আল-বাকারা ৩৭-৪৮

পৃষ্ঠা নং-৩৮

তার এমন কোন কথা মেনে নেয়ার সৎসাহস থাকে না, যাকে সে তার উদ্দেশ্য সাধন ও সম্পাদলাভের পথে প্রতিবন্ধক বলে মনে করে। এসব বিষয় পরিশেষে গোটা সমাজের শান্তি ও স্বস্তি বিঘ্নিত করে।
গভীরভাবে চিন্তা করলে যশ-খ্যাতির মোহের অবস্থাও প্রায় একই রকম বলে পরিলক্ষিত হবে। এর ফলশ্রুতিস্বরূপ অহঙ্কার, স্বার্থান্বেষঅ, অধিখার হরণ, ক্ষমতা লিপ্সা এবং এর পডরিণতিতে রক্তক্ষয়ী যুদ্ধ ও অনুরূপ আরো অগণিত অমানবিক সমাজবিরোধী ও নৈতিকতা বিবর্জিত দাঙ্গা-হাঙ্গামার উৎপত্তি ঘটে, যা পরিণামে গোটা বিশ্বকে নরকে পরিণত করে দেয়। এই উভয় ব্যাধির প্রতিকার কুরআন কারীম এভাবে উপস্থাপন করেছে- বলা হয়েছে وَٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ (তোমরা ধৈর্য ও স্বলাত/নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর)। অর্থাৎ, ধৈর্য ধারণ করে ভোগ-বিলাস ও প্রবৃত্তির কামনা-বাসনাকে বশীভুত করে ফেলো। তাতে সম্পদপ্রীতি হ্রাস পাবে। কেননা, সম্পদ বিভিন্ন আস্বাদ ও কামনা-বাসনা চরিতার্থ করার মাধ্যম বলেই ধন-প্রেমেরে উদ্ভব হয়। যখন এসব আস্বাদ ও কামনা-বাসনার অন্ধ অনুসরণ পরিহার করতে দৃঢ়-সংকল্প হবে, তখন প্রাথমিক অবস্থায় খানিকটা কষ।ট বোধ হলেও ধীরে ধীরে এসব কামনা যথোচিত ও ন্যায়সঙ্গত পর্যাপয়ে নেমে আসবে এবং ন্যায় ও মধ্যমপন্থা তোমাদের স্বভঅব ও অভ্যাসে পরিণত হবে। তখন আর সম্পদের প্রাচুর্যর কোন আবশ্যকতা থাকবে না। সম্পদের মোহও এতে প্রবল হবে না যে, নিজস্ব লাভ-ক্ষতির বিবেচনা ও নেশা তোমাকে অন্ধ করে দেবে।

আর স্বলাত/নামায দ্বারা যশ-খ্যাতির আকর্ষণও দমে যাবে। কেননা, স্বলাত/নামাযের মধ্যে আভ্যন্তরীণ ও বাহ্যিক সব ধরনের বিনয় ও নম্রতাই বিদ্যমান। যখন যথা নিয়মে ও যথাযথভাবে স্বলাত/নামায আদায় করার অভ্যাস গড়ে উঠবে, তখন সর্বক্ষণ আল্লাহ্ তা‘আলার সামনে নিজের অক্ষমতা ও ক্ষুদ্রতার ধারণা বিরাজ করতে থঅকবে। ফলে অহঙ্কার, আত্মম্ভরিতা ও মান-মর্যদার মোহ হ্রাস পাবে।

বিনয়ের নিগুঢ় তত্ত্বঃ إِلَّا عَلَى ٱلۡخَٰشِعِينَ (কিন্তু বিনয়ীদের পক্ষে মোটেও কঠিন নয়।) কুরআন ও সুন্নাহ্‌য় সেখানে خُشُوْع বা বিনয়ের প্রতি উৎসাহ প্রদানের বর্ণনা রয়েছে, সেখানে এর অর্থ অক্ষমতা ও অপারগতাজনিত সেই মানসিক অবস্থঅকেই বোঝঅনো হয়েছে, যা আল্লাহ্ তা‘আলার মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব এবং তাঁর সামনে নিজের ক্ষুদ্রতা ও দীনতার অনুভুতি থেকে সৃষ্টি হয়। এর ফলে ‘ইবাদত-উপাসনা সহজতর হয়ে যায়। কখনও এর লক্ষণাদি দেহেও প্রকাশ পেতে থঅকে। তখন সে শিষ্টাচারসম্পন্ন বিনম্র ও কোমলমন বলে পরিদৃষ্ট হয়। যদি হৃদয়ে আল্লাহ্‌ভীতি ও নম্রতা না থাকে, মানুষ বাহ্যিকভাবে যতিই শিষ্টাচারের অীধকারী ও বিনম্র হোক না কেন, প্রকৃত প্রস্তাবে সে বিনয়ের অীধকারী হয় না। বিনয়ের লক্ষণাদি ইচ্ছকৃতভঅবে প্রকাশ করাও বাঞ্চনীয় নয়।

হযরত ‘উমার (রদ্বিঃ) একবার এক যুবককে নতশিরে বসে থাকতে দেখে বললেন, ‘মাথা উঠাও, বিনয় হৃদয়ে অবস্থান করে।’

ইব্‌রাহীম নখ’য়ী (র’হঃ) বলেন যে, মোটা কাপড় পরা, মোটা খাওয়া এবং মাথা নত করে থাকার নামই বিনয় নয়।

خُشُوْع বা বিনয় অর্থ حَقٌّ বা অধিকারের ক্ষেত্রে ইতর-ভদ্র নির্বিশেষে সবার সংগে একই রকম ব্যবহার করা এবং আল্লাহ্ তা‘আলা তোমার উপর যা ফরয করে দিয়েছেন তা পালন করতে গিয়ে হৃদয়কে শুধু তারই জন্য নির্দিষ্ট ও কেন্দ্রিভুত করে নেয়া।

সারকথা- ইচ্ছাকৃতভাবে কৃত্রিম উপায়ে বিনয়ীদের রূপ ধারণ করা শয়তান ও প্রবৃত্তির প্রতারণা মাত্র। আর তা অত্যন্ত নিন্দনীয় কাজ। অবশ্য যদি অনিচ্ছাকৃতভাবে এ অবস্থার সৃষ্টি হয়, তবে তা ক্ষমার্হ।

জ্ঞাতব্যঃ خُشُوْع এর সাথে সাথে অপর একটি শব্দ خُضُوْع ও ব্যবহৃত হয়। কুরআন কারীমে বিভিন্ন জায়গায় তা রয়েছে এ শব্দ দু’টি প্রায় সমার্থক। কিন্তু خُشُوْع শব্দ মূলতঃ কন্ঠ ও দৃষ্টির নিন্মমুখিতা ও বিনয় প্রকাশার্থ ব্যবহৃত হয়-যখন তা কৃত্রিম হবে না বরং অন্তরের ভীতি ও নম্রতার ফলশ্রুতিস্বরূপ হবে। কুরআন কারীমে আছে وَخَشَعَتِ الْأَصْوَاتُ (শব্দ নীচু হয়ে গেল)। এবং خُضُوْع শব্দে দৈহিক ও বাহ্যিক বিনয় ও ক্ষুদ্রতাকে বোঝায়। কুরআন করীমে আছে  فَظَلَّتْ أَعْنَاقُهُمْ لَهَا خَاضِعِيْنَ (অতঃপর তাদের কাঁধ তার সামনে ঝুকিয়ে দিল।)

স্বলাত/নামাযে বিনয়ের ফেকাহ্গত মর্যাদাঃ স্বলাত/নামাযে خُشُوْع বিনয়ের তাকীদ (গুরুত্বারুপ করা) বার বার এসেছে। ইরশাদ হয়েছে. وَاَقِمِ وَٱلصَّلَوٰةَ لِذِكْرِىْ (আমার স্মরণে স্বলাত/নামায প্রতিষ্ঠা কর)। এবং একথা স্পষ্ট যে, غفلت অমনোযোগীতা স্মরণের পরিপন্থী। যে ব্যক্তি আল্লাহ্ থেকে غافل (অমনোযোগী) সে আল্লাহ্‌কে স্মরণ করার দায়িত্ব করতে সমর্থ নয়। এক আয়াতে ইরশাদ হয়েছে,

وَلَاتَكُنْ مِّنَ الْغَافِلِيْنَ (এবং অমনোযোগীদের অন্তর্ভুক্ত হয়ো না)। রসূলুল্ল-হ্ (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন- স্বলাত/নামায বিনয় ও ক্ষুদ্রতা প্রকাশ ছাড়া কিছুই নয়। অন্য কথায়, অন্তরে বিনয় ও ক্ষুদ্রতাবোধ না থাকলে তা স্বলাত/নামাযই নয়। অপর এক ‘হাদীসে আছে-যার স্বলাত/নামায তাকে অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত না রাখে, সে আল্লাহ্‌র র‘হমত থেকে দূরে সরে যেতে থাকে। আর গাফেল বা অমনোযোগীর স্বলাত/নামায তাকে অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারে না। এ থেকে বুঝা গেল, যে লোক অন্যমনস্ক হয়ে স্বলাত/নামায পড়ে, সে আল্লাহ্‌র র‘হমত থেকে দূরে সরে যেতে থাকে। ইমাম গাযালী (র‘হঃ) উল্লেখিত আয়াত ও রিওয়ায়াতসমূহ এবং অন্যান্য প্রমাণাদির উদ্ধৃতি দিয়ে ইরশাদ করেছেন, এগুলোর দ্বারা বুঝা যায় যে,  خشوعবা বিনয় স্বলাত/নামাযের শর্ত এবং স্বলাত/নামাযের বিশুদ্ধতা এরই উপর নির্ভরশীল। হযরত মু‘আয ইব্‌ন জাবাল (রদ্বিয়াল্লাহু ‘আনহু), সুফিয়ান ছাউরী ও ‘হাসান বসরী (রদ্বিয়াল্লা-হু ‘আনহুম আজমা‘ঈন) প্রমুখের অভীমত এই যে, খুশু বা বিনয় ব্যতীত স্বলাত/নামায আদায় হয় না, বরং তা ভঙ্গ হয়ে যায়।

কিন্তু ইমাম চতুষ্টয় এবং অধিকাংশ ফক্বীহ্‌গণের মতে খুশু’ স্বলাত/নামাযের শর্ত না হলেও তাঁরা একে স্বলাত/নামাযের রূহ বা আত্মা বলে মন্‌তব্য করে এ শর্ত আরোপ করেছেন যে, তাকবীরে-তা‘হারীমার সময় বিনয়সহ মনের একাগ্রতা বজায় রেখে আল্লাহ্‌র উদ্দেশ্যে স্বলাত/নামাযের অতটুকু অংশের ছাওয়াব লাভ করবে না যে অংশে খুশু উপস্থিত ছিল না, তবে ফিক্বাহ্‌ অনুযায়ী তাকে স্বলাত/নামায পরিত্যাগকারীও বলা চলবে না এবং স্বলাত/নামায পরিত্যাগকারীর উপর যে শাস্তি প্রযোজ্য, তার জন্য সে শাস্তিবিধানও করা যাবে না।

খুশুহীন স্বলাত/নামাযও সম্পূর্ণ নিরর্থক নয়ঃ সবশেষে খুশু’র এ অসাধারণ গুরুত্ব সত্ত্বেও মহান পরওয়ারদিগারের দরবারে আমাদের এই কামনা যেন অন্যমনস্ক ও গাফেল নামাযীও সম্পূর্ণভাবে স্বলাত/নামায পরিত্যাগকারীর পর্যায়ভূক্ত না হয়। কেননা, যে অবস্থায়ই হোক সে অন্ততঃ ফরয আদায়ের পদক্ষেপ নিয়েছে এবং সমাান্য সময়ের জন্য হলেও অন্তরকে যাবতীয় আকর্ষণ থেকে মুক্ত করে আল্লাহ্‌র প্রতি নিয়োজিত করেছে। কমপক্ষে নিয়তের সময় শুধু সে আল্লাহ্ তা‘আলারই-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ