আল-বাকারা ৩৭-৪৮

পৃষ্ঠা নং-৩৯

ধ্যানে নিমগ্ন ছিল। এধরনের স্বলাত/নামাযে অন্ততঃ এতটুকু উপকার অবশ্যই হবে যে, তাদের নাম অবাধ্য ও বেনামাযীদের তালিকা বহির্ভূত থাকবে।
জ্ঞাতব্যঃ আলোচ্য আয়াতে যে দিনের কথা বলা হয়েছে, সেটি হল ক্বিয়ামতের দিন। দাবী আদায় করে দেয়ার অর্থ- যেমন, কেউ স্বলাত/নামায-স্বওম/রোযার বিনিময়ে তাকে হিসাবমুক্ত করে দেয়া হোক, তবে তা গৃহীত হবে না। বিনিময় অর্থ, টাকা-পয়সা বা ধন-সম্পদের বিনিময়ে দায়মুক্ত করে দেয়া। এ দু’টির কোনটিই গ্রহণ করা হবে না। ঈমান ব্যতীত সুপারিশ গৃহীত না হওয়ার কথা কুরআনের অন্যান্য আয়াত দ্বারাও বুঝা যায়। প্রকৃত প্রস্তাবে এদের পক্ষে কোন সুপারিশই হবে না। ফলে তা গ্রহণ করার কোন প্রশ্নই উঠেবে না।

মোট কথা, দুনিয়াতে সাহায্য করার যত পদ্ধতি আছে ঈমান ব্যতীত সেগুলোর কোনটাই আখিরাতে কার্যকর হবে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
সব বিভাগ