পৃষ্ঠা নং-৯
দ্বিতীয় শব্দ أللّٰهِ -এর সাথে لام বর্ণটি যুক্ত। যাকে ‘আরবী ভাষার নিয়ম অনুযায়ী খাস لام বলা হয়। যা কোন আদেশ বা গুণের বিশেষত্ব বুঝায়। এখানে অর্থ হচ্ছে যে, শুধু তা’রীফ-প্রশংসাই মানবের কর্তব্য। বরং এ তা’রীফ-প্রশংসা তার অস্তিত্বের সাথে সংযুক্ত। বাস্তব পক্ষে তিনি ব্যতীত এ জগতে অন্য কেউ তা’রীফ-প্রশংসা পাওয়ার যোগ্য নয়। এর বিস্তারিত বর্ণনা পূর্বে করা হয়েছে। এতদসঙ্গে এও তাঁর নি‘আমত যে, মানুষকে চরিত্র গঠন শিক্ষাদানের জন্য এ আদেশ দেয়া হয়েছে যে, আমার নি‘আমতসমূহ যে সকল মাধ্যম অতিক্রম করে আসে, সেগুলোরও শুকরিয়া আদায় করতে হবে। আর যে ব্যক্তি ই’হ্সানকারীর শুকরিয়া-কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে বাস্তবপক্ষে আল্লাহ্ তা‘আলারও শুকরিয়া-কৃতজ্ঞতা আদায় করে না।
إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ -এর অর্থ মুফাস্সিরকুল শিরোমণি হযরত ’আব্দুল্লাহ্ ইবনে ’আব্বাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) বলেছেন, আমরা তোমারই ‘ইবাদত করি, তুমি ব্যতীত অন্য কারো ‘ইবাদত করি না। আর তোমারই সাহায্য চাই, তুমি ব্যতীত অন্য কারো সাহায্য চাই না। [ইব্নে জরীর, ইব্নে আবী-হাতিম]
সল্ফে স-লি‘হীনদের কেউ কেউ বলেছেন যে, সূরা ফা-তি’হা কুরআনের সারমর্ম এবং إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ -সূরা ফা-তি’হার সারমর্ম। কেননা, এর প্রথম বাক্যে রয়েছে শির্ক্ থেকে মুক্তির ঘোষণা এবং দ্বিতীয় বাক্যে তার পরিপূর্ণ ও কুদরতের স্বীকৃতি। মানুষ দুর্বল, আল্লাহ্র সাহায্য ব্যতীত কোন কিছুই সে করতে পারে না। তাই সকল ব্যাপারে আল্লাহ্র উপর একান্তভাবে নির্ভর করা ব্যতীত তার গত্যন্তর নেই। এ উপদেশ কুরআনের বিভিন্ন স্থানে দেয়া হয়েছে।
(এক) আল্লাহ্ ব্যতীত অন্য কারো ‘ইবাদত জায়েয নয়ঃ ইতিপূর্বে ‘ইবাদতের পরিচয় দেয়া হয়েছে। বলা হয়েছে যে, কোন সত্তার অসীমতা, মহত্ত্ব এবং তাঁর প্রতি ভালবাসার ভিত্তিতে, তাঁর সামনে অশেষ কাকুতি-মিনতি পেশ করার নামই ‘ইবাদত। আল্লাহ্ ব্যতীত অন্য কারো সাথে অনুরূপ আচরণ করাই শির্ক্। এতে বুঝা যাচ্ছে যে, মুর্তিপূজার মত প্রতীকপূজা বা পাথরের মুর্তিকে কুদরতী শক্তির আধার মনে করা বা কারো প্রতি সম্ভ্রম বা ভালবাসা এ পর্যায়ে পৌঁছে দেয়া, যা আল্লাহ্র জন্য করা হয়, তাও শির্কের অন্তর্ভুক্ত।
কোন বস্তুকে ‘হালাল ‘হারাম জানা থাকা সত্ত্বেও আল্লাহ্ ব্যতীত অন্য কারো কথাকে অবশ্য করণীয় মনে করে, তবে প্রকারান্তরে সে তার ’ইবাদতই করে এবং শির্কে পতিত হয়। সাধারণ মুসলমান যারা কুরআন,‘হাদীস সরাসরি বুঝতে পারে না, শরী’আতের ‘হুকুম-আ’হকাম নির্ধারণের যোগ্যতাও রাখে না; এ জন্য কোন ইমাম, মুজতাহিদ, ‘আলিম বা মুফতীর কথার উপর বিশ্বাস রেখে কাজ করে; তাদের সাথে এ আয়াতের মর্মের কোন সম্পর্ক নেই। কেননা, প্রকৃত পক্ষে তারা কুরআন ও সুন্নাহ্ অনুযায়ী ‘‘আমল করে; আল্লাহ্র নিয়ম-বিধানেরই অনুকরণ করে। ‘আলিমগণের নিকট থেকে তারা আল্লাহ্র কিতাব ও রসূলের সুন্নাহ্র ব্যাখ্যা গ্রহণ করে মাত্র। কুরআনই তাদেরকে নির্দেশ দিয়েছেঃ
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ
-অর্থাৎ, ‘যদি আল্লাহ্র আদেশ তোমাদের জানা না থাকে, তবে ‘আলিমদের নিকট জেনে নাও।’
‘হালাল-’হারাম নির্ধারণের ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য যে কাউকেই অংশীদার করা শির্ক্। অনুরূপভাবে আল্লাহ্ ব্যতীত অন্য কারো নামে মান্নত করাও শির্ক্। প্রয়োজন মিটানো বা বিপদ মুক্তির জন্য আল্লাহ্ ব্যতীত অন্য কারো নিকট দু‘আ করাও শির্ক্। কেননা, ‘হাদীসে দু‘আকে ‘ইবাদতরূপে গণ্য করা হয়েছে। কাজেই যেসব কার্যকলাপে শির্কের নিদর্শন রয়েছে, সেসব কাজ করাও শির্কের অন্তুর্ভুক্ত। হযরত ‘আদী ইব্নে হাতিম বলেন, ইসলাম ক্ববূল করার পর আমি আমার গলায় ক্রস পরিহিত অবস্থায় রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর দরবারে ইপস্থিত হয়েছিলাম। এটা দেখে রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) আদেশ করলেন, এ মূর্তিটা গলা থেকে ফেলে দাও। ‘আদী ইব্নে হাতিম যদিও ক্রস সম্পর্কে তখন নাসারাদের ধারণা পোষণ করতেন না, এতদসত্ত্বেও প্রকাশ্যভাবে শির্কের নিদর্শন থেকে বেঁচে থাকা অত্যাবশ্যকীয় বলে রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাকে এ নির্দেশ দিয়েছিলেন।
এমনিভাবে কারো প্রতি রুকূ’ বা সিজদা করা, বাইতুল্লাহ্ তথা আল্লাহ্র ঘর ‘কা’বা’ ব্যতীত অন্য কোন কিছুর তাওয়াফ করা শির্কের অন্তুর্ভুক্ত। এসব থেকে বেঁচে থাকার স্বীকারোক্তি এবং আনুগত্যের অঙ্গীকারই إِيّاكَ نَعبُدُ -তে করা হয়েছে।
কারো সাহায্য চাওয়ার বিষয়টি কিছুটা বিস্তারিত আলোচনা সাপেক্ষ। কেননা, বৈষয়িক সাহায্য তো একজন অপরজনের কাছ থেকে সব সময়ই নিয়ে থাকে। এ ছাড়া দুনিয়ার কাজ-কারবার চলতেই পারে না। যথা- প্রস্তুকারক, দিনমজুর, নির্মাতা, কর্মকার, কুম্ভকার প্রভৃতি সকল শ্রেণীর কারিগরই অন্যের সাহায্যে নিয়োজিত, অন্যের খেদমতে সর্বদা ব্যস্ত এবং প্রত্যেকেই তাদের সাহায্যপ্রার্থী ও সাহায্য গ্রহণে বাধ্য। এরূপ সাহায্য নেয়া কোন ধর্মমতে বা কোন শরী’আতেই নিষেধ নয়। কারণ, এ সাহায্যের সাথে আল্লাহ্ তা‘আলার নিকট প্রার্থিত সাহায্য কোন অবস্থাতেই সম্পৃক্ত নয়। অনুরূপভাবে কোন নাবী বা ওলীর বরাত দিয়েও আল্লাহ্ তা‘আলার সাহায্য প্রার্থনা করা কুরআনের নির্দেশ ও ‘হাদীসের বর্ণনায় বৈধ প্রমাণিত হয়েছে। এরূপ সাহায্য প্রার্থনাও আল্লাহ্র সম্পর্কযুক্ত সাহায্য প্রার্থনার অন্তর্ভুক্ত নয়, যা কুরআন ‘হাদীসে শির্কের অন্তুর্ভুক্ত করা হয়েছে।
আল্লাহ্র নিকট বিশেষভাবে সাহায্য দু’প্রকারঃ
এক- আল্লাহ্ ব্যতীত কোন ফেরেশতা, নাবী,ওলি বা কোন মানুষকে একক ক্ষমতাশালী বা একক ইচ্ছাশক্তির অধিকারী মনে করে তাদের নিকট কিছু চাওয়া, এটি প্রকাশ্য কুফরী। একে কাফির-মুশরিকরাও কুফরী বলে মনে করে। তারা নিজেদের দেবীদেরকেও আল্লাহ্র ন্যায় সর্বশক্তিমান একক ইচ্ছাশক্তির অধিকারী মনে করে না।
দুই, সাহায্য প্রার্থনার যে পন্থা কাফিরগণ গ্রহণ করে থাকে, কুরআন তাকে বাতিল ও শির্ক্ বলে ঘোষণা করেছে। তা হচ্ছে কোন ফেরেশতা, নাবী, ওলী বা দেবদেবী সম্পর্কে এমন ধারণা পোষণ করা যে,-