পৃষ্ঠা নং-৩০৪
প্রমুখ তাফসীরবিদগণও একথাই বলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে এ সব উক্তির মধ্যে কোন পরস্পরবিরোধিতা নাই। অতএব, উপরোক্ত সব চুক্তি ও অঙ্গীকারই عقود শব্দের অন্তর্ভুক্ত এবং কোরআন সবগুলোই পূর্ণ করার নির্দেশ দিয়েছে।
এ কারণেই ইমাম রাগেব বলেনঃ চুক্তির যত প্রকার রয়েছে, সবই এ শব্দের অন্তর্ভুক্ত। অতঃপর তিনি বলেনঃ এর প্রাথমিক প্রকার তিনটি-
(এক)-পালনকর্তার সাথে মানুষের অঙ্গীকার। উদাহরণতঃ ঈমান ও এবাদতের অঙ্গীকার অথবা হারাম ও হালাল মেনে চলার অঙ্গীকার।
(দুই)-নিজের সাথে মানুষের অঙ্গীকার। যেমন, নিজ যিম্মায় কোন বস্তুর মান্নত মানা অথবা শপথ করে কোন কাজ নিজের উপর জরুরী করে নেওয়া।
(তিন)-মানুষের সাথে মানুষের সম্পাদিত চুক্তি। এছাড়া সে সব চুক্তিও এর অন্তর্ভুক্ত, যা দুই ব্যক্তি, দুই দল বা দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়।
বিভিন্ন সরকারের আন্তর্জাতিক চুক্তি অথবা পারস্পরিক সমঝোতা, বিভিন্ন দলের পারস্পরিক অঙ্গীকার এবং দুই ব্যক্তির মধ্যকার সর্বপ্রকার লেন-দেন, বিবাহ, ব্যবসা, শেয়ার, ইজারা ইত্যাদিতে পারস্পরিক সম্মতিক্রমে যে সব বৈধ শর্ত স্থির করা হয়, আলোচ্য আয়াতদৃষ্টে তা মেনে চলা প্রত্যেক পক্ষের অবশ্য কর্তব্য। ‘বৈধ্য’ শব্দটি প্রয়োগ করার কারণ এই যে, শরীয়ত বিরোধী শর্ত আরোপ করা এবং তা গ্রহণ করা কারও জন্যে বৈধ নয়।
অতঃপর বলা হয়েছেঃ اُحِلَّتْ لَكُمْ بَهِيْمَةُ الْأَنْعَامِ যেসব জীব-জন্তুকে সাধারণভাবে নির্বোধ মনে করা হয়, সেগুলোকেبهيمة (অস্পষ্ট প্রাণী) বলা হয়। কেননা, মানুষ অভ্যাসগতভাবে তাদের ভাষা বুঝে না। ফলে তাদের বক্তব্য مبهم তথা অস্পষ্ট থেকে যায়। ইমাম শা’রানী বলেনঃ সাধারণ লোকের ধারণা অনুযায়ী এসব জন্তুকে بهيمة বলার কারণ এটা নয় যে, তাদের বুদ্ধি নাই এবং বুদ্ধির বিষয়বস্তু তাদের কাছে অস্পষ্ট থেকে যায়; বরং প্রকৃত সত্য হল এই যে, কোন প্রাণীই বুদ্ধি ও অনুভূতিহীন নয়, এমনকি কোন বৃক্ষ এবং প্রস্তরও নয়। তবে এদের ততটুকু বুদ্ধি নাই, যতটুকু মানুষের রয়েছে।
أَنْعَامْ -শব্দটি نَعَم এর বহুবচন। এর অর্থ পালিত পশু। যেমন, উট, গরু, মহিষ, ছাগল ইত্যাদি। সূরা আনআমে এদের আটটি প্রকার বর্ণনা করা হয়েছে। এদের সবাইকে أَنْعَامْ বলা হয়। بهيمة শব্দের ব্যাপকতাকে أَنْعَامْ শব্দ এসে সংকুচিত করে দিয়েছে! এখন আয়াতের অর্থ দাঁড়িয়েছে এই যে, গৃহপালিত পশু আট প্রকার তোমাদের জন্যে হালাল করা হয়েছে। পূর্বেই বর্ণিত হয়েছে যে, عقود শব্দ বলে যাবতীয় চুক্তি-অঙ্গীকার বুঝানো হয়েছে। তন্মধ্যে একটি ছিল ঐ অঙ্গীকার, যা আল্লাহ্ তাআলা হালাল ও হারাম মেনে চলার ব্যাপারে বান্দার কাছ থেকে নিয়েছেন। আলোচ্য বাক্যে এই বিশেষ অঙ্গীকারটিই বর্ণিত হয়েছে যে, আল্লাহ্ তাআলা তোমাদের জন্যে উট, ছাগল, গরু, মহিষ ইত্যাদিকে হালাল করে দিয়েছেন। শরীয়তের নিয়ম অনুযায়ী তোমরা এগুলোকে যবেহ করে খেতে পার।
আয়াতের প্রথম বাক্যে বলা হয়েছেঃ
يٰأَيُّهَا الَّذِيْنَ امَنُوْا لَاتَحِلُّوْا شَعَائِرَاللهِ -অর্থাৎ, হে মুমিনগন, আল্লাহ্র নিদর্শনাবলীর অবমাননা করোনা। এখানে شعائر শব্দটি شعيرة শব্দের বহুবচন। এর অর্থ চিহ্ন। যেসব অনুভূত ও প্রত্যক্ষ ক্রিয়াকর্মকে সাধারণের পরিভাষায় মুসলমান হওয়ার চিহ্নরূপে গণ্য করা হয়, সেগুলোকে شعائراسلام তথা ‘‘‘ইসলামের নিদর্শনাবলী’ বলা হয়। যেমন- নামায, আযান, হজ্ব, সুন্নতী দাঁড়ি ইত্যাদি। আয়াতে উল্লেখিত ‘আল্লাহ্র নিদর্শনাবলী’র ব্যাখ্যা বিভিন্ন ভাষায় বর্ণিত আছে। কিন্তু হযরত হাসান বছরী ও আতা (রাঃ) থেকে বর্ণিত বাহ্রে-মুহীত ও রূহুল-মা’আনী গ্রন্থে উল্লেখিত ব্যাখ্যাটিই পরিস্কার ও সহজবোধ্য। ইমাম জাসসাস এ ব্যাখ্যাটিকে এ সম্পর্কিত সব উক্তির নির্যাস বলে আখ্যায়িত করেছেন। ব্যাখ্যাটি এইঃ আল্লাহ্র নিদর্শনাবলীর অর্থ সব শরীয়ত এবং ধর্মের নির্ধারিত ওয়াজিব, ফরয ও এদের সীমা।
আলোচ্য আয়াতে لَاتَحِلُّوْا شَعَائِرَاللهِ বলার সারমর্ম এই যে, আল্লাহ্র নিদর্শনাবলীর অবমাননা করো না। আল্লাহ্র নিদর্শনাবলীর এক অবমাননা এই যে, মূলতঃই এসব বিধি-বিধানকে উপেক্ষা করে চলা। প্রথমতঃ এসব বিধি-বিধানকে উপেক্ষা করে চলা। দ্বিতীয়তঃ এসব বিধি-বিধানকে অসম্পূর্ণভাবে পালন করা এবং তৃতীয়তঃ নির্ধারিত সীমালঙ্গন করে সম্মুখে অগ্রসর হওয়া। আয়াতে এ তিন প্রকার অবমাননাকেই নিষিদ্ধ করা হয়েছে।
কোরআন পাক এ নির্দেশটিই শব্দান্তরে এভাবে বর্ণনা করেছেঃ وَمَنْ يُّعَظِّمْ شَعَائِرَاللهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহ্র নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করে, তা অন্তরের খোদা-ভীতিরই লক্ষণ। আয়াতের দ্বিতীয় বাক্যে কিছু বিবরণ প্রদান করা হয়েছে।
বলা হয়েছেঃ وَلَا الشَّهْرَالْحَرَامَ وَلَاالْهَدْىَ وَلَاالْقَلَائِدَ وَلَا اٰمِّيْنَ الْبَيْتَ الْحَرَامَ يَبْتَغُوْنَ فَضْلاً مِنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا
অর্থাৎ, পবিত্র মাসসমূহে যুদ্ধ-বিগ্রহ করে এগুলোর অবমাননা করো না। পবিত্র মাস হচ্ছে শাওয়াল, জিলহজ্জ্ব ও রজব। এসব মাসে যুদ্ধ-বিগ্রহ করা শরীয়তের আইনে অবৈধ ছিল। সাধারণ আলেমগণের মতে পরবর্তী কালে এ নির্দেশ রহিত হয়ে গেছে। এছাড়া ‘হারমে কুরবানী করার জন্তু বিশেষতঃ যেসব জন্তুকে গলায় কুরবানীর চিহ্নস্বরূপ কণ্ঠাভরণ পরানো হয়েছে, সেগুলোর অবমাননা করো না। এসব জন্তুর অবমাননার এক পন্থা হচ্ছে এদের ‘হারম পর্যন্ত পৌঁছতে না দেয়া অথবা ছিনিয়ে নেয়া। দ্বিতীয় এই যে, এগুলো কুরবানীর পরিবর্তে অন্য কোন কাজে নিয়োজিত করা। যেমন, আরোহন করা অথবা দুগ্ধ লাভ করা ইত্যাদি। আয়াত এসব পন্থাকেই অবৈধ করে দিয়েছে।
এছাড়া ঐসব লোকেরও অবমাননা করোনা, যারা হজ্বের জন্য পবিত্র মসজিদের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছে। এ সফরে তাদের উদ্দেশ্য হচ্ছে স্বীয় পালনকর্তার কৃপা ও সন্তুষ্টি অর্জন করা। অর্থাৎ, পথিমধ্যে তাদের গতিরোধ করো না এবং তাদের কোনরূপ কষ্ট দিয়ো না।
অতঃপর বলা হয়েছেঃ وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا অর্থাৎ, প্রথম আয়াতে এহ্রাম অবস্থায় শিকার করতে যে নিষেধ করা হয়েছিল, এখানে সে নিষেধাজ্ঞার সীমা বর্ণনা করা হয়েছে যে, যখন তোমরা এহ্রাম থেকে মুক্ত হয়ে যাও, তখন শিকার করার নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। অতএব, তখন শিকারও করতে পারবে।
উল্লেখিত আয়াতে প্রত্যেক মানব ও পালনকর্তার মধ্যকার চুক্তির কয়েকটি অংশ এ পর্যন্ত বর্ণিত হয়েছে এতে প্রথমে আল্লাহ্র নিদর্শনাবলীর-