আল-বাকারা ৩৭-৪৮

পৃষ্ঠা নং-৩৭

আদায়ের নির্দেশ দেয়া হয়েছে।
এ হুকুমটি কোন্ ধরনের? এ ব্যাপারে ‘উলামা ফক্বীহ্‌গণের মধ্যে মতভেদ রয়েছে। সাহাবা (রদ্বিয়াল্লাহু আজমা’য়ীন), তাবে’য়ীন এবং ফুক্বাহাদের মধ্যে একদল জামা’আতকে ওয়াজিব বলেছেন এবং তা পরিত্যাগ করাকে কঠিন পাপ বলে অভিহিত করেছেন। কোন কোন সাহাবা (রদ্বিয়াল্ল-হু আজমা’য়ীন) তো শরী‘আতসম্মত ‘উযর/আপত্তি ব্যতীত জামা’আতহীন স্বলাত/নামায জায়েয নয় বলেও মন্তব্য করেছেন। যারা জামা’আত ওয়াজিব হওয়ার প্রবক্তা এ আয়াতটি তাঁদের দলীল।

অধিকাংশ ‘উলামা, ফুক্বাহা, সাহাবা ও তাবেঈনের মতে জামা’আত হল সুন্নাতে মুআক্কাদাহ্। কিন্তু ফজরের সুন্নতের ন্যায় সর্বাধিক তাকীদ/গুরুত্বপূর্ণ সুন্নাত। ওয়াজিবের একেবারে নিকটবর্তী।

‘আমলহীন উপদেশ প্রদানকারীরে নিন্দাঃ ۞أَتَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبِرِّوَتَنسَوۡنَ أَنفُسَكُمۡ

(তোমরা অন্যকে সৎকাজের নির্দেশ দাও, অথচ নিজেদেরকে ভুলে বস।) এ আয়াতে ইহুদী আলেমদেরকে সম্বোধন করা হয়েছে। এতে তাদেরকে ভর্ৎসনা করা হচ্ছে যে, তারা তো নিজেদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে মু‘হাম্মাদ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর অনুসরণ রতে এবং ইসলামের উপর স্থির থঅকতে নির্দেশ দেয়। (এ থেকে বুঝা যায়, ইহুদী আলেমগণ দ্বীন ইসলামকে নিশ্চিতভঅবে সত্য বলে মনে করত।) নিজেরা প্রবুত্তির কামনার দ্বারা এমনভাবে প্রভাবিত ছিল যে, ইসলাম গ্রহণ করতে কখনো প্রস্তুত ছিল না। কিন্তু যারাই অপরকে পুণ্য ও মঙ্গলের প্রেরণা দেয়, অথচ নিজের ক্ষেত্রে তা কারের্য পরিণত করে না, প্রকৃত প্রস্তাবে তারা সবাই ভর্ৎসনা ও ন্দিাবাদের অন্তুর্ভূক্ত। এ শ্রেণীর লোকদের সম্পর্কে ‘হাদীসে করুণ পরিণতি ও ভয়ঙ্কর শাস্তির প্রতিশ্রুতি রয়েছে। হযরত ‘আব্বাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) থেকে বর্নিত আছে, রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, মি’রাজের রাতে আমি এমন কিছুসংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, যাদের জিহ্বা ও ঠোঁট আগনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। আমি জিবরীল (‘আলাইহিচ্ছালাম)-কে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরীল বললেন, এরা আপনার উম্মতের পার্থিব স্বার্থপুজারী উপদেশদানকারী, যারা অপরকে তো সৎকাজের নির্দেশ দিত, কিন্তু নিজের খবর রাখতে না। (কুরতুবী)

রসূলুল্ল-হ্ সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, কতিপয় জান্নাতবাসী কতক নরকবাসীকে অগ্নিদগ্ধ হতে জিজ্ঞেস করবেন যে, তোমরা কিভাবে দোযখে প্রবেশ করলে, অথচ আল্লাহ্‌র কসম, আমরা তো সেসব সৎকাজের দৌলতেই জান্নাত লাভ করেছি, যা তোমাদেরই কাছে শিখেছিলাম? দোযখবাসীরা বলবে, আমরা মুখে অবশ্য বলতাম কিন্তু নিজে তা কাজে পরিণত করতাম না।

পাপী ওয়া‘য়েয উপদেশ প্রদান করতে পারে কিনাঃ উল্লেখিত বর্ণনা থেকে একথা যেন বুঝা না হয় যে, ‘আমলহীন বিরুদ্ধাচারীর পক্ষে অপরকে উপদেশ দান করা জায়েয নয় এবং কোন ব্যক্তি যদি কোন পাপে লিপ্ত থাকে, তবে সে অপরকে উক্ত পাপ থেকে বিরত থাকার উপদেশ দিতে পারে না। কারণ, সৎকাজের জন্য ভিন্ন নেকী ও সৎকাজের প্রচার-প্রসারের জন্য পৃথক ও স্বতন্ত্র নেকী। আর এটা সুস্পষ্ট যে, এক নেকী পরিহার করলে অপর নেকীও পরিহার করতে হবে এমন কোন কথা নেই। কোন ব্যক্তি স্বলাত/নামায না পড়লে অপরকেও স্বলাত/নামায পড়তে বলতে পারবে না, এমন কথঅ নয়। অনুরূপভাবে কোন ব্যক্তি স্বলাত/নামায না পড়লে রোযাও রাখতে পারবে না, এমন কোন কথা নেই। তেমনিভাবে কোন অবৈধ কাজ থেকে বারণ না করা পৃথক পাপ। একটি পাপ করেছে বলে অপর পাপও করতে হবে এমন কোন বাধ্য বাধকতা নেই।

যদি প্রত্যেক মানুষ নিজে পাপী বলে সৎকাজের নির্দেশ দান ও অসৎ কাজ থেকে বাধাদান করা ছেড়ে দেয় এবং বলে যে, যখন সে নিজে নিষ্পাপ হতে পারবে, তখনই অপরকে উপদেশ দেবে, তাহলে ফল দাঁড়াবে এই যে, কোন তবলীগকারীই অবশিষ্ট থাকবে না। কেননা, এমন কে আছে, যে পরিপূর্ণ নিষ্পাপ? হযরত ‘হাসান (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) ইরশাদ করেছেনঃ শয়তান তো তাই চায় যে, মানুষ এ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে তাবলীগের দায়িত্ব পালন না করে বসে থাক।

মূল কথা এই যে, ۞أَتَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبِرِّوَتَنسَوۡنَ أَنفُسَكُمۡ

(তোমরা কি অপরকে সৎকাজের নির্দেশ দাও এবং নিজেদেরকে ভুলে বস?) আয়াতের অর্থ এই যে, উপদেশদানকারী (ওয়া’য়েযকে) ‘আমলহীন থাকা উচিত নয়। এখন প্রশ্ন হতে পারে, ওয়া’য়েয কিংবা ওয়া’য়য নয় এমন কারো পক্ষেই যখন ‘আমলহীন থাকা জায়েয নয়, তাহলে এখঅনে বিশেষভাবে ওয়া’য়েযের কথা উল্লেখ করার প্রয়োজনীয়তা কি? উত্তর এই যে, বিষয়টি উভয়ের জন্য না-জায়েয, কিন্তু ওয়া’য়েয বহির্ভুতদের তুলনায় ওয়া’য়েযের অপরাধ অধিক মারাত্মক। কেননা, ওয়া’য়েয অপরাধকে অপরাধ মনে করে জেনে-শুনে করছে। তার পক্ষে এ ‘উযর/বিপত্তি গ্রহণযোগ্য নয় যে, এটা যে অপরাধ তা আমার জানা ছিল না। অপরপক্ষে ওয়া’য়েয বহির্ভুত মূর্খদের অবস্থঅ সম্পুর্ণ বিপরীত। এছাড়া ওয়া’য়েয ও ‘আলিম যদি কোন অপরাধ করে, তবে তা হয় ধর্মের সাথে এক প্রকারের পরিহাস। হযরত আনাস (রদ্বিয়াল্ল-হু ‘আনহু) থেকে বর্ণিত, রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বিয়ামতের দিন আল্লাহ্ তা‘আলা অশিক্ষিত লোকদেরকে যত ক্ষমা করবেন, শিক্ষিতদেরকে তত ক্ষশা করবেন না।

দু’টি মানসিক ব্যাধি ও তার প্রতিকারঃ সম্পদ-প্রীতির ও যশ-খ্যাতির মোহ এমন ধরনের দু’টির মানসিক ব্যাধি যদ্দরুন ইহলৌকিক ও পরলৌকিক উভয় জীবনই নিষ্প্রভ ও অসার হয়ে পড়ে। গভীরভঅবে চিন্তা করলে বুঝা যাবে যে, মানবেতিহাসে এযাবৎ যতগুলো মানবতা বিধ্বংসী যুদ্ধ সংঘটিত হয়েছে এবং যত বিশৃংখলা ও অশিইন্ত বিস্তার লাভ করেছে, সেগুলোর উৎপত্তিই হয়েছিল উল্লেখিত এ দু’টি ব্যাধি থেকে।

সম্পদ প্রাপ্তির পরিণতি ও ফলাফলঃ

১-অর্থগৃধ্নুতা ও কৃপণতার অন্যতম জাতীয় ক্ষতির দিক হল এই যে, তার সম্পদ জাতির কোন উপকারে আসে না। দ্বিতীয় ক্ষতিটি তার ব্যক্তিগত। এ প্রকৃতির লোককে সমাজে কখনও সু-নজরে দেখা হয় না।

২-স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতাঃ তার সম্পদলিপ্সা পূরণার্থ জিনিসে ভেজাল মেশানো, মাপে কম দেয়া, মজুদদারী, মুনাফাখোরী, প্রবঞ্চনা-প্রতারণা প্রভৃতি ঘৃণ্য পন্থা অবলম্বন তার মজ্জাগত হয়ে যায়। স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সে অপরের রক্ত নিংড়ে নিতে চায়। পরিশেষে পুঁজিপতি ও মজুরদের পারস্পারিক বিবেদের উৎপত্তি হয়।

৩-এমন লোক যত সম্পদই লাভ করুক, কিন্তু আরো অধিক উপার্জনের চিন্তা তাকে এমনভাবে পেয়ে বসে যে, অবকাশ ও অবসর বিনোদনের সময়েও তার একই ভাবনা থাকে যে, কিভাবে তার পুঁজি আরো বৃদ্ধি পেতে পারে। ফলে যে সম্পদ তার সুখ-সাচ্ছন্দ্যর মাধ্যম পরিণত হতে পারত, তা পরিণামে তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়।

৪-সত্য কথা যত উজ্জ্বল হয়েই সামনে উদ্ভাসিত হোক না কেন,-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ