পৃষ্ঠা নং-৩০৯
আলেমগণ বলেনঃ ভবিষ্যৎ অবস্থা এবং অদৃশ্য বিষয় জানার যেসব পন্থা প্রচলিত আছে; যেমন ভবিষ্যৎ কথন বিদ্যা, হস্তরেখা বিদ্যা, শকুন বিদ্যা ইত্যাদি সব الاستقسام بالأزلام এর অন্তর্ভুক্ত এবং হারাম।
الاستقسام بالأزلام শব্দটি কখনও জুয়া অর্থেও ব্যবহৃত হয়, যাতে গুটিকা নিক্ষেপ অথবা লটারীর নিয়মে অধিকার নির্ধারণ করা হয়। কোরআন পাক একে ميسر নাম দিয়ে হারাম ও নিষিদ্ধ করেছে। এ কারণেই হযরত ছায়ীদ ইবনে জুবায়র, মুজাহিদ ও শা’বী (রাঃ) বলেনঃ আরবে যেমন ভাগ্য নির্ধারক তীরের সাহায্যে অংশ বের করা হত পারস্য ও রোমেও তেমনি আবার ছক, চওসর ইত্যাদির গুটি দ্বারা অংশ বের করা হত। সুতরাং তীর নিক্ষেপের মাধ্যমে নির্ধারণের ন্যায় এগুলোও হারাম। – (মাযহারী)
ভাগ্য নির্ধারক তীর দ্বারা বন্টন হারাম করার সাথে সাথে বলা হয়েছেঃ ذَٰلِكُمْ فِسْقٌ -অর্থাৎ, এ বন্টন পদ্ধতি পাপাচার ও পথভ্রষ্টতা। এরপর বলা হয়েছেঃ
الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ
অর্থাৎ, অদ্য কাফেররা তোমাদের দ্বীনকে পরাভূত করার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। কাজেই তোমরা তাদেরকে আর ভয় করো না। তবে আল্লাহকে ভয় কর।
এ আয়াতটি হিজরতের দশম বৎসরে বিদায় হজ্বের আরাফার দিনে অবতীর্ণ হয়। তখন মক্কা এবং প্রায় সমগ্র আরব মুসলমানদের করতলগত ছিল। সমগ্র আরব উপত্যকায় ইসলামী আইন প্রচলিত হয়ে গিয়েছিল। তাই বলা হয়েছেঃ ইতিপূর্বে কাফেররা মুসলমানদের সংখ্যা ও শক্তি অপেক্ষাকৃত কম দেখে তাদের নিশ্চিহ্ন করে দেয়ার পরিকল্পনা করতো। কিন্তু এখন তাদের মধ্যে এরুপ দুঃসাহস ও বল-ভরসা নাই। এ কারণে মুসলমানরা তাদের পক্ষ থেকে নিশ্চিত হয়ে স্বীয় প্রতিপালকের আনুগত্য ও এবাদতে মনোনিবেশ করুক।
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
এ আয়াতটি অবতরণের বিশেষ তাৎপর্য রয়েছে। আরাফার দিন। এ দিনটি পূর্ণ বৎসরের মধ্যে সর্বোত্তম দিন। ঘটনাক্রমে এ দিনটি পড়েছিল শুক্রবারে। এর শ্রেষ্টত্বও সর্বজনবিদিত। স্থানটি হচ্ছে ময়দানে-আরাফাতের ‘জবলে-রহমত, (রহমতের পাহাড়) এর সন্নিকট। এ স্থানটিই আরাফার দিনে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতরণের বিশেষ স্থান। সময় আছরের পর—যা সাধারণ দিনগুলোতেও বরকতময় সময়। বিশেষতঃ শুক্রবার দিনে। অনেক রেওয়ায়েত দৃষ্টে এ দিনের এ সময়েই দোয়া কবূলের মুহুর্তটি ঘনিয়ে আসে। আরাফার দিনে আরও বেশী বৈশিষ্ট্য সহকারে দোয়া কবূলের সময়।
হজ্বের জন্যে মুসলমানদের সর্বপ্রথম ও সর্ববৃহৎ ঐতিহাসিক সমাবেশ! প্রায় দেড় লক্ষ সাহাবায়ে-কেরাম উপস্থিত। রাহমাতুল্লিল-আলামীন সাহাবায়ে-কেরামের সাথে জবলে-রহমতের নীচে স্বীয় উষ্ট্রী আযবার পিঠে সওয়ার। সবাই হজ্বের প্রধান রোকন অর্থাৎ, আরাফাতেন ময়দানে অবস্থানরত।
এসব শ্রেষ্টত্ব, বরকত ও রহমতের ছত্রছায়ায় উল্লেখিত পবিত্র আয়াতটি অবতীর্ণ হয়। সাহাবায়ে-কেরাম বর্ণনা করেনঃ যখন হযরত রসূলে করীম (সঃ)-এর উপর ওহীর মাধ্যমে আয়াতটি অবতীর্ণ হয়, তখন নিয়মানুযায়ী ওহীর গুরুভার সহ্য করতে না পেরে উষ্ট্রী ধীরে ধীরে মাটিতে বসে পড়ে।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ এ আয়াত কোরআনের শেষ দিককার আয়াত। এরপর বিধি-বিধান সম্পর্কিত আর কোন আয়াত নাযিল হয়নি। বলা হয় যে, শুধু উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শনমূলক কয়েকখানি আয়াত-এর পর নাযিল হয়েছে। এ আয়াত নাযিল হওয়ার পর রসূলুল্লাহ (সাঃ) মাত্র একাশি দিন পৃথিবীতে জীবিত ছিলেন। কেননা দশম হিজরীর ৯ই যিলহজ্ব তারিখে এ আয়াত অবতীর্ণ হয় এবং একাদশ হিজরীর ১২ই রবিউল আউয়াল তারিখে হযরত রসূলে করীম (সাঃ) ওফাত পান।
এ আয়াত যেমন বিশেষ তাৎপর্য ও গুরুত্ব সহকারে অবতীর্ণ হয়েছে, তেমনি এর বিষয়বস্তুও ইসলাম ধর্ম ও মুসলমানদের জন্যে বিরাট সুসংবাদ, অনন্য পুরস্কার ও স্বাতন্ত্রের স্বাক্ষর বহন করে। এ বিষয়বস্তুর সারমর্ম এই যে, পৃথিবীতে মানবজাতিকে সত্য দ্বীন ও খোদায়ী নেয়ামতের চুড়ান্ত মাপকাটি প্রদানের যে ওয়াদা ছিল, আজ তা ষোলকলায় পূর্ণ করে দেয়া হলো। হযরত আদম (আঃ)-এর আমল থেকে যে সত্যধর্ম ও খোদায়ী নেয়ামতের অবতরণ ও প্রচলন আরম্ভ করা হয়েছিল এবং প্রত্যেক যুগ ও প্রত্যেক ভূখণ্ডের অবস্থানুযায়ী এ নেয়ামত থেকে আদম সন্তানদের অংশ দেয়া হচ্ছিল, আজ যেন সেই ধর্ম ও নেয়ামত পরিপূর্ণ আকারে শেষনবী মুহাম্মদ (সাঃ) ও তাঁর উম্মতকে প্রদান করা হল।
উপরোক্ত প্রশ্নোত্তরে শিকারী কুকুর, বাজ ইত্যাদি দ্বারা শিকার করা জন্তু হালাল হওয়ার জন্যে চারটি শর্ত উল্লেখ করা হয়েছে।
প্রথম, কুকুর অথবা বাজ শিক্ষাপ্রাপ্ত হতে হবে। শিকার পদ্ধতি এই যে, আপনি যখন কুকুরকে শিকারের দিকে প্রেরণ করবেন, তখন সে শিকার ধরে আপনার কাছে নিয়ে আসবে— নিজে খাওয়া শুরু করবে না। বাজপক্ষীর বেলায় পদ্ধতি এই যে, আপনি ফেরত আসার জন্য ডাক দেয়া মাত্রই সে কাল বিলম্ব না করে ফিরে আসবে— যদিও তখন কোন শিকারের পিছনে ধাওয়া করতে থাকে। শিকারী জন্তু এমনভাবে শিক্ষাপ্রাপ্ত হয়ে গেলে বুঝা যাবে যে, সে আপনার জন্যে শিকার করে নিজের জন্য নয়। এমতাবস্থায় এগুলোর ধরে আনা শিকার স্বয়ং আপনারই শিকার বলে গণ্য হবে। যদি শিকারী জন্তু কোন সময় এ শিক্ষার বিরুদ্ধাচরণ করে যেমন, কুকুর নিজেই খাওয়া আরম্ভ করে কিংবা বাজপাখী আপনার ডাকে ফেরত না আসে, তবে এ শিকার আপনার শিকার নয়। কাজেই তা খাওয়াও বৈধ নয়।
দ্বিতীয়, আপনি নিজ ইচ্ছায় কুকুরকে অথবা বাজকে শিকারের পেছনে প্ররণ করবেন। কুকুর অথবা বাজ যেন স্বেচ্ছায় শিকারের পেছনে দৌড়ে শিকার না করে। আলোচ্য আয়াতে এ শর্তটি مُكَلِّبِينَ শব্দে বর্ণিত হয়েছে। এটি تكليب ধাতু থেকে উদ্ভূত। এর আসল অর্থ কুকুরকে শিক্ষা দেয়া। এরপর সাধারণ শিকারী জন্তুকে শিক্ষা দেয়ার পর শিকারের দিকে প্রেরণ করার অর্থেও ব্যবহৃত হয়। জালালাইন-এর গ্রন্থকার مُكَلِّبِينَ শব্দের ব্যাখ্যায় إرسال শব্দ উল্লেখ করেছেন। এর অর্থ শিকারের দিকে প্রেরণ করা। তফসীরে কুরতুবীতেও এ উক্তি উল্লেখ করা হয়েছে।
তৃতীয় শর্ত এই যে, শিকারী জন্তু নিজে শিকারকে খাবে না; বরং আপনার কাছে নিয়ে আসবে। এ শর্তটি مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ বাক্যাংশে-