সূরা আল-ফাতিহা

পৃষ্ঠা নং-৩

মুসলিম শরীফে হযরত আবূ হুরইরাহ (রদ্বিয়াল্লাহু ‘আনহু) বর্ণনা করেছেন যে, রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, আল্লাহ্‌ তা‘আলা ইরশাদ করেছেনঃ সলাত/নামায/সলাত (অর্থাৎ, সূরতুল ফাতি‘হা) আমার এবং আমার বান্দাদের মধ্যে দু’ভাগে বিভক্ত। অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বন্দাদের জন্য। আমার বান্দাগণ যা চায়, তা তাদেরকে দেয়া হবে। অতঃপর রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন যে, যখন বান্দাগণ বলে ٱلۡحَمۡدُ لِلَّهِ তখন আল্লাহ্‌ বলেন যে, আমার বান্দাগণ আমার প্রশংসা করছে। আর যখন বলে  ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ তখন তিনি বলেন যে, তারা আমার মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে। আর যখন বলে مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ তখন তিনি বলেন, আমার বান্দাগণ আমার গুণগান করছে। আর যখন বলে . إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ তখন তিনি বলেন, এ আয়াতটি আমার এবং আমার বান্দাগণের মধ্যে সংযুক্ত। কেননা, এর এক অংশে আমার প্রশংসা এবং অপর অংশে বান্দাগণের দু‘আ ও ‘আরয তথা অনুরোধ রয়েছে। এ সঙ্গে এ কথাও  বলা হয়েছে যে, বান্দাগণ যা চাইবে তারা তা পাবে।

অতঃপর বান্দাগণ যখন বলে ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ (শেষ পর্যন্ত) তখন আল্লাহ্‌ বলেন, এসবই আমার বান্দাগণের জন্য এবং তারা যা চাইবে তা পাবে। [তাফসীরে মাযহারী]

ٱلۡحَمۡدُ لِلَّهِ (সকল প্রশংসা আল্লাহ্‌ তা‘আলার)। অর্থাৎ, দুনিয়াতে যে কোন স্থানে যে কোন বন্তুর প্রশংসা করা হয়, বাস্তবে তা আল্লাহ্‌রই প্রশংসা। কেননা, এ বিশ্ব চরাচরে অসংখ্য মনোরম দৃশ্যাবলী, অসংখ্য মনোমুগ্ধকর সৃষ্টিরাজি আর সীমাহীন উপকারী বস্তুসমূহ সর্বদাই মানব মনকে আল্লাহ্‌ তা‘আলার প্রতি আকৃষ্ট করতে থাকে এবং তাঁর প্রশংসায় উদ্বুদ্ধ করতে থাকে। একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝা যায় যে, সকল বস্তুর অন্তরালেই এক অদৃশ্য সত্তার নিপুণ হাত সদা সক্রিয়।

যখন পৃথিবীর কোথাও কোন বস্তুর প্রশংসা করা হয, তখন প্রকৃতপক্ষে তা উক্ত বস্তুর সৃষ্টিকর্তার প্রতিই বর্তায়। যেমন, কোন চিত্র, কোন ছবি বা নির্মিত বস্তুর প্রশংসা করা হলে প্রকৃতপক্ষে সে প্রশংসা প্রস্তুতকারকেরই করা হয়।

এ বাক্যটি প্রকৃতপক্ষে মানুষের বাস্তবতার একটি নতুন দ্বার উন্মুক্ত করে দেখিয়ে দিয়েছে যে, আমাদের সামনে যা কিছু রয়েছে এ সব কিছুই একটি একক সত্তার সাথে জড়িত এবং সকল প্রশংসাই সে অনন্ত অসীম শক্তির। এসব দেখে কারো অন্তরে যদি প্রশংসাবাণীর উদ্রেক হয় এবং মনে করে যে, তা অন্য কারো প্রাপ্য, তবে এ ধারণা জ্ঞান-বুদ্ধির সংকীর্ণতারই পরিচায়ক। সুতরাং নিঃসন্দেহে একথাই বলতে হয় যে,

ٱلۡحَمۡدُ لِلَّهِ যদিও প্রশংসার জন্য ব্যবহৃত হয়েছে, কিন্তু এর মধ্যে অতি সুক্ষ্মতার সাথে বর্ণনা করা হয়েছে যে, সকল সৃষ্টবস্তুর উপাসনাই নিষিদ্ধ করা হলো। তাছাড়া এ দ্বারা অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতীতে একত্ববাদের শিক্ষাও দেয়া হয়েছে। আল-কুরআনের এ ক্ষুদ্র বাক্যটিতে একদিকে আল্লাহ্‌ তা‘আলার প্রশংসা করা হয়েছে এবং অপরদিকে প্রাকৃতিক সৌন্দর্য নিমগ্ন মানব মনকে এক অতীবাস্তবের দিকে আকৃষ্ট করতঃ যাবতীয় সৃষ্ট বস্তুর পুজা-অর্চনাকে চিরতের নিষিদ্ধ করা হয়েছে। এতদসঙ্গে অতি ‘হিকমতের সাথে বা অকাট্যভাবে ঈমানের সর্বপ্রথম স্তম্ভ ‘তাউ’হীদ’ বা একত্ববাদের পরিপূর্ণ নকশাও তুলে ধরা হয়েছে। একটু চিন্তা করলে বুঝা যায় যে, বাক্যটিতে যে দাবী করা হয়েছে, সে দাবীর স্বপক্ষে দলীল-প্রমাণও দেয়া হয়েছে।

رَبِّ ٱلۡعَٰلَمِينَ -এ ক্ষুদ্র বাক্যটির পরেই আল্লাহ্‌ তা‘আলার প্রথম গুণবাচক নাম ‘রব্বুল ‘আলামীন’ -এর উল্লেখ করা হয়েছে। ‘আরবী ভাষায় رَبٌّ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে পালনকর্তা। লালন-পালন বলতে বুঝায়, কোন বস্তুকে তার সমস্ত মঙ্গলামঙ্গলের প্রতি লক্ষ্য রেখে ধীরে ধীরে বা পর্যায়ক্রমে সামনে এগিয়ে নিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়া।

এ শব্দটি একমাত্র আল্লাহ্‌র জন্যই নির্দিষ্ট। সম্বন্ধপদ রূপে অন্যের জন্যেও ব্যবহার করা চলে, সাধারণভাবে নয়। কেননা, প্রত্যেকটি প্রাণী বা সৃষ্টিই প্রতিপালিত হওয়ার মুখাপেক্ষী, তাই সে অন্যের প্রকৃত প্রতিপালনের দায়িত্ব নিতে পারে না।

ٱلۡعَٰلَمِينَ শব্দটি عَالَم শব্দের বহুবচন। এতে পৃথিবীর যাবতীয় সৃষ্টিই অন্তর্ভূক্ত। যথা-আকাশ-বাতাস, চন্দ্র-সূর্য, তারকা-নক্ষত্ররাজি, বিজলী, বৃষ্টি, ফেরেশতাকুল, জ্বিন, জমীন এবং এতে যা কিছু সৃষ্টি হয়েছে। জীবজন্তু, মানুষ, উদ্ভিদ, জড়পদার্থ সব কিছুই এর অন্তর্ভূক্ত। অতএব رَبِّ ٱلۡعَٰلَمِينَ -এর অর্থ হচ্ছে-আল্লাহ্‌ তা‘আলা সমস্ত সৃষ্টির পালনকর্তা। তাছাড়া একথাও চিন্তার উর্ধ্বে নয় যে, আমরা যে দুনিয়াতে বসবাস করছি এর মধ্যেও কোটি কোটি সৃষ্টবস্তু রয়েছ। এ সৃষ্টিগুলোর মধ্যে যা কিছু আমাদের দৃষ্টিগোচর হয় এবং যা আমরা দেখি না সে সবগুলোই এক একটা ‘আলম বা জগত।

তাছাড়া আরো কোটি কোটি সৃষ্টি রয়েছে, যা সৌরজগতের বাইরে, যা আমরা অবলোকন করতে পারি না। ইমাম রাযী (র’হঃ) তাফসীরে কাবীরে লিখেছেন যে, এ সৌরজগতের বাইরে আরো সীমাহীন জগত রয়েছে। যুক্তি দ্বারা প্রমাণিত এবং একথা সর্বজনবিদিত যে, সকল বস্তুই আল্লাহ্‌র ক্ষমতার অধীন। সুতরাং তাঁর জন্য সৌরজগতের অনুরূপ আরো সীমাহীন কতকগুলো জগত সৃষ্টি করে রাখা অসম্ভ মোটেই নয়।

উপরোক্ত আলোচনা দ্বারা পরিস্কারভাবে বুঝা যাচ্ছে যে, رَبِّ ٱلۡعَٰلَمِينَ -এর নিখুঁত প্রতিপালন নীতিই পূর্বের বাক্য  ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ -এর দলীল-প্রমাণ। সমগ্র সৃষ্টির লালন-পালনের দায়িত্ব একই পবিত্র সত্তার; তাই তা’রীফ-প্রশংসারও প্রকৃত প্রাপক তিনিই; অন্য কেউ নয়। এজন্য প্রথম আয়াত ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ এ তা’রীফ-প্রশংসার সাথে ঈমানের প্রথম স্তম্ভ আল্লাহ্‌ তা‘আলার একত্ব বা তাউ’হীদের কথা অতী সুক্ষ্মভাবে এসে গেছে।

দ্বিতীয় আয়াতে তাঁর গুণ, দয়ার প্রসঙ্গ رَحۡمَٰن ও رَحِيمِ শব্দদ্বয়ের দ্বারা বর্ণনা করেছেন। উভয় শব্দেই ‘গুণের আধিক্যবোধক বিশেষণ’ যাতে আল্লাহ্‌র দয়ার অসাধারণত্ব ও পূর্ণতার কথা বুঝায়। এ স্থলে এ গুণের উল্লেখ সম্ভবতঃ এ জন্য যে, আল্লাহ্‌ তা‘আলা যে সমগ্র সৃষ্টিজগতের লালন-পালন ভরণ-পোষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং প্রভাবান্বিত হয়েও নয়; বরং তাঁর র‘হমত বা দয়ার তাগিদেই করেছেন। যদি-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ