আল-বাকারা ৩৭-৪৮


পৃষ্ঠা নং-৩৪

অতঃপর এ দু’টি শব্দের মধ্যে তত্ত্বগত ব্যবধানও রয়েছে। এখানে فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ এর ন্যায় لَاحزن عَلَيۡهِمۡ না বলে ক্রিয়াবাচক শব্দ وَلَا هُمۡ يَحۡزَنُونَ এর ব্যবহারের মধ্যে এ ইংগিতই রয়েছে যে, কোন উদ্দেশ্য সফল না হওয়া জনিত গ্লানি ও দুশ্চিন্তা থেকে শুধু তাঁরাই মুক্ত থাকতে পারেন, যাঁরা আল্লাহ্‌র ওলীর স্তরে পৌঁছতে পেরেছেন। যাঁরা আল্লাহ্ প্রদত্ত হিদায়াতসমূহের পুর্ণ অনুস্মরণকারী, তাঁরা ব্যতীত অন্য কোন মানুষ এ দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারে না। তা’ সে সারা বিশ্বের রাঝাধিরাজই হোক, বা সর্বোচ্চ ধনী ব্যক্তিই হোক। কেননা, এদের মধ্যে কেউই এমন নয়, যার স্বভাব এ ইচ্ছাবিরুদ্ধ কোন অবস্থার সম্মুখীন হবে না এবং সেজন্য দুশ্চিন্তায় লিপ্ত হবে না। অপরেপক্ষে আল্লাহ্‌র ওলিগণ নিজের ইচ্ছা-আকাঙ্খাকে আল্লাহ্‌র ইচ্ছার মাঝে বিলীন করে দেন। এজন্য কোন ব্যাপারে তাঁরা সফলকাম না হলে মোটেও বিচলিত হন না। কুরআন কারীমের অন্যত্র একথা প্রকাশ করা হয়েছে যে, বিশিষ্ট জান্নাতবাসিগণের অবস্থা হবে এই যে, তাঁরা জান্নাতে পৌঁছার পর আল্লাহ্‌র সেসব নি’আমতের জন্য শুকরিয়া আদায় করবেন, যার দ্বারা তিনি তাঁদের সন্তাপ ও দুশ্চিন্তা দুর করে দিয়েছেন।

          আয়াতসমূহের পুর্বাপর সম্পর্কঃ সূরা বাক্বারাহ্ কুরআন সংক্রান্ত আলোচনা দিয়ে আরম্ভ করা হয়েছে এবং তাতে বলে দেয়া হয়েছে যে, কুরআনের হিদায়াত যদিও গোটা সৃষ্টজগতের জন্য ব্যাপক, কিন্তু এর দ্বারা শুধু মু’মিনগণই উপকৃত হবে। এর পরে যারা এর প্রতি ঈমান আনেনি, তাদের জন্য নির্ধারিত কঠিন শাস্তির বর্ণনা দেয়া হয়েছে। এদের মধ্যে এক শ্রেণী ছিল সরাসরি কাফির ও অবিশ্বাসীদের। অপর একটা শ্রেণী ছিল মুনাফিক ও কপটদের।

          জ্ঞাতব্যঃ সূরা বাক্বারাহ্ যেহেতু মদীনায় অবতীর্ণ হয়েছে, সুতরা এতে মুশরিক ও মুনাফিকদের বিবরণের পর যে কোন আসমানী গ্রন্থে বিশ্বাসী আহলে-কিতাবদেরকে বিশেষ গুরুত্ব সহকারে সম্বোধন করা হয়েছে। এ সূরার চল্লিশতম আয়াত থেকে আরম্ভ করে একশত তেইশতম আয়াত পর্যন্ত শুধু এদেরকেই সম্বোধন করা হয়েছ। সেখানে তাদেরকে আকৃষ্ট করার জন্য প্রথমে তাদের বংশগত কৌলিন্য, বিশ্বের বুকে তাদের যশ-খ্যাতি, মান-মর্যাদা এবং তাদের প্রতি আল্লাহ্ তা‘আলার অগণিত অনুকম্পাধার বর্ণনা দেয়া হয়েছে। অতঃপর তাদের পদচ্যুতি ও দুস্কৃতির জন্য সাবধান করে দেয়া হয়েছে এবং সঠিক পথের দিকে আহবান করা হয়েছে। প্রথম সাত আয়াতে এসব বিষয়েরই আলোচনা করা হয়েছে। সংক্ষেপে প্রথম তিন আয়াতে ঈমানের দাওয়াত এবং চার আয়াতে সৎকাজের শিক্ষা ও প্রেরণা রয়েছে। তৎপর অত্যন্ত বিস্তারিতভাবে তাদেরকে সম্বোধন করা হয়েছে। বিস্তারিত সম্বোধনের সূচনা ও সমাপ্তিপর্বে গুরুত্ব সৃষ্টির উদ্দেশ্যে যে يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيل (হে ইসরাঈলের বংশধর) শব্দসমষ্টি দ্বারা সংক্ষিপ্ত সম্বোধনের সূচনা হয়েছিল, সেগুলোই পুনরুল্লেখ করা হয়েছে।

          يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ এখানে ইসরাঈল (إِسۡرَٰٓءِيلَ ) হিব্রু ভাষার শব্দ। এর অর্থ ‘আবদুল্লাহ্’ (আল্লাহ্‌র দাস)। ইয়া’কূব (‘আলাইহিচ্ছালাম)-এর অপর নাম। ‘উলামায়ে কেরামের মতানুসারে রসূল (সল্লাল্লহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ব্যতীত অন্য কোন নবির একাধিক নাম নেই। কেবল-হযরত ইয়া’কূব (’’আলাইহিচ্ছালাম)-এর দু’টি নাম রয়েছে- ইয়া’কূব ও ইসরাইল। কুরআন কারীম এক্ষেত্রে তাদেরকে বনী-ইয়া’কূব (بَنِى يعقوب ) বলে সম্বোধন না করে বনী-ইসরাঈল নাম ব্যবহার করেছে। এর তাৎপর্য এই যে, স্বয়ং নিজেদের নাম ও উপাধি থেকেই যেন তারা বুঝতে পারে যে, তারা ‘আব্দুল্লাহ্” অর্থাৎ, আল্লাহ্‌র আরাধনাকারী দাসের বংশধর এবং তাদের তাঁরই পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। এ আয়াতে বনী ইসরাঈলকে সম্বোধন করে ইরশাদ হয়েছেঃ

          ‘এবং তোমরা আমার অঙ্গীকার পুরণ কর।’ অর্থাৎ, তোমরা আমার সাথে যে অঙ্গীকার করেছিলে, তা পুরণ কর। হযরত ক্বাতাদাহ (রদ্বিয়াল্ল-হু ‘আনহু)-এর মতে তাউরাতে বর্ণিত সে অঙ্গীকারের কথাই কুরআনের এ আয়াতে বর্ণনা করা হয়েছেঃ

۞وَلَقَدۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَبَعَثۡنَا مِنۡهُمُ ٱثۡنَيۡ عَشَرَ نَقِيبًاۖ

          অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ্ তা‘আলা বনী-ইসরাঈল থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মাঝে থেকে ১২জনকে দলপতি নিযুক্ত করে পাঠিয়েছিলাম-(সূরা মা-য়িদাহ, আয়াত-১২)। সমস্ত রসূলের উপর ঈমান আনার সর্বাধিক গুরত্বপুর্ণ অঙ্গীকারই এর অন্তর্ভুক্ত ছিল। যাঁদের মধ্যে আমাদের প্রিয় রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-ও বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, নামায/স্বলাত, যাকাত এবং অন্যান্য স্বদাক্বাহ-খয়রাতও এ অঙ্গীকারভুক্ত। যার মূল মর্ম হল রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর উপর ঈমান ও তার পুরোপুরি অনুসরণ। এ জন্যই হযরত ইব্‌নে ‘আব্বাস (রদ্বিয়াল্লাহু ‘আনহু)-বলেছেন যে, অঙ্গীকারের মূল অর্থ মু’হাম্মাদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর পুর্ণ অনুসরণ।

          ‘আমিও তোমাদের অঙ্গীকার পুরণ করব।’ অর্থাৎ, উল্লোখিত আয়াতে আল্লাহ্ এ ও’য়াদা করেছেন যে, যারা এ অঙ্গীকার পালন করবে, আল্লাহ্ তা‘আলা তাদের যাবতীয় পাপ মোচন করে দেবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে জান্নাতের সুখ-সম্পদের দ্বারা গোৗরবান্বিত করা হবে।

মূল বক্তব্য এই যে, হে বনী-ইসরাঈল, তোমরা মু’হা্ম্মাদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াছাল্লাম)-এর অনুসরণ করার ব্যাপারে আমার সাথে যে অঙ্গীকার করেছ, তা পুরণ কর, তবে আমিও তোমাদের সাথে কৃত ক্ষমা ও জান্নাত বিষয়ক অঙ্গীকার পুরণ করবো। আর শুধু আমাকেই ভয় কর। একথা ভেবে সাধারণ ভক্তদেরকে ভয় করো না যে, সত্য কথা বললে তারা আর বিশ্বাসী থাকবে না, ফলে আমদানী বন্ধ হয়ে যাবে।

মু’হাম্মাদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর উম্মতের বিশেষ মর্যাদাঃ তাফসীরে কুরতুবীতে বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ্ তা‘আলা বনী-ইসরাঈলকে প্রদত্ত সুখ-সম্পদ ও অনুগ্রহরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁর যিক্‌র ও অনুসরণের আহবান করেছেন এবং উম্মতে মু’হাম্মাদিয়াকে তাঁর দয়া ও করুণার উদ্ধৃতি না দিয়েই একই কাজের উদ্দেশ্যে আহবান করা হয়েছে। ইরশাদ হচ্ছেঃ فَٱذۡكُرُونِيٓ أَذۡكُرۡكُمۡ (তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব।) এখানে উম্মতে-মু’হাম্মদীর এক বিশেষ মর্যাদার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে যে, দাতার ও করুণাময়ের সাথে তাদের সম্পর্ক মাধ্যমহনি-একেবারে সরাসরি। এরা দাতাকে চেনে।

অঙ্গীকার পালন করা ওয়াজিব এবং তা লঙ্ঘন করা ‘হারামঃ এ আয়াত দ্বারা বুঝা যায় যে, অঙ্গীকার ও চুক্তির শর্তাবলী পালন করা অবশ্য কর্তব্য আর তা লঙ্ঘন করা ‘‘হারাম। সূরা মা-য়িদাহ’-তে এ বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। أَوۡفُواْ بِٱلۡعُقُودِۚ (তোমরা কৃত অঙ্গীকার ও চুক্তি পালন কর)।
রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন যে, অঙ্গীকার ভঙ্গকারীদিগকে নির্ধারিত শাস্তিপ্রাপ্ত হওয়ার পুর্বে এই শাস্তি দেয়া হবে যে, হাশরের-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ