পৃষ্ঠা নং-৩৬
সম্পর্কিত শর্তাবলী ও নিয়মাবলী পালন ও অনুসরণ করা স্বলাত/নামায সংক্রান্ত এসব জটিলতার প্রতিবিধান প্রসঙ্গে ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে স্বলাত/নামায কঠিন ও আয়াসসাধ্য কাজ। কিন্তু যাদের অন্তঃকরণে বিনয় বিদ্যমান, তাদের পক্ষে এটা মোটেও কঠিন কাজ নয়। এতে স্বলাত/নামাযকে সহজসাধ্য কারার ব্যবস্থা প্রদান করা হয়েছে।
স্বলাত/নামায কঠিন বোধ হওয়ার কারণ সম্পর্কে চিন্তা করলে বুঝা যাবে যে, মানবমন কল্পনারাজ্যে স্বাধীনভাবে বিচরণ করতে অভ্যস্ত। আর মানুষের যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গও মনেরই অনুসরণ করে। কাজেই যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ মনেরই অনুসরণে মুক্তভাবে বিচরণ করতে প্রয়াসী। স্বলাত/নামায এরূপ স্বাধীনতার সম্পুর্ণ পরিপন্থী। না বলা, না হাসা, না খাওয়া, না চলা প্রভৃতি নানাবিধ বাধ্যবাধকতার ফলে মন অতিষ্ঠ হয়ে উঠে এবং মনের অনুগত অঙ্গ-প্রত্যঙ্গও এথেকে কষ্ট বোধ করতে থাকে।
সারকথাঃ নামাযের মধ্যে ক্লান্তি ও শান্তি বোধের একমাত্র কারণ হচ্ছে মনের বিচ্ছিন্ন চিন্তাধারার অবাধ বিচরণ। এর প্রতিবিধান মনের স্থিরতার দ্বারাই হতে পারে। خشوع বা বিনয়ের অর্থ মূলতঃ سكون القلب বা মনের স্থিরতা। কাজেই বিনয়কে স্বলাত/নামায সহজসাধ্য হওয়ার কারণরূপে বর্ণনা করা হয়েছে। এখন প্রশ্ন উঠে যে, মনের স্থিরতা অর্থাৎ বিনয় কিভাবে লাভ করা যায়? একথা অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত যে, যদি কোন ব্যক্তি তার অন্তরের বিচিত্র চিন্তাধারা ও নানাবিধ কল্পনাকে তার মন থেকে সরাসরি দুরীভুত করতে চায়, তবে এতে সফলাত লাভ করা প্রায় অসম্ভব। বরং এর প্রতিবিধান এই যে, মানবমত যেহেতু একই সময়ে বিভিন্ন দিকে ধাবিত হতে পারে না, সুতরাং যদি তাকে একটি মাত্র চিনতায় মগ্ন ও নিয়োজিত করে দেয়া যায়, তবে অন্যান্য চিন্তা ও কল্পনা আপনা থেকেই বেরিয়ে যাবে। এজন্য خشوع বা বিনয়ের বর্ণনার পর এমন এক চিন্তার কথা ব্যক্ত করা হয়েছে, যাতে নিমগ্ন থাকলে অন্যান্য চিন্তা ও কল্পনা প্রদমিত ও বিলুপ্ত হয়ে যাবে এবং এগুলো দমে যাওয়ার ফলে হৃদয়ের অস্থিরতা দুর হয়ে স্থিরতা জন্মাবে। স্থিরতার দরুন স্বলাত/নামায অনায়াসলব্ধ হবে এবং স্বলাত/নামাযের উপর স্থায়িত্ব লাভ হবে। আর নামাযের নিয়মানুবর্তিতার দরুন গর্ব-অহঙ্কার ও যশ-খ্যাতির মোহও হ্রাস পাবে তাছাড়া ঈমানের পথে যেসব বাধা-বিপত্তি রয়েছে তা দুরীভুত হয়ে পুর্ণ ঈমান লাভ সম্ভব হবে।
وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ … صَلَوٰةএর শাব্দিক অর্থ প্রার্থনা বা দু’আ। শরী’আতের পরিভাষায় সে বিশেষ ‘ইবাদত, যাকে স্বলাত/নামায বলা হয়। কুরআন কারীমে যতবার স্বলাত/নামাযের তাকীদ/জোর দেয়া হয়েছে-সাধারণতঃ إقاَمَة শব্দের মাধ্যমেই দেয়া হয়েছে। স্বলাত/নামায পড়ার কথা শুধু দু’এক জায়গায় বলা হয়েছে। এজন্য إقاَمَةُالصَّلَوٰةْ (স্বলাত/নামায প্রতিষ্ঠা)-এর মর্ম অনুধাবন করা উচিত। إقاَمَة এর শাব্দিক অর্থ সোজা করা, স্থায়ী রাখা। সাধারণতঃ যেসব খুঁটি দেয়াল বা গাছ প্রভৃতির আশ্রয়ে সোজাভাবে দাঁড়ানো থাকে, সেগুলো স্থায়ী থাকে এবং পড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে। এজন্য إقاَمَة স্থায়ী ও স্থিতিশীলকরণ অর্থেও ব্যবহৃত হয়।
কুরআন ও সুন্নাহ্র পরিভাষায় إقاَمَةُالصَّلَوٰةْ অর্থ, নির্ধারিত সময় অনুসারে যাবতীয় শর্তাদি ও নিয়মাবলী রক্ষা করে স্বলাত/নামায আদায় করা। শুধু স্বলাত/নামায পড়াকে إقاَمَةُالصَّلَوٰةْ বলা হয় না। স্বলাত/নামযের যত গুণাবলী, ফলাফল, লাভ ও বরকতের কথা কুরআন-’হাদীসে বর্ণনা করা হয়েছে, তা সবই إقاَمَةُالصَّلَوٰةْ (নামায প্রতিষ্ঠ)-এর সাথে সম্পর্কযুক্ত। যেমন, কুরআনে কারীমে বর্ণিত হয়েছে- إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِوَٱلۡمُنكَرِۗ
(নিশ্চয়ই স্বলাত/নামায মানুষকে যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।)
নামাযের এ ফল ও ক্রিয়ার তখনই প্রকাশ ঘটবে, যখন স্বলাত/নামায উপরে বর্ণিত অর্থে প্রতিষ্ঠা করা হবে। এজন্য অনেক নামাযীকে অশ্লীল ও ন্যক্কারজনক কাজে জড়িত দেখে এ আয়াতের মর্ম সম্পর্কে সন্দেহ পোষণ করা ঠিক হবে না। কেননা, তারা নামায পড়েছে বটে কিন্তু প্রতিষ্ঠা করেনি!
وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ আভিধানিকভাবে যাকাতের অর্থ দু’রকম-পবিত্র করা ও বর্ধিত হওয়া। শরী’আতের পরিভাষায় সম্পদের সে অংশকে যাকাত বলা হয়, যা শরী’আতের নির্দেশানুসারে সম্পদ থেকে বের করা হয় এবং শরী’আত মোতাবেক খরচ করা হয়।
যদিও এখানে সমসাময়িক বনী-ইস্রাঈলদিগকে সম্বোধন করা হয়েছে, কিন্তু তাতে একথা প্রমাণিত হয় না যে, স্বলাত/নামায ও যাকাত ইসলাম পুর্ববর্তী বনী-ইস্রাঈলদের উপরই ফরয ছিল। কিন্তু সূরা মা-য়িদায় বর্ণিতঃ “নিশ্চই আল্লাহ্ তা‘আলা বনী-ইস্রাঈল থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে ১২জন দলপতি মনোনীত করে প্রেরণ করলাম। আর আল্লাহ্ তা‘আলা বললেন, যদি তোমরা স্বলাত/নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত আদায় কর, তবে নিশ্চয়ই আমার সহায্য তোমাদের সাথে থাকবে।” এর দ্বারা প্রমাণিত হয় যে, বনী-ইস্রাঈলের উপর স্বলাত/নামায ও যাকাত ফরয ছিল। অবশ্য তার রূপ ও প্রকৃতি ছিল ভিন্ন।
وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ … ركوعরুকূ’র শাব্দিক অর্থ ঝুঁকা বা প্রণত হওয়া। এ অর্থের পরিপ্রেক্ষিতে এ শব্দ সেজদার স্থলেও ব্যবহৃত হয়। কেননা, সেটাও ঝুঁকারই সর্বশেষ স্তর। কিন্তু শরী’আতের পরিভাষায় ঐ বিশেষ ঝুঁকাকে রুকূ’ বলা হয়, যা স্বলাত/নামাযের মধ্যে প্রচলিত ও পরিচিত। আয়াতের অর্থ এই যে, রুকূ’কারীগণের সাথে রুকূ’ কর।’ এখানে প্রণিধানযোগ্য যে, স্বলাত/নামাযের সমগ্র অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে রুকূ’কে বিশেষভাবে কেন উল্লেখ করা হলো/ উত্তর এই যে, এখানে স্বলাত/নামাযের একটি অংশ উল্লেখ করে গোটা স্বলাত/নামাযকেই বুঝানো হয়েছে। যেমন, কুরআন কারীমের এক জায়গায় وَقُرۡءَانَ ٱلۡفَجۡرِۖ (ফজর স্বলাত/নামাযের কুরআন পাঠ) বলে সম্পূর্ণ ফজরের স্বলাত/নামাযকে বুঝানো হয়েছে। তাছাড়া ‘হাদীসের কোন কোন রিওয়ায়াতে ‘সিজদা’ শব্দ ব্যবহার করে পুর্ণ এক রকা’আত বা গোটা স্বলাত/নামাযকেই বুঝানো হয়েছে। সুতরাং এর মর্ম এই যে, নামাযীগণের সাথে স্বলাত/নামায পড়। কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যায় যে, নামাযের অন্যান্য অংশের মধ্যে বিশেষভাবে রুকূ’র উল্লেখের তাৎপর্য কি?
উত্তর এই যে, ইহুদীদের নামাযে সিজদাসহ অন্যান্য সব অঙ্গই ছিল, কিন্তু রুকূ’ ছিল না। রুকূ’ মুসলমানদের নামাযের বৈশিষ্ট্যসমূহের অন্যতম। এজন্য رَٰكِعِين শব্দ দ্বারা উম্মতে মু’হাম্মাদীর নামাযিগণকে বুঝানো হবে, যাতে রুকূ’ও অন্তর্ভুক্ত থাকবে, তখন আয়াতের অর্থ হবে এই যে, তোমরাও উম্মতে মু’হাম্মদীর নামাযিগণের সাথে স্বলাত/নামায আদায় কর। অর্থাৎ, প্রথম ঈমান গ্রহণ কর, পরে জামা’আতের সাথে স্বলাত/নামায আদায় কর।
স্বলাত/নামাযের জামা’আত সম্পর্কিত নির্দেশাবলীঃ স্বলাত/নামাযের হুকুম এবং তা ফরয হওয়া তো وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ শব্দের দ্বারাই বুঝা গেল। এখানে … (রুকুকারীদের সাথে) শব্দের দ্বারা স্বলাত/নামায জামা’আতের সাথে-