সূরা আল-ফাতিহা

পৃষ্ঠা নং-৭

আপনা-আপনিতেই দুরীভূত হয়ে যাবে। বুঝতে হবে যে, কারো বেলায় ব্যাপক অর্থে এবং কারো বেলায় বিশেষ অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে।

(দুই) আল-কুরআনের বিভিন্ন স্থানে ইরশাদ হয়েছে যে, জালিম ও ফাসিক্বদিগকে আল্লাহ্‌ তা‘আলা হিদায়াত দান করেন না। অন্যত্র বারবার ইরশাদ হয়েছে যে, তিনি সকলকেই হিদায়াত দান করেন। এর উত্তরও হিদায়াতের সস্তরসমূহের বর্ণনা প্রসঙ্গে বলে দিয়া হয়েছে যে, হিদায়াতের ব্যাপক অর্থে সকলেই হিদায়াতপ্রাপ্ত এবং বিশষ অর্থে জালিম ও ফাসিক্বরা বাদ পড়েছে।

(তিন) হিদায়াতের তিনটি স্তরের মধ্যে প্রথম ও তৃতীয় স্তর সরাসরি আল্লাহ্‌ তা‘আলার সঙ্গে সম্পৃক্ত। এপর্যায়ের হিদায়াত একান্তভাবে একমাত্র তাঁরই কাজ। এতে নাবী-রসূলগণেরও কোন অধিকার নেই। নাবী-রসূলগণের কাজ শুধু হিদায়াতের দ্বিতীয় স্তরে সীমিত। কুরআনের যেখানে যেখানে নাবী-রসূলগণকে হিদায়াতকারী বলে উল্লেখ করা হয়েছে, তা হিদায়াতের দ্বিতীয় স্তরের ভিত্তিতেই বলা হয়েছে। আর যেখানে ইরশাদ হয়েছেঃ إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ অর্থাৎ, আপনি যাকে তাকেই হিদায়াত করতে পারবেন না, এতে হিদায়াতের তৃতীয় স্তরের কথা বলা হয়েছে। অর্থাৎ, কাউকে তাউফীক্ব দান করা আপনার কাজ নয়।

মোটকথা, إهدِنَا الصِّرَاطَ المُستَقِيمَ একটি ব্যাপক ও বিশেষ গুরুত্বপূর্ণ দু‘আ, যা মানুষকে শিক্ষা দেয়া হয়েছে। মানবসমাজের কোন ব্যাক্তিই এর আওতার বাইরে নেই। কেননা, সরল-সঠিক পথ ব্যতীত দ্বীন-দুনিয়া কোনটিরই উন্নতি ও সাফল্য সম্ভব নয়। দুনিয়ার আবর্তন-বিবর্তনের মধ্যেও সিরাতুল মুস্তাক্বীমের প্রার্থনা পরশপাথরের ন্যায়, কিন্তু মানুষ তা লক্ষ্য করে না। আয়াতের অর্থ হচ্ছে-‘আমাদিগকে সরল পথ দেখিয়ে দিন।’

সরল পথ কোনটি? ‘সোজা সরল রাস্তা’ সে পথকে বলে, যাতে কোন মোড় বা ঘোরপ্যাঁচ নেই। এর অর্থ হচ্ছে, ধর্মের সে রাস্তা যাতে ‘ইফরাত বা ‘তফরীত এর অবকাশ নেই। ইফরাতের অর্থ সীমা অতিক্রম করা এবং তফরীত অর্থ মর্জিমত কাজ-ছাট করে নেয়া। ইরশাদ হয়েছেঃ صِرَاطَ الَّذِيْنَ أَنعَمْتَ عَلَيهِمْ অর্থাৎ, যে সকল লোক আপনার অনুগ্রহ লাভ করেছে তাদের রাস্তা। যে সকল ব্যক্তি আল্লাহ্‌র অনুগ্রহ লাভ করেছে, তাদের পরিচয় অন্য একটি আয়াতে এভাবে বর্ণনা করা হয়েছেঃ

الَّذِينَ انْعَمَ اللهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيْقِّيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِينَ ۚ

অর্থাৎ, যাদের প্রতি আল্লাহ্‌ পাক অনুগ্রহ করেছেন, তাঁরা হচ্ছেন, নাবীগণ,সিদ্দীক্বীনগণ, শহীদগণ এবং সৎকর্মশীল সালে’হীনগণ। আল্লাহ্ দরবারে মক্ববূল উপরোক্ত লোকদের মধ্যে সর্বোচ্চ স্তর নাবীগণের। অতঃপর নাবীগণের উম্মতের মধ্যে যাঁরা সর্বোচ্চ সম্মানের অধিকারী, তাঁরা হলেন সিদ্দীক্বীনগণ। যাদের মধ্যে রূ’হানী কামালিয়াত ও পরিপূর্ণতা রয়েছে, সাধারণ ভাষায় তাঁদেরকে ‘আউলিয়া’ বলা হয়। আর যাঁরা দ্বীনের প্রয়োজনে স্বীয় জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন, তাঁদেরকে বলা হয় শহীদ। আর সালে’হীন হচ্ছেন যাঁরা ওয়াজিব,মুস্তা’হাব প্রভৃতি সর্বক্ষেত্রে পুরোপুরি অনুসরণ ও ‘‘আমলকারী। সাধারণ পরিভাষায় এদেরকে দ্বীনদার বলা হয়।

এ আয়াতের প্রথম অংশে ইতিবাচক বাক্য ব্যবহার করে সরল পথের সীমা নির্ধারণ করা হয়েছে। উপরোক্ত চার স্তরের মানুষ যে পথে চলেছেন তাই সরল পথ। পরে শেষ আয়াতে নেতিবাচক বাক্য ব্যবহার করেও এর সমর্থন করা হয়েছে। বলা হয়েছেঃ

غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ

অর্থাৎ, যারা আপনার অভিসম্পাতগ্রস্ত তাদের পথ নয় এবং তাদের পথও নয়, যারা পথহারা হয়েছে।

الْمَغْضُوبِ عَلَيْهِمْ বলতে ঐ সকল লোককে বুঝানো হয়েছে, যারা ধর্মের ’হুকুম-আ’হকামকে বুঝে-জানে, তবে স্বীয় অহমীকা ও ব্যক্তিগত স্বার্থের বশবর্তী হয়ে বিরুদ্ধাচরণ করেছে। যাঁরা আল্লাহ্ তা‘আলার আদেশ মান্য করতে গাফলীত তথা অলশতা করেছে। যেমন, সাধারণভাবে ইহুদীদের নিয়ম ছিল, সামান্য স্বার্থের জন্য দ্বীনের নিয়ম-নীতি বিসর্জন দিয়ে তারা নাবী-রসূলগণের অবমাননা পর্যন্ত করতে দ্বিধাবোধ করত না।

ضَآلِّيْنَ-তাদেরকে বলা হয়, যারা না বুঝে অজ্ঞতার দরুন ধর্মীয় ব্যাপারে ভূল পথের অনুসারী হয়েছে এবং ধর্মের সীমালঙ্ঘন করে অতিরঞ্জনের পথে অগ্রসর হয়েছে। যথা, নাসারাগণ। তারা নাবীর শিক্ষাকে অগ্রাধিকার প্রদানের নামে এমনি বাড়াবাড়ি করেছে যে, নাবীদিগণকে আল্লাহ্‌র স্থানে উন্নীত করে দিয়েছে। ইহুদীদের বেলায় এটা অন্যায় এজন্য যে, তারা আল্লাহ্‌র নাবীদের কথা মানেনি; এমনকি তাঁদেরকে হত্যা পর্যন্ত করেছে। অপরদিকে নাসারাগণের বেলায় অতিরঞ্জন হচ্ছে এই যে, তারা নাবীগণকে আল্লাহ্‌র পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে।

আয়াতের সরামর্ম হচ্ছেঃ আমরা সে পথ চাই না, যা নফসানী (মনের চাহিদা পুরণ) উদ্দেশ্যের অনুগত হয় এবং মন্দ কাজে উদ্বুদ্ধ করে ও ধর্মের মধ্যে সীমালঙ্ঘনের প্রতি প্ররোচিত করে। সে পথও চাই না, যে পথ অজ্ঞতা ও মূর্খতার দরুন ধর্মের সীমারেখা অতিক্রম করে এবং এ দু’য়ের মধ্যবর্তী সোজা-সরল পথ চাই যার মধ্যে না অতিরঞ্জন আছে, আর না কম-বেশি আছে এবং যা নফসানী (মনস্কামনা) প্রভাব ও সংশয়ের উর্ধ্বে।

সূরা ফা-তি’হার সাতটি আয়াতের তাফসীর সংক্ষিপ্তাকারে এতটুকু জেনে রাখাই যথেষ্ট।

এখন সমগ্র সূরার সারমর্ম হচ্ছে এই দু‘আঃ

‘হে আল্লাহ্‌! আমাদিগকে সরল পথ দান করুন। কেননা, সরল পথের সন্ধান লাভ করাই সবচাইতে বড় জ্ঞান ও সর্বাপেক্ষা বড় কামিয়াবী তথা সফলতা। বস্তুতঃ সরল পথের সন্ধানে ব্যর্থ হয়েই দুনিয়ার বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে। অন্যথায় অমুসলিমদের মধ্যেও সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা এবং তাঁর সন্তুষ্টির পথ অনুসরণ করার আগ্রহ-আকুতির অভাব নেই। এজন্যই কুরআন পাকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় পদ্ধতিতেই সিরাতুল মুস্তাক্বীমের পথ তুলে ধরা হয়েছে।

দু‘আ করার পদ্ধতিঃ এ সূরায় একটা বিশেষ ধরনের বর্ণনারীতির মাধ্যমে মানুষকে শিক্ষা দেয়া হয়েছে যে, যখন আল্লাহ্‌র নিকট কোন দু‘আ বা কোন আকুতি পেশ করতে হয়, তখন প্রথমে তাঁর তা’রীফ বা প্রশংসা কর, তাঁর দেয়া সীমাহীন নি’আমতের স্বীকৃতি দাও। অতঃপর একমাত্র তিনি ছাড়া অন্য কাকেও দাতা ও অভাব পূরণকারী মনে করো না কিংবা অন্য কাকেই ‘ইবাদতের যোগ্য বলে স্বীকার করো না। অতঃপর স্বীয় উদ্দেশ্যের জন্য আরযি পেশ করা যায়। দু‘আ করতেও এমন ব্যাপক পদ্ধতী অবলম্বন-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ