আলি ইমরান ১৭৪-২০০

পৃষ্ঠা নং-২২১

সে কাজকে মন্দ জ্ঞান করে, তখন সে যেন সেখানে উপস্থিত থাকে না। অর্থাৎ, সে ব্যক্তি তাদের পাপের অংশীদার হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ঘটনাস্থলে না থেকেও তাদের কৃত পাপের প্রতি সমর্থন দান করে, তাকে অংশীদার বলেই গণ্য করা হবে।

এ আয়াতের শেষাংশে এবং তৃতীয় আয়াতে সে উদ্ধতদের শাস্তিস্বরূপ বলা হয়েছে যে, তাদের দোযখে নিক্ষেপ করে বলা হবে, এবার আগুনে জ্বলার স্বাদ আস্বাদন কর, যা তোমাদেরই কৃতকর্মের ফল; আল্লাহর পক্ষ থেকে এটা কোন অন্যায় আচরণ নয়।

চতুর্থ আয়াতে সে ইহুদীদের অপবাদ ও মিথ্যারোপের বিষয় আলোচনা করা হয়েছে। আর তাহল এই যে, তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি মিথ্যারোপকল্পে এই ছল উদ্ভাবন করে যে, পূর্ববর্তী নবীদের সদকার বস্তু-সামগ্রী কোন মাঠে কিংবা পাহাড়ে রেখে দেয়ার নিয়ম ছিল, তখন আকাশ থেকে একটা আগুন এসে তা জ্বালিয়ে দিত। এটাই সদকা কবুল হওয়ার লক্ষণ। রসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর উম্মতকে আল্লাহ্ তাআলা এ বৈশিষ্ট্য দান করেছিলেন যে, সদকার দ্রব্যসামগ্রীকে আগুনের গ্রাসে পরিণত করার পরিবর্তে তা মুসলমান গরীব-দুঃখীদিগকে দিয়ে দেয়া হয়। যেহেতু পূর্ববর্তী নবী-রসূলগণের রীতির সাথে এ রীতিটির কোন মিল ছিল না, সেহেতু একে মুশরেকীনরা বাহানা বানিয়ে নিল যে, যদি আপনি নবীই হতেন, তাহলে আপনিও এমন মু’জেযা প্রাপ্ত হতেন, যাতে আকাশ থেকে আগুন এসে সদকার বস্তু-সামগ্রীকে গ্রাস করে ফেলত। অধিকন্তু তারা ধৃষ্টতা প্রদর্শন করতে গিয়ে আল্লাহর প্রতিও অপবাদ আরোপ করেছে যে, তিনি আমাদের নিকট থেকে এমন প্রতিজ্ঞা নিয়ে নিয়েছেন যে, আমরা যেন এমন কোন লোকের প্রতি ঈমান না আনি, যার দ্বারা আকাশ থেকে আগুন এসে সদকার দ্রব্য-সামগ্রীকে জ্বালিয়ে দেয়ার মু’জেযা অনুষ্ঠিত হবে না।

ইহুদীদের এ দাবী যেহেতু আদৌ প্রমাণভিত্তিক ছিল না যে, আল্লাহ্ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছেন, কাজেই তার কোন উত্তর দেয়াও নিষ্প্রয়োজন। তাদের নিজেদের বক্তব্যের দ্বারাই তাদেরকে পরাজিত করার উদ্দেশ্যে এরশাদ হয়েছে, তোমরা যদি এ দাবীতে সত্যবাদী হয়ে থাক যে, আল্লাহ্ তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তবে পূর্ববর্তী যেসব নবী-রসূল তোমাদের কথা মত এই মু’জেযাও দেখিয়েছিলেন, তখন তোমাদের কর্তব্য ছিল তাদের প্রতি ঈমান আনা, কিন্তু তোমরা তাদেরকেও মিথ্যা প্রতিপন্ন করেছ, বরং তাদেরকে হত্যা পর্যন্ত করে দিয়েছ। তা কেমন করে করলে?

এখানে এমন সন্দেহ করা যায় না যে, ইহুদীদের এ দাবী যদিও সর্বৈভ ভ্রান্ত ছিল, কিন্তু যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমে এ মু’জেযা প্রকাশিতও হত, তবে হয়তো তারা ঈমান এনে নিত। কারণ, আল্লাহ তাআলা জানতেন যে, তারা শুধুমাত্র বিদ্বেশ ও হঠকারিতাবশতঃই এসব কথা বলছে। কথামত মু’জেযা প্রকাশিত হলেও এরা ঈমান গ্রহণ করত না। পঞ্চম আয়াতে রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে সান্তনা দেয়া হয়েছে যে, তাদের মিথ্যাবাদের দরুন আপনি দুঃখিত হবেন না। তার কারণ, এমনি ধরনের আচরণ সব নবী-রসূলের সাথেই হয়ে এসেছে।

‪          ‎আখেরাতের চিন্তা যাবতীয় দুঃখ-বেদনার প্রতিকার এবং সমস্ত সংশয়ের উত্তরঃ ষষ্ঠ আয়াতে এই বাস্তবতাকেই স্পষ্ট করে তুলে ধরা হয়েছে যে, যদি কখনও কোথাও কাফেররা বিজয়ীও হয়ে যায় এবং পরিপূর্ণ পার্থিব আরাম-আয়েশ লাভ করে আর তারই বিপরীতে মুসলমানগণ যদি বিপদাপদ, জটিলতা ও পার্থিব উপকরণের সংকীর্ণতার সম্মুখীন হয়, তাহলে তা তেমন বিস্ময়কর কিছু নয়। তাতে দুঃখিত হওয়ারও কিছু নেই। কারণ, এ বাস্তবতা সম্পর্কে কোন ধর্ম, কোন মতাবলম্বী কিংবা কোন দার্শনিকই অস্বীকার করতে পারে না যে, পার্থিব দুঃখ-কষ্ট বা আরাম-আয়েশ উভয়টিই কয়েকদিনের জন্য মাত্র। কোন জানদার বা প্রাণীই মৃত্যুর হাত থেকে অব্যাহতি লাভ করতে পারে না। তাছাড়া পার্থিব দুঃখ-কষ্ট কিংবা সুখ-স্বাচ্ছন্দ্য বেশীর ভাগ ক্ষেত্রে পৃথিবীতেই আবর্তিত হয়ে শেষ হয়ে যায়। আর পৃথিবীতে যদি শেষ নাও হয়, মৃত্যুর সাথে সাথে সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যায়। কাজেই কয়েকদিনের সুখ-দুঃখ নিয়ে চিন্তামগ্ন হয়ে থাকা কোন বুদ্ধিমানের কাজ নয়, বরং মৃত্যুর পরবর্তী চিন্তা করাই উচিত যে, সেখানে কি হবে?

এজন্যই এ আয়াতে বাতলে দেওয়া হয়েছে যে, প্রত্যেক প্রাণীই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। আর আখেরাতে নিজের কৃতকর্মের প্রতিদান ও শাস্তি প্রাপ্ত হবে, যা কঠিনও হবে আবার দীর্ঘও হবে। সুতরাং বুদ্ধিমানের পক্ষে সে চিন্তা করাই উচিত। এ পরিপ্রেক্ষিতে সে লোকই সত্যিকার কৃতকার্য, যে দোযখ থেকে অব্যাহতি লাভ করবে এবং জান্নাতে প্রবিষ্ট হবে। তা প্রাথমিক পর্যায়ে হোক—যেমন, সৎকর্মশীল আবেদগণের সাথে যেরূপ আচরণ করা হবে— অথবা কিছু শাস্তি ভোগের পরেই হোক— যেমন, পাপী মুসলমানদের অবস্থা। কিন্তু সমস্ত মুসলমানই শেষ পর্যন্ত জাহান্নাম থেকে অব্যাহতি লাভ করে অনন্তকালের জন্য জান্নাতের আরাম-আয়েশ ও সুখ-শান্তির অধিকারী হবে। পক্ষান্তরে কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কাজেই তারা যদি সামান্য কয়েকদিনের পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের কারণে গর্বিত হয়ে ওঠে, তবে সেটা একান্তই ধোঁকা। সেজন্যই আয়াতে বলা হয়েছে “দুনিয়ার জীবন তো হলো ধোঁকার উপকরণ।” তার কারণ এই যে, সাধারণতঃ এখানকার ভোগ-বিলাসই হবে আখেরাতের কঠিন যন্ত্রনার কারণ। পক্ষান্তরে এখানকার দুঃখ-কষ্ট হবে আখেরাতের সঞ্চয়।

‪          ‎সবর দুঃখ-কষ্টের প্রতিকারঃ সপ্তম আয়াতটি নাযিল হয়েছে একটি বিশেষ ঘটনার ভিত্তিতে, যার মোটামুটি আলোচনা আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে করা হয়েছে। এর বিস্তারিত বিবরণ এই যে, কুরআন কারীমে যখন مَنْ ذَاالَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا আয়াতটি নাযিল হয় এবং যাতে অত্যন্ত সালঙ্কার বর্ণনাভঙ্গিতে সদকা ও খয়রাতকে আল্লাহ্‌কে করয দেওয়া বলে অভিহিত করা হয় আর সে বর্ণনায় ইঙ্গিত করা হয় যে, যাই কিছু এখানে দান করবে, আখেরাতে তার প্রতিদান তেমনি নিশ্চিত— যেন অন্যের ঋণ পরিশোধ করা হয়।

একথা শুনে কোন বিদ্বেষপরায়ণ ইহুদী বলল— “আল্লাহ্ ফকীর আর আমরা হলাম আমীর।” এতে হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং সে ইহুদীকে এক চড় বসিয়ে দিলেন। ইহুদী এসে রসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দরবারে অভিযোগ পেশ করল। তারই প্রেক্ষিত নাযিল হল। …..لَتُبْلَوُنَّ فِىْ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ

এতে মুসলমানদিগকে বাতলে দেয়া হয়েছে যে, দ্বীনের জন্যে জান-মালের কোরবানী দিতে হবে এবং কাফের, মুশরেক ও আহলে-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ