পৃষ্ঠা নং-১৬১
ভান্ডার থেকে এ দু’টি আয়াত আমাকে দান করা হয়েছে। তোমরা বিশেষভাবে এ দু’টি আয়াত শিক্ষা কর এবং নিজেদের স্ত্রী ও সন্তান-সন্ততিকে শিক্ষা দাও।
এ কারণেই হযরত ফারূকে আ’যম ও ‘আলী (রদ্বিয়াল্ল-হু ‘আনহুমা) বলেন, আমাদের হতে যার সামান্যও বুদ্ধিজ্ঞান আছে, সে এ দু’টি আয়াত পাঠ করা ব্যতীত নিদ্রা যাবে না। এ আয়াতদ্বয়ের অর্থগত বৈশিষ্ট্য অনেক। তন্মধ্যে একটি উজ্জ্বল বৈশিষ্ট্য এই যে, সূরা বাক্বারার অধিকাংশ বিধি-বিধান সংক্ষেপে ও বিস্তারিতভাবে উল্লেখিত হয়েছে। যথা বিশ্বাস, ‘ইবাদাত, লেন-দেন, চরিত্র-সামাজিকতা ইত্যাদি। সর্বশেষ এ আয়াতদ্বয়ের প্রথম আয়াতে অনুগত মু’মিনদের প্রশংসা করা হয়েছে, যারা আল্লাহ্ তা‘আলার যাবতীয় বিধান শিরোধার্য করে নিয়েছে এবং বাস্তবায়নের জন্যে উদ্যোগী হয়েছে। দ্বিতীয় আয়াতে একটি প্রশ্নের জওয়াব দেয়া হয়েছে, যা এ আয়াতদ্বয়ের পূর্ববর্তী আয়াতে সা‘হাবায়ে কেরামের মনে দেখা দিয়েছিল। প্রশ্নটি ছিল এই—যখন এ আয়াত অবতীর্ণ হলঃ
وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ
অর্থাৎ, ‘তোমাদের অন্তরে যা আছে, প্রকাশ কর কিংবা গোপন কর সর্বাবস্থায় আল্লাহ্ তা‘আলা তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। আয়াতের আসল উদ্দেশ্য ছিল এই যে, তোমরা স্বেচ্ছায় যেসব কাজ করবে, আল্লাহ্ তা‘আলা তার হিসাব নেবেন। অনিচ্ছকৃত কু-চিন্তা ও ক্রটি-বিচ্যুতি এর অন্তর্ভুক্তই ছিল না। কিন্তু আয়াতের ভাষা বাহ্যতঃ ব্যাপক ছিল। এতে বুঝা যেতো যে, অনিচ্ছাকৃত ধারণারও হিসাব নেয়া হবে। এ আয়াত শুনে সা‘হাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন এবং রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আরয করলেনঃ ইয়া রসূলুল্ল-হ্! এতদিন আমরা মনে করতাম যে, আমাদের ইচ্ছাকৃত কাজেরই হিসাব হবে। মনে যেসব অনিচ্ছাকৃত কল্পনা আসে, সেগুলোর হিসাব হবে না। কিন্তু এ আয়াত দ্বারা জানা গেল যে, প্রতিটি কল্পনারও হিসাব হবে। এতে তো শাস্তির কবল থেকে মুক্তি পাওয়া সাংঘাতিক কঠিন মনে হয়। মহা-নবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম) আয়াতের সঠিক উদ্দেশ্য জানতেন, কিন্তু উক্ত আয়াতে ব্যবহৃত শব্দের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলা সমীচীন মনে করলেন না, বরং ও‘হীর অপেক্ষায় রইলেন। তিনি সা‘হাবায়ে কেরামকে আপাতত আদেশ দিলেন যে, আল্লাহ্র পক্ষ থেকে যে নির্দেশ আসে, তা সহজ হোক কিংবা কঠিন—মু’মিনের কাজ হল তা মেনে নেয়া। এ ব্যাপারে বিন্দুমাত্রও দ্বিধা করা উচিত নয়। আল্লাহ্ তা‘আলার প্রত্যেক আদেশ শুনে তোমাদের একথা বলা উচিতঃ سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ অর্থাৎ, ‘হে আমাদের পালনকর্তা! আমরা আপনার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রভু! যদি নির্দেশ পালনে আমাদের কোন ত্রুটি বা ভুল হয়ে থাকে, তবে তা ক্ষমা করুন। কেননা, আমাদের সবাইকে আপনারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।’
সা‘হাবায়ে কেরাম রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশ মত কাজ করলেন; যদিও তাঁদের মনে এ খটকা ছিল যে, অনিচ্ছাকৃত কল্পনা ও কু-চিন্তা থেকে বেঁচে থাকা খুবই কঠিন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ্ তা‘আলা এ দু’টি আয়াত নাযিল করেন। প্রথম আয়াতে মুসলমানদের প্রশংসা করা হয়েছে এবং দ্বিতীয় আয়াতে ঐ আয়াতের ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যে আয়াত সম্পর্কে সা‘হাবায়ে কেরামের মনে প্রশ্ন দেখা দিয়েছিল। প্রথম আয়াতটি হচ্ছেঃ
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
অর্থাৎ, রসূল বিশ্বাস রাখেন ঐ বিষয়ের প্রতি, যা তাঁর কাছে তাঁর প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এতে মহা-নবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রশংসা করা হয়েছে এবং তাঁর নাম উল্লেখ করার পরিবর্তে ‘রসূল’ শব্দ ব্যবহার করে তাঁর সম্মান ও মহাত্ম ফুটিয়ে তোলা হয়েছে। এরপর বলেছেনঃ রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যেমন তাঁর প্রতি অবতীর্ণ ও‘হীর প্রতি বিশ্বাস রয়েছে, তেমনি সাধারণ মু’মিনদেরও রয়েছে। এতে প্রথমে পূর্ণ বাক্যে রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিশ্বাস বর্ণিত হয়েছে, এরপর মু’মিনাদের বিশ্বাস পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। এ বর্ণনা-ভঙ্গিতে ইঙ্গিত রয়েছে যে, যদিও আসল বিশ্বাসে রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও সকল মুসলমান অভিন্ন, কিন্তু বিশ্বাসের স্তরে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিশ্বাস প্রত্যক্ষ জ্ঞান ও শ্রবণের ভিত্তিতে এবং অন্য মুসলমানগণের বিশ্বাস ‘অদৃশ্য বিশ্বাস’ এবং রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখার ভিত্তিতে।
এরপর মহা-নবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও অন্য মু’মিনদের অভিন্ন ও সংক্ষিপ্ত ঈমানের পূর্ণ বিবরণ দিয়ে বলা হয়েছে যে, এ ঈমান হচ্ছে আল্লাহ্ তা‘আলার অস্তিত্বের প্রতি, পূর্ণতার যাবতীয় গুণে তাঁর গুণান্বিত হওয়ার প্রতি, ফেরেশতাদের অস্তিত্বের প্রতি এবং আল্লাহ্ তা‘আলার গ্রন্থাবলী ও সমস্ত পয়গম্বরগণের সকলেরই সত্য হওয়ার প্রতি।
এরপর বলা হয়েছে যে, এ উম্মতের মু’মিনগণ পূর্ববর্তী উম্মতসমূহের মত আল্লাহ্ তা‘আলার পয়গম্বরগণের মধ্যে প্রভেদ করবে না যে, কউকে পয়গম্বর মানবে এবং কাউকে মানবে না। যেমন, ইহুদীরা হযরত মূসা (‘আলাইহিচ্ছালাম)-কে এবং খ্রীস্টানরা হযরত ‘ঈসা (‘আলাইহিচ্ছালাম)-কে পয়গম্বর মানে, কিন্তু শেষ নবী (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে পয়গম্বর মানে না। এ উম্মতের প্রশংসা করে বলা হয়েছে যে তারা আল্লাহ্ তা‘আলার কোন পয়গম্বরকে অস্বীকার করে না। এরপর সা‘হাবায়ে কেরামের প্রশংসা করা হয়েছে। কারণ, তাঁরা রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশ অনুযায়ী মুখে বলেছিলেনঃ
سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
অতঃপর দ্বিতীয় আয়াতে একটি বিশেষ ভঙ্গিতে ঐ সন্দেহের নিরসণ করা হয়েছে, যা পূর্ববর্তী আয়াত থেকে দেখা দেয়ার সম্ভাবনা ছিল যে, অন্তরের গোপন ধারণার জন্যে দায়ী করা হলে আযাব থেকে কিরূপে বাঁচা যাবে। বলা হয়েছে- لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ অর্থাৎ, আল্লাহ্ তা‘আলা কাউকে তার সাধ্যের বহির্ভুত কোন কাজের নির্দেশ দেন না। কাজেই অনিচ্ছাকৃতভাবে যেসব কল্পনা ও কু-চিন্তা অন্তরে মাথাচাড়া দিয়ে উঠে, এরপর সেগুলো কার্যে পরিণত করা না হয়, সেসব আল্লাহ্ তা‘আলার কাছে মাফ। যেসব কাজ ইচ্ছা করে করা হয়, শুধু সেগুলোরই হিসাব হবে।
এর বিস্তারিত বর্ণনা এই যে, মানুষের যেসব কাজকর্ম হাত, পা, চক্ষু, মুখ ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত, সেগুলোকে ‘বাহ্যিক কাজকর্ম’ বলা হয়। এগুলো দু’প্রকারঃ এক ইচ্ছাধীন— যা ইচ্ছা করে করা হয়; যেমন ইচ্ছা করে কথা বলা, ইচ্ছা করে কউকে প্রহার করা ইত্যাদি। দুই, অনিচ্ছাধীন, যা ইচ্ছা ছাড়াই ঘটে যায়। যেমন, এক কথা বলতে গিয়ে অন্য কথা বলে ফেলা অথবা কাঁপুনি রোগে অনিচ্ছাকৃতভাবে হাত নড়ে যাওয়ার কারণে-