আল-বাকারা ২৭৫-২৮৬

পৃষ্ঠা নং-১৪৯

কর্তৃক মাতাল করা লোকদের মত প্রলাপোক্তি ও অন্যান্য পাগলসুলভ কাণ্ড-কীর্তি দ্বারা পরিচিত হবে।

সম্ভবতঃ এদিকেও ইঙ্গিত থা কতে পারে যে, রোগবশতঃ অজ্ঞান কিংবা পাগল হওয়ার পর চেতনাশক্তি সম্পূর্ণ লোপ পায়। এরূপ ব্যক্তিই কষ্ট কিংবা শাস্তি অনুভব করতে পারে না। এমনি হবে সুদখোরদের অবস্থা।

এখন দেখতে হবে যে, অপরাধ ও শাস্তির মধ্যে যে মিল থাকা দরকার, তা এখানে আছে কিনা? আল্লাহ্ তা`আলার পক্ষ থেকে যে শাস্তি কোন ব্যক্তি অথবা সম্প্রদায়কে কোন অপরাধের কারণে দেয়া হয়, তার সাথে অপরাধের অবশ্যই মিল থাকে। `হাশরে সুদখোরদেরকে মাতাল অবস্থায় উত্থিত করার মধ্যে সম্ভবতঃ এ বিষয়ের অভিব্যক্তি রয়েছে যে, সুদখোর টাকা-পয়সার লালসায় এমন বিভোর হয়ে পড়ে যে, কোন দরিদ্রের প্রতি তার মনে সামান্য দয়ারও উদ্রেক হয় না এবং লজ্জা-শরম তাকে বাধা দিতে পারে না। সে প্রকৃতপক্ষে জীবদ্দশায়ও অজ্ঞানই ছিল। তাই `হাশরেও তাকে এ অবস্থায়ই উঠানো হবে। অথবা এ শাস্তি দেয়ার কারণ এই যে, সে যেহেতু দুনিয়াতে স্বীয় নির্বুদ্ধিতাকে বুদ্ধির আবরণে প্রকাশ করেছে এবং ক্রয়-বিক্রয়কে সুদের অনুরূপ আখ্যা দিয়েছে, তাই তাকে নির্বোধ করে উঠানো হবে।

এখানে আরও উল্লেখযোগ্য বিষয় এই যে, আয়াতে সুদ খাওয়ার কথা বলা হয়েছে। অথচ এর অর্থ হচ্ছে সুদ-গ্রহণ করা ও সুদ ব্যবহার করা, খাওয়ার জন্য ব্যবহার করুক, কিংবা পোশাক-পরিচ্ছদ, ঘর-বাড়ী অথবা আসবাবপত্র নির্মাণে ব্যবহার করুক। কিন্তু বিষয়টি ‘খাওয়া’ শব্দ দ্বারা ব্যক্ত করার কারণ এই যে, যে বস্তু খেয়ে ফেলা হয়, তা আর ফেরৎ দেয়ার কোন সম্ভাবনা থাকে না। অন্য রকম ব্যবহারে ফেরৎ দেয়ার সম্ভাবনা থাকে। তাই পুরোপুরি আত্মসাৎ করার কথা বোঝাতে গিয়ে ‘খেয়ে ফেলা’ শব্দ দ্বারা বোঝান হয়। শুধু ‘আরবী ভাষা নয়, অধিকাংশ ভাষায় সাধারণ বাকপদ্ধতিও তাই।

এরপর দ্বিতীয় বাক্যে সুদখোরদের এ শাস্তির কারণ বর্ণিত হয়েছে, তারা দু’টি অপরাধ করেছেঃ (এক) সুদের মাধ্যমে ‘হারাম খেয়েছে। (দুই) ‍সুদকেক ‘হালাল মনে করেছে এবং যারা একে ‘হারাম বলেছে, তাদের উত্তরে বলেছেঃ ‘‘ক্রয়-বিক্রয়ও তো সুদেরই অনুরূপ। সুদের মাধ্যমে যেমন মুনাফা অর্জিত হয়, তেমনি ক্রয়-বিক্রয়ের মধ্যেও মুনাফাই উদ্দেশ্য হয়ে থাকে। অতএব, সুদ ‘হারাম হলে ক্রয়-বিক্রয়ও তো ‘হারাম হওয়া উচিত।’’ অথচ কেউ বলে না যে ক্রয়-বিক্রয় ‘হারাম। এ ক্ষেত্রে বাহ্যতঃ তাদের বলা উচিত ছিল যে, সুদও তো ক্রয়-বিক্রয়ের মতই। ক্রয়-বিক্রয় যখন ‘হালাল তখন সুদও ‘হালাল হওয়া উচিত। কিন্তু তারা বর্ণনাভঙ্গি পাল্টিয়ে যারা সুদকে ‘হারাম বলতো, তাদের প্রতি এক প্রকার উপহাস করেছে যে, তোমরা সুদকে ‘হারাম বললে ক্রয়-বিক্রয়কেও ‘হারাম বল।

তৃতীয় বাক্যে আল্লাহ্ তা‘আলা তাদের এ উক্তির জওয়াবে বলেছেন যে, এরা ক্রয়-বিক্রয়কে সুদের অনুরূপ ও সমতুল্য বলেছে, অথচ আল্লাহ্‌র নির্দেশের ফলে এতদুভয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান। কারণ, আল্লাহ্ তা‘আলা একটিকে ‘হালাল এবং অপরটিকে ‘হারাম করে দিয়েছেন। এমতাবস্থায় উভয়টি কেমন করে সমতুল্য হতে পারে?

এ জওয়াবে প্রণিধানযোগ্য বিষয় এই যে, সুদখোরদের আপত্তি ছিল যুক্তিগত। অর্থাৎ, মুনাফা উপার্জনই যখন উভয় লেন-দেনের লক্ষ্য, তখন ‘হারাম-‘হালালের ব্যাপারে উভয়টি একই রকম হওয়া উচিত। আল্লাহ তা‘আলা তাদের যুক্তিনির্ভর আপত্তির জওয়াব যুক্তিগতভাবে পার্থক্য বর্ণনার মাধ্যমে দেননি: বরং বিজ্ঞজনোচিত ভঙ্গিতে দিয়েছেন যে, আল্লাহ তা‘আলাই সব কিছুর একমাত্র অধিপতি এবং বস্তুর লাভ-ক্ষতি ও ভালমন্দ সম্পর্কে তিনি পুর্ণ জ্ঞান রাখেন। তিনি যখন একটিকে ‘হালাল ও অপরটিকে ‘হারাম করেছেন, তখন এতেই বুঝে নেয়া যায় যে, তিনি যে বস্তুকে ‘হারাম করেছেন, তার মধ্যে অবশ্যই কোন অনিষ্ট, ক্ষতি বা অপবিত্রতা রয়েছে- সাধারণ মানুষ তা অনুভব করুক বা নাই করুক। কেননা, সমগ্র বিশ্ব ব্যবস্থার পূর্ণ স্বরূপ ও লাভ-ক্ষতি পুরোপুরিভাবে একমাত্র ঐ মহাজ্ঞানী ও সর্বজ্ঞই জানতে পারেন যার জ্ঞান থেকে পৃথিবীর কণা পরিমাণ বস্তুও লুক্কায়িত নয়। বিশ্বের ব্যক্তিবর্গ ও সম্প্রদায়সমূহ নিজ নিজ লাভ-ক্ষতি জানতে পারলেও সমগ্র বিশ্বের লাভ-লোকসান পুরোপুরিভাবে জানতে পারবে না। কোন কোন বস্তু কোন ব্যক্তি অথবা সম্প্রদায়ের পক্ষে লাভজনক হয়, কিন্তু গোটা জাতি কিংবা গোটা দেশের জন্যে তাতে ক্ষতি নিহিত থাকে।

এরপর তৃতীয় বাক্যে বলা হয়েছে যে, সুদ ‘হারাম হওয়ার পূর্বে যে ব্যক্তি সুদের অর্থ অর্জন করেছিল, সুদ ‘হারাম হওয়ার পর সে যদি ভবিষ্যতের জন্যে তাওবা করে নেয় এবং সুদ থেকে বিরত থাকে, তবে পূর্বেকার সঞ্চিত অর্থ শরী‘আতের নির্দেশ অনুযায়ী তারই অধিকারভূক্ত হয়ে গেছে। পক্ষান্তরে, সে সর্বান্তকরণেই বিরত রয়েছে কি কপটতা সহকারে তাওবা করেছে- তার এ আভ্যন্তরীণ ব্যাপারটি আল্লাহ্‌র উপর নির্ভরশীল থাকবে।

মনে প্রাণে তাওবা করে থাকলে আল্লাহ্‌র কাছে তা উপকারী হবে, অন্যথায় তা তাওবা না করার মতই। তার প্রতি সাধারণ লোকদের খারাপ ধারণা পোষণ করা উচিত না। যে উপদেশ শুনেও উপরোক্ত উক্তি ও কার্যে পুনরায় লিপ্ত হয়, তার এ কার্যে (সুদ গ্রহণ করা) গোনাহ্ হওয়ার কারণে সে দোযখে যাবে এবং তার এ উক্তিতে (অর্থাৎ সুদ ক্রয়-বিক্রয়েরই মত ‘হালাল) কুফর হওয়ার কারণে সে চিরকাল দোযখে অবস্থান করবে।

দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, আ্ল্লাহ্ তা‘আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান-খয়রাতকে বর্ধিত করেন। এখানে একটি বিশেষ সামঞ্জস্যের কারণে সুদের সাথে দান-খয়রাতের উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, সুদও খয়রাত উভয়ের স্বরূপ যেমন পরস্পর বিরোধী, উভয়ের পরিণামও তেমনি পরস্পর বিরোধী। আর সাধারণতঃ যারা এসব কাজ করে, তাদের উদ্দেশ্য এবং নিয়্যতও পরস্পর বিরোধী হয়ে থাকে।

স্বরূপের বিরোধ এই যে, সদা্কা ও খয়রাত কোনরূপ বিনিময় ছাড়াই নিজ অর্থ-সম্পদ নিয়ে নেয়া হয়। এ দু’টি কাজ যারা করে, তাদের নিয়্যত ও উদ্দেশ্য পরস্পর বিরোধী হওয়ার কারণ এই যে, খয়রাতকারী ব্যক্তি শুধু আল্লাহ্ তা‘আলার সন্তুষ্টি ও পরকালীন সওয়াবের জন্যে স্বীয় অর্থ-সম্পদ হ্রাস কিংবা নিঃশেষ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পক্ষান্তরে সুদ গ্রহণকারী ব্যক্তি তার বর্তমান অর্থ-সম্পদকে অবৈধভাবে বৃদ্ধি করার উদগ্র বাসনা পোষণ করে থাকে। পরিণতির পরস্পর বিরুধীতা কুরআন পাকের আলোচ্য আয়াত থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। বলা হয়েছেঃ আল্লাহ্ তাআলা সুদ দ্বারা অর্জিত ধন-সম্পদ কিংবা তার বরকত মিটিয়ে দেন এবং খয়রাতকারীর ধন-সম্পদ কিংবা তার বরকত বাড়িয়ে দেন। সারকথা এই যে, যারা ধন-সম্পদ কিংবা ধন-সম্পদের ফলাফল, বরকত ও-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ