফাসাদে পতিত হয়ে পড়ারও আশংকা দেখা দিতে পারে। এমন আশংকায় কোন হুকুম গোপন করা হলে, তাতে কোন দোষ নেই।
কোন সৎকাজ করে প্রশংসা ও গুণ-কীর্তনের অপেক্ষা করা-