আল-বাকারা ৩৭-৪৮


পৃষ্ঠা নং-৩৫

ময়দানে যখন পূর্ববর্তী ও পরবর্তী সমগ্র মানবজাতি সমবেত হবে, তখন অঙ্গীকার লঙ্ঘনকারীদের মাথার উপর নিদর্শনস্বরূপ একটি পতাকা উত্তোলন করে দেয়া হবে এবং যত বড় অঙ্গীকার করবে, পতাকাও তত উঁচু ও বড় হবে এভাবে তাদেরকে হাশরের ময়াদানে লজ্জিত ও অপমানিত করা হবে।

পাপ বা পুণ্যের প্রবর্তকের ‘আমলনামায় তার সম্পাদনকারীর সমান পাপ-পূণ্য লেখা হয়ঃ أَوَّلَ كَافِرِۢ بِهِۦۖ যে কোন পর্যায়ে কাফির হওয়া চরম অপরাধ ও জুলুম। কিন্তু এ আয়াতে বলা হয়েছে যে, প্রথম কাফিরে পরিণত হয়ো না। এতে ইঙ্গিত রয়েছে যে, যে ব্যক্তি প্রথম কুফরী গ্রহণ করবে, তার অনুসরণে পরবর্তীকালে যত লোক এ পাপে লিপ্ত হবে, তাদের সবার কুফরী ও অবিশ্বাসজনিত পাপের বোঝার সমতুল্য বোঝা তাকে একাই বহন করতে হবে। কারণ, সে-ই ক্বিয়ামত পর্যন্ত সংঘটিতব্য এ অবিশ্বাস-প্রসুত পাপের মূল কারণ ও উৎস। সুতরাং তার শাস্তি বহুগুণে বৃদ্ধি পাবে।

এতে বুঝা গেল যে, কোন ব্যক্তি যদি অন্য কারও পাপের কারণে পরিণত হয়, তবে ক্বিয়ামত পর্যন্ত যত লোক তার কারণে এ পাপে জড়িত হবে, তাদের সবার সমতুল্য পাপ তার একারই হবে। অনুরূপভাবে যে ব্যক্তি অন্য কারও পূণ্যের কারণ হয়, তাকে অনুসরণ করে ক্বিয়ামত পর্যন্ত যত লোক সৎকাজ সাধন করে যে পরিমাণ পূণ্য লাভ করবে, তাদের সবার সমতুল্য পুণ্য সে ব্যক্তির ‘আমলনামায় লিপিবদ্ধ করে দেয়া হবে। এ মর্মে কুরআন কারীমে অসংখ্য আয়াত এবং রসূল (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর অগণিত ‘হাদীস রয়েছে।

وَلَا تَشۡتَرُواْ بِ‍َٔايَٰتِي ثَمَنًا قَلِيلًا

(এবং তোমরা আমার আয়াতসমূহ কোন নগণ্য বস্তুর বিনিময়ে বিক্রয় করো না।) আলোচ্য আয়াতে আল্লাহ্ তা‘আলার আয়াতসমূহের বিনিমেয় মূল্য গ্রহণ নিষিদ্ধ হওয়ার অর্থ হলো মানুষের মর্জি ও স্বার্থের তাগিদে আয়াতসমূহের মর্ম বিকৃত বা ভুলভাবে প্রকাশ করে কিংবা তা গোপন রেখে টাকা-পয়সা, অর্থ-সম্পদ গ্রহণ করা। এ কাজটি উম্মতের জন্য সর্বসম্মতিক্রমে ‘হারাম।

কুরআন শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েযঃ এখানে প্রশ্ন থেকে যায়, আল্লাহ্ তা‘আলার আয়াতসমূহ ঠিক ঠিক ভাবে শিক্ষা দিয়ে বা ব্যক্ত করে পারিশ্রমিক গ্রহণ করা সঙ্গত কিনা? এই প্রশ্নটির সম্পর্ক উল্লেখিত আয়াতের সঙ্গে নয়। স্বয়ং এ মাসাআলাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য ও পর্যালোচনা সাপেক্ষ। কুরআন শিক্ষা দিয়ে বিনিময় বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েয কি না, এ সম্পর্কে ফিক্বাহ্‌শাস্ত্রবিদগণের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম মালেক, শাফি’য়ী ও আ’হমাদ ইব্‌নে ‘হাম্বল জায়েয বলে মত প্রকাশ করেছেন। কিন্তু ইমাম ‘আযম আবূ ‘হানীফাহ (র’হঃ) প্রমুখ কয়েকজন ইমাম তা নিষেধ করেছেন। কেননা, রসূলে কারীম (সল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম) কুরআনকে জীবিকা অর্জনের মাধ্যমে পরিণত করতে বারণ করেছেন।

অবশ্য পরবর্তী ‘হানাফী ইমামগণ বিশেষভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে, পুর্বে কুরআনের শিক্ষকমন্ডলীর জীবনযাপনের ব্যয়ভার ইসলামী বাইতুলমাল (ইসলামী ধনভান্ডার) বহন করত, কিন্তু বর্তমানে ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতীতে এ শিক্ষকমন্ডলী কিছুই লাভ করেন না। ফলে যদি তাঁর জীবিকার অন্বেষণে চাকরী-বাকরী, ব্যবসা-বাণিজ্য বা অন্য পেশায় আত্মনিয়োগ করেন, তবে ছেলেমেয়েদের কুরআন শিক্ষার ধারা সম্পুর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এজন্য কুরআন শিক্ষার বিনিময়ে প্রয়োজনানুপাতে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয বলে সাব্যস্ত করা হয়েছে। অনুরূপভাবে ইমামতি,আযান, ‘হাদীস ও ফিক্বাহ্ শিক্ষাদান প্রভৃতি যে সব কাজের উপর দ্বীন ও শরী’আতে স্থায়িত্ব ও অস্তিত্ব নির্ভর করে সেগুলোকেও কুরআন শিক্ষাদানের সাথে সংযুক্ত করে প্রয়োজনমত এগুলোর বিনিময়েও বেতন বা পারিশ্রমিক গ্রহণ করার অনুমতি দেয়া হয়েছে। (দুররে মুখতার, শামী)

ঈসালে ছাওয়াব উপলক্ষে খ্বতমে-কুরআনের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সর্বসম্মতভাবে না জায়েযঃ আল্লামা শামী ‘দুররেমুখতারের শরা’হ’ (নোট) এবং ‘শিফাউল-আলীল’ নামক গ্রন্থে বিস্তারিতভাবে এবং অকাট্য দলীলাদিসহ একথা প্রমাণ করেছেন যে, কুরআন শিক্ষাদান বা অনুরূপ অন্যান্য কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের যে অনুমতি পরবর্তীকালের ফক্বীহগণ (স্কলার) দিয়েছেন, তার কারণ এমন এক ধর্মীয় প্রয়োজন যে, তাতে বিচ্যুতি দেখা দিলে গোটা শরী’আতের বিধান ব্যবস্থার মূলে আঘাত আসবে। সুতরাং এ অনুমতি এ সব বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা একান্ত আবশ্যক। এ জন্য পারিশ্রমকের বিনিময়ে মৃতদের ‘ঈসালে-ছাওয়াবের উদ্দেশ্যে কুরআন খ্বতম করানো বা অন্য কোন দু’আ-কালাম ও অযীফা পড়ানো ‘হারাম। কারণ, এর উপর কোন ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভশীল নয়। এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কুরআন পড়া ‘হারাম, সুতরাং যে পড়বে এবং যে পড়াবে, তারা উভয়ই গোনাহ্‌গার হবে। বস্তুতঃ যে পড়েছে সে-ই যখন কোন ছাওয়াব পাচ্ছে না, তখন মৃত আত্মার প্রতি সে কি পৌঁছাবে? কবরের পাশে কুরআন পড়ানো বা পারিশ্রমিকের বিনমেয়ে কুরআন খ্বতম করানোর রীতি সা’হাবী,তাবে’য়ীন এবং প্রথম যুগের উম্মতগণের দ্বারা কোথাও বর্ণিত বা প্রমাণিত নেই। সুতরাং এগুলো নিঃসন্দেহে বিদ’আত।

সত্য গোপন করা এবং তাতে সংযোজন ও সংমিশ্রণ ‘হারামঃ

وَلَا تَلۡبِسُواْ ٱلۡحَقَّ بِٱلۡبَٰطِلِ (সত্যকে অসত্যের সাথে মিশ্রিত করো না।) এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, শ্রোতা ও সম্বোধিত ব্যক্তিকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে উপস্থাপন করা সম্পুর্ণ না জায়েয। অনুরূপভাবে কোন ভয় বা লোভের বশবর্তী হয়ে সত্য গোপন করাও ‘‘হারাম।

জ্ঞাতব্যঃ ধৈর্য ধারণ করার জন্য কেবল অপ্রয়োজনীয় কামনা-বাসনাগুলোই পরিহার করতে হয়। কিন্তু স্বলাত/নামাযের ক্ষেত্রে অনেকগুলো কাজও সম্পন্ন করতে হয় এবং বহু বৈধ কামনাও সাময়িকভাবে বর্জন করতে হয়। যেমন-পানাহার ,কথাবার্তা, চলাফেরা এবং অন্যাণ্য মানবীয় প্রয়োজনাদি, যেগুলো শরী’আতানুসারে বৈধ ও অনুমোদিত, সেগুলোও নামাযের সময় বর্জন করতে হয়। তাও নির্ধারিত সময়ে দিন-রাতে পাঁচবার করতে হয়। এজন্য কিছু সংখ্যক নির্দিষ্ট কার্যাবলী সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ে যাবতীয় বৈধ ও অবৈধ বস্তু থেকে দৈর্য ধারণ করার নাম নামায।

মানুষ অপ্রয়োজনীয় কামনাসমূহ বর্জন করতে সংকল্পবদ্ধ হলে কিছু দিন পর তার স্বাভাবিক চাহিদাও লোপ পেয়ে যায়, কোন প্রতিবন্ধকতা ও জটিলতা থাকে না। কিন্তু স্বলাত/নামাযের সময়সূচীর অনুসরণ এবং তৎসম্পর্কিত যাবতীয় শর্তাবলী যথাযথভাবে পালন এবং এসব সময়ে প্রয়োজনীয় আশা-আকাংখা থেকে বিরত থাকা প্রভৃতি মানব স্বভাবের পক্ষে অত্যন্ত কঠিন ও আয়াসসাধ্য। এজন্য এখানে সন্দেহের উদ্ভব হতে পারে যে, ঈমানকে সহজলব্ধ করার জন্য  ধৈর্য ও স্বলাত/নামাযরূপ ব্যবস্থাপত্রের যে প্রস্তাব করা হয়েছে, তার অনুশীলনও কঠিন ব্যাপার। বিশেষ করে স্বলাত/নামায-

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ