পৃষ্ঠা নং-৬
ও অনুভূতির অস্তিত্ব নেই। কেননা, আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেছেনঃ
وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ
অর্থাৎ-এমন কোন বস্তু নেই যা আল্লাহ্র প্রশংসার তাসবী‘হ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবী‘হ বুঝতে পার না। [সূরা বানী-ইসরাঈল]
সূরা নূরে ইরশাদ হয়েছে।
أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ ۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ
অর্থাৎ, ‘তোমরা কি জান না যে, আসমান-জমিনে যা কিছু রয়েছে, সকলেই আল্লাহ্র পবিত্রতা বর্ণনা ও গুণগান করে? বিশেষতঃ পাখীকুল যারা দু’পাখা বিস্তার করে শূন্যে উড়ে বেড়ায়, তাদের সকলেই স্ব-স্ব দু‘আ তাসবী‘হ সম্পর্কে জ্ঞাত এবং আল্লাহ্ তা‘আলাও তাদের তাসবী‘হ সম্পর্কে খবর রাখেন।’
একথা সর্বজনবিদিত যে, আল্লাহ্ তা‘আলার পরিচয়ের উপরই তাঁর তা’রীফ ও প্রশংসা নির্ভরশীল। আর এ কথাও স্বতঃসিদ্ধ যে, আল্লাহ্র পরিচয় লাভ করাই সর্বাপেক্ষা বড় জ্ঞান। এটা বুদ্ধি-বিবেক ও অনুভূতি ব্যতীত সম্ভব নয়, কুরানের অন্যান্য আয়াত দ্বারাও প্রমাণিত হয়েছে যে, সৃষ্টিজগতের প্রতিটি বস্তুরই প্রাণ ও জীবন আছে এবং বুদ্ধি ও অনুভূতি রয়েছে। তবে কোন কোনটির মধ্যে এর পরিমাণ এত অল্প যে, সাধারণ দৃষ্টিতে তা অনুভব করা যায় না। তাই পরিভাষাগতভাবে সেগুলোকে প্রাণহীন ও বুদ্ধিহীন জড়পদার্থ বলা হয়। আর এ জন্যেই তাদেরকে শর’য়ী আদেশের আওতাভুক্ত করা হয়নি। গোটা বস্তুজগত সম্পর্তি এ মীমাংসা আল-কুরআনে সে যুগেই দেয়া হয়েছিল, যে যুগে পৃথিবীর কোথায়ও আধুনিক কালের কোন দার্শনিকও ছিল না, দর্শনবিদ্যার কোন পুস্তকও রচিত হয়নি। পরবর্তী যুগের দার্শনিকগণ এ তথ্যের যথার্থতা স্বীকার করছেন এবং প্রাচীন দার্শনিকদের মধ্যেও এ মত পোষণ করার মত অনেক লোক ছিল। মোটকথা, আল্লাহ্র হিদায়াতের এ প্রথম স্তরে সমস্ত সৃষ্টিজগত যথা- জড় পদার্থ,উদ্ভিদ,প্রাণীজগৎ, মানবমন্ডলী ও জ্বিন প্রভৃতি সকলেই অন্তর্ভূক্ত। এ সাধারণ হিদায়াতের উল্লেখই আল-কুরআনের أَعْطَىٰ كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَىٰ আয়াতে করা হয়েছে।
অর্থাৎ, যিনি সমস্ত সৃষ্টিজগতের জন্য বিশেষ অভ্যাস এবং বিশেষ বিশেষ দায়িত্ব নির্ধারণ করেছেন এবং সে মেযাজ ও দায়িত্বের উপযোগী হিদায়াত দান করেছেন। এ ব্যাপার হিদায়াত পরিকল্পনা অনুযায়ী সৃষ্টিজগতের প্রতিটি বস্তুই অতি নিপুণভাবে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালণ করে চলেছে। যে বস্তুকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, সে সেই কাজ অত্যন্ত গুরুত্ব ও নৈপুণ্যের সাথে পালন করছে। যথা- মুখ হতে নির্গত শব্দ নাক বা চক্ষু কেউই শ্রবণ করতে পারে না, অথচ এ দু’টি মুখের নিকটতম অঙ্গ। পক্ষান্তরে এ দায়িত্ব আল্লাহ্ তা‘আলা যেহেতু কানকে অর্পণ করেছেন, তাই একমাত্র কানই মুখের শব্দ শ্রবণ করে ও বোঝে। অনুরূপভাবে কান দ্বারা দেখা বা ঘ্রাণ নেয়ার কাজ করা চলে না। নাক দ্বারা শ্রবণ করা বা দেখার কাজও চলে না।
হিদায়াতের দ্বিতীয় স্তর এর তুলনায় অনেকটা সংকীর্ণ। অর্থাৎ, সে সমস্ত বস্তুর সাথে জড়িত, পরিভাষায় যাদেরকে বিবেকবান বুদ্ধিসম্পন্ন বলা হয়। অর্থাৎ, মানুষ এবং জ্বিন জাতি। এ হিদায়াত নাবী-রসূল ও আসমানী কিতাবের মাধ্যমে প্রত্যেক মানুষের নিকট পৌঁছেছে। কেউ এ হিদায়াতকে গ্রহণ করে মু’মিন হয়েছে আবার কেউ একে প্রত্যাখ্যান করে কাফির তথা বে-দ্বীনে পরিণত হয়েছে।
হিদায়াতের তৃতীয় স্তর আরো বৈশিষ্ট্যপূর্ণ। তা শুধু মু’মিন ও মুত্তাক্বী বা ধর্মভীরুদের জন্য। এ হিদায়াত আল্লাহ্ তা‘আলার পক্ষ থেকে কোন প্রকাশ মাধ্যম ব্যতীতই মানুষকে প্রদান করা হয়। এরই নাম তাউফীক্ব। অর্থাৎ, এমন অবস্থা, পরিবেশ ও মনোভাব সৃষ্টি করে দেয়া যে, তার ফলে কুরআনের হোদায়াতকে গ্রহণ করা এবং এর উপর ’’আমল করা সহজসাধ্য হয় এবং এর বিরুদ্ধাচরণ কঠিন হয়ে পড়ে। এ তৃতীয় স্তরের পরিসীমা অতি ব্যাপক। এ স্তরই মানবের উন্নতির ক্ষেত্র। নেক কাজের সাথে এ হিদায়াতের বৃদ্ধি হতে থাকে। কুরআনের বিভিন্ন আয়াতে এ বৃদ্ধির উল্লেখ রয়েছেঃ
وَالَّذِينَ جَاهَدُوْا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا.
অর্থাৎ, ‘যারা আমার পথে অগ্রসর হওয়ার প্রচেষ্টা করে, আমি তাদেরকে আমার পথে আরো অধিকতার অগ্রসর হওয়ার পথ অবশ্যই দেখিয়ে থাকি।’ এটি সেই কর্মক্ষেত্র যেখানে নাবী-রসূল এবং বড় বড় ওয়ালী-আওলিয়া, কুতুবগণকেও জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আরো অীধকতর হিদায়াত ও তাউফীকের জন্য চেষ্টায় রত থাকতে দেখা গেছে।
হিদায়াতের এ ব্যাখ্যার দ্বারা স্পষ্টভাবে বুঝা গেল যে, হিদায়াত এমন এক বস্তু যা সকলেই লাভ করেছে এবং এর আধিক্য লাভ করার জন্য বড় হতে বড় ব্যক্তির পক্ষেও কোন বাধা-নিষেধ নেই। এজন্যই সূরা ফাতি‘হায় গুরুত্বপূর্ণ দু‘আরূপে হিদায়াত প্রার্থনা শিক্ষা দেয়া হয়েছে। যা একজন সাধারণ মু’মিনের জন্যও উপযোগী; আবার একজন বড় হতে বড় রসূলের জন্যও উপযোগী। এজন্যই রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর শেষ জীবনে সূরা ফাতা’হ-তে মক্কাবিজয়ের ফলাফল বর্ণনা করতে গিয়ে একথাও বলা হয়েছে যে, وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيمًا –অর্থাৎ, মক্কা বিজয় এজন্যই আপনার দ্বারা সম্পন্ন করা হয়েছে, যাতে সিরাতে মুস্তাক্বীমের হিদায়াত লাভ হয়।
রসূলুল্ল-হ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) কেবল নিজেই হিদায়াতপ্রাপ্ত ছিলেন না; বরং অন্যের জন্যও ছিলেন হিদায়াতের উৎস। এমতবস্থায় তাঁর হিদায়াত লাভের একমাত্র অর্থ হতে পারে, এ সময় হিাদায়াতের কোন উচ্চতর অবস্থা তিনি লাভ করেছেন।
হিদায়াতের এ ব্যাখ্যা পবিত্র কুরআন বুঝবার ক্ষেত্রে যেসব ফায়দা/উপকারিতা প্রদান করবে সংক্ষেপে তা নিম্নরূপঃ
(এক) পবিত্র কুরআনের কোথাও কোথাও মু’মিন ও কাফির নির্বিশেষে সবার জন্যই হিদায়াত শব্দ ব্যবহৃত হয়েছে। আবার কোথাও শুধুমাত্র মুত্তাক্বীদের জন্য বিশেষ অর্থে হিদায়াত শব্দ ব্যবহৃত হয়েছে। এতেকরে অজ্ঞ লোকদের পক্ষে সন্দেহে পতিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়, কিন্তু হিদায়াতের সাধারণ ও বিশেষ স্তরসমূহ জানার পর এ সন্দেহ-